সুরা নং ১৪মাক্কীমোট আয়াত: ৫২

سُورَةُ إبراهيم

ইবরাহিম(Ibrahim)

সুরা ইবরাহিম-এর নামের অর্থ ও বিজ্ঞানভিত্তিক তাৎপর্য
প্রচলিত অর্থ

নবী ইব্রাহীম

বিজ্ঞানভিত্তিক গবেষণা ও গভীর অর্থ

মোনোথিস্টিক রুট নোড / ফাউন্ডেশনাল ট্রাস্ট প্রটোকল

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে

১৪

ইবরাহিম

মাক্কী · আয়াত ৫২

৪:৮২ আয়াতের লজিক্যাল কনসিস্টেন্সি (অভ্যন্তরীণ সামঞ্জস্য)

সূরা আন-নিসা (৪:৮২)-এর অভ্যন্তরীণ বৈপরীত্যহীনতা ও যৌক্তিক সামঞ্জস্যের মানদণ্ডে 14 নম্বর সূরার আয়াতের কসমোলজিক্যাল, জৈবিক, সমাজতাত্ত্বিক ও জ্ঞানতাত্ত্বিক আর্কিটেকচারে কোনো লজিক্যাল বা সায়েন্টিফিক বৈপরীত্য নেই। এটি মহাজাগতিক নিয়ম ও তথ্য সংরক্ষণের পরম বিধানের সাথে শতভাগ সংগতিপূর্ণ।

সূরা ইবরাহীম (إبراهيم) — Surah Ibrahim (মোট আয়াত ৫২)

সূরা ইবরাহীম আয়াত ১ (১৪:১) — অন্ধকার থেকে আলোর পথে রূপান্তর: ঐশী কিতাবের মাধ্যমে পরম সত্যের সন্ধান — Surah Ibrahim 14:1

বিষয়ভিত্তিক মেটা ডাটা: অন্ধকার থেকে আলোর পথে রূপান্তর: ঐশী কিতাবের মাধ্যমে পরম সত্যের সন্ধান

Theme / Metadata: Extraction from Cognitive Darkness into Photonic Truth

الٓر ۚ كِتَـٰبٌ أَنزَلْنَـٰهُ إِلَيْكَ لِتُخْرِجَ ٱلنَّاسَ مِنَ ٱلظُّلُمَـٰتِ إِلَى ٱلنُّورِ بِإِذْنِ رَبِّهِمْ إِلَىٰ صِرَٰطِ ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ

alif-lam-ra kitābun anzalnāhu ilayka litukh'rija l-nāsa mina l-ẓulumāti ilā l-nūri bi-idh'ni rabbihim ilā ṣirāṭi l-ʿazīzi l-ḥamīdi

আলিফ-লাম-র, একটা কিতাব যা তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তুমি মানুষকে তাদের প্রতিপালকের নির্দেশে অন্ধকার থেকে নিয়ে আসতে পার আলোর দিকে- মহাপরাক্রমশালী প্রশংসিতের পথে।

Alif, Lam, Ra. [This is] a Book which We have revealed to you, [O Muhammad], that you might bring mankind out of darknesses into the light by permission of their Lord - to the path of the Exalted in Might, the Praiseworthy -

সূরা ইবরাহীম আয়াত ২ (১৪:২) — মহাজাগতিক সার্বভৌমত্ব: আসমান-জমিনের মালিকানা এবং সত্যপ্রত্যাখ্যানকারীদের কঠিন শাস্তি — Surah Ibrahim 14:2

বিষয়ভিত্তিক মেটা ডাটা: মহাজাগতিক সার্বভৌমত্ব: আসমান-জমিনের মালিকানা এবং সত্যপ্রত্যাখ্যানকারীদের কঠিন শাস্তি

Theme / Metadata: Universal Sovereignty: Cosmic Dominion and the Woe of Severe Retribution

ٱللَّهِ ٱلَّذِى لَهُۥ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ وَوَيْلٌۭ لِّلْكَـٰفِرِينَ مِنْ عَذَابٍۢ شَدِيدٍ

al-lahi alladhī lahu mā fī l-samāwāti wamā fī l-arḍi wawaylun lil'kāfirīna min ʿadhābin shadīdin

আল্লাহ- আসমানসমূহে যা কিছু আছে আর পৃথিবীতে যা কিছু আছে, সবই তাঁর মালিকানাধীন। কিন্তু কাফিরদের জন্য আছে কঠিন শাস্তির দুর্ভোগ।

Allah, to whom belongs whatever is in the heavens and whatever is on the earth. And woe to the disbelievers from a severe punishment

সূরা ইবরাহীম আয়াত ৩ (১৪:৩) — পার্থিব মোহের অন্ধত্ব: আল্লাহর পথে বাধাদান ও বক্রতা অন্বেষণে সুদূর পথভ্রষ্টতা — Surah Ibrahim 14:3

বিষয়ভিত্তিক মেটা ডাটা: পার্থিব মোহের অন্ধত্ব: আল্লাহর পথে বাধাদান ও বক্রতা অন্বেষণে সুদূর পথভ্রষ্টতা

Theme / Metadata: Temporal Bias & Path Distortion: Prioritizing Ephemeral Gains and Obstructing Truth

ٱلَّذِينَ يَسْتَحِبُّونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا عَلَى ٱلْـَٔاخِرَةِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَيَبْغُونَهَا عِوَجًا ۚ أُو۟لَـٰٓئِكَ فِى ضَلَـٰلٍۭ بَعِيدٍۢ

alladhīna yastaḥibbūna l-ḥayata l-dun'yā ʿalā l-ākhirati wayaṣuddūna ʿan sabīli l-lahi wayabghūnahā ʿiwajan ulāika fī ḍalālin baʿīdin

যারা আখেরাতের তুলনায় দুনিয়ার জিন্দিগীকে শ্রেয় জ্ঞান করে, যারা আল্লাহর পথ থেকে (লোকদেরকে) বিরত রাখে আর তাতে বক্রতা আনার আকাঙ্ক্ষা পোষণ করে। এরা গোমরাহীতে বহু দূরে চলে গেছে।

The ones who prefer the worldly life over the Hereafter and avert [people] from the way of Allah, seeking to make it (seem) deviant. Those are in extreme error.

সূরা ইবরাহীম আয়াত ৪ (১৪:৪) — মাতৃভাষায় ওহির বিধান: সুস্পষ্ট ব্যাখ্যার জন্য স্বজাতীয় ভাষায় রাসুলগণের প্রেরণ — Surah Ibrahim 14:4

বিষয়ভিত্তিক মেটা ডাটা: মাতৃভাষায় ওহির বিধান: সুস্পষ্ট ব্যাখ্যার জন্য স্বজাতীয় ভাষায় রাসুলগণের প্রেরণ

Theme / Metadata: Linguistic Localization Protocol: Sending Messengers in Indigenous Vernaculars for Optimal Decoding

وَمَآ أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِۦ لِيُبَيِّنَ لَهُمْ ۖ فَيُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُ ۚ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ

wamā arsalnā min rasūlin illā bilisāni qawmihi liyubayyina lahum fayuḍillu l-lahu man yashāu wayahdī man yashāu wahuwa l-ʿazīzu l-ḥakīmu

আমি কোন রসূলকেই তার জাতির ভাষা ছাড়া পাঠাইনি যাতে তাদের কাছে স্পষ্টভাবে (আমার নির্দেশগুলো) বর্ণনা করতে পারে। অতঃপর আল্লাহ যাকে ইচ্ছে পথহারা করেছেন, আর যাকে ইচ্ছে সঠিক পথ দেখিয়েছেন, তিনি বড়ই পরাক্রান্ত, বিজ্ঞানময়।

And We did not send any messenger except [speaking] in the language of his people to state clearly for them, and Allah sends astray [thereby] whom He wills and guides whom He wills. And He is the Exalted in Might, the Wise.

সূরা ইবরাহীম আয়াত ৫ (১৪:৫) — মুসা (আ.)-এর মিশন: অন্ধকার থেকে আলোতে আনয়ন ও আল্লাহর ঐতিহাসিক দিনসমূহের স্মরণ — Surah Ibrahim 14:5

বিষয়ভিত্তিক মেটা ডাটা: মুসা (আ.)-এর মিশন: অন্ধকার থেকে আলোতে আনয়ন ও আল্লাহর ঐতিহাসিক দিনসমূহের স্মরণ

Theme / Metadata: The Mosaic Archetype: Leading from Darkness and Transmitting Historic Epochs of Divine Intervention

وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَىٰ بِـَٔايَـٰتِنَآ أَنْ أَخْرِجْ قَوْمَكَ مِنَ ٱلظُّلُمَـٰتِ إِلَى ٱلنُّورِ وَذَكِّرْهُم بِأَيَّىٰمِ ٱللَّهِ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍۢ لِّكُلِّ صَبَّارٍۢ شَكُورٍۢ

walaqad arsalnā mūsā biāyātinā an akhrij qawmaka mina l-ẓulumāti ilā l-nūri wadhakkir'hum bi-ayyāmi l-lahi inna fī dhālika laāyātin likulli ṣabbārin shakūrin

আর অবশ্যই আমি মূসাকে আমার নিদর্শনসমূহ দিয়ে পাঠিয়েছিলাম আর বলেছিলাম, তোমার জাতিকে অন্ধকার থেকে আলোতে বের করে আন, আর তাদেরকে আল্লাহর হুকুমে ঘটিত অতীতের ঘটনাবলী দিয়ে উপদেশ দাও। এতে প্রত্যেক পরম সহিষ্ণু ও পরম কৃতজ্ঞ ব্যক্তির জন্য অবশ্যই নিদর্শনসমূহ রয়েছে।

And We certainly sent Moses with Our signs, [saying], "Bring out your people from darknesses into the light and remind them of the days of Allah." Indeed in that are signs for everyone patient and grateful.

