সূরা আল-মায়িদাহ আয়াত ২৭ (৫:২৭) — Surah Al-Ma'idah Verse 5:27
۞ وَٱتْلُ عَلَيْهِمْ نَبَأَ ٱبْنَىْ ءَادَمَ بِٱلْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًۭا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ ٱلْـَٔاخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ ۖ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ ٱللَّهُ مِنَ ٱلْمُتَّقِينَ
উচ্চারণ: wa-ut'lu ʿalayhim naba-a ib'nay ādama bil-ḥaqi idh qarrabā qur'bānan fatuqubbila min aḥadihimā walam yutaqabbal mina l-ākhari qāla la-aqtulannaka qāla innamā yataqabbalu l-lahu mina l-mutaqīna
প্রচলিত বাংলা অনুবাদ: আর তুমি তাদের আদমের দুই পুত্রের সত্য সংবাদ পাঠ করে শোনাও—যখন তারা উভয়ে কুরবানী (উৎসর্গ) পেশ করেছিল, অতঃপর তাদের একজনের পক্ষ থেকে তা কবুল করা হয়েছিল এবং অন্যজনের পক্ষ থেকে তা কবুল করা হয়নি। সে (কাবীল) বলল, ‘আমি অবশ্যই তোমাকে হত্যা করব!’ অন্যজন (হাবীল) বলল, ‘আল্লাহ তো কেবল মুত্তাকীদের (সাবধানীদের) পক্ষ থেকেই কবুল করে থাকেন’।
Conventional English Translation: And recite to them the story of Adam's two sons, in truth, when they both offered a sacrifice [to Allah], and it was accepted from one of them but was not accepted from the other. Said [the latter], 'I will surely kill you.' Said [the former], 'Indeed, Allah only accepts from the righteous [who fear Him].'
শব্দ ও রূট বিশ্লেষণ: ٱللَّهُ (আল্লাহ) — শব্দমূল [ا ل ه]: আল্লাহ র; একমাত্র উপাস্য, মহাজাগতিক আদি উৎস ও সমস্ত উপাসনার যোগ্য পরম ঈশ্বর।; ٱلْمُتَّقِينَ (মুত্তাকীদের) — শব্দমূল [و ق ي]: মুত্তাকীদের জন্য; তাকওয়া — আল্লাহর অসন্তুষ্টি ও জাহান্নামের শাস্তি থেকে নিজেকে বাঁচাতে সততা ও সতর্কতার বর্ম পরিধান।
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 5:27)
- ۞ وَٱتْلُ (wa-ut'lu) — এবং তিলাওয়াত করে / And recite [রূট: تلو]
- عَلَيْهِمْ (ʿalayhim) — কাছে তাদের / unto them
- نَبَأَ (naba-a) — সংবাদ / the news of [রূট: نبا]
- ٱبْنَىْ (ib'nay) — দু’ছেলের / the two sons of [রূট: بني]
- ءَادَمَ (ādama) — আদমের / Adam
- بِٱلْحَقِّ (bil-ḥaqi) — ভাবে যথাযথ / with truth [রূট: حقق]
- إِذْ (idh) — যখন / when
- قَرَّبَا (qarrabā) — দু’জনে পেশ করলো / they both offered [রূট: قرب]
- قُرْبَانًۭا (qur'bānan) — কুরবানি / a sacrifice [রূট: قرب]
- فَتُقُبِّلَ (fatuqubbila) — তখন গ্রহণ করা হলো / and it was accepted [রূট: قبل]
- مِنْ (min) — হতে / from
- أَحَدِهِمَا (aḥadihimā) — দুু’জনের একজন তাদের / one of them [রূট: احد]
- وَلَمْ (walam) — এবং না / and not
- يُتَقَبَّلْ (yutaqabbal) — গ্রহণ করা হলো / was accepted [রূট: قبل]
- مِنَ (mina) — থেকে / from
- ٱلْـَٔاخَرِ (l-ākhari) — অন্য জনের / the other [রূট: اخر]
- قَالَ (qāla) — সে বললো / he said [রূট: قول]
- لَأَقْتُلَنَّكَ ۖ (la-aqtulannaka) — "অবশ্যই আমি হত্যা করবোই তোমাকে" / "I will surely kill you!" [রূট: قتل]
- قَالَ (qāla) — সে বললো / He said [রূট: قول]
- إِنَّمَا (innamā) — "মূলতঃ / "Only
- يَتَقَبَّلُ (yataqabbalu) — গ্রহণ করেন (কুরবানি) / accepts [রূট: قبل]
- ٱللَّهُ (l-lahu) — আল্লাহ / Allah [রূট: اله]
- مِنَ (mina) — হতে / from
- ٱلْمُتَّقِينَ (l-mutaqīna) — মুত্তাকীদের / the righteous / pious" [রূট: وقي]
