সূরা ত্বা-হা আয়াত ১৮ (২০:১৮) — Surah Taha Verse 20:18
قَالَ هِىَ عَصَاىَ أَتَوَكَّؤُا۟ عَلَيْهَا وَأَهُشُّ بِهَا عَلَىٰ غَنَمِى وَلِىَ فِيهَا مَـَٔارِبُ أُخْرَىٰ
উচ্চারণ: qāla hiya ʿaṣāya atawakka-u ʿalayhā wa-ahushu bihā ʿalā ghanamī waliya fīhā maāribu ukh'rā
প্রচলিত বাংলা অনুবাদ: সে বলল, ‘এটা আমার লাঠি, আমি ওতে ভর দেই, এর সাহায্যে আমি আমার মেষপালের জন্য গাছের পাতা ঝেড়ে দেই আর এতে আমার আরো অনেক কাজ হয়।’
Conventional English Translation: He said, "It is my staff; I lean upon it, and I bring down leaves for my sheep and I have therein other uses."
শব্দ ও রূট বিশ্লেষণ: ‘আছায় (عَصَاىَ - আমার লাঠি)। আতাওয়াক্কা’উ (أَتَوَكَّؤُا۟ - আমি ভর দিই)। আহুশশু বিহা (وَأَهُشُّ بِهَا - পাতা ঝেড়ে দিই)। মা’আরিবা উখরা (مَـَٔارِبُ أُخْرَىٰ - অন্যান্য বহুবিধ প্রয়োজনীয় কাজ)।
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 20:18)
- قَالَ (qāla) — সে বলল, / He said, [রূট: قول]
- هِىَ (hiya) — "তা / "It is
- عَصَاىَ (ʿaṣāya) — আমার লাঠি; / my staff; [রূট: عصو]
- أَتَوَكَّؤُا۟ (atawakka-u) — আমি ভর দিই / I lean [রূট: وكا]
- عَلَيْهَا (ʿalayhā) — তার ওপর, / upon it,
- وَأَهُشُّ (wa-ahushu) — এবং আমি পাতা ঝরাই / and I beat down leaves [রূট: هشش]
- بِهَا (bihā) — তা দিয়ে / with it
- عَلَىٰ (ʿalā) — জন্যে / for
- غَنَمِى (ghanamī) — আমার মেষপালের, / my sheep, [রূট: غنم]
- وَلِىَ (waliya) — এবং আমার রয়েছে / and I have
- فِيهَا (fīhā) — তাতে / in it
- مَـَٔارِبُ (maāribu) — প্রয়োজন মেটানোর উপায় / uses [রূট: ارب]
- أُخْرَىٰ (ukh'rā) — আরও অন্যান্য।" / other." [রূট: اخر]
