সূরা আল-ফুরকান (الفرقان) — Surah Al-Furqan (মোট আয়াত ৭৭)
বিষয়ভিত্তিক মেটা ডাটা: ফুরকানের প্রামাণিকতা ও বিশ্বজনীন ভূমিকা
Theme / Metadata: Universal discernment and systemic warning
تَبَارَكَ ٱلَّذِى نَزَّلَ ٱلْفُرْقَانَ عَلَىٰ عَبْدِهِۦ لِيَكُونَ لِلْعَـٰلَمِينَ نَذِيرًا
tabāraka alladhī nazzala l-fur'qāna ʿalā ʿabdihi liyakūna lil'ʿālamīna nadhīran
মহা কল্যাণময় তিনি যিনি তাঁর বান্দাহর উপর সত্য-মিথ্যার পার্থক্যকারী (কিতাব) নাযিল করেছেন যাতে সে বিশ্বজগতের জন্য সতর্ককারী হতে পারে।
Blessed is He who sent down the Criterion upon His Servant that he may be to the worlds a warner -
বিষয়ভিত্তিক মেটা ডাটা: মহাজাগতিক সার্বভৌমত্ব ও নিখুঁত পরিমাপের বিজ্ঞান
Theme / Metadata: Cosmic Sovereignty and the Law of Precise Quantitative Measure
ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَلَمْ يَتَّخِذْ وَلَدًۭا وَلَمْ يَكُن لَّهُۥ شَرِيكٌۭ فِى ٱلْمُلْكِ وَخَلَقَ كُلَّ شَىْءٍۢ فَقَدَّرَهُۥ تَقْدِيرًۭا
alladhī lahu mul'ku l-samāwāti wal-arḍi walam yattakhidh waladan walam yakun lahu sharīkun fī l-mul'ki wakhalaqa kulla shayin faqaddarahu taqdīran
যিনি যমীন ও আসমানের রাজত্বের মালিক, তিনি কোন সন্তান গ্রহণ করেননি, রাজত্বে তাঁর কোন অংশীদার নেই, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আর সেগুলোকে যথাযথ করেছেন পরিমিত অনুপাতে।
He to whom belongs the dominion of the heavens and the earth and who has not taken a son and has not had a partner in dominion and has created each thing and determined it with [precise] determination.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: জড় ও রূপক উপাস্যদের শূন্য সক্ষমতার বিশ্লেষণ
Theme / Metadata: Zero Operational Capability of Artificial False Deities
وَٱتَّخَذُوا۟ مِن دُونِهِۦٓ ءَالِهَةًۭ لَّا يَخْلُقُونَ شَيْـًۭٔا وَهُمْ يُخْلَقُونَ وَلَا يَمْلِكُونَ لِأَنفُسِهِمْ ضَرًّۭا وَلَا نَفْعًۭا وَلَا يَمْلِكُونَ مَوْتًۭا وَلَا حَيَوٰةًۭ وَلَا نُشُورًۭا
wa-ittakhadhū min dūnihi ālihatan lā yakhluqūna shayan wahum yukh'laqūna walā yamlikūna li-anfusihim ḍarran walā nafʿan walā yamlikūna mawtan walā ḥayatan walā nushūran
আর তারা তাঁকে বাদ দিয়ে ইলাহরূপে গ্রহণ করেছে অন্য কিছুকে যারা কিছুই সৃষ্টি করে না, বরং তারা নিজেরাই সৃষ্টি হয়েছে। তারা ক্ষমতা রাখে না নিজেদের ক্ষতি বা উপকার করার আর ক্ষমতা রাখে না মৃত্যু, জীবন ও পুনরুত্থানের উপর।
But they have taken besides Him gods which create nothing, while they are created, and possess not for themselves any harm or benefit and possess not [power to cause] death or life or resurrection.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: জ্ঞানতাত্ত্বিক অপবাদ ও সংশয়: ঐশী ওহিকে মিথ্যা রচনা ও চক্রান্ত বলে উড়িয়ে দেওয়ার অপচেষ্টা
Theme / Metadata: Epistemological Defamation: Cynical Claims of Fabricated Revelation
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِنْ هَـٰذَآ إِلَّآ إِفْكٌ ٱفْتَرَىٰهُ وَأَعَانَهُۥ عَلَيْهِ قَوْمٌ ءَاخَرُونَ ۖ فَقَدْ جَآءُو ظُلْمًۭا وَزُورًۭا
waqāla alladhīna kafarū in hādhā illā if'kun if'tarāhu wa-aʿānahu ʿalayhi qawmun ākharūna faqad jāū ẓul'man wazūran
কাফিররা বলে- ‘এটা মিথ্যে ছাড়া আর কিছুই নয়, সে তা (অর্থাৎ কুরআন) উদ্ভাবণ করেছে এবং ভিন্ন জাতির লোক এ ব্যাপারে তাকে সাহায্য করেছে।’ আসলে তারা অন্যায় ও মিথ্যের আশ্রয় নিয়েছে।
And those who disbelieve say, "This [Qur'an] is not except a falsehood he invented, and another people assisted him in it." But they have committed an injustice and a lie.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: অবিশ্বাসীদের মনস্তাত্ত্বিক প্রতিরোধ ও মিথ্যা অপবাদ
Theme / Metadata: Intellectual cynicism and anti-revelation rhetoric
وَقَالُوٓا۟ أَسَـٰطِيرُ ٱلْأَوَّلِينَ ٱكْتَتَبَهَا فَهِىَ تُمْلَىٰ عَلَيْهِ بُكْرَةًۭ وَأَصِيلًۭا
waqālū asāṭīru l-awalīna ik'tatabahā fahiya tum'lā ʿalayhi buk'ratan wa-aṣīlan
তারা বলে- ‘এগুলো পূর্ব যুগের কাহিনী যা সে [অর্থাৎ মুহাম্মাদ (সা.)] লিখিয়ে নিয়েছে আর এগুলোই তার কাছে সকাল-সন্ধ্যা শোনানো হয়।’
And they say, "Legends of the former peoples which he has written down, and they are dictated to him morning and afternoon."
বিষয়ভিত্তিক মেটা ডাটা: মহাজাগতিক জ্ঞান ও ঐশী বাণীর গভীরতা
Theme / Metadata: Astrophysical, ecological, and cosmic omniscience behind Scripture
قُلْ أَنزَلَهُ ٱلَّذِى يَعْلَمُ ٱلسِّرَّ فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ إِنَّهُۥ كَانَ غَفُورًۭا رَّحِيمًۭا
qul anzalahu alladhī yaʿlamu l-sira fī l-samāwāti wal-arḍi innahu kāna ghafūran raḥīman
বল : ‘তা তিনিই নাযিল করেছেন যিনি আসমান-যমীনের যাবতীয় গোপন বিষয় অবগত আছেন। তিনি বড়ই ক্ষমাশীল, অতি দয়ালু।
Say, [O Muhammad], "It has been revealed by He who knows [every] secret within the heavens and the earth. Indeed, He is ever Forgiving and Merciful."
বিষয়ভিত্তিক মেটা ডাটা: মানবীয় বার্তাবাহকের বাস্তবতা ও অবাস্তব অলৌকিক প্রত্যাশা
Theme / Metadata: Biological Messenger Reality and Unfounded Demands for Supernatural Forces
وَقَالُوا۟ مَالِ هَـٰذَا ٱلرَّسُولِ يَأْكُلُ ٱلطَّعَامَ وَيَمْشِى فِى ٱلْأَسْوَاقِ ۙ لَوْلَآ أُنزِلَ إِلَيْهِ مَلَكٌۭ فَيَكُونَ مَعَهُۥ نَذِيرًا
waqālū māli hādhā l-rasūli yakulu l-ṭaʿāma wayamshī fī l-aswāqi lawlā unzila ilayhi malakun fayakūna maʿahu nadhīran
তারা বলে- ‘এ কেমন রসূল যে খাবার খায়, আর হাট-বাজারে চলাফেরা করে? তার কাছে ফেরেশতা অবতীর্ণ হয় না কেন যে তার সঙ্গে থাকত সতর্ককারী হয়ে?
And they say, "What is this messenger that eats food and walks in the markets? Why was there not sent down to him an angel so he would be with him a warner?
বিষয়ভিত্তিক মেটা ডাটা: বস্তুবাদীদের সীমাবদ্ধ চিন্তাভাবনা
Theme / Metadata: Materialistic reductionism and psychological projection
أَوْ يُلْقَىٰٓ إِلَيْهِ كَنزٌ أَوْ تَكُونُ لَهُۥ جَنَّةٌۭ يَأْكُلُ مِنْهَا ۚ وَقَالَ ٱلظَّـٰلِمُونَ إِن تَتَّبِعُونَ إِلَّا رَجُلًۭا مَّسْحُورًا
aw yul'qā ilayhi kanzun aw takūnu lahu jannatun yakulu min'hā waqāla l-ẓālimūna in tattabiʿūna illā rajulan masḥūran
কিংবা তাকে ধন-ভান্ডার দেয়া হয় না কেন, অথবা তার জন্য একটা বাগান হয় না কেন যাত্থেকে সে আহার করত?’ যালিমরা বলে- ‘তোমরা তো এক যাদুগ্রস্ত লোকেরই অনুসরণ করছ।’
Or [why is not] a treasure presented to him [from heaven], or does he [not] have a garden from which he eats?" And the wrongdoers say, "You follow not but a man affected by magic."
