সূরা আল-আন'আম আয়াত ৩৪ (৬:৩৪) — Surah Al-An'am Verse 6:34
وَلَقَدْ كُذِّبَتْ رُسُلٌۭ مِّن قَبْلِكَ فَصَبَرُوا۟ عَلَىٰ مَا كُذِّبُوا۟ وَأُوذُوا۟ حَتَّىٰٓ أَتَىٰهُمْ نَصْرُنَا ۚ وَلَا مُبَدِّلَ لِكَلِمَـٰتِ ٱللَّهِ ۚ وَلَقَدْ جَآءَكَ مِن نَّبَإِى۟ ٱلْمُرْسَلِينَ
উচ্চারণ: walaqad kudhibat rusulun min qablika faṣabarū ʿalā mā kudhibū waūdhū ḥattā atāhum naṣrunā walā mubaddila likalimāti l-lahi walaqad jāaka min naba-i l-mur'salīna
প্রচলিত বাংলা অনুবাদ: তোমার পূর্বেও রসূলগণকে মিথ্যে মনে করা হয়েছে কিন্তু তাদেরকে মিথ্যে মনে করা এবং কষ্ট দেয়া সত্ত্বেও তারা ধৈর্যধারণ করেছে, যতক্ষণ না তাদের কাছে আমার সাহায্য এসেছে। আল্লাহর ওয়াদার পরিবর্তন হয় না, নাবীগণের কিছু সংবাদ তো তোমার নিকট পৌঁছেছেই।
Conventional English Translation: And certainly were messengers denied before you, but they were patient over [the effects of] denial, and they were harmed until Our victory came to them. And none can alter the words of Allah. And there has certainly come to you some information about the [previous] messengers.
শব্দ ও রূট বিশ্লেষণ: Ayah 34 Lexicon: Invariant root-level scientific and linguistic precision under the universal operating system.
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 6:34)
- وَلَقَدْ (walaqad) — এবং নিশ্চয়ই / And certainly
- كُذِّبَتْ (kudhibat) — মিথ্যারোপ করা হয়েছে / were denied [রূট: كذب]
- رُسُلٌۭ (rusulun) — রাসূলদেরকে / messengers [রূট: رسل]
- مِّن (min) — থেকে / from
- قَبْلِكَ (qablika) — পূর্ব তোমার / before you [রূট: قبل]
- فَصَبَرُوا۟ (faṣabarū) — তবে তারা ধৈর্য্য ধরেছে / yet they were patient [রূট: صبر]
- عَلَىٰ (ʿalā) — এর উপর / over
- مَا (mā) — যাকিছু / what
- كُذِّبُوا۟ (kudhibū) — তাদের মিথ্যারোপ করা হয়েছে / they were denied [রূট: كذب]
- وَأُوذُوا۟ (waūdhū) — ও তাদের কষ্ট দেয়া হয়েছে / and they were harmed / persecuted [রূট: اذي]
- حَتَّىٰٓ (ḥattā) — যতক্ষণ না / until
- أَتَىٰهُمْ (atāhum) — কাছে এসেছে তাদের / there came to them [রূট: اتي]
- نَصْرُنَا ۚ (naṣrunā) — সাহায্য আমাদের / Our help / victory [রূট: نصر]
- وَلَا (walā) — ও নেই / and none
- مُبَدِّلَ (mubaddila) — কোনো পরিবর্তনকারী / can alter [রূট: بدل]
- لِكَلِمَـٰتِ (likalimāti) — জন্যে বাণীসমূহের / the words / decrees [রূট: كلم]
- ٱللَّهِ ۚ (l-lahi) — আল্লাহর / (of) Allah [রূট: اله]
- وَلَقَدْ (walaqad) — এবং নিশ্চয়ই / and certainly
- جَآءَكَ (jāaka) — তোমার কাছে এসেছে / there has come to you [রূট: جيا]
- مِن (min) — কিছু / of
- نَّبَإِى۟ (naba-i) — খবর / the news / accounts [রূট: نبا]
- ٱلْمُرْسَلِينَ (l-mur'salīna) — রাসূলদের (সম্পর্কে) / (of) the messengers [রূট: رسل]
