সূরা আল-কাহফ আয়াত ৫৫ (১৮:৫৫) — Surah Al-Kahf Verse 18:55
وَمَا مَنَعَ ٱلنَّاسَ أَن يُؤْمِنُوٓا۟ إِذْ جَآءَهُمُ ٱلْهُدَىٰ وَيَسْتَغْفِرُوا۟ رَبَّهُمْ إِلَّآ أَن تَأْتِيَهُمْ سُنَّةُ ٱلْأَوَّلِينَ أَوْ يَأْتِيَهُمُ ٱلْعَذَابُ قُبُلًۭا
উচ্চারণ: wamā manaʿa l-nāsa an yu'minū idh jāahumu l-hudā wayastaghfirū rabbahum illā an tatiyahum sunnatu l-awalīna aw yatiyahumu l-ʿadhābu qubulan
প্রচলিত বাংলা অনুবাদ: তাদের কাছে যখন পথের নির্দেশ আসে তখন ঈমান আনতে আর তাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাইতে মানুষকে এ ছাড়া আর অন্য কিছুই বাধা দেয় না যে, (তারা অপেক্ষায় থাকে যে) অতীতের জাতিগুলোর সঙ্গে যা করা হয়েছে, কখন তাদের সঙ্গেও তাই করা হবে অথবা কখন ‘আযাবকে তারা সরাসরি সামনে দেখতে পাবে।
Conventional English Translation: And nothing has prevented the people from believing when guidance came to them and from asking forgiveness of their Lord except that there [must] befall them the [accustomed] precedent of the former peoples or that the punishment should come [directly] before them.
শব্দ ও রূট বিশ্লেষণ: সুন্নাতুল আওয়ালীন (سُنَّةُ ٱلْأَوَّلِينَ - পূর্ববর্তীদের ক্ষেত্রে কার্যকর ধ্বংসের নিয়ম)। ক্বুবালা (قُبُلًۭا - সরাসরি চাক্ষুষ সম্মুখে)।
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 18:55)
- وَمَا (wamā) — এবং কি (জিনিস) / And nothing
- مَنَعَ (manaʿa) — বাধা দেয় / prevents [রূট: منع]
- ٱلنَّاسَ (l-nāsa) — মানুষদেরকে / the people [রূট: نوس]
- أَن (an) — যে / from
- يُؤْمِنُوٓا۟ (yu'minū) — তারা ঈমান আনবে / believing [রূট: امن]
- إِذْ (idh) — যখন / when
- جَآءَهُمُ (jāahumu) — এসেছে তাদের কাছে / came to them [রূট: جيا]
- ٱلْهُدَىٰ (l-hudā) — পথ নির্দেশ / the guidance [রূট: هدي]
- وَيَسْتَغْفِرُوا۟ (wayastaghfirū) — এবং তারা ক্ষমা চাইতে / and asking forgiveness [রূট: غفر]
- رَبَّهُمْ (rabbahum) — রবের কাছে তাদের / of their Lord [রূট: ربب]
- إِلَّآ (illā) — ছাড়া / except
- أَن (an) — যে / that
- تَأْتِيَهُمْ (tatiyahum) — কাছে আসবে তাদের / should come to them [রূট: اتي]
- سُنَّةُ (sunnatu) — অনুসৃত রীতি / the fate [রূট: سنن]
- ٱلْأَوَّلِينَ (l-awalīna) — পূর্ববর্তীদের / of the ancients [রূট: اول]
- أَوْ (aw) — অথবা / or
- يَأْتِيَهُمُ (yatiyahumu) — কাছে আসবে তাদের / should come to them [রূট: اتي]
- ٱلْعَذَابُ (l-ʿadhābu) — শাস্তি / the punishment [রূট: عذب]
- قُبُلًۭا (qubulan) — সামনাসামনি / face to face [রূট: قبل]