বিষয়ভিত্তিক মেটা ডাটা: বিভ্রান্তির চক্রজাল ও সত্যের পথ হারানো
Theme / Metadata: Cognitive deviation and loss of ethical equilibrium
ٱنظُرْ كَيْفَ ضَرَبُوا۟ لَكَ ٱلْأَمْثَـٰلَ فَضَلُّوا۟ فَلَا يَسْتَطِيعُونَ سَبِيلًۭا
unẓur kayfa ḍarabū laka l-amthāla faḍallū falā yastaṭīʿūna sabīlan
দেখ, তারা তোমার ব্যাপারে কেমন সব উপমা পেশ করছে! যার ফলে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, অতএব তারা কোন ক্রমেই পথ পাবে না।
Look how they strike for you comparisons; but they have strayed, so they cannot [find] a way.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: বস্তুগত সমৃদ্ধির তুচ্ছতা ও আখেরাতের শ্রেষ্ঠত্ব
Theme / Metadata: Transcendent potential vs petty materialistic demands
تَبَارَكَ ٱلَّذِىٓ إِن شَآءَ جَعَلَ لَكَ خَيْرًۭا مِّن ذَٰلِكَ جَنَّـٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ وَيَجْعَل لَّكَ قُصُورًۢا
tabāraka alladhī in shāa jaʿala laka khayran min dhālika jannātin tajrī min taḥtihā l-anhāru wayajʿal laka quṣūran
মহা কল্যাণময় তিনি যিনি ইচ্ছে করলে তোমাকে ওগুলোর চেয়েও উৎকৃষ্ট জিনিস দিতে পারেন- বাগ-বাগিচা, যার নিচ দিয়ে বয়ে চলেছে নির্ঝরিণী, দিতে পারেন তিনি তোমাকে প্রাসাদরাজি।
Blessed is He who, if He willed, could have made for you [something] better than that - gardens beneath which rivers flow - and could make for you palaces.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: মহাজাগতিক সমাপ্তি ও কর্মফলের শাস্তি
Theme / Metadata: Cosmic termination (As-Sā'ah) and thermal retribution
بَلْ كَذَّبُوا۟ بِٱلسَّاعَةِ ۖ وَأَعْتَدْنَا لِمَن كَذَّبَ بِٱلسَّاعَةِ سَعِيرًا
bal kadhabū bil-sāʿati wa-aʿtadnā liman kadhaba bil-sāʿati saʿīran
আসলে তারা কিয়ামাতকে অস্বীকার করে, আর যারা কিয়ামাতকে অস্বীকার করে, তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুন।
But they have denied the Hour, and We have prepared for those who deny the Hour a Blaze.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: জাহান্নামের জীবন্ত ক্রোধ ও ধ্বনিতরঙ্গ
Theme / Metadata: Acoustic signatures of extreme thermal turbulence
إِذَا رَأَتْهُم مِّن مَّكَانٍۭ بَعِيدٍۢ سَمِعُوا۟ لَهَا تَغَيُّظًۭا وَزَفِيرًۭا
idhā ra-athum min makānin baʿīdin samiʿū lahā taghayyuẓan wazafīran
আগুন যখন তাদেরকে বহু দূরবর্তী স্থান থেকে দেখবে, তখন তারা শুনতে পারে তার ক্রুদ্ধ গর্জন ও হুঙ্কার।
When the Hellfire sees them from a distant place, they will hear its fury and roaring.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: স্থানিক সংকীর্ণতা ও শৃৃঙ্খলিত শাস্তি: জাহান্নামের গভীর সংকীর্ণ গহ্বরে বন্দিদশা ও নিদারুণ আর্তনাদ
Theme / Metadata: Spacial Constriction: Claustrophobic Chained Torment in the Sub-Dimensional Abyss
وَإِذَآ أُلْقُوا۟ مِنْهَا مَكَانًۭا ضَيِّقًۭا مُّقَرَّنِينَ دَعَوْا۟ هُنَالِكَ ثُبُورًۭا
wa-idhā ul'qū min'hā makānan ḍayyiqan muqarranīna daʿaw hunālika thubūran
যখন তাদেরকে এক সঙ্গে বেঁধে জাহান্নামের কোন সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন সেখানে তারা মৃত্যুকে ডাকবে।
And when they are thrown into a narrow place therein bound in chains, they will cry out thereupon for destruction.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: শাস্তির অবিরত তীব্রতা
Theme / Metadata: Iterative non-terminating suffering
لَّا تَدْعُوا۟ ٱلْيَوْمَ ثُبُورًۭا وَٰحِدًۭا وَٱدْعُوا۟ ثُبُورًۭا كَثِيرًۭا
lā tadʿū l-yawma thubūran wāḥidan wa-id'ʿū thubūran kathīran
(বলা হবে) ‘তোমরা আজ এক মৃত্যুকে ডেক না, অনেক মৃত্যুকে ডাক।’
[They will be told], "Do not cry this Day for one destruction but cry for much destruction."
বিষয়ভিত্তিক মেটা ডাটা: তুলনামূলক পরিণাম: চিরন্তন জাহান্নামের অগ্নিকুণ্ড বনাম মুত্তাকিদের প্রতিশ্রুত অনন্ত জান্নাত
Theme / Metadata: Parametric Comparison: Infernal Confinement Versus the Eternal Paradisiacal Sanctuaries
قُلْ أَذَٰلِكَ خَيْرٌ أَمْ جَنَّةُ ٱلْخُلْدِ ٱلَّتِى وُعِدَ ٱلْمُتَّقُونَ ۚ كَانَتْ لَهُمْ جَزَآءًۭ وَمَصِيرًۭا
qul adhālika khayrun am jannatu l-khul'di allatī wuʿida l-mutaqūna kānat lahum jazāan wamaṣīran
তাদেরকে জিজ্ঞেস কর- এটাই উত্তম না চিরস্থায়ী জান্নাত, মুত্তাকীদেরকে যার ওয়াদা দেয়া হয়েছে? তাদের জন্য এটা হবে প্রতিদান ও শেষ আবাসস্থল।
Say, "Is that better or the Garden of Eternity which is promised to the righteous? It will be for them a reward and destination.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: ঐশী প্রতিশ্রুতির অমোঘ বাস্তবায়ন
Theme / Metadata: Psychological fulfillment and cosmic warranty
لَّهُمْ فِيهَا مَا يَشَآءُونَ خَـٰلِدِينَ ۚ كَانَ عَلَىٰ رَبِّكَ وَعْدًۭا مَّسْـُٔولًۭا
lahum fīhā mā yashāūna khālidīna kāna ʿalā rabbika waʿdan masūlan
সেখানে তাদের জন্য তা-ই থাকবে যা তারা ইচ্ছে করবে। সেখানে তারা চিরকাল থাকবে। এটা একটা ওয়াদা যা পূরণ করা তোমার প্রতিপালকের দায়িত্ব।
For them therein is whatever they wish, [while] abiding eternally. It is ever upon your Lord a promise [worthy to be] requested.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: মহাবিচার দিবসের জেরা: মিথ্যা উপাস্যদের মুখোমুখি করা এবং মানবজাতির বিভ্রান্তির কারণ জিজ্ঞাসা
Theme / Metadata: The Great Interrogation: Confronting Subjugated Deities Concerning Human Delusion
وَيَوْمَ يَحْشُرُهُمْ وَمَا يَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ فَيَقُولُ ءَأَنتُمْ أَضْلَلْتُمْ عِبَادِى هَـٰٓؤُلَآءِ أَمْ هُمْ ضَلُّوا۟ ٱلسَّبِيلَ
wayawma yaḥshuruhum wamā yaʿbudūna min dūni l-lahi fayaqūlu a-antum aḍlaltum ʿibādī hāulāi am hum ḍallū l-sabīla
যেদিন তিনি তাদেরকে আর আল্লাহকে বাদ দিয়ে তারা যেগুলোর ‘ইবাদাত করত সেগুলোকে একত্র করবেন, সেদিন তিনি জিজ্ঞেস করবেন- ‘তোমরাই কি আমার এ সব বান্দাহদেরকে পথভ্রষ্ট করেছিলে? না তারা নিজেরাই পথ থেকে বিচ্যুত হয়েছিল?’
And [mention] the Day He will gather them and that which they worship besides Allah and will say, "Did you mislead these, My servants, or did they [themselves] stray from the way?"
বিষয়ভিত্তিক মেটা ডাটা: ভোগবাদী সমাজে স্মৃতির অবক্ষয়
Theme / Metadata: Hedonistic amnesia, civilizational rot, and spiritual degeneration
قَالُوا۟ سُبْحَـٰنَكَ مَا كَانَ يَنۢبَغِى لَنَآ أَن نَّتَّخِذَ مِن دُونِكَ مِنْ أَوْلِيَآءَ وَلَـٰكِن مَّتَّعْتَهُمْ وَءَابَآءَهُمْ حَتَّىٰ نَسُوا۟ ٱلذِّكْرَ وَكَانُوا۟ قَوْمًۢا بُورًۭا
qālū sub'ḥānaka mā kāna yanbaghī lanā an nattakhidha min dūnika min awliyāa walākin mattaʿtahum waābāahum ḥattā nasū l-dhik'ra wakānū qawman būran
তারা বলবে : ‘পবিত্র ও মহান তুমি। আমাদের জন্য শোভনীয় ছিল না যে তোমাকে বাদ দিয়ে অন্যান্য ইলাহ গ্রহণ করব, বরং তুমি ওদেরকে আর ওদের পিতৃপুরুষদেরকে দিয়েছিলে পার্থিব ভোগ সম্ভার, পরিণামে তারা ভুলে গিয়েছিল (তোমার প্রেরিত) বাণী, যার ফলে তারা পরিণত হল এক ধ্বংসপ্রাপ্ত জাতিতে।
They will say, "Exalted are You! It was not for us to take besides You any allies. But You provided comforts for them and their fathers until they forgot the message and became a people ruined."
