সূরা আল-আহযাব আয়াত ৩৭ (৩৩:৩৭) — Surah Al-Ahzab Verse 33:37
وَإِذْ تَقُولُ لِلَّذِىٓ أَنْعَمَ ٱللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَٱتَّقِ ٱللَّهَ وَتُخْفِى فِى نَفْسِكَ مَا ٱللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى ٱلنَّاسَ وَٱللَّهُ أَحَقُّ أَن تَخْشَىٰهُ ۖ فَلَمَّا قَضَىٰ زَيْدٌۭ مِّنْهَا وَطَرًۭا زَوَّجْنَـٰكَهَا لِكَىْ لَا يَكُونَ عَلَى ٱلْمُؤْمِنِينَ حَرَجٌۭ فِىٓ أَزْوَٰجِ أَدْعِيَآئِهِمْ إِذَا قَضَوْا۟ مِنْهُنَّ وَطَرًۭا ۚ وَكَانَ أَمْرُ ٱللَّهِ مَفْعُولًۭا
উচ্চারণ: wa-idh taqūlu lilladhī anʿama l-lahu ʿalayhi wa-anʿamta ʿalayhi amsik ʿalayka zawjaka wa-ittaqi l-laha watukh'fī fī nafsika mā l-lahu mub'dīhi watakhshā l-nāsa wal-lahu aḥaqqu an takhshāhu falammā qaḍā zaydun min'hā waṭaran zawwajnākahā likay lā yakūna ʿalā l-mu'minīna ḥarajun fī azwāji adʿiyāihim idhā qaḍaw min'hunna waṭaran wakāna amru l-lahi mafʿūlan
প্রচলিত বাংলা অনুবাদ: স্মরণ কর, আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন আর তুমিও যাকে অনুগ্রহ করেছ তাকে তুমি যখন বলছিলে- তুমি তোমার স্ত্রীকে (বিবাহবন্ধনে) রেখে দাও এবং আল্লাহকে ভয় কর। তুমি তোমার অন্তরে লুকিয়ে রাখছিলে যা আল্লাহ প্রকাশ করতে চান, তুমি লোকদেরকে ভয় করছিলে, অথচ আল্লাহই সবচেয়ে বেশি এ অধিকার রাখেন যে, তুমি তাঁকে ভয় করবে। অতঃপর যায়্দ যখন তার (যায়নাবের) সঙ্গে সম্পর্ক ছিন্ন করল তখন আমি তাকে তোমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ করে দিলাম যাতে মু’মিনদের পোষ্যপুত্ররা তাদের স্ত্রীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে সেসব নারীকে বিবাহ করার ব্যাপারে মু’মিনদের কোন বিঘ্ন না হয়। আল্লাহর আদেশ কার্যকরী হবেই।
Conventional English Translation: And [remember, O Muhammad], when you said to the one on whom Allah bestowed favor and you bestowed favor, "Keep your wife and fear Allah," while you concealed within yourself that which Allah is to disclose. And you feared the people, while Allah has more right that you fear Him. So when Zayd had no longer any need for her, We married her to you in order that there not be upon the believers any discomfort concerning the wives of their adopted sons when they no longer have need of them. And ever is the command of Allah accomplished.
শব্দ ও রূট বিশ্লেষণ: Ayah 37 Lexicon: Invariant root-level scientific and linguistic precision under the universal operating system.
