সূরা গাফির আয়াত ৮৪ (৪০:৮৪) — Surah Ghafir Verse 40:84
فَلَمَّا رَأَوْا۟ بَأْسَنَا قَالُوٓا۟ ءَامَنَّا بِٱللَّهِ وَحْدَهُۥ وَكَفَرْنَا بِمَا كُنَّا بِهِۦ مُشْرِكِينَ
উচ্চারণ: falammā ra-aw basanā qālū āmannā bil-lahi waḥdahu wakafarnā bimā kunnā bihi mush'rikīna
প্রচলিত বাংলা অনুবাদ: আমার শাস্তি তারা যখন দেখল তখন তারা বলল- আমরা এক আল্লাহর প্রতি ঈমান আনলাম আর যাদেরকে আমরা (আল্লাহর) শরীক গণ্য করতাম তাদেরকে প্রত্যাখ্যান করলাম।
Conventional English Translation: And when they saw Our punishment, they said," We believe in Allah alone and disbelieve in that which we used to associate with Him."
শব্দ ও রূট বিশ্লেষণ: Ayah 84 Lexicon: Invariant root-level scientific and linguistic precision under the universal operating system.
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 40:84)
- فَلَمَّا (falammā) — অতঃপর যখন / And when
- رَأَوْا۟ (ra-aw) — তারা দেখলো / they saw [রূট: راي]
- بَأْسَنَا (basanā) — আমাদের শাস্তি / Our punishment, [রূট: باس]
- قَالُوٓا۟ (qālū) — তারা বললো / they said, [রূট: قول]
- ءَامَنَّا (āmannā) — "আমরা ঈমান এনেছি / "We believe [রূট: امن]
- بِٱللَّهِ (bil-lahi) — আল্লাহর উপর / in Allah [রূট: اله]
- وَحْدَهُۥ (waḥdahu) — তাঁর একারই / alone, [রূট: وحد]
- وَكَفَرْنَا (wakafarnā) — এবং আমরা অস্বীকার করছি / and we reject / disbelieve [রূট: كفر]
- بِمَا (bimā) — তা সবকে / in that which
- كُنَّا (kunnā) — আমরা ছিলাম / we used to, [রূট: كون]
- بِهِۦ (bihi) — যার সাথে / with Him,
- مُشْرِكِينَ (mush'rikīna) — শরিককারী" / associate [in worship]." [রূট: شرك]
