সূরা আন-নামল আয়াত ৫৮ (২৭:৫৮) — Surah An-Naml Verse 27:58
وَأَمْطَرْنَا عَلَيْهِم مَّطَرًۭا ۖ فَسَآءَ مَطَرُ ٱلْمُنذَرِينَ
উচ্চারণ: wa-amṭarnā ʿalayhim maṭaran fasāa maṭaru l-mundharīna
প্রচলিত বাংলা অনুবাদ: আর আমি তাদের উপর বর্ষিয়ে ছিলাম এক ভয়ংকর বৃষ্টি। ভীতি প্রদর্শিতদের উপর এ বৃষ্টি ছিল কতই না মন্দ!
Conventional English Translation: And We rained upon them a rain [of stones], and evil was the rain of those who were warned.
শব্দ ও রূট বিশ্লেষণ: أَمْطَرْنَا (amṭarnā): We rained down; مَطَرُ الْمُنذَرِينَ: rain upon those who were warned.
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 27:58)
- وَأَمْطَرْنَا (wa-amṭarnā) — এবং বর্ষণ করেছিলাম আমরা / And We rained [রূট: مطر]
- عَلَيْهِم (ʿalayhim) — উপর তাদের / upon them
- مَّطَرًۭا ۖ (maṭaran) — (খুব) বৃষ্টি / a rain, [রূট: مطر]
- فَسَآءَ (fasāa) — অতঃপর বড় খারাপ / and evil was [রূট: سوا]
- مَطَرُ (maṭaru) — বৃষ্টিবর্ষণ (ছিলো) / the rain [রূট: مطر]
- ٱلْمُنذَرِينَ (l-mundharīna) — (তাদের জন্যে) যাদেরকে সতর্ক করা হয়েছিলো / of those who were warned. [রূট: نذر]