সূরা ইবরাহীম আয়াত ৬ (১৪:৬) — ফেরাউনি নির্যাতন থেকে মুক্তি: পুত্রসন্তান হত্যা ও দাসত্বের হাত থেকে উদ্ধার — Surah Ibrahim 14:6

বিষয়ভিত্তিক মেটা ডাটা: ফেরাউনি নির্যাতন থেকে মুক্তি: পুত্রসন্তান হত্যা ও দাসত্বের হাত থেকে উদ্ধার

Theme / Metadata: Liberation from Pharaonic Oppression: Systemic Deliverance from Heinous Torture and Female Captivity

وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ ٱذْكُرُوا۟ نِعْمَةَ ٱللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنجَىٰكُم مِّنْ ءَالِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوٓءَ ٱلْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَآءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَآءَكُمْ ۚ وَفِى ذَٰلِكُم بَلَآءٌۭ مِّن رَّبِّكُمْ عَظِيمٌۭ

wa-idh qāla mūsā liqawmihi udh'kurū niʿ'mata l-lahi ʿalaykum idh anjākum min āli fir'ʿawna yasūmūnakum sūa l-ʿadhābi wayudhabbiḥūna abnāakum wayastaḥyūna nisāakum wafī dhālikum balāon min rabbikum ʿaẓīmun

স্মরণ কর, যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল, ‘তোমরা তোমাদের প্রতি আল্লাহর নি‘মাতের কথা স্মরণ কর যখন তিনি তোমাদেরকে ফির‘আওনী গোষ্ঠী থেকে রক্ষা করেছিলেন যারা তোমাদেরকে জঘন্য রকমের শাস্তিতে পিষ্ট করছিল। তোমাদের পুত্রদেরকে তারা হত্যা করত আর তোমাদের নারীদেরকে জীবিত রাখত। এটা ছিল তোমাদের জন্য আল্লাহর পক্ষ হতে এক কঠিন পরীক্ষা।

And [recall, O Children of Israel], when Moses said to His people, "Remember the favor of Allah upon you when He saved you from the people of Pharaoh, who were afflicting you with the worst torment and were slaughtering your [newborn] sons and keeping your females alive. And in that was a great trial from your Lord.

সূরা ইবরাহীম আয়াত ৭ (১৪:৭) — শোকর ও কুফরের সমীকরণ: কৃতজ্ঞতায় নিয়ামতের বৃদ্ধি এবং অকৃতজ্ঞতায় কঠিন শাস্তি — Surah Ibrahim 14:7

বিষয়ভিত্তিক মেটা ডাটা: শোকর ও কুফরের সমীকরণ: কৃতজ্ঞতায় নিয়ামতের বৃদ্ধি এবং অকৃতজ্ঞতায় কঠিন শাস্তি

Theme / Metadata: The Exponential Feedback Equation: Amplification vs Retribution

وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ ۖ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِى لَشَدِيدٌۭ

wa-idh ta-adhana rabbukum la-in shakartum la-azīdannakum wala-in kafartum inna ʿadhābī lashadīdun

স্মরণ কর, যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য (আমার নি‘য়ামাত) বৃদ্ধি করে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও (তবে জেনে রেখ, অকৃতজ্ঞদের জন্য) আমার শাস্তি অবশ্যই কঠিন।

And [remember] when your Lord proclaimed, 'If you are grateful, I will surely increase you [in favor]; but if you deny, indeed, My punishment is severe.' "

সূরা ইবরাহীম আয়াত ৮ (১৪:৮) — আল্লাহর পরম অমুখাপেক্ষিতা: সমগ্র মানবজাতির অবিশ্বাসেও রবের কোনো ক্ষতিহীনতা — Surah Ibrahim 14:8

বিষয়ভিত্তিক মেটা ডাটা: আল্লাহর পরম অমুখাপেক্ষিতা: সমগ্র মানবজাতির অবিশ্বাসেও রবের কোনো ক্ষতিহীনতা

Theme / Metadata: Cosmic Source Independence: Absolute Divine Sufficiency Immune to Universal Denial

وَقَالَ مُوسَىٰٓ إِن تَكْفُرُوٓا۟ أَنتُمْ وَمَن فِى ٱلْأَرْضِ جَمِيعًۭا فَإِنَّ ٱللَّهَ لَغَنِىٌّ حَمِيدٌ

waqāla mūsā in takfurū antum waman fī l-arḍi jamīʿan fa-inna l-laha laghaniyyun ḥamīdun

মূসা বলেছিল, তোমরা আর দুনিয়ার সকল লোক যদি অকৃতজ্ঞ হও (তাতে কিছুই যায় আসে না) কারণ আল্লাহ অমুখাপেক্ষী, প্রশংসিত।

And Moses said, "If you should disbelieve, you and whoever is on the earth entirely - indeed, Allah is Free of need and Praiseworthy."

সূরা ইবরাহীম আয়াত ৯ (১৪:৯) — অতীতের ঐতিহাসিক বার্তা: নূহ, আদ, সামূদ ও পরবর্তী জাতিসমূহের সত্য-প্রত্যাখ্যান — Surah Ibrahim 14:9

বিষয়ভিত্তিক মেটা ডাটা: অতীতের ঐতিহাসিক বার্তা: নূহ, আদ, সামূদ ও পরবর্তী জাতিসমূহের সত্য-প্রত্যাখ্যান

Theme / Metadata: Archaeological Telemetry: Chronic Skepticism of Noah, 'Aad, Thamud, and Post-Generations

أَلَمْ يَأْتِكُمْ نَبَؤُا۟ ٱلَّذِينَ مِن قَبْلِكُمْ قَوْمِ نُوحٍۢ وَعَادٍۢ وَثَمُودَ ۛ وَٱلَّذِينَ مِنۢ بَعْدِهِمْ ۛ لَا يَعْلَمُهُمْ إِلَّا ٱللَّهُ ۚ جَآءَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَـٰتِ فَرَدُّوٓا۟ أَيْدِيَهُمْ فِىٓ أَفْوَٰهِهِمْ وَقَالُوٓا۟ إِنَّا كَفَرْنَا بِمَآ أُرْسِلْتُم بِهِۦ وَإِنَّا لَفِى شَكٍّۢ مِّمَّا تَدْعُونَنَآ إِلَيْهِ مُرِيبٍۢ

alam yatikum naba-u alladhīna min qablikum qawmi nūḥin waʿādin wathamūda wa-alladhīna min baʿdihim lā yaʿlamuhum illā l-lahu jāathum rusuluhum bil-bayināti faraddū aydiyahum fī afwāhihim waqālū innā kafarnā bimā ur'sil'tum bihi wa-innā lafī shakkin mimmā tadʿūnanā ilayhi murībin

তোমাদের পূর্বেকার লোকেদের খবর কি তোমাদের কাছে পৌঁছেনি? নূহ, ‘আদ আর সামূদ সম্প্রদায়ের, আর তাদের পরবর্তীদের; তাদের সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। রসূলগণ তাদের কাছে স্পষ্ট নিদর্শনাসমূহ নিয়ে এসেছিল, তখন তারা নিজেদের মুখে হাত চেপে ধরল আর বলল, ‘যে জিনিস দিয়ে তোমাদেরকে পাঠানো হয়েছে তা আমরা অস্বীকার করি আর যে বিষয়ের প্রতি তোমরা আমাদেরকে আহবান জানাচ্ছ সে সম্পর্কে আমরা বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে রয়েছি।’

Has there not reached you the news of those before you - the people of Noah and 'Aad and Thamud and those after them? No one knows them but Allah. Their messengers brought them clear proofs, but they returned their hands to their mouths and said, "Indeed, we disbelieve in that with which you have been sent, and indeed we are, about that to which you invite us, in disquieting doubt."

সূরা ইবরাহীম আয়াত ১০ (১৪:১০) — আসমান-জমিনের স্রষ্টায় সন্দেহের নিরসন: ক্ষমার আহ্বান এবং নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ — Surah Ibrahim 14:10

বিষয়ভিত্তিক মেটা ডাটা: আসমান-জমিনের স্রষ্টায় সন্দেহের নিরসন: ক্ষমার আহ্বান এবং নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ

Theme / Metadata: The Creator Invariance: Refuting Doubts Regarding the Originator and Delaying Mortalities

۞ قَالَتْ رُسُلُهُمْ أَفِى ٱللَّهِ شَكٌّۭ فَاطِرِ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ يَدْعُوكُمْ لِيَغْفِرَ لَكُم مِّن ذُنُوبِكُمْ وَيُؤَخِّرَكُمْ إِلَىٰٓ أَجَلٍۢ مُّسَمًّۭى ۚ قَالُوٓا۟ إِنْ أَنتُمْ إِلَّا بَشَرٌۭ مِّثْلُنَا تُرِيدُونَ أَن تَصُدُّونَا عَمَّا كَانَ يَعْبُدُ ءَابَآؤُنَا فَأْتُونَا بِسُلْطَـٰنٍۢ مُّبِينٍۢ

qālat rusuluhum afī l-lahi shakkun fāṭiri l-samāwāti wal-arḍi yadʿūkum liyaghfira lakum min dhunūbikum wayu-akhirakum ilā ajalin musamman qālū in antum illā basharun mith'lunā turīdūna an taṣuddūnā ʿammā kāna yaʿbudu ābāunā fatūnā bisul'ṭānin mubīnin

তাদের রসূলগণ বলেছিল, ‘আল্লাহ সম্পর্কে সন্দেহ? যিনি আসমানসমূহ ও যমীনের সৃষ্টিকর্তা, তিনি তোমাদেরকে ডাকছেন তোমাদের অপরাধ মার্জনা করার জন্য আর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেয়ার জন্য।’ তারা বলল, ‘তুমি আমাদেরই মত মানুষ বৈ তো নও, আমাদের পূর্বপুরুষরা যার ‘ইবাদাত করত তাত্থেকে আমাদেরকে তুমি বাধা দিতে চাও, তাহলে তুমি (তোমার দাবীর স্বপক্ষে) আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ উপস্থিত কর।

Their messengers said, "Can there be doubt about Allah, Creator of the heavens and earth? He invites you that He may forgive you of your sins, and He delays your death for a specified term." They said, "You are not but men like us who wish to avert us from what our fathers were worshipping. So bring us a clear authority."

সূরা ইবরাহীম আয়াত ১১ (১৪:১১) — রাসুলদের মানবিক সীমাবদ্ধতা ও ঐশী অনুগ্রহ: আল্লাহর ওপর অবিচল তাওয়াক্কুলের বিধান — Surah Ibrahim 14:11

বিষয়ভিত্তিক মেটা ডাটা: রাসুলদের মানবিক সীমাবদ্ধতা ও ঐশী অনুগ্রহ: আল্লাহর ওপর অবিচল তাওয়াক্কুলের বিধান

Theme / Metadata: Prophetic Vulnerability & Divine Mandate: Reliance (Tawakkul) Upon Sovereign Authorizations

قَالَتْ لَهُمْ رُسُلُهُمْ إِن نَّحْنُ إِلَّا بَشَرٌۭ مِّثْلُكُمْ وَلَـٰكِنَّ ٱللَّهَ يَمُنُّ عَلَىٰ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ ۖ وَمَا كَانَ لَنَآ أَن نَّأْتِيَكُم بِسُلْطَـٰنٍ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ ۚ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ

qālat lahum rusuluhum in naḥnu illā basharun mith'lukum walākinna l-laha yamunnu ʿalā man yashāu min ʿibādihi wamā kāna lanā an natiyakum bisul'ṭānin illā bi-idh'ni l-lahi waʿalā l-lahi falyatawakkali l-mu'minūna

তাদের রসূলগণ তাদেরকে বলেছিল, ‘যদিও আমরা তোমাদের মতই মানুষ ব্যতীত নই, কিন্তু আল্লাহ তাঁর বান্দাহদের মধ্যে যার উপর ইচ্ছে অনুগ্রহ করেন। আল্লাহর হুকুম ছাড়া তোমাদের কাছে কোন প্রমাণ উপস্থিত করা আমাদের কাজ নয়। মু’মিনদের উচিত আল্লাহরই উপর ভরসা করা।

Their messengers said to them, "We are only men like you, but Allah confers favor upon whom He wills of His servants. It has never been for us to bring you evidence except by permission of Allah. And upon Allah let the believers rely.