বিষয়ভিত্তিক মেটা ডাটা: মিথ্যা সুরক্ষার চূড়ান্ত অবসান: উপাস্যদের অস্বীকৃতি এবং শাস্তি প্রতিরোধ ও সাহায্যহীনতার নির্মম বাস্তবতা
Theme / Metadata: The Irrevocable Severing: Demolishing All Claims of Intercessory Protection
فَقَدْ كَذَّبُوكُم بِمَا تَقُولُونَ فَمَا تَسْتَطِيعُونَ صَرْفًۭا وَلَا نَصْرًۭا ۚ وَمَن يَظْلِم مِّنكُمْ نُذِقْهُ عَذَابًۭا كَبِيرًۭا
faqad kadhabūkum bimā taqūlūna famā tastaṭīʿūna ṣarfan walā naṣran waman yaẓlim minkum nudhiq'hu ʿadhāban kabīran
(আল্লাহ মুশরিকদেরকে বলবেন) ‘তোমরা যা বলতে সে ব্যাপারে তারা তোমাদেরকে মিথ্যে প্রমাণিত করেছে। কাজেই তোমরা না পারবে (তোমাদের শাস্তি) প্রতিরোধ করতে আর না পাবে সাহায্য। তোমাদের মধ্যে যে অন্যায়কারী আমি তাকে গুরুতর শাস্তি আস্বাদন করাব।
So they will deny you, [disbelievers], in what you say, and you cannot avert [punishment] or [find] help. And whoever commits injustice among you - We will make him taste a great punishment.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: মানবীয় প্রকৃতি ও সামাজিক সাম্য
Theme / Metadata: Sociological stratification, biological necessity, and character testing
وَمَآ أَرْسَلْنَا قَبْلَكَ مِنَ ٱلْمُرْسَلِينَ إِلَّآ إِنَّهُمْ لَيَأْكُلُونَ ٱلطَّعَامَ وَيَمْشُونَ فِى ٱلْأَسْوَاقِ ۗ وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍۢ فِتْنَةً أَتَصْبِرُونَ ۗ وَكَانَ رَبُّكَ بَصِيرًۭا
wamā arsalnā qablaka mina l-mur'salīna illā innahum layakulūna l-ṭaʿāma wayamshūna fī l-aswāqi wajaʿalnā baʿḍakum libaʿḍin fit'natan ataṣbirūna wakāna rabbuka baṣīran
আমি তোমার পূর্বে যে সব রসূল পাঠিয়েছিলাম তারা সবাই খাদ্য গ্রহণ করত, আর হাট-বাজারে চলাফেরা করত। আমি তোমাদের এককে অপরের জন্য করেছি পরীক্ষাস্বরূপ (কাউকে করেছি ধনী, কাউকে গরীব, কাউকে সবল, কাউকে দুর্বল, কাউকে রুগ্ন, কাউকে সুস্থ), দেখি, তোমরা (নিজ নিজ অবস্থার উপর) ধৈর্য ধারণ কর কিনা। তোমার প্রতিপালক সব কিছু দেখেন।
And We did not send before you, [O Muhammad], any of the messengers except that they ate food and walked in the markets. And We have made some of you [people] as trial for others - will you have patience? And ever is your Lord, Seeing.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: উদ্ধত অহংকার ও অলৌকিক সাক্ষাতের অমূলক দাবি
Theme / Metadata: Arrogant Demands for Direct Manifestation of Cosmic Forces
۞ وَقَالَ ٱلَّذِينَ لَا يَرْجُونَ لِقَآءَنَا لَوْلَآ أُنزِلَ عَلَيْنَا ٱلْمَلَـٰٓئِكَةُ أَوْ نَرَىٰ رَبَّنَا ۗ لَقَدِ ٱسْتَكْبَرُوا۟ فِىٓ أَنفُسِهِمْ وَعَتَوْ عُتُوًّۭا كَبِيرًۭا
waqāla alladhīna lā yarjūna liqāanā lawlā unzila ʿalaynā l-malāikatu aw narā rabbanā laqadi is'takbarū fī anfusihim waʿataw ʿutuwwan kabīran
যারা আমার সাক্ষাৎ আশা করে না তারা বলে, আমাদের কাছে ফেরেশতা নাযিল করা হয় না কেন? অথবা আমরা আমাদের প্রতিপালককে দেখতে পাই না কেন? তারা নিজেদের অন্তরে অহংকার পোষণ করে আর তারা মেতে উঠেছে গুরুতর অবাধ্যতায়।
And those who do not expect the meeting with Us say, "Why were not angels sent down to us, or [why] do we [not] see our Lord?" They have certainly become arrogant within themselves and [become] insolent with great insolence.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: প্রাকৃতিক বলের উন্মোচন ও অপরাধীদের চরম দুঃসংবাদ
Theme / Metadata: Manifestation of Terminal Forces and the Dread of Transgressors
يَوْمَ يَرَوْنَ ٱلْمَلَـٰٓئِكَةَ لَا بُشْرَىٰ يَوْمَئِذٍۢ لِّلْمُجْرِمِينَ وَيَقُولُونَ حِجْرًۭا مَّحْجُورًۭا
yawma yarawna l-malāikata lā bush'rā yawma-idhin lil'muj'rimīna wayaqūlūna ḥij'ran maḥjūran
যেদিন তারা ফেরেশতাদেরকে দেখতে পাবে, অপরাধীদের জন্য সেদিন কোন সুখবর থাকবে না, আর (ফেরেশতাগণ বলবে তোমাদের সুখ-শান্তির পথে আছে) দুর্লঙ্ঘ বাধা।
The day they see the angels - no good tidings will there be that day for the criminals, and [the angels] will say, "Prevented and inaccessible."
বিষয়ভিত্তিক মেটা ডাটা: নৈতিক ভিত্তিশূন্য কাজের অসারতা
Theme / Metadata: Thermodynamic entropy and absolute nullification of faithless deeds
وَقَدِمْنَآ إِلَىٰ مَا عَمِلُوا۟ مِنْ عَمَلٍۢ فَجَعَلْنَـٰهُ هَبَآءًۭ مَّنثُورًا
waqadim'nā ilā mā ʿamilū min ʿamalin fajaʿalnāhu habāan manthūran
তারা (দুনিয়ায়) যে ‘আমাল করেছিল আমি সেদিকে অগ্রসর হব, অতঃপর তাকে বানিয়ে দেব ছড়ানো ছিটানো ধূলিকণা (সদৃশ)।
And We will regard what they have done of deeds and make them as dust dispersed.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: সর্বোত্তম অনন্ত নিবাস: জান্নাতবাসীদের জন্য শান্তিময় বিশ্রামস্থল ও উৎকৃষ্ট বাসস্থান
Theme / Metadata: Optimal Habitat: Superior Dwellings and Tranquil Habitats of the Righteous
أَصْحَـٰبُ ٱلْجَنَّةِ يَوْمَئِذٍ خَيْرٌۭ مُّسْتَقَرًّۭا وَأَحْسَنُ مَقِيلًۭا
aṣḥābu l-janati yawma-idhin khayrun mus'taqarran wa-aḥsanu maqīlan
সেদিন জান্নাতবাসীরা স্থায়ী বাসস্থান হিসেবে উত্তম আর বিশ্রামস্থল হিসেবে উৎকৃষ্ট অবস্থায় থাকবে।
The companions of Paradise, that Day, are [in] a better settlement and better resting place.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: মহাজাগতিক বিদীর্ণকরণ: মেঘমালায় আকাশ বিদীর্ণ হওয়া এবং সারিবদ্ধ ফেরেশতাদের অবতরণ
Theme / Metadata: Cosmic Cleaving: Dimensional Rupturing of the Heavens by Descending Angels
وَيَوْمَ تَشَقَّقُ ٱلسَّمَآءُ بِٱلْغَمَـٰمِ وَنُزِّلَ ٱلْمَلَـٰٓئِكَةُ تَنزِيلًا
wayawma tashaqqaqu l-samāu bil-ghamāmi wanuzzila l-malāikatu tanzīlan
সেদিন মেঘমালা সহ আকাশ বিদীর্ণ হবে আর ফেরেশতাদেরকে ধীরে ধীরে নীচে নামিয়ে দেয়া হবে।
And [mention] the Day when the heaven will split open with [emerging] clouds, and the angels will be sent down in successive descent.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: পরম সার্বভৌমত্ব: কঠিন বিচারদিবসে পরম দয়াময় রহমানের একচ্ছত্র রাজত্ব
Theme / Metadata: The Absolute Dominance: Sovereign Consolidation of the Merciful on the Difficult Day
ٱلْمُلْكُ يَوْمَئِذٍ ٱلْحَقُّ لِلرَّحْمَـٰنِ ۚ وَكَانَ يَوْمًا عَلَى ٱلْكَـٰفِرِينَ عَسِيرًۭا
al-mul'ku yawma-idhin l-ḥaqu lilrraḥmāni wakāna yawman ʿalā l-kāfirīna ʿasīran
সেদিন সত্যিকারের কর্তৃত্ব হবে দয়াময় (আল্লাহ)’র এবং কাফিরদের জন্য দিনটি হবে কঠিন।
True sovereignty, that Day, is for the Most Merciful. And it will be upon the disbelievers a difficult Day.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: বিলম্বিত অনুশোচনার তীব্র মনস্তাত্ত্বিক যন্ত্রণা
Theme / Metadata: Terminal psychological anguish and irrecoverable regret
وَيَوْمَ يَعَضُّ ٱلظَّالِمُ عَلَىٰ يَدَيْهِ يَقُولُ يَـٰلَيْتَنِى ٱتَّخَذْتُ مَعَ ٱلرَّسُولِ سَبِيلًۭا
wayawma yaʿaḍḍu l-ẓālimu ʿalā yadayhi yaqūlu yālaytanī ittakhadhtu maʿa l-rasūli sabīlan
অপরাধী সেদিন স্বীয় হস্তদ্বয় দংশন করতে করতে বলবে, ‘হায় আফসোস! আমি যদি রসূলের সাথে পথ অবলম্বন করতাম।
And the Day the wrongdoer will bite on his hands [in regret] he will say, "Oh, I wish I had taken with the Messenger a way.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: কুসঙ্গের মারাত্মক পরিণতি
Theme / Metadata: Sociological peer pressure and destructive companionship
يَـٰوَيْلَتَىٰ لَيْتَنِى لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًۭا
yāwaylatā laytanī lam attakhidh fulānan khalīlan
হায় আমার দুর্ভাগ্য! আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম!
