সূরা আল-কাহফ আয়াত ৩৭ (১৮:৩৭) — Surah Al-Kahf Verse 18:37
قَالَ لَهُۥ صَاحِبُهُۥ وَهُوَ يُحَاوِرُهُۥٓ أَكَفَرْتَ بِٱلَّذِى خَلَقَكَ مِن تُرَابٍۢ ثُمَّ مِن نُّطْفَةٍۢ ثُمَّ سَوَّىٰكَ رَجُلًۭا
উচ্চারণ: qāla lahu ṣāḥibuhu wahuwa yuḥāwiruhu akafarta bi-alladhī khalaqaka min turābin thumma min nuṭ'fatin thumma sawwāka rajulan
প্রচলিত বাংলা অনুবাদ: কথার প্রসঙ্গ টেনে তার সাথী বলল, ‘তুমি কি তাঁকে অস্বীকার করছ যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর শুক্র-কীট হতে, অতঃপর তোমাকে পূর্ণাঙ্গ দেহসম্পন্ন মানুষ বানিয়ে দিয়েছেন?
Conventional English Translation: His companion said to him while he was conversing with him, "Have you disbelieved in He who created you from dust and then from a sperm-drop and then proportioned you [as] a man?
শব্দ ও রূট বিশ্লেষণ: মিন তুরাব (مِن تُرَابٍۢ - মাটি ও খনিজ যৌগ থেকে)। নুৎফাহ (نُّطْفَةٍۢ - শুক্রবিন্দু/নিষিক্ত কোষ)। সাওওয়াকা রাজুলা (سَوَّىٰكَ رَجُلًۭا - তোমাকে পূর্ণাঙ্গ মানুষে রূপ দিলেন)।
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 18:37)
- قَالَ (qāla) — বললো / Said [রূট: قول]
- لَهُۥ (lahu) — তাকে / to him
- صَاحِبُهُۥ (ṣāḥibuhu) — তার সাথী / his companion [রূট: صحب]
- وَهُوَ (wahuwa) — এমতাবস্হায় যে সে / while he was
- يُحَاوِرُهُۥٓ (yuḥāwiruhu) — তার সাথে আলোচনা করেছিলো / conversing with him [রূট: حور]
- أَكَفَرْتَ (akafarta) — কি তুমি অস্বীকার করছো / Do you disbelieve [রূট: كفر]
- بِٱلَّذِى (bi-alladhī) — (ঐ সত্ত্বা) কে যিনি / in Him Who
- خَلَقَكَ (khalaqaka) — তোমাকে সৃষ্টি করেছেন / created you [রূট: خلق]
- مِن (min) — থেকে / from
- تُرَابٍۢ (turābin) — মাটি / dust [রূট: ترب]
- ثُمَّ (thumma) — এরপর / then
- مِن (min) — থেকে / from
- نُّطْفَةٍۢ (nuṭ'fatin) — শুক্র / a sperm-drop [রূট: نطف]
- ثُمَّ (thumma) — এরপর / then
- سَوَّىٰكَ (sawwāka) — তোমাকে সম্পূর্ণ করেছেন / fashioned you [রূট: سوي]
- رَجُلًۭا (rajulan) — মানুষে / a man [রূট: رجل]