সূরা ইবরাহীম আয়াত ১২ (১৪:১২) — অটল তাওয়াক্কুল: শত নিপীড়নের মুখেও সত্যের পথে অবিচল থেকে আল্লাহর ওপর ভরসা — Surah Ibrahim 14:12

বিষয়ভিত্তিক মেটা ডাটা: অটল তাওয়াক্কুল: শত নিপীড়নের মুখেও সত্যের পথে অবিচল থেকে আল্লাহর ওপর ভরসা

Theme / Metadata: The Resolute Tawakkul: Enduring Hostility Upon Guided Pathways Under Divine Protection

وَمَا لَنَآ أَلَّا نَتَوَكَّلَ عَلَى ٱللَّهِ وَقَدْ هَدَىٰنَا سُبُلَنَا ۚ وَلَنَصْبِرَنَّ عَلَىٰ مَآ ءَاذَيْتُمُونَا ۚ وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُتَوَكِّلُونَ

wamā lanā allā natawakkala ʿalā l-lahi waqad hadānā subulanā walanaṣbiranna ʿalā mā ādhaytumūnā waʿalā l-lahi falyatawakkali l-mutawakilūna

আমরা আল্লাহর উপর ভরসা করব না কেন, তিনিই তো আমাদেরকে পথ দেখিয়েছেন, তোমরা আমাদেরকে যে ক্লেশই দাওনা কেন, আমরা তাতে অবশ্য অবশ্যই ধৈর্য ধারণ করব, আর ভরসাকারীদের আল্লাহরই উপর ভরসা করা উচিত।

And why should we not rely upon Allah while He has guided us to our [good] ways. And we will surely be patient against whatever harm you should cause us. And upon Allah let those who would rely [indeed] rely."

সূরা ইবরাহীম আয়াত ১৩ (১৪:১৩) — স্বৈরাচারী হুমকি: দেশত্যাগের আলটিমেটাম এবং জালিমদের ধ্বংস করার ঐশী প্রতিশ্রুতি — Surah Ibrahim 14:13

বিষয়ভিত্তিক মেটা ডাটা: স্বৈরাচারী হুমকি: দেশত্যাগের আলটিমেটাম এবং জালিমদের ধ্বংস করার ঐশী প্রতিশ্রুতি

Theme / Metadata: Tyrannical Ultimatums: Threatening Expulsion and the Divine Decree to Eradicate Injustice

وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِرُسُلِهِمْ لَنُخْرِجَنَّكُم مِّنْ أَرْضِنَآ أَوْ لَتَعُودُنَّ فِى مِلَّتِنَا ۖ فَأَوْحَىٰٓ إِلَيْهِمْ رَبُّهُمْ لَنُهْلِكَنَّ ٱلظَّـٰلِمِينَ

waqāla alladhīna kafarū lirusulihim lanukh'rijannakum min arḍinā aw lataʿūdunna fī millatinā fa-awḥā ilayhim rabbuhum lanuh'likanna l-ẓālimīna

কাফিরগণ তাদের রসূলদের বলেছিল, ‘আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে অবশ্য অবশ্যই বের করে দেব, অন্যথায় তোমাদেরকে অবশ্য অবশ্যই আমাদের ধর্মমতে ফিরে আসতে হবে।’ এমতাবস্থায় রসূলদের প্রতি তাদের প্রতিপালক এ মর্মে ওয়াহী করলেন যে, ‘আমি যালিমদেরকে অবশ্য অবশ্যই ধ্বংস করব।

And those who disbelieved said to their messengers, "We will surely drive you out of our land, or you must return to our religion." So their Lord inspired to them, "We will surely destroy the wrongdoers.

সূরা ইবরাহীম আয়াত ১৪ (১৪:১৪) — পৃথিবীতে পুনর্বাসনের অধিকার: আল্লাহর ভয় ও শাস্তির আশঙ্কাকারীদের জন্য জমিনের উত্তরাধিকার — Surah Ibrahim 14:14

বিষয়ভিত্তিক মেটা ডাটা: পৃথিবীতে পুনর্বাসনের অধিকার: আল্লাহর ভয় ও শাস্তির আশঙ্কাকারীদের জন্য জমিনের উত্তরাধিকার

Theme / Metadata: Terrestrial Inheritance for Accountable Nodes

وَلَنُسْكِنَنَّكُمُ ٱلْأَرْضَ مِنۢ بَعْدِهِمْ ۚ ذَٰلِكَ لِمَنْ خَافَ مَقَامِى وَخَافَ وَعِيدِ

walanus'kinannakumu l-arḍa min baʿdihim dhālika liman khāfa maqāmī wakhāfa waʿīdi

আর তাদের পরে তোমাদেরকে অবশ্য অবশ্যই যমীনে পুনর্বাসিত করব। এ (শুভ) সংবাদ তাদের জন্য যারা আমার সামনে এসে দাঁড়ানোর ব্যাপারে ভয় রাখে আর আমার শাস্তির ভয় দেখানোতে শংকিত হয়।’

And We will surely cause you to dwell in the land after them. That is for he who fears My position and fears My threat."

সূরা ইবরাহীম আয়াত ১৫ (১৪:১৫) — চূড়ান্ত ফায়সালার সূচনা: সত্যপন্থীদের বিজয় এবং উদ্ধত স্বৈরাচারীদের পতন — Surah Ibrahim 14:15

বিষয়ভিত্তিক মেটা ডাটা: চূড়ান্ত ফায়সালার সূচনা: সত্যপন্থীদের বিজয় এবং উদ্ধত স্বৈরাচারীদের পতন

Theme / Metadata: The Judicative Breakthrough: Victory for the Aligned and the Ruin of Obstinate Tyrants

وَٱسْتَفْتَحُوا۟ وَخَابَ كُلُّ جَبَّارٍ عَنِيدٍۢ

wa-is'taftaḥū wakhāba kullu jabbārin ʿanīdin

তারা (অর্থাৎ কাফিররা) চূড়ান্ত বিজয়ের ফায়সালা কামনা করেছিল, কিন্তু (আল্লাহ ও তাঁর রসূলদের বিরোধিতা করার কারণে) প্রত্যেক উদ্ধত সীমালঙ্ঘনকারী ব্যর্থ হয়ে গেল।

And they requested victory from Allah, and disappointed, [therefore], was every obstinate tyrant.

সূরা ইবরাহীম আয়াত ১৬ (১৪:১৬) — জাহান্নামের ভয়াবহ পানীয়: গলিত পুঁজ-মিশ্রিত দুর্গন্ধযুক্ত পানির বন্দোবস্ত — Surah Ibrahim 14:16

বিষয়ভিত্তিক মেটা ডাটা: জাহান্নামের ভয়াবহ পানীয়: গলিত পুঁজ-মিশ্রিত দুর্গন্ধযুক্ত পানির বন্দোবস্ত

Theme / Metadata: The Purulent Hydration: Confinement to Hell and Ingestion of Festering Fluid

مِّن وَرَآئِهِۦ جَهَنَّمُ وَيُسْقَىٰ مِن مَّآءٍۢ صَدِيدٍۢ

min warāihi jahannamu wayus'qā min māin ṣadīdin

এদের জন্য পরবর্তীতে আছে জাহান্নাম, আর এদেরকে পান করানো হবে গলিত পুঁজ।

Before him is Hell, and he will be given a drink of purulent water.

সূরা ইবরাহীম আয়াত ১৭ (১৪:১৭) — চরম বহুমুখী যন্ত্রণা: সর্বদিক থেকে মৃত্যুর আগমন ঘটলেও অবধারিত মৃত্যুহীন শাস্তি — Surah Ibrahim 14:17

বিষয়ভিত্তিক মেটা ডাটা: চরম বহুমুখী যন্ত্রণা: সর্বদিক থেকে মৃত্যুর আগমন ঘটলেও অবধারিত মৃত্যুহীন শাস্তি

Theme / Metadata: Perpetual Multi-Vector Trauma Without Biological Release

يَتَجَرَّعُهُۥ وَلَا يَكَادُ يُسِيغُهُۥ وَيَأْتِيهِ ٱلْمَوْتُ مِن كُلِّ مَكَانٍۢ وَمَا هُوَ بِمَيِّتٍۢ ۖ وَمِن وَرَآئِهِۦ عَذَابٌ غَلِيظٌۭ

yatajarraʿuhu walā yakādu yusīghuhu wayatīhi l-mawtu min kulli makānin wamā huwa bimayyitin wamin warāihi ʿadhābun ghalīẓun

সে তা খুব কষ্ট করে গিলতে চেষ্টা করবে, আর খুব কমই গিলতে পারবে। মৃত্যু যন্ত্রণা তার কাছে চতুর্দিক থেকে আসবে কিন্তু সে মরবে না, এরপর তার জন্য থাকবে এক কঠিন ‘আযাব।

He will gulp it but will hardly [be able to] swallow it. And death will come to him from everywhere, but he is not to die. And before him is a massive punishment.

সূরা ইবরাহীম আয়াত ১৮ (১৪:১৮) — আমলসমূহের অসারতা: ঝোড়ো বাতাসে উড়ে যাওয়া ভস্মের ন্যায় কাফেরদের কর্মফল — Surah Ibrahim 14:18

বিষয়ভিত্তিক মেটা ডাটা: আমলসমূহের অসারতা: ঝোড়ো বাতাসে উড়ে যাওয়া ভস্মের ন্যায় কাফেরদের কর্মফল

Theme / Metadata: Aerodynamic Dissipation of Ungrounded Enterprise

مَّثَلُ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِرَبِّهِمْ ۖ أَعْمَـٰلُهُمْ كَرَمَادٍ ٱشْتَدَّتْ بِهِ ٱلرِّيحُ فِى يَوْمٍ عَاصِفٍۢ ۖ لَّا يَقْدِرُونَ مِمَّا كَسَبُوا۟ عَلَىٰ شَىْءٍۢ ۚ ذَٰلِكَ هُوَ ٱلضَّلَـٰلُ ٱلْبَعِيدُ

mathalu alladhīna kafarū birabbihim aʿmāluhum karamādin ish'taddat bihi l-rīḥu fī yawmin ʿāṣifin lā yaqdirūna mimmā kasabū ʿalā shayin dhālika huwa l-ḍalālu l-baʿīdu

যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের ‘আমালের দৃষ্টান্ত হল সেই ছাইয়ের মত যা ঝড়ের দিনে বাতাস প্রচন্ড বেগে উড়িয়ে নিয়ে যায়। নিজেদের উপার্জনের কিছুই তারা কাজে লাগাতে পারে না। এটাই ঘোর গুমরাহী।

The example of those who disbelieve in their Lord is [that] their deeds are like ashes which the wind blows forcefully on a stormy day; they are unable [to keep] from what they earned a [single] thing. That is what is extreme error.

