সূরা ইউসুফ আয়াত ৭৫ (১২:৭৫) — Surah Yusuf Verse 12:75
قَالُوا۟ جَزَٰٓؤُهُۥ مَن وُجِدَ فِى رَحْلِهِۦ فَهُوَ جَزَٰٓؤُهُۥ ۚ كَذَٰلِكَ نَجْزِى ٱلظَّـٰلِمِينَ
উচ্চারণ: qālū jazāuhu man wujida fī raḥlihi fahuwa jazāuhu kadhālika najzī l-ẓālimīna
প্রচলিত বাংলা অনুবাদ: তারা বলল, ‘তার শাস্তি হল যার মালের ভিতর ওটা পাওয়া যাবে তাকেই ধরে রাখা হবে। সীমালঙ্ঘনকারীদেরকে আমরা এভাবেই শাস্ত দিয়ে থাকি।’
Conventional English Translation: [The brothers] said, "Its recompense is that he in whose bag it is found - he [himself] will be its recompense. Thus do we recompense the wrongdoers."
শব্দ ও রূট বিশ্লেষণ: মান উজিদা ফী রাহলিহ (مَن وُجِدَ فِى رَحْلِهِۦ - যার ব্যাগে পাওয়া যাবে সে নিজেই বন্দি হবে)। আয-জালিমীন (ٱلظَّـٰلِمِينَ - সীমালঙ্ঘনকারী)।
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 12:75)
- قَالُوا۟ (qālū) — তারা বললো / They said [রূট: قول]
- جَزَٰٓؤُهُۥ (jazāuhu) — "তার শাস্তি হলো / "Its penalty (is) [রূট: جزي]
- مَن (man) — যার / that he in
- وُجِدَ (wujida) — পাওয়া যাবে / whose bag it is found [রূট: وجد]
- فِى (fī) — মধ্যে / in
- رَحْلِهِۦ (raḥlihi) — তার মালপত্রের / his saddlebag [রূট: رحل]
- فَهُوَ (fahuwa) — তবে সে নিজেই / then he himself
- جَزَٰٓؤُهُۥ ۚ (jazāuhu) — এর শাস্তি/প্রতিদান হবে / (is) its compensation [রূট: جزي]
- كَذَٰلِكَ (kadhālika) — এভাবেই / Thus
- نَجْزِى (najzī) — আমরা শাস্তি দিই / do we penalize [রূট: جزي]
- ٱلظَّـٰلِمِينَ (l-ẓālimīna) — সীমালঙ্ঘনকারীদেরকে" / the wrongdoers" [রূট: ظلم]
