সূরা ইউনুস আয়াত ৭৩ (১০:৭৩) — Surah Yunus Verse 10:73
فَكَذَّبُوهُ فَنَجَّيْنَـٰهُ وَمَن مَّعَهُۥ فِى ٱلْفُلْكِ وَجَعَلْنَـٰهُمْ خَلَـٰٓئِفَ وَأَغْرَقْنَا ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا ۖ فَٱنظُرْ كَيْفَ كَانَ عَـٰقِبَةُ ٱلْمُنذَرِينَ
উচ্চারণ: fakadhabūhu fanajjaynāhu waman maʿahu fī l-ful'ki wajaʿalnāhum khalāifa wa-aghraqnā alladhīna kadhabū biāyātinā fa-unẓur kayfa kāna ʿāqibatu l-mundharīna
প্রচলিত বাংলা অনুবাদ: কিন্তু তারা তাকে মিথ্যে বলে অমান্য করল। তখন আমি তাকে আর তার সঙ্গে যারা নৌকায় ছিল তাদেরকে রক্ষা করলাম আর তাদেরকে (পৃথিবীতে) উত্তরাধিকারী বানালাম, আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যে ব’লে অমান্য করেছিল তাদেরকে ডুবিয়ে মারলাম। এখন দেখ যাদেরকে সতর্ক করা হয়েছিল (তারা সতর্ক না হওয়ায়) তাদের কী পরিণাম ঘটেছিল।
Conventional English Translation: And they denied him, so We saved him and those with him in the ship and made them successors, and We drowned those who denied Our signs. Then see how was the end of those who were warned.
শব্দ ও রূট বিশ্লেষণ: আল-ফুলক (ٱلْفُلْكِ - ভাসমান জলযান/জাহাজ)। খালায়িফ (خَلَـٰٓئِفَ - উত্তরাধিকারী খলীফা/স্টুয়ার্ড)।
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 10:73)
- فَكَذَّبُوهُ (fakadhabūhu) — অতঃপর তার প্রতি তারা মিথ্যারোপ করল / But they denied him [রূট: كذب]
- فَنَجَّيْنَـٰهُ (fanajjaynāhu) — তখন আমরা উদ্ধার করলাম তাকে / so We saved him [রূট: نجو]
- وَمَن (waman) — এবং তাদেরকে যারা / and whoever
- مَّعَهُۥ (maʿahu) — তার সাথে ছিল / (was) with him
- فِى (fī) — মধ্যে / in
- ٱلْفُلْكِ (l-ful'ki) — নৌকার / the ship [রূট: فلك]
- وَجَعَلْنَـٰهُمْ (wajaʿalnāhum) — এবং আমরা বানালাম তাদের / and We made them [রূট: جعل]
- خَلَـٰٓئِفَ (khalāifa) — প্রতিনিধি/উত্তরাধিকারী / successors [রূট: خلف]
- وَأَغْرَقْنَا (wa-aghraqnā) — এবং ডুবিয়ে দিলাম আমরা / and We drowned [রূট: غرق]
- ٱلَّذِينَ (alladhīna) — তাদের যারা / those who
- كَذَّبُوا۟ (kadhabū) — মিথ্যারোপ করেছিল / denied [রূট: كذب]
- بِـَٔايَـٰتِنَا ۖ (biāyātinā) — আমাদের নিদর্শনাবলীর প্রতি / Our signs [রূট: ايي]
- فَٱنظُرْ (fa-unẓur) — সুতরাং দেখুন / So see [রূট: نظر]
- كَيْفَ (kayfa) — কেমন / how [রূট: كيف ]
- كَانَ (kāna) — হয়েছিল / was [রূট: كون]
- عَـٰقِبَةُ (ʿāqibatu) — পরিণাম / the end [রূট: عقب]
- ٱلْمُنذَرِينَ (l-mundharīna) — সতর্কীকৃতদের / of those who were warned [রূট: نذر]
