সূরা আল-কাহফ আয়াত ৬৫ (১৮:৬৫) — Surah Al-Kahf Verse 18:65
فَوَجَدَا عَبْدًۭا مِّنْ عِبَادِنَآ ءَاتَيْنَـٰهُ رَحْمَةًۭ مِّنْ عِندِنَا وَعَلَّمْنَـٰهُ مِن لَّدُنَّا عِلْمًۭا
উচ্চারণ: fawajadā ʿabdan min ʿibādinā ātaynāhu raḥmatan min ʿindinā waʿallamnāhu min ladunnā ʿil'man
প্রচলিত বাংলা অনুবাদ: তখন তারা আমার বান্দাদের এক বান্দাকে পেল, যার প্রতি আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করেছিলাম আর আমার পক্ষ থেকে তাকে বিশেষ জ্ঞান দান করেছিলাম।
Conventional English Translation: And they found a servant from among Our servants to whom we had given mercy from us and had taught him from Us a [certain] knowledge.
শব্দ ও রূট বিশ্লেষণ: মিন লাদুন্না ‘ইলমা (مِن لَّدُنَّا عِلْمًۭا - আমাদের সান্নিধ্য থেকে বিশেষ মহাজাগতিক ও কার্যকারণ জ্ঞান)।
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 18:65)
- فَوَجَدَا (fawajadā) — তখন দু'জনে পেলো / And they found [রূট: وجد]
- عَبْدًۭا (ʿabdan) — এক দাসকে / a servant [রূট: عبد]
- مِّنْ (min) — মধ্য হ'তে / from
- عِبَادِنَآ (ʿibādinā) — আমাদের দাসদের / Our servants [রূট: عبد]
- ءَاتَيْنَـٰهُ (ātaynāhu) — তাকে আমরা দিয়েছিলাম / We had given him [রূট: اتي]
- رَحْمَةًۭ (raḥmatan) — অনুগ্রহ / mercy [রূট: رحم]
- مِّنْ (min) — থেকে / from
- عِندِنَا (ʿindinā) — আমাদের নিকট / Us [রূট: عند]
- وَعَلَّمْنَـٰهُ (waʿallamnāhu) — এবং তাকে আমরা শিখিয়েছিলাম / and We had taught him [রূট: علم]
- مِن (min) — থেকে / from
- لَّدُنَّا (ladunnā) — আমাদের / Ourselves [রূট: لدن]
- عِلْمًۭا (ʿil'man) — জ্ঞান / knowledge [রূট: علم]
