সূরা আল-হিজর আয়াত ৩ (১৫:৩) — Surah Al-Hijr Verse 15:3
ذَرْهُمْ يَأْكُلُوا۟ وَيَتَمَتَّعُوا۟ وَيُلْهِهِمُ ٱلْأَمَلُ ۖ فَسَوْفَ يَعْلَمُونَ
উচ্চারণ: dharhum yakulū wayatamattaʿū wayul'hihimu l-amalu fasawfa yaʿlamūna
প্রচলিত বাংলা অনুবাদ: ছেড়ে দাও ওদেরকে, ওরা খেতে থাক আর ভোগ করতে থাক, আর (মিথ্যে) আশা ওদেরকে উদাসীনতায় ডুবিয়ে রাখুক, শীঘ্রই ওরা (ওদের ‘আমালের পরিণতি) জানতে পারবে।
Conventional English Translation: Let them eat and enjoy themselves and be diverted by [false] hope, for they are going to know.
শব্দ ও রূট বিশ্লেষণ: ইয়াতামাত্তা‘ঊ (وَيَتَمَتَّعُوا۟ - জৈবিক ভোগে নিমজ্জিত থাকা)। ইউলহিহিমুল আমাল (وَيُلْهِهِمُ ٱلْأَمَلُ - অমূলক দীর্ঘ প্রত্যাশায় সত্য ভুলে থাকা)।
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 15:3)
- ذَرْهُمْ (dharhum) — তাদেরকে ছেড়ে দাও / Leave them [রূট: وذر]
- يَأْكُلُوا۟ (yakulū) — তারা খেতে থাকুক / to eat [রূট: اكل]
- وَيَتَمَتَّعُوا۟ (wayatamattaʿū) — ও তারা ভোগ করুক / and enjoy themselves [রূট: متع]
- وَيُلْهِهِمُ (wayul'hihimu) — এবং তাদেরকে মোহাচ্ছন্ন রাখুক / and divert them [রূট: لهو]
- ٱلْأَمَلُ ۖ (l-amalu) — আশা আকাঙ্ক্ষা / the hope [রূট: امل]
- فَسَوْفَ (fasawfa) — অতঃপর শীঘ্রই / for soon
- يَعْلَمُونَ (yaʿlamūna) — তারা জানবে / they will come to know [রূট: علم]