Oh, woe to me! I wish I had not taken that one as a friend.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: শয়তানি প্রবঞ্চনার স্বরূপ
Theme / Metadata: Psychological betrayal and abandonment by malignant forces
لَّقَدْ أَضَلَّنِى عَنِ ٱلذِّكْرِ بَعْدَ إِذْ جَآءَنِى ۗ وَكَانَ ٱلشَّيْطَـٰنُ لِلْإِنسَـٰنِ خَذُولًۭا
laqad aḍallanī ʿani l-dhik'ri baʿda idh jāanī wakāna l-shayṭānu lil'insāni khadhūlan
সে তো আমাকে উপদেশ বাণী থেকে বিভ্রান্ত করেছিল আমার কাছে তা আসার পর, শয়ত্বান মানুষের প্রতি বিশ্বাসঘাতক।
He led me away from the remembrance after it had come to me. And ever is Satan, to man, a deserter."
বিষয়ভিত্তিক মেটা ডাটা: কুরআনের সাথে সম্পর্কহীনতার বিপজ্জনক পরিণতি
Theme / Metadata: Epistemic neglect, social decoupling, and abandonment of the foundational text
وَقَالَ ٱلرَّسُولُ يَـٰرَبِّ إِنَّ قَوْمِى ٱتَّخَذُوا۟ هَـٰذَا ٱلْقُرْءَانَ مَهْجُورًۭا
waqāla l-rasūlu yārabbi inna qawmī ittakhadhū hādhā l-qur'āna mahjūran
রসূল বলবে- ‘হে আমার প্রতিপালক! আমার জাতির লোকেরা এ কুরআনকে পরিত্যক্ত গণ্য করেছিল।’
And the Messenger has said, "O my Lord, indeed my people have taken this Qur'an as [a thing] abandoned."
বিষয়ভিত্তিক মেটা ডাটা: ঐতিহাসিক দ্বন্দ্ব ও ঐশী আশ্রয়
Theme / Metadata: Sociological conflict between reform and corruption
وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّۭا مِّنَ ٱلْمُجْرِمِينَ ۗ وَكَفَىٰ بِرَبِّكَ هَادِيًۭا وَنَصِيرًۭا
wakadhālika jaʿalnā likulli nabiyyin ʿaduwwan mina l-muj'rimīna wakafā birabbika hādiyan wanaṣīran
এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্য হতে শত্রু বানিয়ে দিয়েছি, পথ প্রদর্শক ও সাহায্যকারী হিসেবে তোমার প্রতিপালকই যথেষ্ট।
And thus have We made for every prophet an enemy from among the criminals. But sufficient is your Lord as a guide and a helper.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: পর্যায়ক্রমিক ওহি অবতরণের বিজ্ঞান: অন্তরের দৃঢ়তা অর্জন এবং সুস্পষ্ট অনুধাবনের জন্য ধাপে ধাপে কুরআন প্রকাশ
Theme / Metadata: Progressive Revelation Dynamics: Phased Information Delivery for Cognitive Fortification
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْلَا نُزِّلَ عَلَيْهِ ٱلْقُرْءَانُ جُمْلَةًۭ وَٰحِدَةًۭ ۚ كَذَٰلِكَ لِنُثَبِّتَ بِهِۦ فُؤَادَكَ ۖ وَرَتَّلْنَـٰهُ تَرْتِيلًۭا
waqāla alladhīna kafarū lawlā nuzzila ʿalayhi l-qur'ānu jum'latan wāḥidatan kadhālika linuthabbita bihi fuādaka warattalnāhu tartīlan
কাফিররা বলে- তার কাছে পুরো কুরআন এক সাথে অবতীর্ণ করা হল না কেন? আমি এভাবেই অবতীর্ণ করেছি। তোমার হৃদয়কে তা দ্বারা সুদৃঢ় করার জন্য আমি তোমার কাছে তা ধীরে ধীরে পরিকল্পিত স্তরে ক্রমশঃ আবৃত্তি করিয়েছি।
And those who disbelieve say, "Why was the Qur'an not revealed to him all at once?" Thus [it is] that We may strengthen thereby your heart. And We have spaced it distinctly.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: জ্ঞানতাত্ত্বিক শ্রেষ্ঠত্ব ও যৌক্তিক ব্যাখ্যা
Theme / Metadata: Dialectical supremacy and analytical clarity
وَلَا يَأْتُونَكَ بِمَثَلٍ إِلَّا جِئْنَـٰكَ بِٱلْحَقِّ وَأَحْسَنَ تَفْسِيرًا
walā yatūnaka bimathalin illā ji'nāka bil-ḥaqi wa-aḥsana tafsīran
তোমার কাছে তারা এমন কোন সমস্যাই নিয়ে আসে না যার সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দান করিনি।
And they do not come to you with an argument except that We bring you the truth and the best explanation.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: অধোমুখে চরম লাঞ্ছনা: মুখ থুবড়ে জাহান্নামের দিকে টেনে নেওয়া এবং নিকৃষ্টতম গন্তব্য
Theme / Metadata: Facial Inversion: Abasement of Distorted Consciences Drawn into the Abyss
ٱلَّذِينَ يُحْشَرُونَ عَلَىٰ وُجُوهِهِمْ إِلَىٰ جَهَنَّمَ أُو۟لَـٰٓئِكَ شَرٌّۭ مَّكَانًۭا وَأَضَلُّ سَبِيلًۭا
alladhīna yuḥ'sharūna ʿalā wujūhihim ilā jahannama ulāika sharrun makānan wa-aḍallu sabīlan
যাদেরকে মুখের ভরে জাহান্নামের পানে একত্রিত করা হবে, তারা মর্যাদার ক্ষেত্রে সবচেয়ে নিকৃষ্ট আর পথের দিক থেকে সবচেয়ে গুমরাহ্।
The ones who are gathered on their faces to Hell - those are the worst in position and farthest astray in [their] way.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: সহযোগিতা ও যৌথ নেতৃত্বের দায়িত্ব
Theme / Metadata: Institutional delegation and collaborative leadership
وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَـٰبَ وَجَعَلْنَا مَعَهُۥٓ أَخَاهُ هَـٰرُونَ وَزِيرًۭا
walaqad ātaynā mūsā l-kitāba wajaʿalnā maʿahu akhāhu hārūna wazīran
আমি মূসাকে কিতাব দিয়েছিলাম আর তার সাথে তার ভাই হারূনকে আমি সাহায্যকারী বানিয়েছিলাম।
And We had certainly given Moses the Scripture and appointed with him his brother Aaron as an assistant.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: ঐতিহাসিক বিপর্যয় ও অবাধ্যতার পরিণতি
Theme / Metadata: Empirical rejection and catastrophic civilizational collapse
فَقُلْنَا ٱذْهَبَآ إِلَى ٱلْقَوْمِ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا فَدَمَّرْنَـٰهُمْ تَدْمِيرًۭا
faqul'nā idh'habā ilā l-qawmi alladhīna kadhabū biāyātinā fadammarnāhum tadmīran
অতঃপর তাদেরকে বলেছিলাম, ‘তোমরা সেই জাতির নিকট যাও যারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করেছে।’ অতঃপর আমি তাদেরকে পূর্ণ বিধ্বস্তিতে বিধ্বস্ত করে দিয়েছিলাম।
And We said, "Go both of you to the people who have denied Our signs." Then We destroyed them with [complete] destruction.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: জলবায়ুগত ধ্বংস ও মানবজাতির শিক্ষা
Theme / Metadata: Hydrological disaster, archaeological memory, and moral consequence
وَقَوْمَ نُوحٍۢ لَّمَّا كَذَّبُوا۟ ٱلرُّسُلَ أَغْرَقْنَـٰهُمْ وَجَعَلْنَـٰهُمْ لِلنَّاسِ ءَايَةًۭ ۖ وَأَعْتَدْنَا لِلظَّـٰلِمِينَ عَذَابًا أَلِيمًۭا
waqawma nūḥin lammā kadhabū l-rusula aghraqnāhum wajaʿalnāhum lilnnāsi āyatan wa-aʿtadnā lilẓẓālimīna ʿadhāban alīman
আর নূহের জাতি যখন রসূলদেরকে মিথ্যারোপ করল, আমি তাদেরকে ডুবিয়ে দিলাম, আর মানুষের জন্য তাদেরকে নিদর্শন বানিয়ে দিলাম। আমি যালিমদের জন্য ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছি।
And the people of Noah - when they denied the messengers, We drowned them, and We made them for mankind a sign. And We have prepared for the wrongdoers a painful punishment.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: বিলুপ্ত প্রাচীন সভ্যতার ভৌগোলিক প্রমাণ
Theme / Metadata: Archaeological extinction of ancient recalcitrant nations
وَعَادًۭا وَثَمُودَا۟ وَأَصْحَـٰبَ ٱلرَّسِّ وَقُرُونًۢا بَيْنَ ذَٰلِكَ كَثِيرًۭا
waʿādan wathamūdā wa-aṣḥāba l-rasi waqurūnan bayna dhālika kathīran
সে রকমই আমি ধ্বংস করেছি ‘আদ, সামূদ, কূপবাসী আর তাদের মধ্যবর্তী বহু বহু বংশধরকে।
