সূরা আল-মুমিনুন আয়াত ৩৭ (২৩:৩৭) — Surah Al-Mu'minun Verse 23:37
إِنْ هِىَ إِلَّا حَيَاتُنَا ٱلدُّنْيَا نَمُوتُ وَنَحْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوثِينَ
উচ্চারণ: in hiya illā ḥayātunā l-dun'yā namūtu wanaḥyā wamā naḥnu bimabʿūthīna
প্রচলিত বাংলা অনুবাদ: আমাদের এ দুনিয়ার জীবন ছাড়া কিছুই নেই, এখানেই আমরা মরি বাঁচি, আমাদেরকে কক্ষনো আবার উঠানো হবে না।
Conventional English Translation: Life is not but our worldly life - we die and live, but we will not be resurrected.
শব্দ ও রূট বিশ্লেষণ: নামূতু ওয়ানাহ্ইয়া (نَمُوتُ وَنَحْيَا - আমরা মরি ও বাঁচি / প্রজন্মের জন্ম-মৃত্যুর আবর্তন)। বিমাব‘ঊছীন (بِمَبْعُوثِينَ - পুনরুত্থিত হওয়ার বিষয়)।
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 23:37)
- إِنْ (in) — না / Not
- هِىَ (hiya) — তা / is it
- إِلَّا (illā) — এ ছাড়া যে / except
- حَيَاتُنَا (ḥayātunā) — আমাদের জীবন / our life [রূট: حيي]
- ٱلدُّنْيَا (l-dun'yā) — দুনিয়ারই / of the world [রূট: دنو]
- نَمُوتُ (namūtu) — (শুধু এখানেই) আমরা মরি / we die [রূট: موت]
- وَنَحْيَا (wanaḥyā) — ও আমরা বাঁচি / and we live [রূট: حيي]
- وَمَا (wamā) — এবং না / and not
- نَحْنُ (naḥnu) — আমরা / are we
- بِمَبْعُوثِينَ (bimabʿūthīna) — উত্থিত হবো / to be resurrected [রূট: بعث]
