সূরা আল-আন'আম আয়াত ১১৯ (৬:১১৯) — Surah Al-An'am Verse 6:119
وَمَا لَكُمْ أَلَّا تَأْكُلُوا۟ مِمَّا ذُكِرَ ٱسْمُ ٱللَّهِ عَلَيْهِ وَقَدْ فَصَّلَ لَكُم مَّا حَرَّمَ عَلَيْكُمْ إِلَّا مَا ٱضْطُرِرْتُمْ إِلَيْهِ ۗ وَإِنَّ كَثِيرًۭا لَّيُضِلُّونَ بِأَهْوَآئِهِم بِغَيْرِ عِلْمٍ ۗ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِٱلْمُعْتَدِينَ
উচ্চারণ: wamā lakum allā takulū mimmā dhukira us'mu l-lahi ʿalayhi waqad faṣṣala lakum mā ḥarrama ʿalaykum illā mā uḍ'ṭurir'tum ilayhi wa-inna kathīran layuḍillūna bi-ahwāihim bighayri ʿil'min inna rabbaka huwa aʿlamu bil-muʿ'tadīna
প্রচলিত বাংলা অনুবাদ: তোমাদের কী হয়েছে যে, যাতে আল্লাহর নাম নেয়া হয়েছে তা তোমরা খাবে না? তোমাদের জন্য যা হারাম করা হয়েছে তা তোমাদের জন্য বিশদভাবে বাতলে দেয়া হয়েছে, তবে যদি তোমরা নিরুপায় হও (তবে ততটুকু নিষিদ্ধ বস্তু খেতে পার যাতে প্রাণে বাঁচতে পার), কিন্তু অনেক লোকই অজ্ঞানতাবশতঃ তাদের খেয়াল খুশী দ্বারা অবশ্যই (অন্যদেরকে) পথভ্রষ্ট করে, তোমার প্রতিপালক সীমালঙ্ঘনকারীদের সম্পর্কে সবচেয়ে বেশি অবগত।
Conventional English Translation: And why should you not eat of that upon which the name of Allah has been mentioned while He has explained in detail to you what He has forbidden you, excepting that to which you are compelled. And indeed do many lead [others] astray through their [own] inclinations without knowledge. Indeed, your Lord - He is most knowing of the transgressors.
শব্দ ও রূট বিশ্লেষণ: Ayah 119 Lexicon: Invariant root-level scientific and linguistic precision under the universal operating system.
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 6:119)
- وَمَا (wamā) — এবং কি হয়েছে / And what is
- لَكُمْ (lakum) — তোমাদের / for you
- أَلَّا (allā) — যে না / that not
- تَأْكُلُوا۟ (takulū) — তোমরা খাও / you should eat [রূট: اكل]
- مِمَّا (mimmā) — তা হতে (যার উপর) / of that upon which
- ذُكِرَ (dhukira) — হয়েছে নেয়া / has been mentioned [রূট: ذكر]
- ٱسْمُ (us'mu) — নাম / the name [রূট: سمو]
- ٱللَّهِ (l-lahi) — আল্লাহ্র / (of) Allah [রূট: اله]
- عَلَيْهِ (ʿalayhi) — উপর তার / over it
- وَقَدْ (waqad) — অথচ নিশ্চয়ই / when already
- فَصَّلَ (faṣṣala) — তিনি বিস্তারিত বিবৃত করেছেন / He has detailed [রূট: فصل]
- لَكُم (lakum) — জন্যে তোমাদের / for you
- مَّا (mā) — যা / what
- حَرَّمَ (ḥarrama) — নিষিদ্ধ করেছেন (আল্লাহ্) / He has forbidden [রূট: حرم]
- عَلَيْكُمْ (ʿalaykum) — উপর তোমাদের / unto you
- إِلَّا (illā) — তবে / except
- مَا (mā) — যা / what
- ٱضْطُرِرْتُمْ (uḍ'ṭurir'tum) — নিরুপায় হয়ে যাও তোমরা / you are compelled [রূট: ضرر]
- إِلَيْهِ ۗ (ilayhi) — দিকে তার (সেটা ভিন্ন কথা) / unto it?
- وَإِنَّ (wa-inna) — এবং নিশ্চয়ই / And indeed
- كَثِيرًۭا (kathīran) — অনেকে / many [রূট: كثر]
- لَّيُضِلُّونَ (layuḍillūna) — অবশ্যই পথভ্রষ্ট করে(অন্যকে) / surely mislead [রূট: ضلل]
- بِأَهْوَآئِهِم (bi-ahwāihim) — তাদের খেয়াল খুশী দ্বারা / by their desires [রূট: هوي]
- بِغَيْرِ (bighayri) — ছাড়া / without [রূট: غير]
- عِلْمٍ ۗ (ʿil'min) — কোনো জ্ঞান (অর্থাৎ অজ্ঞতাবশত) / knowledge [রূট: علم]
- إِنَّ (inna) — নিশ্চয়ই / Indeed
- رَبَّكَ (rabbaka) — তোমার রব / your Lord [রূট: ربب]
- هُوَ (huwa) — তিনি / He is
- أَعْلَمُ (aʿlamu) — খুব জানেন / best knowing [রূট: علم]
- بِٱلْمُعْتَدِينَ (bil-muʿ'tadīna) — সম্পর্কে সীমালঙ্ঘনকারীদের / of the transgressors [রূট: عدو]
