সূরা গাফির আয়াত ২৮ (৪০:২৮) — Surah Ghafir Verse 40:28
وَقَالَ رَجُلٌۭ مُّؤْمِنٌۭ مِّنْ ءَالِ فِرْعَوْنَ يَكْتُمُ إِيمَـٰنَهُۥٓ أَتَقْتُلُونَ رَجُلًا أَن يَقُولَ رَبِّىَ ٱللَّهُ وَقَدْ جَآءَكُم بِٱلْبَيِّنَـٰتِ مِن رَّبِّكُمْ ۖ وَإِن يَكُ كَـٰذِبًۭا فَعَلَيْهِ كَذِبُهُۥ ۖ وَإِن يَكُ صَادِقًۭا يُصِبْكُم بَعْضُ ٱلَّذِى يَعِدُكُمْ ۖ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى مَنْ هُوَ مُسْرِفٌۭ كَذَّابٌۭ
উচ্চারণ: waqāla rajulun mu'minun min āli fir'ʿawna yaktumu īmānahu ataqtulūna rajulan an yaqūla rabbiya l-lahu waqad jāakum bil-bayināti min rabbikum wa-in yaku kādhiban faʿalayhi kadhibuhu wa-in yaku ṣādiqan yuṣib'kum baʿḍu alladhī yaʿidukum inna l-laha lā yahdī man huwa mus'rifun kadhābun
প্রচলিত বাংলা অনুবাদ: ফেরাউনের দলের এক মু’মিন ব্যক্তি- যে তার ঈমানকে গোপন রেখেছিল- বলল, তোমরা একজন লোককে শুধু কি এজন্য মেরে ফেলবে যে, সে বলে, আল্লাহ আমার প্রতিপালক। অথচ সে তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছে। সে যদি মিথ্যাবাদী হয় তাহলে তার মিথ্যা বলার পরিণাম সে নিজেই ভুগবে। আর সে যদি সত্যবাদী হয়, তাহলে সে তোমাদেরকে যে শাস্তির ভয় দেখাচ্ছে তার কিছু না কিছু তোমাদের উপর পড়বেই। যে সীমালঙ্ঘন করে আর মিথ্যে বলে আল্লাহ তাকে সঠিক পথ দেখান না।
Conventional English Translation: And a believing man from the family of Pharaoh who concealed his faith said, "Do you kill a man [merely] because he says, 'My Lord is Allah' while he has brought you clear proofs from your Lord? And if he should be lying, then upon him is [the consequence of] his lie; but if he should be truthful, there will strike you some of what he promises you. Indeed, Allah does not guide one who is a transgressor and a liar.
শব্দ ও রূট বিশ্লেষণ: Ayah 28 Lexicon: Invariant root-level scientific and linguistic precision under the universal operating system.
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 40:28)
- وَقَالَ (waqāla) — এবং বললো / And said [রূট: قول]
- رَجُلٌۭ (rajulun) — এক ব্যক্তি / a man [রূট: رجل]
- مُّؤْمِنٌۭ (mu'minun) — মু'মিন / believing [রূট: امن]
- مِّنْ (min) — মধ্যে হ'তে / from
- ءَالِ (āli) — সম্প্রদায়ের / the family of [রূট: اول]
- فِرْعَوْنَ (fir'ʿawna) — ফিরআউনের / Pharaoh
- يَكْتُمُ (yaktumu) — যে গোপন রেখেছিলো / who concealed [রূট: كتم]
- إِيمَـٰنَهُۥٓ (īmānahu) — তার ঈমান / his faith, [রূট: امن]
- أَتَقْتُلُونَ (ataqtulūna) — "তোমরা হত্যা করবে কি / "Would you kill [রূট: قتل]
- رَجُلًا (rajulan) — এক ব্যক্তিকে / a man [রূট: رجل]
- أَن (an) — (এ কারণে) যে / [merely] because
- يَقُولَ (yaqūla) — সে বলে / he says, [রূট: قول]
- رَبِّىَ (rabbiya) — "আমার রব / 'My Lord is [রূট: ربب]
- ٱللَّهُ (l-lahu) — আল্লাহ" / Allah,' [রূট: اله]
- وَقَدْ (waqad) — অথচ নিশ্চয়ই / while certainly
- جَآءَكُم (jāakum) — তোমাদের কাছে এসেছে / he has brought you [রূট: جيا]
- بِٱلْبَيِّنَـٰتِ (bil-bayināti) — সুস্পষ্ট প্রমাণ নিয়ে / clear proofs [রূট: بين]
- مِن (min) — পক্ষ হ'তে / from
- رَّبِّكُمْ ۖ (rabbikum) — তোমাদের রবের / your Lord? [রূট: ربب]
- وَإِن (wa-in) — এবং যদি / And if
- يَكُ (yaku) — সে হয় / he should be [রূট: كون]
- كَـٰذِبًۭا (kādhiban) — মিথ্যাবাদী / a liar, [রূট: كذب]
- فَعَلَيْهِ (faʿalayhi) — তবে তার উপর (বর্তিবে) / upon him is [the consequence of]
- كَذِبُهُۥ ۖ (kadhibuhu) — তার মিথ্যার দায় / his lie; [রূট: كذب]
- وَإِن (wa-in) — কিন্তু যদি / but if
- يَكُ (yaku) — সে হয় / he should be [রূট: كون]
- صَادِقًۭا (ṣādiqan) — সত্যবাদী / truthful, [রূট: صدق]
- يُصِبْكُم (yuṣib'kum) — তোমাদের উপর আপতিত হবে / there will strike you [রূট: صوب]
- بَعْضُ (baʿḍu) — (তার) কিছু / some of [রূট: بعض]
- ٱلَّذِى (alladhī) — যা / that which
- يَعِدُكُمْ ۖ (yaʿidukum) — তোমাদেরকে সে ভয় দেখাচ্ছে / he promises you. [রূট: وعد]
- إِنَّ (inna) — নিশ্চয়ই / Indeed,
- ٱللَّهَ (l-laha) — আল্লাহ / Allah [রূট: اله]
- لَا (lā) — না / does not
- يَهْدِى (yahdī) — পথ দেখান / guide [রূট: هدي]
- مَنْ (man) — (এমন) কাউকে / one who
- هُوَ (huwa) — যে / is
- مُسْرِفٌۭ (mus'rifun) — সীমালংঘনকারী / a transgressor, [রূট: سرف]
- كَذَّابٌۭ (kadhābun) — ডাহা মিথ্যাবাদী / a liar. [রূট: كذب]