সূরা ইবরাহীম আয়াত ১৯ (১৪:১৯) — উদ্দেশ্যপূর্ণ সৃষ্টিজগৎ: হক সহকারে আসমান-জমিনের সৃজন ও নতুন সৃষ্টির আনয়নে ঐশী সক্ষমতা — Surah Ibrahim 14:19

বিষয়ভিত্তিক মেটা ডাটা: উদ্দেশ্যপূর্ণ সৃষ্টিজগৎ: হক সহকারে আসমান-জমিনের সৃজন ও নতুন সৃষ্টির আনয়নে ঐশী সক্ষমতা

Theme / Metadata: Purposeful Cosmogenesis: Creation in Truth and Absolute Capacity to Replace Humanity

أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ ۚ إِن يَشَأْ يُذْهِبْكُمْ وَيَأْتِ بِخَلْقٍۢ جَدِيدٍۢ

alam tara anna l-laha khalaqa l-samāwāti wal-arḍa bil-ḥaqi in yasha yudh'hib'kum wayati bikhalqin jadīdin

তুমি কি দেখ না যে, আল্লাহ যথাযথ নিয়ম বিধানসহ আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন, তিনি চাইলে তোমাদেরকে সরিয়ে দিবেন আর এক নতুন সৃষ্টি নিয়ে আসবেন।

Have you not seen that Allah created the heavens and the earth in truth? If He wills, He can do away with you and produce a new creation.

সূরা ইবরাহীম আয়াত ২০ (১৪:২০) — ঐশী সহজসাধ্যতা: সমগ্র সৃষ্টির পরিবর্তন সাধন আল্লাহর পক্ষে অতি সহজ — Surah Ibrahim 14:20

বিষয়ভিত্তিক মেটা ডাটা: ঐশী সহজসাধ্যতা: সমগ্র সৃষ্টির পরিবর্তন সাধন আল্লাহর পক্ষে অতি সহজ

Theme / Metadata: Computational Ease: Zero Resistance in Executing Universal Species Replacement

وَمَا ذَٰلِكَ عَلَى ٱللَّهِ بِعَزِيزٍۢ

wamā dhālika ʿalā l-lahi biʿazīzin

এটা আল্লাহর জন্য কঠিন কিছু নয়।

And that is not difficult for Allah.

সূরা ইবরাহীম আয়াত ২১ (১৪:২১) — অসহায় পদমর্যাদা: কিয়ামতের আদালতে অহংকারী নেতাদের কাছে অনুসারীদের ব্যর্থ আকুতি — Surah Ibrahim 14:21

বিষয়ভিত্তিক মেটা ডাটা: অসহায় পদমর্যাদা: কিয়ামতের আদালতে অহংকারী নেতাদের কাছে অনুসারীদের ব্যর্থ আকুতি

Theme / Metadata: The Helpless Hierarchy: Followers Pleading in Vain Before Arrogant Masters in Forensic Judgment

وَبَرَزُوا۟ لِلَّهِ جَمِيعًۭا فَقَالَ ٱلضُّعَفَـٰٓؤُا۟ لِلَّذِينَ ٱسْتَكْبَرُوٓا۟ إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًۭا فَهَلْ أَنتُم مُّغْنُونَ عَنَّا مِنْ عَذَابِ ٱللَّهِ مِن شَىْءٍۢ ۚ قَالُوا۟ لَوْ هَدَىٰنَا ٱللَّهُ لَهَدَيْنَـٰكُمْ ۖ سَوَآءٌ عَلَيْنَآ أَجَزِعْنَآ أَمْ صَبَرْنَا مَا لَنَا مِن مَّحِيصٍۢ

wabarazū lillahi jamīʿan faqāla l-ḍuʿafāu lilladhīna is'takbarū innā kunnā lakum tabaʿan fahal antum mugh'nūna ʿannā min ʿadhābi l-lahi min shayin qālū law hadānā l-lahu lahadaynākum sawāon ʿalaynā ajaziʿ'nā am ṣabarnā mā lanā min maḥīṣin

তারা সকলে আল্লাহর নিকট উপস্থিত হবে। তখন যারা অহঙ্কার করেছিল তাদেরকে দুর্বলরা বলবে, আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম, কাজেই এখন আল্লাহর শাস্তির কোন কিছু আমাদের থেকে তোমরা দূর করতে পার কি?’ তারা বলবে, ‘আল্লাহ আমাদেরকে সত্যপথে পরিচালিত করলে আমরাও অবশ্যই তোমাদেরকে সত্য পথ দেখাতাম। এখন আমরা ধৈর্যহারা হই কিংবা ধৈর্যধারণ করি দু’টোই আমাদের জন্য সমান, আমাদের কোন নিষ্কৃতি নেই।’

And they will come out [for judgement] before Allah all together, and the weak will say to those who were arrogant, "Indeed, we were your followers, so can you avail us anything against the punishment of Allah?" They will say, "If Allah had guided us, we would have guided you. It is all the same for us whether we show intolerance or are patient: there is for us no place of escape."

সূরা ইবরাহীম আয়াত ২২ (১৪:২২) — ইবলিসের চূড়ান্ত বিশ্বাসঘাতকতা: অনুসারীদের দায় অস্বীকার এবং সত্যের কাছে মিথ্যার আত্মসমর্পণ — Surah Ibrahim 14:22

বিষয়ভিত্তিক মেটা ডাটা: ইবলিসের চূড়ান্ত বিশ্বাসঘাতকতা: অনুসারীদের দায় অস্বীকার এবং সত্যের কাছে মিথ্যার আত্মসমর্পণ

Theme / Metadata: The Solitary Betrayal of Satan: Disavowing Follower Blame and Leaving Transgressors to Agony

وَقَالَ ٱلشَّيْطَـٰنُ لَمَّا قُضِىَ ٱلْأَمْرُ إِنَّ ٱللَّهَ وَعَدَكُمْ وَعْدَ ٱلْحَقِّ وَوَعَدتُّكُمْ فَأَخْلَفْتُكُمْ ۖ وَمَا كَانَ لِىَ عَلَيْكُم مِّن سُلْطَـٰنٍ إِلَّآ أَن دَعَوْتُكُمْ فَٱسْتَجَبْتُمْ لِى ۖ فَلَا تَلُومُونِى وَلُومُوٓا۟ أَنفُسَكُم ۖ مَّآ أَنَا۠ بِمُصْرِخِكُمْ وَمَآ أَنتُم بِمُصْرِخِىَّ ۖ إِنِّى كَفَرْتُ بِمَآ أَشْرَكْتُمُونِ مِن قَبْلُ ۗ إِنَّ ٱلظَّـٰلِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ

waqāla l-shayṭānu lammā quḍiya l-amru inna l-laha waʿadakum waʿda l-ḥaqi wawaʿadttukum fa-akhlaftukum wamā kāna liya ʿalaykum min sul'ṭānin illā an daʿawtukum fa-is'tajabtum lī falā talūmūnī walūmū anfusakum mā anā bimuṣ'rikhikum wamā antum bimuṣ'rikhiyya innī kafartu bimā ashraktumūni min qablu inna l-ẓālimīna lahum ʿadhābun alīmun

বিচার-ফায়সালা সম্পন্ন হলে শয়ত্বান বলবে, ‘আল্লাহ তোমাদের জন্য যে ওয়া‘দা করেছিলেন তা ছিল সত্য ওয়া‘দা। আর আমিও তোমাদেরকে ওয়া‘দা দিয়েছিলাম, কিন্তু আমি তার খেলাপ করেছি, তোমাদের উপর আমার কোনই প্রভাব ছিল না, আমি কেবল তোমাদেরকে আহবান জানিয়েছিলাম আর তোমরা আমার আহবানে সাড়া দিয়েছিলে। কাজেই তোমরা আমাকে তিরস্কার করো না, বরং নিজেদেরকেই তিরস্কার কর, এখানে না আমি তোমাদের ফরিয়াদ শুনতে পারি, না তোমরা আমার ফরিয়াদ শুনতে পার। ইতোপূর্বে তোমরা যে আমাকে (আল্লাহর) শরীক করেছিলে আমি তা অস্বীকার করছি। যালিমদের জন্য আছে ভয়াবহ শাস্তি।’

And Satan will say when the matter has been concluded, "Indeed, Allah had promised you the promise of truth. And I promised you, but I betrayed you. But I had no authority over you except that I invited you, and you responded to me. So do not blame me; but blame yourselves. I cannot be called to your aid, nor can you be called to my aid. Indeed, I deny your association of me [with Allah] before. Indeed, for the wrongdoers is a painful punishment."

সূরা ইবরাহীম আয়াত ২৩ (১৪:২৩) — জান্নাতি সংবর্ধনা: নহরবিশিষ্ট উদ্যানে মুমিনদের প্রবেশ ও শান্তির অভিবাদন (সালাম) — Surah Ibrahim 14:23

বিষয়ভিত্তিক মেটা ডাটা: জান্নাতি সংবর্ধনা: নহরবিশিষ্ট উদ্যানে মুমিনদের প্রবেশ ও শান্তির অভিবাদন (সালাম)

Theme / Metadata: The Edenic Protocol: Welcomed into Flowing Dimensions with the Universal Greeting of Salam

وَأُدْخِلَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ جَنَّـٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ ۖ تَحِيَّتُهُمْ فِيهَا سَلَـٰمٌ

wa-ud'khila alladhīna āmanū waʿamilū l-ṣāliḥāti jannātin tajrī min taḥtihā l-anhāru khālidīna fīhā bi-idh'ni rabbihim taḥiyyatuhum fīhā salāmun

যারা ঈমান আনে আর সৎ কাজ করে তাদেরকে জান্নাতে দাখিল করা হবে যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত। সেখানে তারা তাদের প্রতিপালকের অনুমতিক্রমে চিরকাল থাকবে। সেখানে তাদেরকে শান্তির বার্তা দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হবে।

And those who believed and did righteous deeds will be admitted to gardens beneath which rivers flow, abiding eternally therein by permission of their Lord; and their greeting therein will be, "Peace!"

