সূরা আল-হাজ্জ আয়াত ৫৭ (২২:৫৭) — Surah Al-Hajj Verse 22:57
وَٱلَّذِينَ كَفَرُوا۟ وَكَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا فَأُو۟لَـٰٓئِكَ لَهُمْ عَذَابٌۭ مُّهِينٌۭ
উচ্চারণ: wa-alladhīna kafarū wakadhabū biāyātinā fa-ulāika lahum ʿadhābun muhīnun
প্রচলিত বাংলা অনুবাদ: আর যারা কুফুরী করে আর আমার আয়াতসমূহকে মিথ্যে জেনে প্রত্যাখ্যান করে তাদের জন্য আছে অপমানজনক শাস্তি।
Conventional English Translation: And they who disbelieved and denied Our signs - for those there will be a humiliating punishment.
শব্দ ও রূট বিশ্লেষণ: ‘আযাবুম মুহীন (عَذَابٌۭ مُّهِينٌۭ - লাঞ্ছনাকর, অবমাননাকর শাস্তি)।
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 22:57)
- وَٱلَّذِينَ (wa-alladhīna) — আর যারা / And those who
- كَفَرُوا۟ (kafarū) — অস্বীকার করেছে / disbelieved [রূট: كفر]
- وَكَذَّبُوا۟ (wakadhabū) — ও অমান্য করেছে / and denied [রূট: كذب]
- بِـَٔايَـٰتِنَا (biāyātinā) — প্রতি আমাদের নিদর্শনাবলীর / Our verses [রূট: ايي]
- فَأُو۟لَـٰٓئِكَ (fa-ulāika) — তবে ঐসবলোক / then those
- لَهُمْ (lahum) — জন্যে তাদের (রয়েছে) / for them
- عَذَابٌۭ (ʿadhābun) — শাস্তি / (is) a punishment [রূট: عذب]
- مُّهِينٌۭ (muhīnun) — লাঞ্ছনাদায়ক / humiliating [রূট: هون]
