সূরা হুদ আয়াত ৮৪ (১১:৮৪) — Surah Hud Verse 11:84
۞ وَإِلَىٰ مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًۭا ۚ قَالَ يَـٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَـٰهٍ غَيْرُهُۥ ۖ وَلَا تَنقُصُوا۟ ٱلْمِكْيَالَ وَٱلْمِيزَانَ ۚ إِنِّىٓ أَرَىٰكُم بِخَيْرٍۢ وَإِنِّىٓ أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍۢ مُّحِيطٍۢ
উচ্চারণ: wa-ilā madyana akhāhum shuʿayban qāla yāqawmi uʿ'budū l-laha mā lakum min ilāhin ghayruhu walā tanquṣū l-mik'yāla wal-mīzāna innī arākum bikhayrin wa-innī akhāfu ʿalaykum ʿadhāba yawmin muḥīṭin
প্রচলিত বাংলা অনুবাদ: আর মাদইয়ানবাসীদের কাছে আমি তাদের ভাই শু‘আয়বকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, ‘হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর ‘ইবাদাত কর, তিনি ছাড়া তোমাদের কোন সত্য ইলাহ নেই, আর মাপে ও ওজনে কম দিও না, আমি তোমাদেরকে ভাল অবস্থাতেই দেখছি। কিন্তু আমি তোমাদের জন্য শাস্তির আশঙ্কা করছি সে দিনের যেদিন তোমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে।
Conventional English Translation: And to Madyan [We sent] their brother Shu'ayb. He said, "O my people, worship Allah; you have no deity other than Him. And do not decrease from the measure and the scale. Indeed, I see you in prosperity, but indeed, I fear for you the punishment of an all-encompassing Day.
শব্দ ও রূট বিশ্লেষণ: Ayah 84 Lexicon: Invariant root-level scientific and linguistic precision under the universal operating system.
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 11:84)
- ۞ وَإِلَىٰ (wa-ilā) — এবং প্রতি / And to
- مَدْيَنَ (madyana) — মাদইয়ানবাসীর / Madyan
- أَخَاهُمْ (akhāhum) — তাদের ভাই / [We sent] their brother [রূট: اخو]
- شُعَيْبًۭا ۚ (shuʿayban) — শুয়াইবকে / Shu'ayb
- قَالَ (qāla) — সে বললো / He said [রূট: قول]
- يَـٰقَوْمِ (yāqawmi) — হে আমার কওম / "O my people [রূট: قوم]
- ٱعْبُدُوا۟ (uʿ'budū) — তোমরা ইবাদত করো / worship [রূট: عبد]
- ٱللَّهَ (l-laha) — আল্লাহর / Allah [রূট: اله]
- مَا (mā) — নেই / you have no
- لَكُم (lakum) — তোমাদের জন্য / [other]
- مِّنْ (min) — কোনো / any
- إِلَـٰهٍ (ilāhin) — ইলাহ / deity [রূট: اله]
- غَيْرُهُۥ ۖ (ghayruhu) — তিনি ছাড়া / other than Him [রূট: غير]
- وَلَا (walā) — এবং না / And do not
- تَنقُصُوا۟ (tanquṣū) — তোমরা কম দিয়ো / decrease [রূট: نقص]
- ٱلْمِكْيَالَ (l-mik'yāla) — মাপ / from the measure [রূট: كيل]
- وَٱلْمِيزَانَ ۚ (wal-mīzāna) — ও ওজন / and the scale [রূট: وزن]
- إِنِّىٓ (innī) — নিশ্চয় আমি / Indeed, I
- أَرَىٰكُم (arākum) — তোমাদের দেখছি / see you [রূট: راي]
- بِخَيْرٍۢ (bikhayrin) — ভালো অবস্থায় / সচ্ছলতায় / in prosperity [রূট: خير]
- وَإِنِّىٓ (wa-innī) — কিন্তু নিশ্চয় আমি / but indeed, I
- أَخَافُ (akhāfu) — আমি আশঙ্কা করছি / fear [রূট: خوف]
- عَلَيْكُمْ (ʿalaykum) — তোমাদের ওপর / for you
- عَذَابَ (ʿadhāba) — শাস্তি / the punishment [রূট: عذب]
- يَوْمٍۢ (yawmin) — এমন এক দিনের / of a Day [রূট: يوم]
- مُّحِيطٍۢ (muḥīṭin) — যা পরিবেষ্টনকারী" / all-encompassing" [রূট: حوط]
