সূরা আন-নামল আয়াত ৩৭ (২৭:৩৭) — Surah An-Naml Verse 27:37
ٱرْجِعْ إِلَيْهِمْ فَلَنَأْتِيَنَّهُم بِجُنُودٍۢ لَّا قِبَلَ لَهُم بِهَا وَلَنُخْرِجَنَّهُم مِّنْهَآ أَذِلَّةًۭ وَهُمْ صَـٰغِرُونَ
উচ্চারণ: ir'jiʿ ilayhim falanatiyannahum bijunūdin lā qibala lahum bihā walanukh'rijannahum min'hā adhillatan wahum ṣāghirūna
প্রচলিত বাংলা অনুবাদ: তাদের কাছে ফিরে যাও, আমি অবশ্য অবশ্যই তাদের বিরুদ্ধে এক সেনাবাহিনী নিয়ে আসব যার মুকাবালা করার শক্তি তাদের নেই, আমি অবশ্য অবশ্যই তাদেরকে অপমানিত করে সেখানে থেকে বের করে দেব আর তারা হবে অপদস্থ।’
Conventional English Translation: Return to them, for we will surely come to them with soldiers that they will be powerless to encounter, and we will surely expel them therefrom in humiliation, and they will be debased."
শব্দ ও রূট বিশ্লেষণ: ارْجِعْ إِلَيْهِمْ: return to them; لَّا قِبَلَ لَهُم: no power to face; صَاغِرُونَ (ṣāghirūna): humbled, subjugated.
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 27:37)
- ٱرْجِعْ (ir'jiʿ) — ফিরে যাও / Return [রূট: رجع]
- إِلَيْهِمْ (ilayhim) — নিকট তাদের / to them,
- فَلَنَأْتِيَنَّهُم (falanatiyannahum) — অতঃপর অবশ্যই আমরা কাছে আসবোই তাদের / for we will surely come to them [রূট: اتي]
- بِجُنُودٍۢ (bijunūdin) — সহ এক সৈন্যবাহিনী / with hosts [রূট: جند]
- لَّا (lā) — নেই / no
- قِبَلَ (qibala) — রুখবার শক্তি / resistance [রূট: قبل]
- لَهُم (lahum) — কাছে তাদের / they have
- بِهَا (bihā) — বিষয়ে তার / against them,
- وَلَنُخْرِجَنَّهُم (walanukh'rijannahum) — এবং অবশ্যই আমরা বের করবোই তাদেরকে / and we will surely expel them [রূট: خرج]
- مِّنْهَآ (min'hā) — হ'তে সেখান / from there
- أَذِلَّةًۭ (adhillatan) — অপমানিত করে / in disgrace, [রূট: ذلل]
- وَهُمْ (wahum) — যখন তারা / while they
- صَـٰغِرُونَ (ṣāghirūna) — অপদস্হ (হবে)" / are humbled." [রূট: صغر]