And [We destroyed] 'Aad and Thamud and the companions of the well and many generations between them.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: প্রমাণ উপস্থাপনের পর অবধারিত বিচার
Theme / Metadata: Didactic warning preceding terminal systemic collapse
وَكُلًّۭا ضَرَبْنَا لَهُ ٱلْأَمْثَـٰلَ ۖ وَكُلًّۭا تَبَّرْنَا تَتْبِيرًۭا
wakullan ḍarabnā lahu l-amthāla wakullan tabbarnā tatbīran
আমি তাদের প্রত্যেকের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেছিলাম (যাতে তারা সঠিক পথের সন্ধান পেতে পারে) আর তাদের প্রত্যেককেই সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলাম (তাদের পাপের কারণে)।
And for each We presented examples [as warnings], and each We destroyed with [total] destruction.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: ধ্বংসপ্রাপ্ত জনপদের ভূতাত্ত্বিক নিদর্শন: পাথরবৃষ্টিতে ধ্বংসপ্রাপ্ত জনপদ দেখেও বস্তুজীবীদের অন্ধ উপেক্ষা
Theme / Metadata: Geological Desolation: The Ruined Sodomite Landscape Ignored by Materialists
وَلَقَدْ أَتَوْا۟ عَلَى ٱلْقَرْيَةِ ٱلَّتِىٓ أُمْطِرَتْ مَطَرَ ٱلسَّوْءِ ۚ أَفَلَمْ يَكُونُوا۟ يَرَوْنَهَا ۚ بَلْ كَانُوا۟ لَا يَرْجُونَ نُشُورًۭا
walaqad ataw ʿalā l-qaryati allatī um'ṭirat maṭara l-sawi afalam yakūnū yarawnahā bal kānū lā yarjūna nushūran
তারা (অর্থাৎ কাফিররা) তো সে জনপদ দিয়েই অতিক্রম করে যার উপর বর্ষিত হয়েছিল অকল্যাণের বৃষ্টি, তারা কি তা দেখে না? আসলে তারা পুনরুত্থানের কথা চিন্তা করে না।
And they have already come upon the town which was showered with a rain of evil. So have they not seen it? But they are not expecting resurrection.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: ঔদ্ধত্যপূর্ণ উপহাস: সত্যের বার্তাবাহককে তুচ্ছজ্ঞান করা এবং রাসুলকে নিয়ে বিদ্রূপের মানসিকতা
Theme / Metadata: Cynical Reductionism: Mockery of the Prophetic Vehicle as Insignificant
وَإِذَا رَأَوْكَ إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَـٰذَا ٱلَّذِى بَعَثَ ٱللَّهُ رَسُولًا
wa-idhā ra-awka in yattakhidhūnaka illā huzuwan ahādhā alladhī baʿatha l-lahu rasūlan
তারা যখন তোমাকে দেখে, তারা তোমাকে ঠাট্টা-বিদ্রূপের পাত্র ছাড়া অন্য কিছু গণ্য করে না, আর বলে : এটা কি সেই লোক আল্লাহ যাকে রসূল করে পাঠিয়েছেন?
And when they see you, [O Muhammad], they take you not except in ridicule, [saying], "Is this the one whom Allah has sent as a messenger?
বিষয়ভিত্তিক মেটা ডাটা: অন্ধ নিষ্ঠা বনাম বাস্তব সত্য
Theme / Metadata: Psychological obstinacy and eschatological clarity
إِن كَادَ لَيُضِلُّنَا عَنْ ءَالِهَتِنَا لَوْلَآ أَن صَبَرْنَا عَلَيْهَا ۚ وَسَوْفَ يَعْلَمُونَ حِينَ يَرَوْنَ ٱلْعَذَابَ مَنْ أَضَلُّ سَبِيلًا
in kāda layuḍillunā ʿan ālihatinā lawlā an ṣabarnā ʿalayhā wasawfa yaʿlamūna ḥīna yarawna l-ʿadhāba man aḍallu sabīlan
সে তো আমাদেরকে আমাদের ইলাহদের থেকে অবশ্যই সরিয়ে দিত যদি আমরা তাদের প্রতি দৃঢ়চিত্ত না থাকতাম। যখন তারা শাস্তি দেখবে তখন জানবে যে পথের ক্ষেত্রে কারা অধিক ভ্রষ্ট ছিল।
He almost would have misled us from our gods had we not been steadfast in [worship of] them." But they are going to know, when they see the punishment, who is farthest astray in [his] way.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: আত্মমুগ্ধতা ও প্রবৃত্তির দাসত্ব
Theme / Metadata: Psychological narcissism and idolatry of subjective impulses
أَرَءَيْتَ مَنِ ٱتَّخَذَ إِلَـٰهَهُۥ هَوَىٰهُ أَفَأَنتَ تَكُونُ عَلَيْهِ وَكِيلًا
ara-ayta mani ittakhadha ilāhahu hawāhu afa-anta takūnu ʿalayhi wakīlan
তুমি কি তাকে দেখ না যে তার খেয়াল খুশিকে ইলাহরুপে গ্রহণ করেছে? এর পরেও কি তুমি তার কাজের জিম্মাদার হতে চাও?
Have you seen the one who takes as his god his own desire? Then would you be responsible for him?
বিষয়ভিত্তিক মেটা ডাটা: বোধশক্তির অবক্ষয় ও পশুপ্রবৃত্তি
Theme / Metadata: Cognitive atrophy, blind herd mentality, and moral regression
أَمْ تَحْسَبُ أَنَّ أَكْثَرَهُمْ يَسْمَعُونَ أَوْ يَعْقِلُونَ ۚ إِنْ هُمْ إِلَّا كَٱلْأَنْعَـٰمِ ۖ بَلْ هُمْ أَضَلُّ سَبِيلًا
am taḥsabu anna aktharahum yasmaʿūna aw yaʿqilūna in hum illā kal-anʿāmi bal hum aḍallu sabīlan
তুমি কি এটা মনে কর যে, তাদের অধিকাংশ লোক শুনে বা বুঝে? তারা পশু বৈ তো নয়, বরং তারা সঠিক পথ থেকে আরো বেশি ভ্রষ্ট।
Or do you think that most of them hear or reason? They are not except like livestock. Rather, they are [even] more astray in [their] way.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: আলোকবিজ্ঞান, গ্রহের ঘূর্ণন ও ছায়ার গতিশীলতা
Theme / Metadata: Planetary mechanics, solar elevation angle, and optical shadow dynamics
أَلَمْ تَرَ إِلَىٰ رَبِّكَ كَيْفَ مَدَّ ٱلظِّلَّ وَلَوْ شَآءَ لَجَعَلَهُۥ سَاكِنًۭا ثُمَّ جَعَلْنَا ٱلشَّمْسَ عَلَيْهِ دَلِيلًۭا
alam tara ilā rabbika kayfa madda l-ẓila walaw shāa lajaʿalahu sākinan thumma jaʿalnā l-shamsa ʿalayhi dalīlan
তুমি কি তোমার প্রতিপালককে দেখ না কীভাবে তিনি ছায়াকে দীর্ঘ করেন (সূর্য উদয়ের সময়ে, অতঃপর তা ক্রমেই ছোট হতে হতে দুপুর বেলা ছায়া ক্ষুদ্র আকৃতি ধারণ করে, দুপুরের পর আবার ছায়া দীর্ঘ হতে থাকে), তিনি চাইলে ছায়াকে অবশ্যই স্থির রাখতে পারতেন। সূর্যকেই আমি করেছি তার (অর্থাৎ ছায়ার) নির্ণায়ক (সূর্যের অবস্থানের কারণেই ছায়া ছোট ও দীর্ঘ হয়)।
Have you not considered your Lord - how He extends the shadow, and if He willed, He could have made it stationary? Then We made the sun for it an indication.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: ছায়ার ক্রমসংকোচন ও অপসরণ: পৃথিবী আবর্তনের সাথে সাথে ছায়া ধীরে ধীরে গুটিয়ে নেওয়ার মহাজাগতিক নিয়ম
Theme / Metadata: Gradual Luminary Absorption: Systemic Recoil of Light Under Terrestrial Rotation
ثُمَّ قَبَضْنَـٰهُ إِلَيْنَا قَبْضًۭا يَسِيرًۭا
thumma qabaḍnāhu ilaynā qabḍan yasīran
অতঃপর আমি তাকে নিজের দিকে গুটিয়ে নেই, ধীরে ধীরে ক্রমাগতভাবে (কারো মৃত্যু হলে, কিছু বিনাশ হলে, কিছু গুটানো হলে- সব কিছুই আল্লাহর দিকে চলে যায়)।
Then We hold it in hand for a brief grasp.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: সার্কাডিয়ান ছন্দ ও মানব শারীরবৃত্ত
Theme / Metadata: Chronobiology, circadian rhythm, homeostatic restoration, and diurnal dynamism
وَهُوَ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلَّيْلَ لِبَاسًۭا وَٱلنَّوْمَ سُبَاتًۭا وَجَعَلَ ٱلنَّهَارَ نُشُورًۭا
wahuwa alladhī jaʿala lakumu al-layla libāsan wal-nawma subātan wajaʿala l-nahāra nushūran
তিনিই তোমাদের জন্য রাতকে করেছেন আবরণ, নিদ্রাকে করেছেন আরামপ্রদ আর দিনকে করেছেন (নিদ্রারূপী সাময়িক মৃত্যুর পর) আবার জীবন্ত হয়ে উঠার সময়।
And it is He who has made the night for you as clothing and sleep [a means for] rest and has made the day a resurrection.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: আবহাওয়াগত সুসংবাদ ও বৃষ্টিধারা: রহমতের বার্তাবাহক হিসেবে বায়ুপ্রবাহ এবং আকাশ থেকে বিশুদ্ধ পানি বর্ষণ