সূরা ইবরাহীম আয়াত ২৪ (১৪:২৪) — পবিত্র বাণীর অনুপম দৃষ্টান্ত: সুদৃঢ় শিকড় ও ঊর্ধ্বমুখী শাখাবিশিষ্ট উৎকৃষ্ট বৃক্ষ — Surah Ibrahim 14:24

বিষয়ভিত্তিক মেটা ডাটা: পবিত্র বাণীর অনুপম দৃষ্টান্ত: সুদৃঢ় শিকড় ও ঊর্ধ্বমুখী শাখাবিশিষ্ট উৎকৃষ্ট বৃক্ষ

Theme / Metadata: The Wholesome Tree Parable: Deep Rooted Stability and Heavenly Branches of Pure Words

أَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ ٱللَّهُ مَثَلًۭا كَلِمَةًۭ طَيِّبَةًۭ كَشَجَرَةٍۢ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌۭ وَفَرْعُهَا فِى ٱلسَّمَآءِ

alam tara kayfa ḍaraba l-lahu mathalan kalimatan ṭayyibatan kashajaratin ṭayyibatin aṣluhā thābitun wafarʿuhā fī l-samāi

তুমি কি দেখ না কীভাবে আল্লাহ দৃষ্টান্ত উপস্থাপন করেন? উৎকৃষ্ট বাক্যের তুলনা উৎকৃষ্ট গাছের ন্যায় যার মূল সুদৃঢ়ভাবে স্থাপিত আর শাখা-প্রশাখা আকাশপানে বিস্তৃত।

Have you not considered how Allah presents an example, [making] a good word like a good tree, whose root is firmly fixed and its branches [high] in the sky?

সূরা ইবরাহীম আয়াত ২৫ (১৪:২৫) — নিরবচ্ছিন্ন ফলদানের দৃষ্টান্ত: রবের আদেশে সর্বদাই সুস্বাদু ফলদানকারী কল্যাণময় বৃক্ষ — Surah Ibrahim 14:25

বিষয়ভিত্তিক মেটা ডাটা: নিরবচ্ছিন্ন ফলদানের দৃষ্টান্ত: রবের আদেশে সর্বদাই সুস্বাদু ফলদানকারী কল্যাণময় বৃক্ষ

Theme / Metadata: Perpetual Yield Architecture: Continuous Fruit Production by Divine Command

تُؤْتِىٓ أُكُلَهَا كُلَّ حِينٍۭ بِإِذْنِ رَبِّهَا ۗ وَيَضْرِبُ ٱللَّهُ ٱلْأَمْثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ

tu'tī ukulahā kulla ḥīnin bi-idh'ni rabbihā wayaḍribu l-lahu l-amthāla lilnnāsi laʿallahum yatadhakkarūna

তার প্রতিপালকের হুকুমে তা সব সময় ফল দান করে। মানুষদের জন্য আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করেন যাতে তারা শিক্ষা গ্রহণ করে।

It produces its fruit all the time, by permission of its Lord. And Allah presents examples for the people that perhaps they will be reminded.

সূরা ইবরাহীম আয়াত ২৬ (১৪:২৬) — অসত্য ও অপবাণীর উপমা: শিকড়হীন দুর্বল আগাছা যার কোনো স্থায়িত্ব নেই — Surah Ibrahim 14:26

বিষয়ভিত্তিক মেটা ডাটা: অসত্য ও অপবাণীর উপমা: শিকড়হীন দুর্বল আগাছা যার কোনো স্থায়িত্ব নেই

Theme / Metadata: Botanical Analogy of Falsehood: Rootless Ideological Decay

وَمَثَلُ كَلِمَةٍ خَبِيثَةٍۢ كَشَجَرَةٍ خَبِيثَةٍ ٱجْتُثَّتْ مِن فَوْقِ ٱلْأَرْضِ مَا لَهَا مِن قَرَارٍۢ

wamathalu kalimatin khabīthatin kashajaratin khabīthatin uj'tuthat min fawqi l-arḍi mā lahā min qarārin

মন্দ বাক্য মন্দ বৃক্ষের সঙ্গে তুলনীয়, ভূপৃষ্ঠের উপরিভাগেই যাকে মূল থেকে উপড়ে ফেলা হয়েছে, যার কোন স্থায়িত্ব নেই।

And the example of a bad word is like a bad tree, uprooted from the surface of the earth, not having any stability.

সূরা ইবরাহীম আয়াত ২৭ (১৪:২৭) — শাশ্বত কালিমার মাধ্যমে স্থায়িত্ব: ইহলোক ও পরলোকে মুমিনদের অন্তরে অবিচলতা দান — Surah Ibrahim 14:27

বিষয়ভিত্তিক মেটা ডাটা: শাশ্বত কালিমার মাধ্যমে স্থায়িত্ব: ইহলোক ও পরলোকে মুমিনদের অন্তরে অবিচলতা দান

Theme / Metadata: Algorithmic Stabilization: Anchoring Believers with the Invariant Word in Life and Beyond

يُثَبِّتُ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱلْقَوْلِ ٱلثَّابِتِ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَفِى ٱلْـَٔاخِرَةِ ۖ وَيُضِلُّ ٱللَّهُ ٱلظَّـٰلِمِينَ ۚ وَيَفْعَلُ ٱللَّهُ مَا يَشَآءُ

yuthabbitu l-lahu alladhīna āmanū bil-qawli l-thābiti fī l-ḥayati l-dun'yā wafī l-ākhirati wayuḍillu l-lahu l-ẓālimīna wayafʿalu l-lahu mā yashāu

যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত বাণীর অবলম্বনে দুনিয়ার জীবনে ও আখেরাতে প্রতিষ্ঠিত রাখবেন আর যালিমদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন। তিনি যা ইচ্ছে করেন তাই করেন।

Allah keeps firm those who believe, with the firm word, in worldly life and in the Hereafter. And Allah sends astray the wrongdoers. And Allah does what He wills.

সূরা ইবরাহীম আয়াত ২৮ (১৪:২৮) — সর্বনাশা বিনিময়: আল্লাহর নেয়ামতকে কুফরিতে রূপান্তর ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া — Surah Ibrahim 14:28

বিষয়ভিত্তিক মেটা ডাটা: সর্বনাশা বিনিময়: আল্লাহর নেয়ামতকে কুফরিতে রূপান্তর ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া

Theme / Metadata: The Catastrophic Trade: Bartering Divine Favor for Denial and Leading People to Ruin

۞ أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ بَدَّلُوا۟ نِعْمَتَ ٱللَّهِ كُفْرًۭا وَأَحَلُّوا۟ قَوْمَهُمْ دَارَ ٱلْبَوَارِ

alam tara ilā alladhīna baddalū niʿ'mata l-lahi kuf'ran wa-aḥallū qawmahum dāra l-bawāri

তুমি কি তাদের ব্যাপারে চিন্তা কর না যারা আল্লাহর অনুগ্রহের বিনিময়ে অকৃতজ্ঞতার নীতি অবলম্বন করে আর তাদের জাতিকে ধ্বংসের ঘরে নামিয়ে আনে।

Have you not considered those who exchanged the favor of Allah for disbelief and settled their people [in] the home of ruin?

সূরা ইবরাহীম আয়াত ২৯ (১৪:২৯) — জাহান্নামের জ্বলন্ত নিবাস: সেখানে দগ্ধ হওয়া এবং চরম নিকৃষ্ট বাসস্থান — Surah Ibrahim 14:29

বিষয়ভিত্তিক মেটা ডাটা: জাহান্নামের জ্বলন্ত নিবাস: সেখানে দগ্ধ হওয়া এবং চরম নিকৃষ্ট বাসস্থান

Theme / Metadata: The Abode of Burning: Direct Inhabitation of the Wretched Inferno

جَهَنَّمَ يَصْلَوْنَهَا ۖ وَبِئْسَ ٱلْقَرَارُ

jahannama yaṣlawnahā wabi'sa l-qarāru

(তা হল) জাহান্নাম, তাতে তারা প্রবেশ করবে, বসবাসের এ জায়গা কতই না নিকৃষ্ট!

[It is] Hell, which they will [enter to] burn, and wretched is the settlement.

সূরা ইবরাহীম আয়াত ৩০ (১৪:৩০) — মিথ্যা উপাস্য ও ক্ষণস্থায়ী ভোগবিলাস: মানুষকে বিপথগামী করার পরিণতিতে জাহান্নামের আগুন — Surah Ibrahim 14:30

বিষয়ভিত্তিক মেটা ডাটা: মিথ্যা উপাস্য ও ক্ষণস্থায়ী ভোগবিলাস: মানুষকে বিপথগামী করার পরিণতিতে জাহান্নামের আগুন

Theme / Metadata: Synthetic Deities & Temporal Enjoyment: Misleading Vectors Culminating in Fire

وَجَعَلُوا۟ لِلَّهِ أَندَادًۭا لِّيُضِلُّوا۟ عَن سَبِيلِهِۦ ۗ قُلْ تَمَتَّعُوا۟ فَإِنَّ مَصِيرَكُمْ إِلَى ٱلنَّارِ

wajaʿalū lillahi andādan liyuḍillū ʿan sabīlihi qul tamattaʿū fa-inna maṣīrakum ilā l-nāri

আর তারা (অন্যকে) আল্লাহর সমকক্ষ স্থির করে তাঁর পথ থেকে বিপথগামী করার উদ্দেশ্যে। বল, ‘ভোগ করে নাও, শেষ পর্যন্ত জাহান্নামেই তোমাদেরকে ফিরে যেতে হবে।

And they have attributed to Allah equals to mislead [people] from His way. Say, "Enjoy yourselves, for indeed, your destination is the Fire."

