সূরা আল-কাহফ আয়াত ৩৬ (১৮:৩৬) — Surah Al-Kahf Verse 18:36
وَمَآ أَظُنُّ ٱلسَّاعَةَ قَآئِمَةًۭ وَلَئِن رُّدِدتُّ إِلَىٰ رَبِّى لَأَجِدَنَّ خَيْرًۭا مِّنْهَا مُنقَلَبًۭا
উচ্চারণ: wamā aẓunnu l-sāʿata qāimatan wala-in rudidttu ilā rabbī la-ajidanna khayran min'hā munqalaban
প্রচলিত বাংলা অনুবাদ: আমি মনে করি না যে কিয়ামাত হবে। আর যদি আমাকে আমার প্রতিপালকের কাছে ফিরিয়ে নেয়া হয়ই, তাহলে অবশ্য অবশ্যই আমি পরিবর্তে আরো উৎকৃষ্ট স্থান পাব।
Conventional English Translation: And I do not think the Hour will occur. And even if I should be brought back to my Lord, I will surely find better than this as a return."
শব্দ ও রূট বিশ্লেষণ: আস-সা‘আতা ক্বা’ইমাহ (ٱلسَّاعَةَ قَآئِمَةًۭ - কিয়ামত সঙ্ঘটিত হবে)। মুনক্বালাবা (مُنقَلَبًۭا - প্রত্যাবর্তনের স্থান)।
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 18:36)
- وَمَآ (wamā) — এবং না / And not
- أَظُنُّ (aẓunnu) — আমি মনে করি / I think [রূট: ظنن]
- ٱلسَّاعَةَ (l-sāʿata) — ক্বিয়ামাত / the Hour [রূট: سوع]
- قَآئِمَةًۭ (qāimatan) — সংঘটিত হবে / will occur [রূট: قوم]
- وَلَئِن (wala-in) — এবং অবশ্যই যদি / and if
- رُّدِدتُّ (rudidttu) — আমি প্রত্যাবর্তিত হই / I am brought back [রূট: ردد]
- إِلَىٰ (ilā) — দিকে / to
- رَبِّى (rabbī) — আমার রবের / my Lord [রূট: ربب]
- لَأَجِدَنَّ (la-ajidanna) — অবশ্যই আমি পাবো / I will surely find [রূট: وجد]
- خَيْرًۭا (khayran) — উত্তম / better [রূট: خير]
- مِّنْهَا (min'hā) — তাদের দু'টির চেয়েও / than this
- مُنقَلَبًۭا (munqalaban) — প্রত্যাবর্তনস্থান / in return [রূট: قلب]