Theme / Metadata: Meteorological Dynamics: Aeolian Precursors and Descent of Chemically Pure Water
وَهُوَ ٱلَّذِىٓ أَرْسَلَ ٱلرِّيَـٰحَ بُشْرًۢا بَيْنَ يَدَىْ رَحْمَتِهِۦ ۚ وَأَنزَلْنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ طَهُورًۭا
wahuwa alladhī arsala l-riyāḥa bush'ran bayna yaday raḥmatihi wa-anzalnā mina l-samāi māan ṭahūran
তিনিই তার (বৃষ্টিরূপী) অনুগ্রহের পূর্বে সুসংবাদ হিসেবে বায়ু পাঠিয়ে দেন আর আমি আকাশ থেকে বিশুদ্ধ পানি বর্ষণ করি।
And it is He who sends the winds as good tidings before His mercy, and We send down from the sky pure water
বিষয়ভিত্তিক মেটা ডাটা: পানি চক্র ও জীবজগতের টিকে থাকা
Theme / Metadata: Terrestrial hydrology, ecological regeneration, and biological sustenance
لِّنُحْـِۧىَ بِهِۦ بَلْدَةًۭ مَّيْتًۭا وَنُسْقِيَهُۥ مِمَّا خَلَقْنَآ أَنْعَـٰمًۭا وَأَنَاسِىَّ كَثِيرًۭا
linuḥ'yiya bihi baldatan maytan wanus'qiyahu mimmā khalaqnā anʿāman wa-anāsiyya kathīran
যা দিয়ে আমি মৃত যমীনকে জীবিত করে তুলি এবং তৃষ্ণা নিবারণ করি আমার সৃষ্টির অন্তর্গত অনেক জীবজন্তুর ও মানুষের।
That We may bring to life thereby a dead land and give it as drink to those We created of numerous livestock and men.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: বৃষ্টিপাতের বন্টনচক্র: শিক্ষা গ্রহণের জন্য পর্যায়ক্রমিক বৃষ্টি সরবরাহ সত্ত্বেও মানবজাতির অকৃতজ্ঞতা
Theme / Metadata: Hydrological Distribution: Cyclical Precipitation Allocation Ignored by Ingrates
وَلَقَدْ صَرَّفْنَـٰهُ بَيْنَهُمْ لِيَذَّكَّرُوا۟ فَأَبَىٰٓ أَكْثَرُ ٱلنَّاسِ إِلَّا كُفُورًۭا
walaqad ṣarrafnāhu baynahum liyadhakkarū fa-abā aktharu l-nāsi illā kufūran
আমি পানিকে (সকলের প্রয়োজন মেটানোর জন্য) তাদের মাঝে বণ্টন করি যাতে তারা (আল্লাহর অনুগ্রহের কথা) স্মরণ করে, কিন্তু মানুষদের অধিকাংশই ঈমান গ্রহণ করতে অস্বীকার ক’রে কেবল কুফরিই করল।
And We have certainly distributed it among them that they might be reminded, but most of the people refuse except disbelief.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: একক ঐশী বার্তা ও বৈশ্বিক ঐক্য
Theme / Metadata: Universal systemic coherence vs fragmented localized messengers
وَلَوْ شِئْنَا لَبَعَثْنَا فِى كُلِّ قَرْيَةٍۢ نَّذِيرًۭا
walaw shi'nā labaʿathnā fī kulli qaryatin nadhīran
আমি ইচ্ছে করলে প্রত্যেক জনবসতিতে সতর্ককারী পাঠাতাম। (কিন্তু সারা বিশ্বের জন্য একজন নবী পাঠিয়ে সকলকে একই উম্মাত হওয়ার অনুগ্রহ লাভে ধন্য করেছি)।
And if We had willed, We could have sent into every city a warner.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: বুদ্ধিবৃত্তিক সংগ্রাম (জিহাদে কাবীর): কাফেরদের আনুগত্য প্রত্যাখ্যান এবং কুরআনের যুক্তিনির্ভর মহাজিহাদ
Theme / Metadata: Intellectual Jihad: Relentless Dialectical Struggle Utilizing the Quranic Paradigm
فَلَا تُطِعِ ٱلْكَـٰفِرِينَ وَجَـٰهِدْهُم بِهِۦ جِهَادًۭا كَبِيرًۭا
falā tuṭiʿi l-kāfirīna wajāhid'hum bihi jihādan kabīran
কাজেই তুমি কাফিরদের আনুগত্য করো না: আর কুরআনের সাহায্যে তাদের বিরুদ্ধে সংগ্রাম কর- কঠোর সংগ্রাম।
So do not obey the disbelievers, and strive against them with the Qur'an a great striving.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: সমুদ্রবিজ্ঞান, জলরাশির ঘনত্ব ও লবণাক্ততার প্রাকৃতিক বিভাজন
Theme / Metadata: Physical oceanography, density differentials, halocline stratification, and fluid barrier dynamics
۞ وَهُوَ ٱلَّذِى مَرَجَ ٱلْبَحْرَيْنِ هَـٰذَا عَذْبٌۭ فُرَاتٌۭ وَهَـٰذَا مِلْحٌ أُجَاجٌۭ وَجَعَلَ بَيْنَهُمَا بَرْزَخًۭا وَحِجْرًۭا مَّحْجُورًۭا
wahuwa alladhī maraja l-baḥrayni hādhā ʿadhbun furātun wahādhā mil'ḥun ujājun wajaʿala baynahumā barzakhan waḥij'ran maḥjūran
তিনিই সমুদ্রকে দু’ ধারায় প্রবাহিত করেছেন- একটি সুপেয় সুস্বাদু আরেকটি লবণাক্ত কটু, উভয়ের মাঝে টেনে দিয়েছেন এক আবরণ- এক অনতিক্রম্য বিভক্তি-প্রাচীর।
And it is He who has released [simultaneously] the two seas, one fresh and sweet and one salty and bitter, and He placed between them a barrier and prohibiting partition.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: জীবকোষের জলীয় ভিত্তি ও সামাজিক সম্পর্ক
Theme / Metadata: Cellular biochemistry (aqueous origin of life) and sociological kinship architectures
وَهُوَ ٱلَّذِى خَلَقَ مِنَ ٱلْمَآءِ بَشَرًۭا فَجَعَلَهُۥ نَسَبًۭا وَصِهْرًۭا ۗ وَكَانَ رَبُّكَ قَدِيرًۭا
wahuwa alladhī khalaqa mina l-māi basharan fajaʿalahu nasaban waṣih'ran wakāna rabbuka qadīran
তিনিই পানি থেকে সৃষ্টি করেছেন মানুষ, অতঃপর মানুষকে করেছেন বংশ সম্পর্কীয় ও বিবাহ সম্পর্কীয়, তোমার প্রতিপালক সব কিছু করতে সক্ষম।
And it is He who has created from water a human being and made him [a relative by] lineage and marriage. And ever is your Lord competent [concerning creation].
বিষয়ভিত্তিক মেটা ডাটা: ঐশী সার্বভৌমত্বের বিরোধিতা: অক্ষম উপাস্যের পূজা এবং প্রতিপালকের বিরুদ্ধে কুচক্রীদের অপসহযোগিতা
Theme / Metadata: Subversive Complicity: Disbelievers Cooperating with Rebellion Against the Sustainer
وَيَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُهُمْ وَلَا يَضُرُّهُمْ ۗ وَكَانَ ٱلْكَافِرُ عَلَىٰ رَبِّهِۦ ظَهِيرًۭا
wayaʿbudūna min dūni l-lahi mā lā yanfaʿuhum walā yaḍurruhum wakāna l-kāfiru ʿalā rabbihi ẓahīran
তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ‘ইবাদাত করে যা না পারে তাদের কোন উপকার করতে, আর না পারে কোন ক্ষতি করতে, আর কাফির হচ্ছে তার প্রতিপালকের বিরুদ্ধে সাহায্যকারী।
But they worship rather than Allah that which does not benefit them or harm them, and the disbeliever is ever, against his Lord, an assistant [to Satan].
বিষয়ভিত্তিক মেটা ডাটা: নবুওয়াতের মূল দায়িত্ব
Theme / Metadata: Dual prophetic dynamics: positive reinforcement and deterrence
وَمَآ أَرْسَلْنَـٰكَ إِلَّا مُبَشِّرًۭا وَنَذِيرًۭا
wamā arsalnāka illā mubashiran wanadhīran
আমি তোমাকে পাঠিয়েছি কেবল সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী হিসেবে।
And We have not sent you, [O Muhammad], except as a bringer of good tidings and a warner.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: আর্থিক স্বার্থহীনতা ও ব্যক্তি স্বাধীনতা
Theme / Metadata: Economic selflessness and autonomous human agency
قُلْ مَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِلَّا مَن شَآءَ أَن يَتَّخِذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلًۭا
qul mā asalukum ʿalayhi min ajrin illā man shāa an yattakhidha ilā rabbihi sabīlan
বল- এজন্য আমি তোমাদের কাছে এছাড়া কোন প্রতিদান চাই না যে, যার ইচ্ছে সে তার প্রতিপালকের দিকে পথ অবলম্বন করুক।
Say, "I do not ask of you for it any payment - only that whoever wills might take to his Lord a way."
