সূরা আল-আন'আম আয়াত ৭১ (৬:৭১) — Surah Al-An'am Verse 6:71
قُلْ أَنَدْعُوا۟ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُنَا وَلَا يَضُرُّنَا وَنُرَدُّ عَلَىٰٓ أَعْقَابِنَا بَعْدَ إِذْ هَدَىٰنَا ٱللَّهُ كَٱلَّذِى ٱسْتَهْوَتْهُ ٱلشَّيَـٰطِينُ فِى ٱلْأَرْضِ حَيْرَانَ لَهُۥٓ أَصْحَـٰبٌۭ يَدْعُونَهُۥٓ إِلَى ٱلْهُدَى ٱئْتِنَا ۗ قُلْ إِنَّ هُدَى ٱللَّهِ هُوَ ٱلْهُدَىٰ ۖ وَأُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ ٱلْعَـٰلَمِينَ
উচ্চারণ: qul anadʿū min dūni l-lahi mā lā yanfaʿunā walā yaḍurrunā wanuraddu ʿalā aʿqābinā baʿda idh hadānā l-lahu ka-alladhī is'tahwathu l-shayāṭīnu fī l-arḍi ḥayrāna lahu aṣḥābun yadʿūnahu ilā l-hudā i'tinā qul inna hudā l-lahi huwa l-hudā wa-umir'nā linus'lima lirabbi l-ʿālamīna
প্রচলিত বাংলা অনুবাদ: বল, আল্লাহকে বাদ দিয়ে আমরা কি এমন কিছুকে ডাকব যা আমাদের উপকারও করে না, অপকারও করে না? আল্লাহ আমাদেরকে হিদায়াত দানের পর আমরা কি পিছনে ফিরে যাব তার মত শয়ত্বান যাকে বিভ্রান্ত করে দিয়েছে আর দুনিয়ায় সে ঘুরে মরছে। অথচ তার সঙ্গী সাথীরা তাকে সঠিক পথের দিকে ডাক দিয়ে বলছে, এদিকে এসো। বল, আল্লাহর হিদায়াতই হচ্ছে সত্যিকারের হিদায়াত, বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করার জন্যই আমাদেরকে আদেশ দেয়া হয়েছে।
Conventional English Translation: Say, "Shall we invoke instead of Allah that which neither benefits us nor harms us and be turned back on our heels after Allah has guided us? [We would then be] like one whom the devils enticed [to wander] upon the earth confused, [while] he has companions inviting him to guidance, [calling], 'Come to us.' " Say, "Indeed, the guidance of Allah is the [only] guidance; and we have been commanded to submit to the Lord of the worlds.
শব্দ ও রূট বিশ্লেষণ: Ayah 71 Lexicon: Invariant root-level scientific and linguistic precision under the universal operating system.
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 6:71)
- قُلْ (qul) — (হে নাবী) বলো / Say [রূট: قول]
- أَنَدْعُوا۟ (anadʿū) — "কি ডাকবো আমরা / "Shall we call upon [রূট: دعو]
- مِن (min) — দিয়ে / from
- دُونِ (dūni) — বাদ / besides [রূট: دون]
- ٱللَّهِ (l-lahi) — আল্লাহ্কে (অন্যদেরকে) / Allah [রূট: اله]
- مَا (mā) — যা / that which
- لَا (lā) — না / not
- يَنفَعُنَا (yanfaʿunā) — উপকার করতে পারে আমাদের / benefits us [রূট: نفع]
- وَلَا (walā) — আর না / and not
- يَضُرُّنَا (yaḍurrunā) — ক্ষতি করতে পারে আমাদের / harms us [রূট: ضرر]
- وَنُرَدُّ (wanuraddu) — এবং (কি) ফিরে যাবো আমরা / and shall we be turned back [রূট: ردد]
- عَلَىٰٓ (ʿalā) — উপর / upon
- أَعْقَابِنَا (aʿqābinā) — গোঁড়ালির আমাদের (অর্থাৎ পিছন দিকে) / our heels [রূট: عقب]
- بَعْدَ (baʿda) — এরপরেও / after [রূট: بعد]
- إِذْ (idh) — যখন / when
- هَدَىٰنَا (hadānā) — পথ দেখিয়েছেন আমাদের / has guided us [রূট: هدي]
- ٱللَّهُ (l-lahu) — আল্লাহ্ / Allah? [রূট: اله]
- كَٱلَّذِى (ka-alladhī) — (তার) মতো যাকে / Like the one whom
- ٱسْتَهْوَتْهُ (is'tahwathu) — বিভ্রান্ত করেছে তাকে / have enticed him [রূট: هوي]
- ٱلشَّيَـٰطِينُ (l-shayāṭīnu) — শয়তান / the devils [রূট: شطن]
- فِى (fī) — মধ্যে / in
- ٱلْأَرْضِ (l-arḍi) — পৃথিবীর / the earth [রূট: ارض]
- حَيْرَانَ (ḥayrāna) — হয়রান হয়ে (সে ফিরেছে) / bewildered / confused [রূট: حير]
- لَهُۥٓ (lahu) — আছে তার / he has
- أَصْحَـٰبٌۭ (aṣḥābun) — সহচরগণ / companions [রূট: صحب]
- يَدْعُونَهُۥٓ (yadʿūnahu) — তারা ডাকছে তাকে / calling him [রূট: دعو]
- إِلَى (ilā) — দিকে / to
- ٱلْهُدَى (l-hudā) — সঠিক পথের (এই বলে) / guidance: [রূট: هدي]
- ٱئْتِنَا ۗ (i'tinā) — কাছে আসো আমাদের / 'Come to us!'" [রূট: اتي]
- قُلْ (qul) — বলো / Say [রূট: قول]
- إِنَّ (inna) — "নিশ্চয়ই / "Indeed
- هُدَى (hudā) — সঠিক পথই / the guidance [রূট: هدي]
- ٱللَّهِ (l-lahi) — আল্লাহ্র / (of) Allah [রূট: اله]
- هُوَ (huwa) — সেটাই / that is
- ٱلْهُدَىٰ ۖ (l-hudā) — সঠিক পথ / the (true) guidance [রূট: هدي]
- وَأُمِرْنَا (wa-umir'nā) — এবং আমাদেরকে আদেশ করা হয়েছে / and we have been commanded [রূট: امر]
- لِنُسْلِمَ (linus'lima) — যেন আত্মসমর্পণ করি আমরা / to submit / surrender [রূট: سلم]
- لِرَبِّ (lirabbi) — রকাছে রবের / to the Lord [রূট: ربب]
- ٱلْعَـٰلَمِينَ (l-ʿālamīna) — বিশ্ব জগতের / (of) all the worlds [রূট: علم]
