সূরা আল-আম্বিয়া আয়াত ৯৪ (২১:৯৪) — Surah Al-Anbiya Verse 21:94
فَمَن يَعْمَلْ مِنَ ٱلصَّـٰلِحَـٰتِ وَهُوَ مُؤْمِنٌۭ فَلَا كُفْرَانَ لِسَعْيِهِۦ وَإِنَّا لَهُۥ كَـٰتِبُونَ
উচ্চারণ: faman yaʿmal mina l-ṣāliḥāti wahuwa mu'minun falā kuf'rāna lisaʿyihi wa-innā lahu kātibūna
প্রচলিত বাংলা অনুবাদ: কাজেই কেউ যদি মু’মিন হয়ে সৎ কাজ করে, তবে তার প্রচেষ্টা অস্বীকার করা হবে না, আমি তা তার জন্য লিখে রাখি।
Conventional English Translation: So whoever does righteous deeds while he is a believer - no denial will there be for his effort, and indeed We, of it, are recorders.
শব্দ ও রূট বিশ্লেষণ: ফালা কুফরানা লিসা'য়িহী (فَلَا كُفْرَانَ لِسَعْيِهِۦ - তার প্রচেষ্টার কোনো অকৃতজ্ঞতা বা অবমূল্যায়ন হবে না)। কাতিবূন (كَٰتِبُونَ - আমরা তা নিখুঁতভাবে লিখে রাখছি)।
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 21:94)
- فَمَن (faman) — তবে যে ব্যক্তি / So whoever
- يَعْمَلْ (yaʿmal) — আমল করবে / does [রূট: عمل]
- مِنَ (mina) — থেকে / of
- ٱلصَّـٰلِحَـٰتِ (l-ṣāliḥāti) — সৎকর্মসমূহের / righteous deeds [রূট: صلح]
- وَهُوَ (wahuwa) — এমতাবস্থায় যে সে / while he is
- مُؤْمِنٌۭ (mu'minun) — মুমিনও / a believer [রূট: امن]
- فَلَا (falā) — তখন না / then no
- كُفْرَانَ (kuf'rāna) — অগ্রাহ্য হবে / rejection will there be [রূট: كفر]
- لِسَعْيِهِۦ (lisaʿyihi) — তার প্রচেষ্টার জন্য / for his effort [রূট: سعي]
- وَإِنَّا (wa-innā) — এবং নিশ্চয়ই আমরা / and indeed We
- لَهُۥ (lahu) — তার জন্য / for him
- كَـٰتِبُونَ (kātibūna) — লিখে রাখছি / are recording [রূট: كتب]
