সূরা আয-যুখরুফ আয়াত ২৬ (৪৩:২৬) — Surah Az-Zukhruf Verse 43:26
وَإِذْ قَالَ إِبْرَٰهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِۦٓ إِنَّنِى بَرَآءٌۭ مِّمَّا تَعْبُدُونَ
উচ্চারণ: wa-idh qāla ib'rāhīmu li-abīhi waqawmihi innanī barāon mimmā taʿbudūna
প্রচলিত বাংলা অনুবাদ: স্মরণ কর, ইবরাহীম (আ.) যখন তার পিতাকে ও তার জাতিকে বলেছিল- তোমরা যেগুলোর পূজা কর, সেগুলো থেকে আমি সম্পর্কহীন।
Conventional English Translation: And [mention, O Muhammad], when Abraham said to his father and his people, "Indeed, I am disassociated from that which you worship
শব্দ ও রূট বিশ্লেষণ: بَرَاءٌ (barā'): completely free, disassociated, immune; تَعْبُدُونَ (ta'budūn): you worship/serve.
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 43:26)
- وَإِذْ (wa-idh) — এবং (স্মরণ করো) যখন / And when
- قَالَ (qāla) — বলেছিলো / said [রূট: قول]
- إِبْرَٰهِيمُ (ib'rāhīmu) — ইব্রাহীম / Abraham
- لِأَبِيهِ (li-abīhi) — তার পিতাকে / to his father [রূট: ابو]
- وَقَوْمِهِۦٓ (waqawmihi) — ও তার জাতিকে / and his people, [রূট: قوم]
- إِنَّنِى (innanī) — "আমি নিশ্চয়ই / "Indeed, I am
- بَرَآءٌۭ (barāon) — সম্পর্কমুক্ত / free / disassociated [রূট: برا]
- مِّمَّا (mimmā) — তা হ'তে যার / from what
- تَعْبُدُونَ (taʿbudūna) — পূজা করছো তোমরা / you worship, [রূট: عبد]
