সূরা আল-হিজর আয়াত ৮৮ (১৫:৮৮) — Surah Al-Hijr Verse 15:88
لَا تَمُدَّنَّ عَيْنَيْكَ إِلَىٰ مَا مَتَّعْنَا بِهِۦٓ أَزْوَٰجًۭا مِّنْهُمْ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَٱخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِينَ
উচ্চারণ: lā tamuddanna ʿaynayka ilā mā mattaʿnā bihi azwājan min'hum walā taḥzan ʿalayhim wa-ikh'fiḍ janāḥaka lil'mu'minīna
প্রচলিত বাংলা অনুবাদ: তুমি দুনিয়ার দ্রব্য সামগ্রীর প্রতি চোখ তুলে তাকিও না যা আমি তাদের বিভিন্ন লোকেদের দিয়েছি। (তারা ভুল চিন্তা ও ভুল কর্মের মাধ্যমে নিজেদের ভয়াবহ পরিণাম ডেকে আনছে, এমতাবস্থায়) তাদের জন্য তুমি দুঃখ করো না, আর মু’মিনদের জন্য তোমার (অনুকম্পার) ডানা মেলে দাও।
Conventional English Translation: Do not extend your eyes toward that by which We have given enjoyment to [certain] categories of the disbelievers, and do not grieve over them. And lower your wing to the believers
শব্দ ও রূট বিশ্লেষণ: লা তামুদ্দান্না ‘আইনায়কা (لَا تَمُدَّنَّ عَيْنَيْكَ - লোভের দৃষ্টিতে তাকিয়ো না)। ইখফিদ জানাহাকা (وَٱخْفِضْ جَنَاحَكَ - বিনম্র ও সুরক্ষার ডানা বিছিয়ে দাও)।
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 15:88)
- لَا (lā) — না / Do not
- تَمُدَّنَّ (tamuddanna) — কখনও প্রসারিত করো তুমি / extend [রূট: مدد]
- عَيْنَيْكَ (ʿaynayka) — তোমার দু'চোখ / your eyes [রূট: عين]
- إِلَىٰ (ilā) — প্রতি / toward
- مَا (mā) — যা / that by which
- مَتَّعْنَا (mattaʿnā) — আমরা ভোগ বিলাস দিয়েছি / We have given enjoyment [রূট: متع]
- بِهِۦٓ (bihi) — দিয়ে তা / [therewith]
- أَزْوَٰجًۭا (azwājan) — বিভিন্ন শ্রেণীতে / to categories [রূট: زوج]
- مِّنْهُمْ (min'hum) — তাদের মধ্যকার / of them
- وَلَا (walā) — ও না / and do not
- تَحْزَنْ (taḥzan) — চিন্তা করো / grieve [রূট: حزن]
- عَلَيْهِمْ (ʿalayhim) — তাদের সম্বন্ধে / over them
- وَٱخْفِضْ (wa-ikh'fiḍ) — অবনমিত করো / and lower [রূট: خفض]
- جَنَاحَكَ (janāḥaka) — তোমার বাহু / your wing [রূট: جنح]
- لِلْمُؤْمِنِينَ (lil'mu'minīna) — মু'মিনদের জন্যে / to the believers [রূট: امن]