বিষয়ভিত্তিক মেটা ডাটা: পরম নির্ভরতা ও শাশ্বত জীবন
Theme / Metadata: Unconditional reliance on the eternal Living Source
وَتَوَكَّلْ عَلَى ٱلْحَىِّ ٱلَّذِى لَا يَمُوتُ وَسَبِّحْ بِحَمْدِهِۦ ۚ وَكَفَىٰ بِهِۦ بِذُنُوبِ عِبَادِهِۦ خَبِيرًا
watawakkal ʿalā l-ḥayi alladhī lā yamūtu wasabbiḥ biḥamdihi wakafā bihi bidhunūbi ʿibādihi khabīran
আর তুমি নির্ভর কর সেই চিরঞ্জীবের উপর যিনি মরবেন না। আর তাঁর প্রশংসা ও পবিত্রতা ঘোষণা কর। তিনি তাঁর বান্দাহদের গুনাহর খবর রাখার ব্যাপারে যথেষ্ট।
And rely upon the Ever-Living who does not die, and exalt [Allah] with His praise. And sufficient is He to be, with the sins of His servants, Acquainted -
বিষয়ভিত্তিক মেটা ডাটা: সৃষ্টিতত্ত্বের যুগ ও মহাজাগতিক সার্বভৌমিকতা
Theme / Metadata: Cosmological genesis, evolutionary epochs, and supreme metaphysical authority
ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِى سِتَّةِ أَيَّامٍۢ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِ ۚ ٱلرَّحْمَـٰنُ فَسْـَٔلْ بِهِۦ خَبِيرًۭا
alladhī khalaqa l-samāwāti wal-arḍa wamā baynahumā fī sittati ayyāmin thumma is'tawā ʿalā l-ʿarshi l-raḥmānu fasal bihi khabīran
তিনি আসমান, যমীন আর এ দু’য়ের ভিতরে যা আছে তা ছ’দিনে (ছ’টি সময় স্তরে) সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমুন্নত হয়েছেন। তিনিই রাহমান, কাজেই তাঁর সম্পর্কে তাকে জিজ্ঞেস কর যে এ সম্পর্কিত জ্ঞান রাখে।
He who created the heavens and the earth and what is between them in six days and then established Himself above the Throne - the Most Merciful, so ask about Him one well informed.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: রহমান নামের ব্যাপকতা ও অন্তরের কাঠিন্য
Theme / Metadata: Cognitive resistance to divine benevolence and reactionary polarization
وَإِذَا قِيلَ لَهُمُ ٱسْجُدُوا۟ لِلرَّحْمَـٰنِ قَالُوا۟ وَمَا ٱلرَّحْمَـٰنُ أَنَسْجُدُ لِمَا تَأْمُرُنَا وَزَادَهُمْ نُفُورًۭا ۩
wa-idhā qīla lahumu us'judū lilrraḥmāni qālū wamā l-raḥmānu anasjudu limā tamurunā wazādahum nufūran
তাদেরকে যখন বলা হয় ‘রহমান’-এর উদ্দেশ্যে সাজদায় অবনত হও, তারা বলে- ‘রহমান আবার কী? আমাদেরকে তুমি যাকেই সেজদা করতে বলবে আমরা তাকেই সেজদা করব নাকি?’ এতে তাদের অবাধ্যতাই বেড়ে যায়। [সাজদাহ]
And when it is said to them, "Prostrate to the Most Merciful," they say, "And what is the Most Merciful? Should we prostrate to that which you order us?" And it increases them in aversion.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: জ্যোতির্বিজ্ঞান ও নক্ষত্রমণ্ডলীর মহিমা
Theme / Metadata: Astrophysics, stellar nucleosynthesis, constellations, and lunar optical reflectance
تَبَارَكَ ٱلَّذِى جَعَلَ فِى ٱلسَّمَآءِ بُرُوجًۭا وَجَعَلَ فِيهَا سِرَٰجًۭا وَقَمَرًۭا مُّنِيرًۭا
tabāraka alladhī jaʿala fī l-samāi burūjan wajaʿala fīhā sirājan waqamaran munīran
কতই না কল্যাণময় তিনি যিনি আসমানে নক্ষত্ররাজির সমাবেশ ঘটিয়েছেন আর তাতে স্থাপন করেছেন প্রদীপ আর আলো বিকিরণকারী চন্দ্র।
Blessed is He who has placed in the sky great stars and placed therein a [burning] lamp and luminous moon.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: সময়ের আবর্তন ও প্রজ্ঞাময় পর্যবেক্ষণ
Theme / Metadata: Planetary rotation, temporal cycles, and intellectual stimulus
وَهُوَ ٱلَّذِى جَعَلَ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ خِلْفَةًۭ لِّمَنْ أَرَادَ أَن يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُورًۭا
wahuwa alladhī jaʿala al-layla wal-nahāra khil'fatan liman arāda an yadhakkara aw arāda shukūran
আর তিনিই রাত আর দিনকে করেছেন পরস্পরের অনুগামী তাদের জন্য যারা উপদেশ গ্রহণ করতে চায়, অথবা কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়।
And it is He who has made the night and the day in succession for whoever desires to remember or desires gratitude.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: মানবিক বিনয় ও সংঘাত এড়ানোর মনস্তত্ত্ব
Theme / Metadata: Psychological resilience, behavioral humility, and nonviolent communication
وَعِبَادُ ٱلرَّحْمَـٰنِ ٱلَّذِينَ يَمْشُونَ عَلَى ٱلْأَرْضِ هَوْنًۭا وَإِذَا خَاطَبَهُمُ ٱلْجَـٰهِلُونَ قَالُوا۟ سَلَـٰمًۭا
waʿibādu l-raḥmāni alladhīna yamshūna ʿalā l-arḍi hawnan wa-idhā khāṭabahumu l-jāhilūna qālū salāman
আর রহমানের বান্দা তারাই যারা যমীনে নম্রভাবে চলাফেরা করে আর অজ্ঞ লোকেরা তাদেরকে সম্বোধন করলে তারা বলে- ‘শান্তি’, (আমরা বিতর্কে লিপ্ত হতে চাই না)।
And the servants of the Most Merciful are those who walk upon the earth easily, and when the ignorant address them [harshly], they say [words of] peace,
বিষয়ভিত্তিক মেটা ডাটা: রাতের ইবাদত ও আত্মিক বিকাশ
Theme / Metadata: Nocturnal introspection, spiritual alignment, and meditative discipline
وَٱلَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًۭا وَقِيَـٰمًۭا
wa-alladhīna yabītūna lirabbihim sujjadan waqiyāman
আর তারা রাত কাটায় তাদের প্রতিপালকের উদ্দেশ্যে সাজদায় অবনত ও দন্ডায়মান অবস্থায়।
And those who spend [part of] the night to their Lord prostrating and standing [in prayer]
বিষয়ভিত্তিক মেটা ডাটা: জাহান্নামের সংলগ্ন আযাব থেকে পরিত্রাণ: অবিচ্ছেদ্য ও ধ্বংসাত্মক শাস্তি থেকে রক্ষার আকুল মোনাজাত
Theme / Metadata: Existential Dread: Supplication for Deliverance from Inevitable Adhesive Torment
وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا ٱصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ ۖ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا
wa-alladhīna yaqūlūna rabbanā iṣ'rif ʿannā ʿadhāba jahannama inna ʿadhābahā kāna gharāman
আর তারা বলে : ‘হে আমাদের প্রতিপালক! তুমি আমাদের থেকে জাহান্নামের শাস্তি দূর কর, তার শাস্তি তো ভয়াবহ বিপদ।’
And those who say, "Our Lord, avert from us the punishment of Hell. Indeed, its punishment is ever adhering;
বিষয়ভিত্তিক মেটা ডাটা: আবাসিক নিকৃষ্টতা ও চরম দুর্ভোগ
Theme / Metadata: Ecological and existential misery of catastrophic settlement
إِنَّهَا سَآءَتْ مُسْتَقَرًّۭا وَمُقَامًۭا
innahā sāat mus'taqarran wamuqāman
তা আবাসস্থল আর অবস্থান নেয়ার জায়গা হিসেবে কতই না নিকৃষ্ট!
Indeed, it is evil as a settlement and residence."
