সূরা আল-কাহফ আয়াত ১২ (১৮:১২) — Surah Al-Kahf Verse 18:12
ثُمَّ بَعَثْنَـٰهُمْ لِنَعْلَمَ أَىُّ ٱلْحِزْبَيْنِ أَحْصَىٰ لِمَا لَبِثُوٓا۟ أَمَدًۭا
উচ্চারণ: thumma baʿathnāhum linaʿlama ayyu l-ḥiz'bayni aḥṣā limā labithū amadan
প্রচলিত বাংলা অনুবাদ: পরে তাদেরকে জাগ্রত করলাম এটা জানার জন্য যে, (গুহাবাসীরা আর যাদের যুগে তারা জাগ্রত হয়েছিল সে যুগের লোকেরা এ) দু’টি দলের মধ্যে কোনটি তাদের অবস্থানকালের সঠিক হিসাব করতে পারে।
Conventional English Translation: Then We awakened them that We might show which of the two factions was most precise in calculating what [extent] they had remained in time.
শব্দ ও রূট বিশ্লেষণ: বা‘আছনাহুম (بَعَثْنَـٰهُمْ - তাদের আমরা জাগ্রত/সক্রিয় করলাম)। আহসা (أَحْصَىٰ - সর্বাধিক নির্ভুল গণনা করেছে)। আমাদা (أَمَدًۭا - সুনির্দিষ্ট সময়কাল)।
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 18:12)
- ثُمَّ (thumma) — এরপর / Then
- بَعَثْنَـٰهُمْ (baʿathnāhum) — আমরা জাগালাম তাদের / We raised them [রূট: بعث]
- لِنَعْلَمَ (linaʿlama) — যেন আমরা জানি / that We might know [রূট: علم]
- أَىُّ (ayyu) — কোনটি / which of
- ٱلْحِزْبَيْنِ (l-ḥiz'bayni) — দু'দলের / the two factions [রূট: حزب]
- أَحْصَىٰ (aḥṣā) — হিসাব করেছিলো (সঠিক) / best calculated [রূট: حصي]
- لِمَا (limā) — যা কিছুর জন্যে / for what
- لَبِثُوٓا۟ (labithū) — তারা অবস্থান করেছিলো / they had remained [রূট: لبث]
- أَمَدًۭا (amadan) — সময়কাল / in time [রূট: امد]
