সূরা গাফির আয়াত ৫ (৪০:৫) — Surah Ghafir Verse 40:5
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍۢ وَٱلْأَحْزَابُ مِنۢ بَعْدِهِمْ ۖ وَهَمَّتْ كُلُّ أُمَّةٍۭ بِرَسُولِهِمْ لِيَأْخُذُوهُ ۖ وَجَـٰدَلُوا۟ بِٱلْبَـٰطِلِ لِيُدْحِضُوا۟ بِهِ ٱلْحَقَّ فَأَخَذْتُهُمْ ۖ فَكَيْفَ كَانَ عِقَابِ
উচ্চারণ: kadhabat qablahum qawmu nūḥin wal-aḥzābu min baʿdihim wahammat kullu ummatin birasūlihim liyakhudhūhu wajādalū bil-bāṭili liyud'ḥiḍū bihi l-ḥaqa fa-akhadhtuhum fakayfa kāna ʿiqābi
প্রচলিত বাংলা অনুবাদ: এদের পূর্বে নূহের জাতি আর তাদের পরে বহু দল-গোষ্ঠী (রসূলদেরকে) অস্বীকার করেছিল। প্রত্যেক জাতি তাদের রসূলের বিরুদ্ধে চক্রান্ত করেছিল তাকে পাকড়াও করার জন্য, আর অসার অস্ত্রের সাহায্যে বিরোধিতায় লিপ্ত হয়েছিল তা দিয়ে সত্যকে খন্ডন করার জন্য। ফলে আমি তাদেরকে পাকড়াও করেছিলাম। অতঃপর দেখ, কেমন কঠোর ছিল আমার শাস্তি।
Conventional English Translation: The people of Noah denied before them and the [disbelieving] factions after them, and every nation intended [a plot] for their messenger to seize him, and they disputed by [using] falsehood to [attempt to] invalidate thereby the truth. So I seized them, and how [terrible] was My penalty.
শব্দ ও রূট বিশ্লেষণ: لِيُدْحِضُوا بِهِ الْحَقَّ (li-yud-ḥiḍū bihi l-ḥaqq): to refute/defeat the truth with it; فَكَيْفَ كَانَ عِقَابِ: so how was My retribution.
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 40:5)
- كَذَّبَتْ (kadhabat) — মিথ্যারোপ করেছিলো / Denied [রূট: كذب]
- قَبْلَهُمْ (qablahum) — তাদের পূর্বে / before them [রূট: قبل]
- قَوْمُ (qawmu) — জাতি / the people of [রূট: قوم]
- نُوحٍۢ (nūḥin) — নূহের / Noah
- وَٱلْأَحْزَابُ (wal-aḥzābu) — এবং (অন্যান্য) দলসমূহও / and the factions [রূট: حزب]
- مِنۢ (min) — মধ্য হতে / from
- بَعْدِهِمْ ۖ (baʿdihim) — পরে তাদের / after them, [রূট: بعد]
- وَهَمَّتْ (wahammat) — এবং অভিসন্ধি করেছিলো / and plotted [রূট: همم]
- كُلُّ (kullu) — প্রত্যেক / every [রূট: كلل]
- أُمَّةٍۭ (ummatin) — জাতি / nation [রূট: امم]
- بِرَسُولِهِمْ (birasūlihim) — তাদের রাসূলের সম্পর্কে / against their messenger [রূট: رسل]
- لِيَأْخُذُوهُ ۖ (liyakhudhūhu) — তাকে পাকড়াও করার জন্যে / to seize him, [রূট: اخذ]
- وَجَـٰدَلُوا۟ (wajādalū) — এবং তারা যুক্তিতর্কে মত্তে ছিলো / and they argued [রূট: جدل]
- بِٱلْبَـٰطِلِ (bil-bāṭili) — অসার (অস্ত্র) দিয়ে / with falsehood [রূট: بطل]
- لِيُدْحِضُوا۟ (liyud'ḥiḍū) — ব্যর্থ করে দেয়ার জন্যে / to refute / undermine [রূট: دحض]
- بِهِ (bihi) — তা দিয়ে / thereby
- ٱلْحَقَّ (l-ḥaqa) — সত্যকে / the truth. [রূট: حقق]
- فَأَخَذْتُهُمْ ۖ (fa-akhadhtuhum) — ফলে আমি পাকড়াও করেছি তাদেরকে / Then I seized them; [রূট: اخذ]
- فَكَيْفَ (fakayfa) — সুতরাং (দেখো) কেমন / so how [রূট: كيف ]
- كَانَ (kāna) — ছিলো / was [রূট: كون]
- عِقَابِ (ʿiqābi) — আমার শাস্তি / My retribution / penalty? [রূট: عقب]