বিষয়ভিত্তিক মেটা ডাটা: অর্থনৈতিক ভারসাম্য ও পরিমিতিবোধ
Theme / Metadata: Economic prudence, resource sustainability, and optimal equilibrium
وَٱلَّذِينَ إِذَآ أَنفَقُوا۟ لَمْ يُسْرِفُوا۟ وَلَمْ يَقْتُرُوا۟ وَكَانَ بَيْنَ ذَٰلِكَ قَوَامًۭا
wa-alladhīna idhā anfaqū lam yus'rifū walam yaqturū wakāna bayna dhālika qawāman
আর যখন তারা ব্যয় করে তখন অপব্যয় করে না, আর কৃপণতাও করে না; এ দু’য়ের মধ্যবর্তী পন্থা গ্রহণ করে।
And [they are] those who, when they spend, do so not excessively or sparingly but are ever, between that, [justly] moderate
বিষয়ভিত্তিক মেটা ডাটা: নৈতিক ত্রয়ী নীতি: খাঁটি তাওহিদ, জীবনের অলঙ্ঘনীয় পবিত্রতা এবং ব্যভিচারমুক্ত চরিত্র
Theme / Metadata: Moral Triad: Absolute Monotheism, Sanctity of Biological Life, and Conjugal Purity
وَٱلَّذِينَ لَا يَدْعُونَ مَعَ ٱللَّهِ إِلَـٰهًا ءَاخَرَ وَلَا يَقْتُلُونَ ٱلنَّفْسَ ٱلَّتِى حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلْحَقِّ وَلَا يَزْنُونَ ۚ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ يَلْقَ أَثَامًۭا
wa-alladhīna lā yadʿūna maʿa l-lahi ilāhan ākhara walā yaqtulūna l-nafsa allatī ḥarrama l-lahu illā bil-ḥaqi walā yaznūna waman yafʿal dhālika yalqa athāman
তারা আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডাকে না। আর যথার্থতা ব্যতীত কোন প্রাণ হত্যা করে না যা আল্লাহ নিষিদ্ধ করেছেন আর তারা ব্যভিচার করে না। আর যে এগুলো করে সে শাস্তির সাক্ষাৎ লাভ করবে।
And those who do not invoke with Allah another deity or kill the soul which Allah has forbidden [to be killed], except by right, and do not commit unlawful sexual intercourse. And whoever should do that will meet a penalty.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: শাস্তির বহুমাত্রিক মাত্রা
Theme / Metadata: Compounded moral and physical liability
يُضَـٰعَفْ لَهُ ٱلْعَذَابُ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ وَيَخْلُدْ فِيهِۦ مُهَانًا
yuḍāʿaf lahu l-ʿadhābu yawma l-qiyāmati wayakhlud fīhi muhānan
ক্বিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে আর সে সেখানে লাঞ্ছিত হয়ে চিরবাস করবে।
Multiplied for him is the punishment on the Day of Resurrection, and he will abide therein humiliated -
বিষয়ভিত্তিক মেটা ডাটা: পাপের পুণ্যতায় রূপান্তর: খাঁটি তওবা, ঈমান ও সৎকর্মে অন্যায়সমূহকে পুণ্যে পরিবর্তনের ঐশী ঘোষণা
Theme / Metadata: The Quantum Transmutation of Deeds: Sincere Repentance Converting Sins into Virtues
إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ عَمَلًۭا صَـٰلِحًۭا فَأُو۟لَـٰٓئِكَ يُبَدِّلُ ٱللَّهُ سَيِّـَٔاتِهِمْ حَسَنَـٰتٍۢ ۗ وَكَانَ ٱللَّهُ غَفُورًۭا رَّحِيمًۭا
illā man tāba waāmana waʿamila ʿamalan ṣāliḥan fa-ulāika yubaddilu l-lahu sayyiātihim ḥasanātin wakāna l-lahu ghafūran raḥīman
তবে তারা নয় যারা তাওবাহ করবে, ঈমান আনবে, আর সৎ কাজ করবে। আল্লাহ এদের পাপগুলোকে পুণ্যে পরিবর্তিত করে দেবেন; আল্লাহ বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু।
Except for those who repent, believe and do righteous work. For them Allah will replace their evil deeds with good. And ever is Allah Forgiving and Merciful.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: সচেতন তওবা ও সৎকর্ম: সত্যের পথে ফিরে আসা এবং পরম নিষ্ঠার সাথে আল্লাহর অভিমুখী হওয়া
Theme / Metadata: Conscious Alignment: Complete Volitional Return Towards Divine Equilibrium
وَمَن تَابَ وَعَمِلَ صَـٰلِحًۭا فَإِنَّهُۥ يَتُوبُ إِلَى ٱللَّهِ مَتَابًۭا
waman tāba waʿamila ṣāliḥan fa-innahu yatūbu ilā l-lahi matāban
আর যে ব্যক্তি তাওবাহ করে আর সৎকাজ করে, সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে- পূর্ণ প্রত্যাবর্তন।
And he who repents and does righteousness does indeed turn to Allah with [accepted] repentance.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: সত্যবাদিতা ও নৈতিক ব্যক্তিত্বের আত্মমর্যাদা
Theme / Metadata: Judicial integrity, cognitive filtering of noise, and noble self-respect
وَٱلَّذِينَ لَا يَشْهَدُونَ ٱلزُّورَ وَإِذَا مَرُّوا۟ بِٱللَّغْوِ مَرُّوا۟ كِرَامًۭا
wa-alladhīna lā yashhadūna l-zūra wa-idhā marrū bil-laghwi marrū kirāman
আর যারা মিথ্যে সাক্ষ্য দেয় না, আর বেহুদা কর্মকান্ডের পাশ দিয়ে অতিক্রম করলে সসম্মানে পাশ কাটিয়ে চলে যায়।
And [they are] those who do not testify to falsehood, and when they pass near ill speech, they pass by with dignity.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: অন্ধবিশ্বাসের নিন্দা ও যৌক্তিক জ্ঞানতত্ত্ব
Theme / Metadata: Critical rationalism, empirical vigilance, and condemnation of blind dogmatic orthodoxy
وَٱلَّذِينَ إِذَا ذُكِّرُوا۟ بِـَٔايَـٰتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوا۟ عَلَيْهَا صُمًّۭا وَعُمْيَانًۭا
wa-alladhīna idhā dhukkirū biāyāti rabbihim lam yakhirrū ʿalayhā ṣumman waʿum'yānan
আর তাদেরকে তাদের প্রতিপালকের আয়াত স্মরণ করিয়ে দেয়া হলে যারা তার প্রতি বধির ও অন্ধের ন্যায় আচরণ করে না (শুনেও শুনে না, দেখেও দেখে না- এমন করে না)।
And those who, when reminded of the verses of their Lord, do not fall upon them deaf and blind.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: পারিবারিক প্রশান্তি ও আদর্শিক নেতৃত্ব: নয়নপ্রীতিকর সন্তান-সন্ততি এবং মুত্তাকিদের ইমাম হওয়ার প্রার্থনা
Theme / Metadata: Generational and Familial Vision: Supplication for Consolation and Moral Leadership
وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَٰجِنَا وَذُرِّيَّـٰتِنَا قُرَّةَ أَعْيُنٍۢ وَٱجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
wa-alladhīna yaqūlūna rabbanā hab lanā min azwājinā wadhurriyyātinā qurrata aʿyunin wa-ij'ʿalnā lil'muttaqīna imāman
আর যারা প্রার্থনা করে : হে আমাদের প্রতিপালক! আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান কর যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দাও।
And those who say, "Our Lord, grant us from among our wives and offspring comfort to our eyes and make us an example for the righteous."
বিষয়ভিত্তিক মেটা ডাটা: সুউচ্চ প্রাসাদ (আল-গুরফাহ): ধৈর্য ও অবিচলতার পুরস্কার হিসেবে জান্নাতে অভ্যর্থনা ও শান্তি
Theme / Metadata: The Transcendent Chambers (Al-Ghurfah): Exalted Elevation for Patient Endurance
أُو۟لَـٰٓئِكَ يُجْزَوْنَ ٱلْغُرْفَةَ بِمَا صَبَرُوا۟ وَيُلَقَّوْنَ فِيهَا تَحِيَّةًۭ وَسَلَـٰمًا
ulāika yuj'zawna l-ghur'fata bimā ṣabarū wayulaqqawna fīhā taḥiyyatan wasalāman
এদেরকেই তাদের ধৈর্যধারণের কারণে জান্নাতের সুউচ্চ স্থান দান ক’রে পুরস্কৃত করা হবে। সেখানে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে সংবর্ধনা ও সালাম জানিয়ে।
Those will be awarded the Chamber for what they patiently endured, and they will be received therein with greetings and [words of] peace.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: জান্নাতের শাশ্বত প্রশান্তি ও সৌন্দর্য
Theme / Metadata: Optimal thermodynamic equilibrium, serenity, and architectural perfection of eternal abode
خَـٰلِدِينَ فِيهَا ۚ حَسُنَتْ مُسْتَقَرًّۭا وَمُقَامًۭا
khālidīna fīhā ḥasunat mus'taqarran wamuqāman
সেখানে তারা চিরকাল থাকবে, আবাসস্থল ও অবস্থানস্থল হিসেবে তা কতই না উৎকৃষ্ট!
Abiding eternally therein. Good is the settlement and residence.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: মানবমূল্যের অস্তিত্বগত মাপকাঠি: প্রার্থনাহীনতায় মানুষের মূল্যহীনতা এবং অবাধ্যতার অবশ্যম্ভাবী শাস্তি
Theme / Metadata: The Existential Metric: Human Worth Defined Exclusively by Sincere Supplication
قُلْ مَا يَعْبَؤُا۟ بِكُمْ رَبِّى لَوْلَا دُعَآؤُكُمْ ۖ فَقَدْ كَذَّبْتُمْ فَسَوْفَ يَكُونُ لِزَامًۢا
qul mā yaʿba-u bikum rabbī lawlā duʿāukum faqad kadhabtum fasawfa yakūnu lizāman
(কাফিরদেরকে) বল : ‘তোমাদের ব্যাপারে আমার প্রতিপালকের কী প্রয়োজন পড়েছে তোমরা যদি তাঁকে না ডাকো? তোমরা তো তাঁকে অস্বীকার করেছ, কাজেই শীঘ্রই তোমাদের উপর এসে পড়বে অপ্রতিরোধ্য (শাস্তি)।
Say, "What would my Lord care for you if not for your supplication?" For you [disbelievers] have denied, so your denial is going to be adherent.