সূরা ইবরাহীম আয়াত ৩১ (১৪:৩১) — সালাত ও অর্থ ব্যয়: যে অন্তিম দিনে ক্রয়-বিক্রয় ও বন্ধুত্বহীন বিচার ঘটবে তার পূর্বপ্রস্তুতি — Surah Ibrahim 14:31

বিষয়ভিত্তিক মেটা ডাটা: সালাত ও অর্থ ব্যয়: যে অন্তিম দিনে ক্রয়-বিক্রয় ও বন্ধুত্বহীন বিচার ঘটবে তার পূর্বপ্রস্তুতি

Theme / Metadata: Continuous Resource Circulation & Cashless Terminal Audit

قُل لِّعِبَادِىَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يُقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَيُنفِقُوا۟ مِمَّا رَزَقْنَـٰهُمْ سِرًّۭا وَعَلَانِيَةًۭ مِّن قَبْلِ أَن يَأْتِىَ يَوْمٌۭ لَّا بَيْعٌۭ فِيهِ وَلَا خِلَـٰلٌ

qul liʿibādiya alladhīna āmanū yuqīmū l-ṣalata wayunfiqū mimmā razaqnāhum sirran waʿalāniyatan min qabli an yatiya yawmun lā bayʿun fīhi walā khilālun

আমার বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে বল নামায প্রতিষ্ঠা করতে আর যে জীবিকা আমি তাদেরকে দিয়েছি তাত্থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করতে- সেদিন আসার পূর্বে যেদিন না চলবে কোন কেনা-বেচা আর না কোন বন্ধুত্ব।

[O Muhammad], tell My servants who have believed to establish prayer and spend from what We have provided them, secretly and publicly, before a Day comes in which there will be no exchange, nor any friendships.

সূরা ইবরাহীম আয়াত ৩২ (১৪:৩২) — পৃথিবীর জীবন-ধারণ ব্যবস্থা: আকাশ, বারিপাত, ফলমূল, জলযান ও নদীমাতৃক প্রবাহ — Surah Ibrahim 14:32

বিষয়ভিত্তিক মেটা ডাটা: পৃথিবীর জীবন-ধারণ ব্যবস্থা: আকাশ, বারিপাত, ফলমূল, জলযান ও নদীমাতৃক প্রবাহ

Theme / Metadata: Planetary Life-Support Systems: Heavens, Precipitation, Maritime Flotillas, and River Networks

ٱللَّهُ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَأَخْرَجَ بِهِۦ مِنَ ٱلثَّمَرَٰتِ رِزْقًۭا لَّكُمْ ۖ وَسَخَّرَ لَكُمُ ٱلْفُلْكَ لِتَجْرِىَ فِى ٱلْبَحْرِ بِأَمْرِهِۦ ۖ وَسَخَّرَ لَكُمُ ٱلْأَنْهَـٰرَ

al-lahu alladhī khalaqa l-samāwāti wal-arḍa wa-anzala mina l-samāi māan fa-akhraja bihi mina l-thamarāti riz'qan lakum wasakhara lakumu l-ful'ka litajriya fī l-baḥri bi-amrihi wasakhara lakumu l-anhāra

তিনিই আল্লাহ যিনি আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন, তিনি আকাশ হতে পানি বর্ষণ করেন যা দিয়ে নানা প্রকার ফলফলাদি জন্মে তোমাদের জীবিকার জন্য। তিনি নৌযানগুলোকে তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন, যাতে সেগুলো তাঁর নির্দেশে সমুদ্রে চলাচল করে আর তিনি নদীগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন।

It is Allah who created the heavens and the earth and sent down rain from the sky and produced thereby some fruits as provision for you and subjected for you the ships to sail through the sea by His command and subjected for you the rivers.

সূরা ইবরাহীম আয়াত ৩৩ (১৪:৩৩) — মহাজাগতিক কক্ষপথীয় গতিশীলতা: সূর্য-চন্দ্রের নিরন্তর বিচরণ এবং দিন ও রাতের পরিক্রমা — Surah Ibrahim 14:33

বিষয়ভিত্তিক মেটা ডাটা: মহাজাগতিক কক্ষপথীয় গতিশীলতা: সূর্য-চন্দ্রের নিরন্তর বিচরণ এবং দিন ও রাতের পরিক্রমা

Theme / Metadata: Orbital Geodesic Synchronization & Biosphere Stability

وَسَخَّرَ لَكُمُ ٱلشَّمْسَ وَٱلْقَمَرَ دَآئِبَيْنِ ۖ وَسَخَّرَ لَكُمُ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ

wasakhara lakumu l-shamsa wal-qamara dāibayni wasakhara lakumu al-layla wal-nahāra

তিনি সূর্য ও চন্দ্রকে তোমাদের কাজে লাগিয়ে রেখেছেন, তারা অনুগত হয়ে নিজ পথে চলছে। আর তিনি রাত ও দিনকে তোমাদের কাজে লাগিয়ে রেখেছেন।

And He subjected for you the sun and the moon, continuous [in orbit], and subjected for you the night and the day.

সূরা ইবরাহীম আয়াত ৩৪ (১৪:৩৪) — অগণন নিয়ামতের মহিমা: আল্লাহর অফুরন্ত দান যা গণনা করে শেষ করা অসম্ভব — Surah Ibrahim 14:34

বিষয়ভিত্তিক মেটা ডাটা: অগণন নিয়ামতের মহিমা: আল্লাহর অফুরন্ত দান যা গণনা করে শেষ করা অসম্ভব

Theme / Metadata: The Incalculable Bounty Matrix: Infinite Divine Blessings Defying Human Mathematical Accounting

وَءَاتَىٰكُم مِّن كُلِّ مَا سَأَلْتُمُوهُ ۚ وَإِن تَعُدُّوا۟ نِعْمَتَ ٱللَّهِ لَا تُحْصُوهَآ ۗ إِنَّ ٱلْإِنسَـٰنَ لَظَلُومٌۭ كَفَّارٌۭ

waātākum min kulli mā sa-altumūhu wa-in taʿuddū niʿ'mata l-lahi lā tuḥ'ṣūhā inna l-insāna laẓalūmun kaffārun

তিনি তোমাদেরকে সে সব কিছুই দিয়েছেন যা তোমরা চেয়েছ (তোমরা তোমাদের প্রয়োজনীয় সব কিছুই পেয়েছ) আর তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করতে চাইলে কক্ষনো তার সংখ্যা নির্ধারণ করতে পারবে না। মানুষ অবশ্যই বড়ই যালিম, বড়ই অকৃতজ্ঞ।

And He gave you from all you asked of Him. And if you should count the favor of Allah, you could not enumerate them. Indeed, mankind is [generally] most unjust and ungrateful.

সূরা ইবরাহীম আয়াত ৩৫ (১৪:৩৫) — নিরাপদ নগর প্রতিষ্ঠা ও মূর্তিপূজার বিভ্রান্তি থেকে আত্মরক্ষার প্রার্থনা — Surah Ibrahim 14:35

বিষয়ভিত্তিক মেটা ডাটা: নিরাপদ নগর প্রতিষ্ঠা ও মূর্তিপূজার বিভ্রান্তি থেকে আত্মরক্ষার প্রার্থনা

Theme / Metadata: Establishing the Secure Urban Hub & Shielding Against Idolatry

وَإِذْ قَالَ إِبْرَٰهِيمُ رَبِّ ٱجْعَلْ هَـٰذَا ٱلْبَلَدَ ءَامِنًۭا وَٱجْنُبْنِى وَبَنِىَّ أَن نَّعْبُدَ ٱلْأَصْنَامَ

wa-idh qāla ib'rāhīmu rabbi ij'ʿal hādhā l-balada āminan wa-uj'nub'nī wabaniyya an naʿbuda l-aṣnāma

স্মরণ কর, ইবরাহীম যখন বলেছিল, ‘হে আমার রব্ব! তুমি এ নগরীকে নিরাপদ কর আর আমাকে আর আমার সন্তানদেরকে প্রতিমা পূজা থেকে রক্ষা কর।

And [mention, O Muhammad], when Abraham said, "My Lord, make this city [Makkah] secure and keep me and my sons away from worshipping idols.

সূরা ইবরাহীম আয়াত ৩৬ (১৪:৩৬) — মূর্তিপূজার আদর্শিক বিভ্রান্তি এবং পরম ক্ষমাশীল সত্তার ওপর সমর্পণ — Surah Ibrahim 14:36

বিষয়ভিত্তিক মেটা ডাটা: মূর্তিপূজার আদর্শিক বিভ্রান্তি এবং পরম ক্ষমাশীল সত্তার ওপর সমর্পণ

Theme / Metadata: Ideological Deviation Induced by Idols & Compassionate Reliance

رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًۭا مِّنَ ٱلنَّاسِ ۖ فَمَن تَبِعَنِى فَإِنَّهُۥ مِنِّى ۖ وَمَنْ عَصَانِى فَإِنَّكَ غَفُورٌۭ رَّحِيمٌۭ

rabbi innahunna aḍlalna kathīran mina l-nāsi faman tabiʿanī fa-innahu minnī waman ʿaṣānī fa-innaka ghafūrun raḥīmun

হে আমার প্রতিপালক! এ (প্রতিমা)-গুলো বহু সংখ্যক মানুষকে পথভ্রষ্ট করেছে। কাজেই (প্রতিমাগুলোকে বাদ দিয়ে) যারা আমাকে অনুসরণ করবে তারা আমার দলভুক্ত। আর যে আমার অবাধ্য হবে সেক্ষেত্রে তুমি তো বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু।

My Lord, indeed they have led astray many among the people. So whoever follows me - then he is of me; and whoever disobeys me - indeed, You are [yet] Forgiving and Merciful.

সূরা ইবরাহীম আয়াত ৩৭ (১৪:৩৭) — অনুর্বর উপত্যকায় জনবসতি স্থাপন ও সালাতকেন্দ্রিক সমাজ বিনির্মাণ — Surah Ibrahim 14:37

বিষয়ভিত্তিক মেটা ডাটা: অনুর্বর উপত্যকায় জনবসতি স্থাপন ও সালাতকেন্দ্রিক সমাজ বিনির্মাণ

Theme / Metadata: Strategic Arid Valley Settlement Engineered Around Salah

رَّبَّنَآ إِنِّىٓ أَسْكَنتُ مِن ذُرِّيَّتِى بِوَادٍ غَيْرِ ذِى زَرْعٍ عِندَ بَيْتِكَ ٱلْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ فَٱجْعَلْ أَفْـِٔدَةًۭ مِّنَ ٱلنَّاسِ تَهْوِىٓ إِلَيْهِمْ وَٱرْزُقْهُم مِّنَ ٱلثَّمَرَٰتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ

rabbanā innī askantu min dhurriyyatī biwādin ghayri dhī zarʿin ʿinda baytika l-muḥarami rabbanā liyuqīmū l-ṣalata fa-ij'ʿal afidatan mina l-nāsi tahwī ilayhim wa-ur'zuq'hum mina l-thamarāti laʿallahum yashkurūna

হে আমাদের প্রতিপালক! আমি আমার সন্তানদের একাংশকে শস্যক্ষেতহীন উপত্যকায় তোমার সম্মানিত ঘরের নিকট পুনর্বাসিত করলাম। হে আমার প্রতিপালক! তারা যাতে নামায কায়িম করে। কাজেই তুমি মানুষের অন্তরকে তাদের প্রতি অনুরাগী করে দাও আর ফল-ফলাদি দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা কর যাতে তারা শুকরিয়া আদায় করে।

Our Lord, I have settled some of my descendants in an uncultivated valley near Your sacred House, our Lord, that they may establish prayer. So make hearts among the people incline toward them and provide for them from the fruits that they might be grateful.