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 33:37)
- وَإِذْ (wa-idh) — এবং স্মরণ করো যখন / And when
- تَقُولُ (taqūlu) — তুমি বলেছিলে / you said [রূট: قول]
- لِلَّذِىٓ (lilladhī) — সেই ব্যক্তিকে / to the one
- أَنْعَمَ (anʿama) — অনুগ্রহ করেছেন / had bestowed favor [রূট: نعم]
- ٱللَّهُ (l-lahu) — আল্লাহ / Allah [রূট: اله]
- عَلَيْهِ (ʿalayhi) — যার উপর / upon him
- وَأَنْعَمْتَ (wa-anʿamta) — ও তুমি অনুগ্রহ করেছিলে / and you had bestowed favor [রূট: نعم]
- عَلَيْهِ (ʿalayhi) — যার উপর, / upon him,
- أَمْسِكْ (amsik) — "তুমি রেখে দাও / "Keep [রূট: مسك]
- عَلَيْكَ (ʿalayka) — তোমার কাছে / to yourself
- زَوْجَكَ (zawjaka) — তোমার স্ত্রীকে / your wife [রূট: زوج]
- وَٱتَّقِ (wa-ittaqi) — এবং ভয় করো / and fear [রূট: وقي]
- ٱللَّهَ (l-laha) — আল্লাহকে," / Allah," [রূট: اله]
- وَتُخْفِى (watukh'fī) — আর তুমি গোপন করছিলে / while you concealed [রূট: خفي]
- فِى (fī) — মধ্যে / within
- نَفْسِكَ (nafsika) — তোমার মনের / yourself [রূট: نفس]
- مَا (mā) — যা / what
- ٱللَّهُ (l-lahu) — আল্লাহ / Allah [রূট: اله]
- مُبْدِيهِ (mub'dīhi) — প্রকাশকারী ছিলেন, / was to disclose, [রূট: بدو]
- وَتَخْشَى (watakhshā) — এবং তুমি ভয় করছিলে / and you feared [রূট: خشي]
- ٱلنَّاسَ (l-nāsa) — মানুষকে, / the people, [রূট: نوس]
- وَٱللَّهُ (wal-lahu) — অথচ আল্লাহ / while Allah [রূট: اله]
- أَحَقُّ (aḥaqqu) — অধিক সংগত / has more right [রূট: حقق]
- أَن (an) — যে / that
- تَخْشَىٰهُ ۖ (takhshāhu) — ভয় করো তুমি তাঁকে। / you should fear Him. [রূট: خشي]
- فَلَمَّا (falammā) — অতঃপর যখন / So when
- قَضَىٰ (qaḍā) — পূর্ণ করল / had concluded [রূট: قضي]
- زَيْدٌۭ (zaydun) — যায়েদ / Zayd
- مِّنْهَا (min'hā) — তার সাথে / from her
- وَطَرًۭا (waṭaran) — প্রয়োজন (তালাক), / necessary formality (divorce), [রূট: وطر]
- زَوَّجْنَـٰكَهَا (zawwajnākahā) — তোমার সাথে আমরা বিয়ে দিলাম তাকে / We married her to you [রূট: زوج]
- لِكَىْ (likay) — যেন / so that
- لَا (lā) — না / not
- يَكُونَ (yakūna) — হয় / there would be [রূট: كون]
- عَلَى (ʿalā) — উপর / upon
- ٱلْمُؤْمِنِينَ (l-mu'minīna) — মুমিনদের / the believers [রূট: امن]
- حَرَجٌۭ (ḥarajun) — কোনো সংকীর্ণতা / any blame / hindrance [রূট: حرج]
- فِىٓ (fī) — ব্যাপারে / concerning
- أَزْوَٰجِ (azwāji) — স্ত্রীদের / the wives [রূট: زوج]
- أَدْعِيَآئِهِمْ (adʿiyāihim) — তাদের পোষ্যপুত্রদের, / of their adopted sons, [রূট: دعو]
- إِذَا (idhā) — যখন / when
- قَضَوْا۟ (qaḍaw) — তারা পূর্ণ করে / they have concluded [রূট: قضي]
- مِنْهُنَّ (min'hunna) — তাদের সাথে / from them
- وَطَرًۭا ۚ (waṭaran) — প্রয়োজন (তালাক)। / necessary formality. [রূট: وطر]
- وَكَانَ (wakāna) — এবং হলো / And is ever [রূট: كون]
- أَمْرُ (amru) — আদেশ / the command [রূট: امر]
- ٱللَّهِ (l-lahi) — আল্লাহর / of Allah [রূট: اله]
- مَفْعُولًۭا (mafʿūlan) — কার্যকর। / accomplished. [রূট: فعل]
