সূরা গাফির আয়াত ৬৭ (৪০:৬৭) — Surah Ghafir Verse 40:67
هُوَ ٱلَّذِى خَلَقَكُم مِّن تُرَابٍۢ ثُمَّ مِن نُّطْفَةٍۢ ثُمَّ مِنْ عَلَقَةٍۢ ثُمَّ يُخْرِجُكُمْ طِفْلًۭا ثُمَّ لِتَبْلُغُوٓا۟ أَشُدَّكُمْ ثُمَّ لِتَكُونُوا۟ شُيُوخًۭا ۚ وَمِنكُم مَّن يُتَوَفَّىٰ مِن قَبْلُ ۖ وَلِتَبْلُغُوٓا۟ أَجَلًۭا مُّسَمًّۭى وَلَعَلَّكُمْ تَعْقِلُونَ
উচ্চারণ: huwa alladhī khalaqakum min turābin thumma min nuṭ'fatin thumma min ʿalaqatin thumma yukh'rijukum ṭif'lan thumma litablughū ashuddakum thumma litakūnū shuyūkhan waminkum man yutawaffā min qablu walitablughū ajalan musamman walaʿallakum taʿqilūna
প্রচলিত বাংলা অনুবাদ: তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর শুক্রবিন্দু থেকে, অতঃপর জমাট বাঁধা রক্ত থেকে, অতঃপর তোমাদেরকে বের করে এনেছেন শিশুরূপে, অতঃপর তিনি তোমাদের বৃদ্ধি দান করেন যাতে তোমরা তোমাদের পূর্ণ শক্তির বয়সে পৌঁছতে পার, অতঃপর আরো বৃদ্ধি দেন যাতে তোমরা বৃদ্ধ হও। তোমাদের মধ্যে কারো কারো আগেই মৃত্যু ঘটান যাতে তোমরা তোমাদের জন্য নির্দিষ্ট সময়ে পৌঁছে যাও আর যাতে তোমরা (আল্লাহর সৃষ্টি কুশলতা) অনুধাবন কর।
Conventional English Translation: It is He who created you from dust, then from a sperm-drop, then from a clinging clot; then He brings you out as a child; then [He develops you] that you reach your [time of] maturity, then [further] that you become elders. And among you is he who is taken in death before [that], so that you reach a specified term; and perhaps you will use reason.
শব্দ ও রূট বিশ্লেষণ: Ayah 67 Lexicon: Invariant root-level scientific and linguistic precision under the universal operating system.
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 40:67)
- هُوَ (huwa) — তিনিই (আল্লাহ) / It is He
- ٱلَّذِى (alladhī) — যিনি / who
- خَلَقَكُم (khalaqakum) — তোমাদের সৃষ্টি করেছেন / created you [রূট: خلق]
- مِّن (min) — থেকে / from
- تُرَابٍۢ (turābin) — মাটি / dust, [রূট: ترب]
- ثُمَّ (thumma) — এরপর / then
- مِن (min) — থেকে / from
- نُّطْفَةٍۢ (nuṭ'fatin) — শুক্রবিন্দু / a sperm-drop, [রূট: نطف]
- ثُمَّ (thumma) — এরপর / then
- مِنْ (min) — থেকে / from
- عَلَقَةٍۢ (ʿalaqatin) — জমাট রক্ত / a clinging clot; [রূট: علق]
- ثُمَّ (thumma) — এরপর / then
- يُخْرِجُكُمْ (yukh'rijukum) — তোমাদের বের করেন / He brings you out [রূট: خرج]
- طِفْلًۭا (ṭif'lan) — শিশুরূপে / as a child; [রূট: طفل]
- ثُمَّ (thumma) — এরপর (বৃদ্ধি দেন) / then [lets you grow]
- لِتَبْلُغُوٓا۟ (litablughū) — তোমরা যেন উপনীত হও / that you may reach [রূট: بلغ]
- أَشُدَّكُمْ (ashuddakum) — তোমাদের যৌবনে / your maturity; [রূট: شدد]
- ثُمَّ (thumma) — এরপর / then
- لِتَكُونُوا۟ (litakūnū) — তোমরাও যেন হও / that you may become [রূট: كون]
- شُيُوخًۭا ۚ (shuyūkhan) — বৃদ্ধ / elderly / old — [রূট: شيخ]
- وَمِنكُم (waminkum) — এবং তোমাদের মধ্য থেকে / and among you is
- مَّن (man) — কেউ / one who
- يُتَوَفَّىٰ (yutawaffā) — মৃত্যুবরণ করে (বৃদ্ধ হওয়ার) / is taken in death [রূট: وفي]
- مِن (min) — মধ্য হতে / from
- قَبْلُ ۖ (qablu) — পূর্বেই / before — [রূট: قبل]
- وَلِتَبْلُغُوٓا۟ (walitablughū) — আর (এসব এজন্যে) যেন উপনীত হও / and that you may reach [রূট: بلغ]
- أَجَلًۭا (ajalan) — একটি মেয়াদে / a term [রূট: اجل]
- مُّسَمًّۭى (musamman) — নির্দিষ্ট / specified, [রূট: سمو]
- وَلَعَلَّكُمْ (walaʿallakum) — এবং যাতে তোমরা / and that you may
- تَعْقِلُونَ (taʿqilūna) — অনুধাবন করো / reason / understand. [রূট: عقل]