সূরা ইবরাহীম আয়াত ৩৮ (১৪:৩৮) — সর্বব্যাপী ঐশী জ্ঞান: অন্তরের গোপন অনুভূতি ও প্রকাশ্য বার্তার পূর্ণ অবগতি — Surah Ibrahim 14:38

বিষয়ভিত্তিক মেটা ডাটা: সর্বব্যাপী ঐশী জ্ঞান: অন্তরের গোপন অনুভূতি ও প্রকাশ্য বার্তার পূর্ণ অবগতি

Theme / Metadata: Omnipresent Awareness: Complete Divine Decoding of Internal Secrets and Public Utterances

رَبَّنَآ إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِى وَمَا نُعْلِنُ ۗ وَمَا يَخْفَىٰ عَلَى ٱللَّهِ مِن شَىْءٍۢ فِى ٱلْأَرْضِ وَلَا فِى ٱلسَّمَآءِ

rabbanā innaka taʿlamu mā nukh'fī wamā nuʿ'linu wamā yakhfā ʿalā l-lahi min shayin fī l-arḍi walā fī l-samāi

হে আমাদের প্রতিপালক! তুমি তো জান যা আমরা গোপন করি আর যা প্রকাশ করি, আসমান ও যমীনের কোন বস্তুই আল্লাহ হতে গোপন নেই।

Our Lord, indeed You know what we conceal and what we declare, and nothing is hidden from Allah on the earth or in the heaven.

সূরা ইবরাহীম আয়াত ৩৯ (১৪:৩৯) — বার্ধক্যের ঐশী অনুগ্রহে কৃতজ্ঞতা: ইসমাইল ও ইসহাকের শুভ জন্মবার্তা — Surah Ibrahim 14:39

বিষয়ভিত্তিক মেটা ডাটা: বার্ধক্যের ঐশী অনুগ্রহে কৃতজ্ঞতা: ইসমাইল ও ইসহাকের শুভ জন্মবার্তা

Theme / Metadata: Doxology of Geriatric Blessing: Bestowal of Ishmael and Isaac to an Aging Patriarch

ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى وَهَبَ لِى عَلَى ٱلْكِبَرِ إِسْمَـٰعِيلَ وَإِسْحَـٰقَ ۚ إِنَّ رَبِّى لَسَمِيعُ ٱلدُّعَآءِ

al-ḥamdu lillahi alladhī wahaba lī ʿalā l-kibari is'māʿīla wa-is'ḥāqa inna rabbī lasamīʿu l-duʿāi

যাবতীয় প্রশংসা আল্লাহর যিনি আমার বার্ধক্য অবস্থায় আমাকে ইসমাঈল ও ইসহাককে দান করেছেন, আমার প্রতিপালক অবশ্যই আহবান শ্রবণকারী।

Praise to Allah, who has granted to me in old age Ishmael and Isaac. Indeed, my Lord is the Hearer of supplication.

সূরা ইবরাহীম আয়াত ৪০ (১৪:৪০) — প্রজন্ম থেকে প্রজন্মে সালাত কায়েমের ধারাবাহিক উত্তরাধিকার — Surah Ibrahim 14:40

বিষয়ভিত্তিক মেটা ডাটা: প্রজন্ম থেকে প্রজন্মে সালাত কায়েমের ধারাবাহিক উত্তরাধিকার

Theme / Metadata: Intergenerational Transmission of the Salah Protocol

رَبِّ ٱجْعَلْنِى مُقِيمَ ٱلصَّلَوٰةِ وَمِن ذُرِّيَّتِى ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ

rabbi ij'ʿalnī muqīma l-ṣalati wamin dhurriyyatī rabbanā wataqabbal duʿāi

হে আমার প্রতিপালক! আমাকে নামায প্রতিষ্ঠাকারী বানাও আর আমার সন্তানদেরকেও, হে আমাদের প্রতিপালক! তুমি আমার প্রার্থনা কবূল কর।

My Lord, make me an establisher of prayer, and [many] from my descendants. Our Lord, and accept my supplication.

সূরা ইবরাহীম আয়াত ৪১ (১৪:৪১) — চূড়ান্ত হিসাব দিবসে পিতা-মাতা ও সমস্ত মুমিনের জন্য সার্বিক ক্ষমা প্রার্থনা — Surah Ibrahim 14:41

বিষয়ভিত্তিক মেটা ডাটা: চূড়ান্ত হিসাব দিবসে পিতা-মাতা ও সমস্ত মুমিনের জন্য সার্বিক ক্ষমা প্রার্থনা

Theme / Metadata: Universal Intercession for Coherent Nodes on Audit Day

رَبَّنَا ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ ٱلْحِسَابُ

rabbanā igh'fir lī waliwālidayya walil'mu'minīna yawma yaqūmu l-ḥisābu

হে আমাদের প্রতিপালক! হিসাব গ্রহণের দিন আমাকে, আমার পিতা-মাতাকে আর মু’মিনদেরকে ক্ষমা করে দিও,

Our Lord, forgive me and my parents and the believers the Day the account is established."

সূরা ইবরাহীম আয়াত ৪২ (১৪:৪২) — ঐশী অবকাশের নীতি: যালেমদের কর্মকাণ্ডে অনীহা নয়, বিস্ফারিত নেত্র দিবসের জন্য সময় পেছানো — Surah Ibrahim 14:42

বিষয়ভিত্তিক মেটা ডাটা: ঐশী অবকাশের নীতি: যালেমদের কর্মকাণ্ডে অনীহা নয়, বিস্ফারিত নেত্র দিবসের জন্য সময় পেছানো

Theme / Metadata: The Delay Metric: Sovereign Non-Neglect of Injustice Deferring Retribution to Staring Eyes

وَلَا تَحْسَبَنَّ ٱللَّهَ غَـٰفِلًا عَمَّا يَعْمَلُ ٱلظَّـٰلِمُونَ ۚ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍۢ تَشْخَصُ فِيهِ ٱلْأَبْصَـٰرُ

walā taḥsabanna l-laha ghāfilan ʿammā yaʿmalu l-ẓālimūna innamā yu-akhiruhum liyawmin tashkhaṣu fīhi l-abṣāru

যালিমরা যা করছে সে ব্যাপারে তোমরা আল্লাহকে কক্ষনো উদাসীন মনে কর না। তিনি তাদেরকে সেদিন পর্যন্ত ঢিল দিচ্ছেন যেদিন ভয়ে আতঙ্কে চক্ষু স্থির হয়ে যাবে।

And never think that Allah is unaware of what the wrongdoers do. He only delays them for a Day when eyes will stare [in horror].

সূরা ইবরাহীম আয়াত ৪৩ (১৪:৪৩) — মহাহিসাবের চরম অভিঘাত: শারীরিক স্তব্ধতা ও কগনিটিভ শূন্যতা — Surah Ibrahim 14:43

বিষয়ভিত্তিক মেটা ডাটা: মহাহিসাবের চরম অভিঘাত: শারীরিক স্তব্ধতা ও কগনিটিভ শূন্যতা

Theme / Metadata: Sensory & Cognitive Paralysis Under Overwhelming Audit Shock

مُهْطِعِينَ مُقْنِعِى رُءُوسِهِمْ لَا يَرْتَدُّ إِلَيْهِمْ طَرْفُهُمْ ۖ وَأَفْـِٔدَتُهُمْ هَوَآءٌۭ

muh'ṭiʿīna muq'niʿī ruūsihim lā yartaddu ilayhim ṭarfuhum wa-afidatuhum hawāon

আতঙ্কিত হয়ে মাথা তুলে পালাতে থাকবে, দৃষ্টি তাদের নিজেদের পানে ফিরে আসবে না, আর তাদের দিল উড়ে যাবে।

Racing ahead, their heads raised up, their glance does not come back to them, and their hearts are void.

সূরা ইবরাহীম আয়াত ৪৪ (১৪:৪৪) — বিলম্বিত অবকাশের আকুতি: অতীত অহংকারের বিপরীতে সাময়িক সুযোগের নিষ্ফল প্রার্থনা — Surah Ibrahim 14:44

বিষয়ভিত্তিক মেটা ডাটা: বিলম্বিত অবকাশের আকুতি: অতীত অহংকারের বিপরীতে সাময়িক সুযোগের নিষ্ফল প্রার্থনা

Theme / Metadata: The Belated Respite Plea: Pleading for Postponement Confronted by Past Oaths of Permanence

وَأَنذِرِ ٱلنَّاسَ يَوْمَ يَأْتِيهِمُ ٱلْعَذَابُ فَيَقُولُ ٱلَّذِينَ ظَلَمُوا۟ رَبَّنَآ أَخِّرْنَآ إِلَىٰٓ أَجَلٍۢ قَرِيبٍۢ نُّجِبْ دَعْوَتَكَ وَنَتَّبِعِ ٱلرُّسُلَ ۗ أَوَلَمْ تَكُونُوٓا۟ أَقْسَمْتُم مِّن قَبْلُ مَا لَكُم مِّن زَوَالٍۢ

wa-andhiri l-nāsa yawma yatīhimu l-ʿadhābu fayaqūlu alladhīna ẓalamū rabbanā akhir'nā ilā ajalin qarībin nujib daʿwataka wanattabiʿi l-rusula awalam takūnū aqsamtum min qablu mā lakum min zawālin

কাজেই মানুষকে সতর্ক কর সেদিনের ব্যাপারে যেদিন তাদের উপর ‘আযাব আসবে। যারা যুলম করেছিল তারা তখন বলবে, ‘হে আমাদের প্রতিপালক! আমাদেরকে অল্পদিনের জন্য সময় দাও, আমরা তোমার আহবানে সাড়া দিব আর রসূলদের কথা মেনে চলব।’ (তখন তাদেরকে বলা হবে) তোমরা কি পূর্বে শপথ করে বলনি যে, তোমাদের কক্ষনো পতন ঘটবে না?

And, [O Muhammad], warn the people of a Day when the punishment will come to them and those who did wrong will say, "Our Lord, delay us for a short term; we will answer Your call and follow the messengers." [But it will be said], "Had you not sworn, before, that for you there would be no cessation?

