সূরা আল-আন'আম আয়াত ১৩৯ (৬:১৩৯) — Surah Al-An'am Verse 6:139
وَقَالُوا۟ مَا فِى بُطُونِ هَـٰذِهِ ٱلْأَنْعَـٰمِ خَالِصَةٌۭ لِّذُكُورِنَا وَمُحَرَّمٌ عَلَىٰٓ أَزْوَٰجِنَا ۖ وَإِن يَكُن مَّيْتَةًۭ فَهُمْ فِيهِ شُرَكَآءُ ۚ سَيَجْزِيهِمْ وَصْفَهُمْ ۚ إِنَّهُۥ حَكِيمٌ عَلِيمٌۭ
উচ্চারণ: waqālū mā fī buṭūni hādhihi l-anʿāmi khāliṣatun lidhukūrinā wamuḥarramun ʿalā azwājinā wa-in yakun maytatan fahum fīhi shurakāu sayajzīhim waṣfahum innahu ḥakīmun ʿalīmun
প্রচলিত বাংলা অনুবাদ: তারা আরো বলে, এসব গবাদি পশুর গর্ভে যা আছে তা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট, আর আমাদের স্ত্রীলোকদের জন্য নিষিদ্ধ, কিন্তু তা (অর্থাৎ গর্ভস্থিত বাচ্চা) যদি মৃত হয় তবে সকলের তাতে অংশ আছে। তাদের এই মিথ্যে রচনার প্রতিফল অচিরেই তিনি তাদেরকে দেবেন, তিনি বড়ই হিকমাতওয়ালা, সর্বজ্ঞ।
Conventional English Translation: And they say, "What is in the bellies of these animals is exclusively for our males and forbidden to our females. But if it is [born] dead, then all of them have shares therein." He will punish them for their description. Indeed, He is Wise and Knowing.
শব্দ ও রূট বিশ্লেষণ: খালিসাতুন লি-যুকূরিনা (خَالِصَةٌۭ لِّذُكُورِنَا - পুরুষদের জন্য বিশেষায়িত)। হাকীমুন আলীম (حَكِيمٌ عَلِيمٌۭ - পরম প্রজ্ঞাবান ও সর্বজ্ঞানী)।
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 6:139)
- وَقَالُوا۟ (waqālū) — এবং তারা বলে / And they say [রূট: قول]
- مَا (mā) — "যা কিছু / "What is
- فِى (fī) — মধ্যে (আছে) / in
- بُطُونِ (buṭūni) — পেটের / the bellies / wombs [রূট: بطن]
- هَـٰذِهِ (hādhihi) — এই / (of) these
- ٱلْأَنْعَـٰمِ (l-anʿāmi) — গবাদিপশুগুলোর / cattle [রূট: نعم]
- خَالِصَةٌۭ (khāliṣatun) — বিশেষভাবে (নির্দিষ্ট) / is exclusively [রূট: خلص]
- لِّذُكُورِنَا (lidhukūrinā) — জন্যে পুরুষদের আমাদের / for our males [রূট: ذكر]
- وَمُحَرَّمٌ (wamuḥarramun) — ও নিষিদ্ধ / and forbidden [রূট: حرم]
- عَلَىٰٓ (ʿalā) — জন্য / to
- أَزْوَٰجِنَا ۖ (azwājinā) — স্ত্রীদের আমাদের / our wives / females" [রূট: زوج]
- وَإِن (wa-in) — এবং যদি / but if
- يَكُن (yakun) — তা হয় / it is [রূট: كون]
- مَّيْتَةًۭ (maytatan) — মৃত / stillborn / dead [রূট: موت]
- فَهُمْ (fahum) — তবে তারা (নারী পুরুষ উভয়) / then they
- فِيهِ (fīhi) — মধ্যে তার" / in it
- شُرَكَآءُ ۚ (shurakāu) — (খাওয়ায়) অংশীদার হবে" / are partners [রূট: شرك]
- سَيَجْزِيهِمْ (sayajzīhim) — শীঘ্রই প্রতিফল দিবেন তিনি তাদের / He will recompense them [রূট: جزي]
- وَصْفَهُمْ ۚ (waṣfahum) — (এরূপ)বিশ্লেষণের তাদের / (for) their attribution [রূট: وصف]
- إِنَّهُۥ (innahu) — নিশ্চয়ই তিনি / Indeed He is
- حَكِيمٌ (ḥakīmun) — প্রজ্ঞাময় / All-Wise [রূট: حكم]
- عَلِيمٌۭ (ʿalīmun) — মহাজ্ঞানী / All-Knowing [রূট: علم]
