সূরা আল-কাহফ আয়াত ১৩ (১৮:১৩) — Surah Al-Kahf Verse 18:13
نَّحْنُ نَقُصُّ عَلَيْكَ نَبَأَهُم بِٱلْحَقِّ ۚ إِنَّهُمْ فِتْيَةٌ ءَامَنُوا۟ بِرَبِّهِمْ وَزِدْنَـٰهُمْ هُدًۭى
উচ্চারণ: naḥnu naquṣṣu ʿalayka naba-ahum bil-ḥaqi innahum fit'yatun āmanū birabbihim wazid'nāhum hudan
প্রচলিত বাংলা অনুবাদ: আমি তাদের সঠিক বৃত্তান্ত তোমার কাছে বর্ণনা করছি। তারা ছিল কয়েকজন যুবক, তারা তাদের প্রতিপালকের উপর ঈমান এনেছিল আর আমি তাদের হিদায়াত (ঈমানী চেতনাকে) বৃদ্ধি করে দিয়েছিলাম।
Conventional English Translation: It is We who relate to you, [O Muhammad], their story in truth. Indeed, they were youths who believed in their Lord, and We increased them in guidance.
শব্দ ও রূট বিশ্লেষণ: নাবা’আহুম বিল-হাক্ব (نَبَأَهُم بِٱلْحَقِّ - তাদের সংবাদ পরম বাস্তব সত্যসহ)। ওয়া যিদ্নাহুম হুদা (وَزِدْنَـٰهُمْ هُدًۭى - তাদের প্রজ্ঞা ও হেদায়াত বাড়িয়ে দিলাম)।
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 18:13)
- نَّحْنُ (naḥnu) — আমরা / We
- نَقُصُّ (naquṣṣu) — বর্ণনা করছি / relate [রূট: قصص]
- عَلَيْكَ (ʿalayka) — তোমার কাছে / to you
- نَبَأَهُم (naba-ahum) — তাদের খবর / their news [রূট: نبا]
- بِٱلْحَقِّ ۚ (bil-ḥaqi) — সঠিক ভাবে / in truth [রূট: حقق]
- إِنَّهُمْ (innahum) — নিশ্চয়ই তারা / Indeed they
- فِتْيَةٌ (fit'yatun) — যুবক (ছিলো) / were youths [রূট: فتي]
- ءَامَنُوا۟ (āmanū) — ঈমান এনেছিলো / who believed [রূট: امن]
- بِرَبِّهِمْ (birabbihim) — তাদের রবের উপর / in their Lord [রূট: ربب]
- وَزِدْنَـٰهُمْ (wazid'nāhum) — এবং আমরা বাড়িয়ে দিয়েছিলাম তাদের / and We increased them [রূট: زيد]
- هُدًۭى (hudan) — পথের দিশা / in guidance [রূট: هدي]
