সূরা আল-হাজ্জ আয়াত ৫৩ (২২:৫৩) — Surah Al-Hajj Verse 22:53
لِّيَجْعَلَ مَا يُلْقِى ٱلشَّيْطَـٰنُ فِتْنَةًۭ لِّلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌۭ وَٱلْقَاسِيَةِ قُلُوبُهُمْ ۗ وَإِنَّ ٱلظَّـٰلِمِينَ لَفِى شِقَاقٍۭ بَعِيدٍۢ
উচ্চারণ: liyajʿala mā yul'qī l-shayṭānu fit'natan lilladhīna fī qulūbihim maraḍun wal-qāsiyati qulūbuhum wa-inna l-ẓālimīna lafī shiqāqin baʿīdin
প্রচলিত বাংলা অনুবাদ: (তিনি এটা হতে দেন এজন্য) যাতে তিনি শয়ত্বান যা মিশিয়ে দিয়েছে তা দ্বারা পরীক্ষা করতে পারেন তাদেরকে যাদের অন্তরে (মুনাফিকীর) ব্যাধি আছে, যারা শক্ত হৃদয়ের। অন্যায়কারীরা চরম মতভেদে লিপ্ত আছে।
Conventional English Translation: [That is] so He may make what Satan throws in a trial for those within whose hearts is disease and those hard of heart. And indeed, the wrongdoers are in extreme dissension.
শব্দ ও রূট বিশ্লেষণ: ফী কুলূবিহিম মারাদ্ (فِى قُلُوبِهِم مَّرَضٌۭ - তাদের অন্তরে কপটতা ও ব্যাধি রয়েছে)। আল-ক্বাসিয়াতি কুলূবুহুম (وَٱلْقَاسِيَةِ قُلُوبُهُمْ - যাদের হৃদয় কঠিন ও সংবেদনহীন)। শিক্বাক্বিন বা‘ঈদ (شِقَاقٍۭ بَعِيدٍۢ - সুদূরপ্রসারী চরম মতবিরোধ)।
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 22:53)
- لِّيَجْعَلَ (liyajʿala) — (এরূপ এজন্যে হয়) যেন তিনি বানিয়ে দেন / That He may make [রূট: جعل]
- مَا (mā) — যা / what
- يُلْقِى (yul'qī) — ছুঁড়ে দেয় / throws [রূট: لقي]
- ٱلشَّيْطَـٰنُ (l-shayṭānu) — শয়তান / Satan [রূট: شطن]
- فِتْنَةًۭ (fit'natan) — পরীক্ষাস্বরূপ / a trial [রূট: فتن]
- لِّلَّذِينَ (lilladhīna) — জন্যে তাদের / for those
- فِى (fī) — মধ্যে (আছে) / in
- قُلُوبِهِم (qulūbihim) — যাদের অন্তরসমূহে / whose hearts [রূট: قلب]
- مَّرَضٌۭ (maraḍun) — রোগ / (is) disease [রূট: مرض]
- وَٱلْقَاسِيَةِ (wal-qāsiyati) — এবং পাষাণ (হয়েছে) / and the hardened [রূট: قسو]
- قُلُوبُهُمْ ۗ (qulūbuhum) — তাদের অন্তরগুলো / their hearts [রূট: قلب]
- وَإِنَّ (wa-inna) — এবং নিশ্চয়ই / And indeed
- ٱلظَّـٰلِمِينَ (l-ẓālimīna) — সীমালঙ্ঘনকারীরা / the wrongdoers [রূট: ظلم]
- لَفِى (lafī) — অবশ্যই মধ্যে / (are) surely in
- شِقَاقٍۭ (shiqāqin) — (সত্যের) বিরোধিতার / dissension [রূট: شقق]
- بَعِيدٍۢ (baʿīdin) — বহুদূরে (অগ্রসর হয়ে গিয়েছে) / far [রূট: بعد]
