সূরা আল-কাহফ আয়াত ৪৭ (১৮:৪৭) — Surah Al-Kahf Verse 18:47
وَيَوْمَ نُسَيِّرُ ٱلْجِبَالَ وَتَرَى ٱلْأَرْضَ بَارِزَةًۭ وَحَشَرْنَـٰهُمْ فَلَمْ نُغَادِرْ مِنْهُمْ أَحَدًۭا
উচ্চারণ: wayawma nusayyiru l-jibāla watarā l-arḍa bārizatan waḥasharnāhum falam nughādir min'hum aḥadan
প্রচলিত বাংলা অনুবাদ: (সেদিনের কথা চিন্তা কর) যেদিন আমি পর্বতমালাকে চালিত করব, আর পৃথিবীকে দেখতে পাবে উন্মুক্ত প্রান্তর আর তাদের সববাইকে আমি একত্রিত করব, কাউকেও বাদ দেব না।
Conventional English Translation: And [warn of] the Day when We will remove the mountains and you will see the earth prominent, and We will gather them and not leave behind from them anyone.
শব্দ ও রূট বিশ্লেষণ: নুসাইয়িরুল জিবাল (نُسَيِّرُ ٱلْجِبَالَ - পর্বতমালাকে সঞ্চালিত ও বিচূর্ণ করব)। বারিজাহ (بَارِزَةًۭ - উন্মুক্ত ও দৃশ্যমান সমতল)। লাম নুগাদির (فَلَمْ نُغَادِرْ - কাউকে বাদ দেব না)।
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 18:47)
- وَيَوْمَ (wayawma) — এবং যেদিন / And the Day [রূট: يوم]
- نُسَيِّرُ (nusayyiru) — আমরা চালাবো / We will cause to pass [রূট: سير]
- ٱلْجِبَالَ (l-jibāla) — পর্বতসমূহকে / the mountains [রূট: جبل]
- وَتَرَى (watarā) — এবং তুমি দেখবে / and you will see [রূট: راي]
- ٱلْأَرْضَ (l-arḍa) — পৃথিবীকে / the earth [রূট: ارض]
- بَارِزَةًۭ (bārizatan) — খোলা মাঠ / as a leveled plain [রূট: برز]
- وَحَشَرْنَـٰهُمْ (waḥasharnāhum) — এবং আমরা একত্র করবো তাদের / and We will gather them [রূট: حشر]
- فَلَمْ (falam) — অতঃপর না / and not
- نُغَادِرْ (nughādir) — আমরা ছাড়বো / We will leave behind [রূট: غدر]
- مِنْهُمْ (min'hum) — মধ্য হ'তে তাদের / of them
- أَحَدًۭا (aḥadan) — কাউকে / anyone [রূট: احد]
