সূরা আল-কাসাস আয়াত ৫৫ (২৮:৫৫) — Surah Al-Qasas Verse 28:55
وَإِذَا سَمِعُوا۟ ٱللَّغْوَ أَعْرَضُوا۟ عَنْهُ وَقَالُوا۟ لَنَآ أَعْمَـٰلُنَا وَلَكُمْ أَعْمَـٰلُكُمْ سَلَـٰمٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِى ٱلْجَـٰهِلِينَ
উচ্চারণ: wa-idhā samiʿū l-laghwa aʿraḍū ʿanhu waqālū lanā aʿmālunā walakum aʿmālukum salāmun ʿalaykum lā nabtaghī l-jāhilīna
প্রচলিত বাংলা অনুবাদ: তারা যখন নিরর্থক কথাবার্তা শুনে তখন তাত্থেকে ফিরে থাকে আর বলে- আমাদের কাজের ফল আমরা পাব, তোমাদের কাজের ফল তোমরা পাবে, তোমাদের প্রতি সালাম, অজ্ঞদের সাথে আমাদের কোন প্রয়োজন নেই।
Conventional English Translation: And when they hear ill speech, they turn away from it and say, "For us are our deeds, and for you are your deeds. Peace will be upon you; we seek not the ignorant."
শব্দ ও রূট বিশ্লেষণ: اللَّغْوَ (al-laghwa): frivolous/vain talk; سَلَامٌ عَلَيْكُمْ: peace upon you; لَا نَبْتَغِي الْجَاهِلِينَ: we seek not the ignorant.
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 28:55)
- وَإِذَا (wa-idhā) — যখন / And when
- سَمِعُوا۟ (samiʿū) — তারা শোনে / they hear [রূট: سمع]
- ٱللَّغْوَ (l-laghwa) — অসার উক্তি, / vain talk, [রূট: لغو]
- أَعْرَضُوا۟ (aʿraḍū) — তারা মুখ ফিরিয়ে নেয় / they turn away [রূট: عرض]
- عَنْهُ (ʿanhu) — হতে তা / from it
- وَقَالُوا۟ (waqālū) — এবং তারা বলে, / and say, [রূট: قول]
- لَنَآ (lanā) — "জন্যে আমাদের / "For us
- أَعْمَـٰلُنَا (aʿmālunā) — কর্মসমূহ আমাদের, / are our deeds, [রূট: عمل]
- وَلَكُمْ (walakum) — আর জন্যে তোমাদের / and for you
- أَعْمَـٰلُكُمْ (aʿmālukum) — কর্মসমূহ তোমাদের। / your deeds. [রূট: عمل]
- سَلَـٰمٌ (salāmun) — সালাম / Peace [রূট: سلم]
- عَلَيْكُمْ (ʿalaykum) — উপর তোমাদের; / upon you;
- لَا (lā) — না / not
- نَبْتَغِى (nabtaghī) — চাই আমরা / we seek [রূট: بغي]
- ٱلْجَـٰهِلِينَ (l-jāhilīna) — অজ্ঞদের (মতো পথ)।" / the ignorant." [রূট: جهل]