সূরা ইবরাহীম আয়াত ৪৫ (১৪:৪৫) — প্রত্নতাত্ত্বিক বিস্মৃতি: অতীত ধ্বংসপ্রাপ্ত সভ্যতার ইতিহাস থেকে শিক্ষা গ্রহণে ব্যর্থতা — Surah Ibrahim 14:45

বিষয়ভিত্তিক মেটা ডাটা: প্রত্নতাত্ত্বিক বিস্মৃতি: অতীত ধ্বংসপ্রাপ্ত সভ্যতার ইতিহাস থেকে শিক্ষা গ্রহণে ব্যর্থতা

Theme / Metadata: Archaeological Spatial Amnesia & Ignored Historical Precedents

وَسَكَنتُمْ فِى مَسَـٰكِنِ ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ وَتَبَيَّنَ لَكُمْ كَيْفَ فَعَلْنَا بِهِمْ وَضَرَبْنَا لَكُمُ ٱلْأَمْثَالَ

wasakantum fī masākini alladhīna ẓalamū anfusahum watabayyana lakum kayfa faʿalnā bihim waḍarabnā lakumu l-amthāla

অথচ তোমরা সেই লোকগুলোর বাসভূমিতে বসবাস করছিলে যারা নিজেদের প্রতি যুলম করেছিল আর তোমাদেরকে স্পষ্ট করে দেখিয়ে দেয়া হয়েছিল আমি তাদের সঙ্গে কেমন ব্যবহার করেছিলাম। আর আমি বহু উদাহরণ টেনে তোমাদেরকে বুঝিয়েও দিয়েছিলাম।

And you lived among the dwellings of those who wronged themselves, and it had become clear to you how We dealt with them. And We presented for you [many] examples."

সূরা ইবরাহীম আয়াত ৪৬ (১৪:৪৬) — পাহাড় নাড়ানো চক্রান্ত ও অলঙ্ঘনীয় ঐশী নজরদারি: মানবীয় মহাপরিকল্পনার নিষ্ফলতা — Surah Ibrahim 14:46

বিষয়ভিত্তিক মেটা ডাটা: পাহাড় নাড়ানো চক্রান্ত ও অলঙ্ঘনীয় ঐশী নজরদারি: মানবীয় মহাপরিকল্পনার নিষ্ফলতা

Theme / Metadata: The Mountain-Moving Conspiracies: Absolute Divine Surveillance Over Colossal Human Plots

وَقَدْ مَكَرُوا۟ مَكْرَهُمْ وَعِندَ ٱللَّهِ مَكْرُهُمْ وَإِن كَانَ مَكْرُهُمْ لِتَزُولَ مِنْهُ ٱلْجِبَالُ

waqad makarū makrahum waʿinda l-lahi makruhum wa-in kāna makruhum litazūla min'hu l-jibālu

তারা যে চক্রান্ত করেছিল তা ছিল সত্যিই ভয়ানক, কিন্তু তাদের চক্রান্ত আল্লাহর দৃষ্টির ভিতরেই ছিল, যদিও তাদের চক্রান্তগুলো এমন ছিল না যে, তাতে পর্বতও টলে যেত।

And they had planned their plan, but with Allah is [recorded] their plan, even if their plan had been [sufficient] to do away with the mountains.

সূরা ইবরাহীম আয়াত ৪৭ (১৪:৪৭) — রাসূলগণের প্রতি অলঙ্ঘনীয় ঐশী অঙ্গীকার এবং অপরাজেয় প্রতিশোধের নিশ্চয়তা — Surah Ibrahim 14:47

বিষয়ভিত্তিক মেটা ডাটা: রাসূলগণের প্রতি অলঙ্ঘনীয় ঐশী অঙ্গীকার এবং অপরাজেয় প্রতিশোধের নিশ্চয়তা

Theme / Metadata: The Invariant Prophetic Promise: Sovereign Integrity Backed by Formidable Retribution

فَلَا تَحْسَبَنَّ ٱللَّهَ مُخْلِفَ وَعْدِهِۦ رُسُلَهُۥٓ ۗ إِنَّ ٱللَّهَ عَزِيزٌۭ ذُو ٱنتِقَامٍۢ

falā taḥsabanna l-laha mukh'lifa waʿdihi rusulahu inna l-laha ʿazīzun dhū intiqāmin

(অবস্থা যতই প্রতিকূল হোক না কেন) তুমি কক্ষনো মনে কর না যে, আল্লাহ তাঁর রসূলগণকে দেয়া ওয়া‘দা খেলাপ করবেন, আল্লাহ মহা প্রতাপশালী, প্রবল প্রতিশোধ গ্রহণকারী।

So never think that Allah will fail in His promise to His messengers. Indeed, Allah is Exalted in Might and Owner of Retribution.

সূরা ইবরাহীম আয়াত ৪৮ (১৪:৪৮) — মহাজাগতিক রূপান্তর: আসমান ও জমিনের পুনর্বিন্যাস এবং একচ্ছত্র পরাক্রমশালীর সামনে উপস্থিতি — Surah Ibrahim 14:48

বিষয়ভিত্তিক মেটা ডাটা: মহাজাগতিক রূপান্তর: আসমান ও জমিনের পুনর্বিন্যাস এবং একচ্ছত্র পরাক্রমশালীর সামনে উপস্থিতি

Theme / Metadata: Cosmological Transformation: Replacement of Earth and Heavens Before the Singular Dominant Creator

يَوْمَ تُبَدَّلُ ٱلْأَرْضُ غَيْرَ ٱلْأَرْضِ وَٱلسَّمَـٰوَٰتُ ۖ وَبَرَزُوا۟ لِلَّهِ ٱلْوَٰحِدِ ٱلْقَهَّارِ

yawma tubaddalu l-arḍu ghayra l-arḍi wal-samāwātu wabarazū lillahi l-wāḥidi l-qahāri

যেদিন এ পৃথিবী বদলে গিয়ে অন্য এক পৃথিবীতে রূপান্তরিত হবে আর আসমানসমূহও (বদলে যাবে), আর মানুষ সমুস্থাপিত হবে এক ও অপ্রতিরোধ্য আল্লাহর সম্মুখে।

[It will be] on the Day the earth will be replaced by another earth, and the heavens [as well], and all creatures will come out before Allah, the One, the Prevailing.

সূরা ইবরাহীম আয়াত ৪৯ (১৪:৪৯) — অপরাধীদের চূড়ান্ত বন্দিদশা: অবিচ্ছেদ্য শৃঙ্খলে আবদ্ধ হওয়ার দৃশ্যপট — Surah Ibrahim 14:49

বিষয়ভিত্তিক মেটা ডাটা: অপরাধীদের চূড়ান্ত বন্দিদশা: অবিচ্ছেদ্য শৃঙ্খলে আবদ্ধ হওয়ার দৃশ্যপট

Theme / Metadata: Terminal Confinement & Inescapable Topological Shackling

وَتَرَى ٱلْمُجْرِمِينَ يَوْمَئِذٍۢ مُّقَرَّنِينَ فِى ٱلْأَصْفَادِ

watarā l-muj'rimīna yawma-idhin muqarranīna fī l-aṣfādi

সেদিন তুমি অপরাধীদেরকে দেখবে শৃঙ্খলে তাদের হাত পা শক্ত করে বাঁধা।

And you will see the criminals that Day bound together in shackles,

সূরা ইবরাহীম আয়াত ৫০ (১৪:৫০) — দাহ্য আলকাতরার পোশাক ও চরম তাপীয় শিখায় মুখমণ্ডলের আচ্ছাদন — Surah Ibrahim 14:50

বিষয়ভিত্তিক মেটা ডাটা: দাহ্য আলকাতরার পোশাক ও চরম তাপীয় শিখায় মুখমণ্ডলের আচ্ছাদন

Theme / Metadata: Thermodynamic Combustion Envelope & Maximum Heat Conductivity

سَرَابِيلُهُم مِّن قَطِرَانٍۢ وَتَغْشَىٰ وُجُوهَهُمُ ٱلنَّارُ

sarābīluhum min qaṭirānin wataghshā wujūhahumu l-nāru

তাদের পোশাক হবে আলকাতরার আর আগুন তাদের মুখমন্ডল আচ্ছন্ন করবে।

Their garments of liquid pitch and their faces covered by the Fire.

সূরা ইবরাহীম আয়াত ৫১ (১৪:৫১) — সুনির্দিষ্ট ও নিখুঁত প্রতিদান: প্রতিটি কর্মের তড়িৎ ঐশী হিসাব নিরূপণ — Surah Ibrahim 14:51

বিষয়ভিত্তিক মেটা ডাটা: সুনির্দিষ্ট ও নিখুঁত প্রতিদান: প্রতিটি কর্মের তড়িৎ ঐশী হিসাব নিরূপণ

Theme / Metadata: Precision Algorithmic Settlement: Exact Recompense Dispensed with Swift Computational Accounting

لِيَجْزِىَ ٱللَّهُ كُلَّ نَفْسٍۢ مَّا كَسَبَتْ ۚ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلْحِسَابِ

liyajziya l-lahu kulla nafsin mā kasabat inna l-laha sarīʿu l-ḥisābi

(এটা করা হবে এজন্য) যাতে আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্মের প্রতিফল দিতে পারেন। আল্লাহ তো হিসাব গ্রহণে খুবই দ্রুতগতি।

So that Allah will recompense every soul for what it earned. Indeed, Allah is swift in account.

সূরা ইবরাহীম আয়াত ৫২ (১৪:৫২) — সর্বজনীন ঐশী বার্তা: তাওহিদের সুস্পষ্ট ঘোষণা এবং বোধসম্পন্নদের অন্তর্দৃষ্টি — Surah Ibrahim 14:52

বিষয়ভিত্তিক মেটা ডাটা: সর্বজনীন ঐশী বার্তা: তাওহিদের সুস্পষ্ট ঘোষণা এবং বোধসম্পন্নদের অন্তর্দৃষ্টি

Theme / Metadata: Universal Open-Access Broadcast Grounding Monotheism

هَـٰذَا بَلَـٰغٌۭ لِّلنَّاسِ وَلِيُنذَرُوا۟ بِهِۦ وَلِيَعْلَمُوٓا۟ أَنَّمَا هُوَ إِلَـٰهٌۭ وَٰحِدٌۭ وَلِيَذَّكَّرَ أُو۟لُوا۟ ٱلْأَلْبَـٰبِ

hādhā balāghun lilnnāsi waliyundharū bihi waliyaʿlamū annamā huwa ilāhun wāḥidun waliyadhakkara ulū l-albābi

এটা মানুষদের জন্য একটা বার্তা যার দ্বারা তাদেরকে সতর্ক করা হচ্ছে আর যাতে তারা জানতে পারে যে, তিনি এক ইলাহ আর যাতে বুদ্ধিমান মানুষেরা উপদেশ লাভ করে।

This [Qur'an] is notification for the people that they may be warned thereby and that they may know that He is but one God and that those of understanding will be reminded.