সূরা আল-কাহফ আয়াত ৭৪ (১৮:৭৪) — Surah Al-Kahf Verse 18:74
فَٱنطَلَقَا حَتَّىٰٓ إِذَا لَقِيَا غُلَـٰمًۭا فَقَتَلَهُۥ قَالَ أَقَتَلْتَ نَفْسًۭا زَكِيَّةًۢ بِغَيْرِ نَفْسٍۢ لَّقَدْ جِئْتَ شَيْـًۭٔا نُّكْرًۭا
উচ্চারণ: fa-inṭalaqā ḥattā idhā laqiyā ghulāman faqatalahu qāla aqatalta nafsan zakiyyatan bighayri nafsin laqad ji'ta shayan nuk'ran
প্রচলিত বাংলা অনুবাদ: তারপর তারা চলতে লাগল। চলতে চলতে এক বালককে তারা দেখতে পেল। তখন সে তাকে হত্যা করে ফেলল। মূসা বলল, ‘আপনি কি এক নিরাপরাধ জীবনকে কোন প্রকার হত্যার অপরাধ ছাড়াই হত্যা করে দিলেন? আপনি তো গুরুতর এক অন্যায় কাজ করে ফেললেন!’
Conventional English Translation: So they set out, until when they met a boy, al-Khidh r killed him. [Moses] said, "Have you killed a pure soul for other than [having killed] a soul? You have certainly done a deplorable thing."
শব্দ ও রূট বিশ্লেষণ: নাফসান যাকিয়্যাহ (نَفْسًۭا زَكِيَّةًۢ - নিষ্পাপ ও পবিত্র সত্তা)। নুকরা (نُّكْرًۭا - চরম জঘন্য ও অগ্রহণযোগ্য কর্ম)।
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 18:74)
- فَٱنطَلَقَا (fa-inṭalaqā) — অতঃপর দু'জনে চড়লো / So they both set out [রূট: طلق]
- حَتَّىٰٓ (ḥattā) — এমনকি / until
- إِذَا (idhā) — যখন / when
- لَقِيَا (laqiyā) — দু'জনে দেখা পেলো / they both met [রূট: لقي]
- غُلَـٰمًۭا (ghulāman) — এক বালকের / a boy [রূট: غلم]
- فَقَتَلَهُۥ (faqatalahu) — তখন সে হত্যা করলো তাকে / and he killed him [রূট: قتل]
- قَالَ (qāla) — (মূসা) বললো / he said [রূট: قول]
- أَقَتَلْتَ (aqatalta) — কি আপনি হত্যা করলেন / Have you killed [রূট: قتل]
- نَفْسًۭا (nafsan) — একটি জীবনকে / a soul [রূট: نفس]
- زَكِيَّةًۢ (zakiyyatan) — নিষ্পাপ / pure [রূট: زكو]
- بِغَيْرِ (bighayri) — ছাড়া (হত্যা) / without [recompense for] [রূট: غير]
- نَفْسٍۢ (nafsin) — কোনো জীবন / a life [রূট: نفس]
- لَّقَدْ (laqad) — নিশ্চয়ই / Certainly
- جِئْتَ (ji'ta) — করে এসেছেন / you have done [রূট: جيا]
- شَيْـًۭٔا (shayan) — কাজ / a thing [রূট: شيا]
- نُّكْرًۭا (nuk'ran) — গুরুতর অন্যায় / abhorrent [রূট: نكر]
