সূরা আর-রূম আয়াত ২৪ (৩০:২৪) — Surah Ar-Rum Verse 30:24
وَمِنْ ءَايَـٰتِهِۦ يُرِيكُمُ ٱلْبَرْقَ خَوْفًۭا وَطَمَعًۭا وَيُنَزِّلُ مِنَ ٱلسَّمَآءِ مَآءًۭ فَيُحْىِۦ بِهِ ٱلْأَرْضَ بَعْدَ مَوْتِهَآ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍۢ لِّقَوْمٍۢ يَعْقِلُونَ
উচ্চারণ: wamin āyātihi yurīkumu l-barqa khawfan waṭamaʿan wayunazzilu mina l-samāi māan fayuḥ'yī bihi l-arḍa baʿda mawtihā inna fī dhālika laāyātin liqawmin yaʿqilūna
প্রচলিত বাংলা অনুবাদ: তাঁর নিদর্শনের মধ্যে হল এই যে, তিনি তোমাদেরকে দেখান বিদ্যুৎ ভীতি ও ভরসা সঞ্চারীরূপে, আর তিনি আকাশ হতে পানি বর্ষণ করেন যা দিয়ে যমীনকে তার মৃত্যুর পর আবার জীবিত করেন, জ্ঞানবুদ্ধিসম্পন্ন মানুষদের জন্য অবশ্যই এতে বহু নিদর্শন আছে।
Conventional English Translation: And of His signs is [that] He shows you the lightning [causing] fear and aspiration, and He sends down rain from the sky by which He brings to life the earth after its lifelessness. Indeed in that are signs for a people who use reason.
শব্দ ও রূট বিশ্লেষণ: Ayah 24 Lexicon: Invariant root-level scientific and linguistic precision under the universal operating system.
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 30:24)
- وَمِنْ (wamin) — এবং মধ্য হতে / And among
- ءَايَـٰتِهِۦ (āyātihi) — তাঁর নিদর্শনাবলীর / His signs [রূট: ايي]
- يُرِيكُمُ (yurīkumu) — তিনি তোমাদের দেখান / He shows you [রূট: راي]
- ٱلْبَرْقَ (l-barqa) — বিদ্যুৎ / the lightning [রূট: برق]
- خَوْفًۭا (khawfan) — ভয় হিসেবে / [causing] fear [রূট: خوف]
- وَطَمَعًۭا (waṭamaʿan) — ও আশারূপে / and hope [রূট: طمع]
- وَيُنَزِّلُ (wayunazzilu) — এবং বর্ষণ করেন / and sends down [রূট: نزل]
- مِنَ (mina) — হতে / from
- ٱلسَّمَآءِ (l-samāi) — আকাশ / the sky [রূট: سمو]
- مَآءًۭ (māan) — পানি / water [রূট: موه]
- فَيُحْىِۦ (fayuḥ'yī) — অতঃপর জীবিত করেন / and revives [রূট: حيي]
- بِهِ (bihi) — তা দিয়ে / thereby
- ٱلْأَرْضَ (l-arḍa) — জমিনকে / the earth [রূট: ارض]
- بَعْدَ (baʿda) — পর / after [রূট: بعد]
- مَوْتِهَآ ۚ (mawtihā) — তার মৃত্যুর / its death [রূট: موت]
- إِنَّ (inna) — নিশ্চয়ই / Indeed
- فِى (fī) — মধ্যে / in
- ذَٰلِكَ (dhālika) — এর / that
- لَـَٔايَـٰتٍۢ (laāyātin) — অবশ্যই নিদর্শনাবলী রয়েছে / are surely signs [রূট: ايي]
- لِّقَوْمٍۢ (liqawmin) — এমন সম্প্রদায়ের জন্য / for a people [রূট: قوم]
- يَعْقِلُونَ (yaʿqilūna) — যারা অনুধাবন করে / who reason [রূট: عقل]
