সূরা আল-আন'আম আয়াত ৮৯ (৬:৮৯) — Surah Al-An'am Verse 6:89
أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ ءَاتَيْنَـٰهُمُ ٱلْكِتَـٰبَ وَٱلْحُكْمَ وَٱلنُّبُوَّةَ ۚ فَإِن يَكْفُرْ بِهَا هَـٰٓؤُلَآءِ فَقَدْ وَكَّلْنَا بِهَا قَوْمًۭا لَّيْسُوا۟ بِهَا بِكَـٰفِرِينَ
উচ্চারণ: ulāika alladhīna ātaynāhumu l-kitāba wal-ḥuk'ma wal-nubuwata fa-in yakfur bihā hāulāi faqad wakkalnā bihā qawman laysū bihā bikāfirīna
প্রচলিত বাংলা অনুবাদ: এরা তারাই যাদেরকে আমি কিতাব, হিকমাত ও নবুওত দান করেছিলাম, এখন যদি তারা (অর্থাৎ বিধর্মীরা) এগুলোকে মেনে নিতে অস্বীকার করে তাহলে আমি এগুলোর ভার এমন সম্প্রদায়ের কাছে সোপর্দ করেছি যারা (অর্থাৎ মু’মিনরা) এগুলোর অস্বীকারকারী হবে না।
Conventional English Translation: Those are the ones to whom We gave the Scripture and authority and prophethood. But if the disbelievers deny it, then We have entrusted it to a people who are not therein disbelievers.
শব্দ ও রূট বিশ্লেষণ: আল-কিতাব (ٱلْكِتَـٰبَ - মৌলিক ম্যানুয়াল)। আল-হুকম (ٱلْحُكْمَ - বিচারিক কর্তৃত্ব)। ওয়াক্কালনা (وَكَّلْنَا - দায়িত্বশীল নিয়োগ)।
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 6:89)
- أُو۟لَـٰٓئِكَ (ulāika) — ঐ সব লোক / Those are
- ٱلَّذِينَ (alladhīna) — তারাই / the ones whom
- ءَاتَيْنَـٰهُمُ (ātaynāhumu) — আমরা দিয়েছি যাদেরকে / We gave them [রূট: اتي]
- ٱلْكِتَـٰبَ (l-kitāba) — কিতাব / the Scripture [রূট: كتب]
- وَٱلْحُكْمَ (wal-ḥuk'ma) — ও হেকমত, প্রজ্ঞা, যোগ্যতা,কর্তৃত্ব / and the judgment / authority [রূট: حكم]
- وَٱلنُّبُوَّةَ ۚ (wal-nubuwata) — ও নবুয়্যত / and prophethood [রূট: نبا]
- فَإِن (fa-in) — তারপর যদি / So if
- يَكْفُرْ (yakfur) — অস্বীকার করে / disbelieve [রূট: كفر]
- بِهَا (bihā) — প্রতি তার / in it
- هَـٰٓؤُلَآءِ (hāulāi) — এ সব (লোক) / these (people)
- فَقَدْ (faqad) — তবে নিশ্চয়ই / then indeed
- وَكَّلْنَا (wakkalnā) — ভার অর্পণ করেছি আমরা / We have entrusted [রূট: وكل]
- بِهَا (bihā) — তার / with it
- قَوْمًۭا (qawman) — (এমন) সম্প্রদায়ের উপর / a people [রূট: قوم]
- لَّيْسُوا۟ (laysū) — তারা নয় / who are not [রূট: ليس]
- بِهَا (bihā) — তার প্রতি / in it
- بِكَـٰفِرِينَ (bikāfirīna) — অস্বীকারকারী / disbelievers [রূট: كفر]
