সূরা সাবা আয়াত ১৮ (৩৪:১৮) — Surah Saba Verse 34:18
وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ ٱلْقُرَى ٱلَّتِى بَـٰرَكْنَا فِيهَا قُرًۭى ظَـٰهِرَةًۭ وَقَدَّرْنَا فِيهَا ٱلسَّيْرَ ۖ سِيرُوا۟ فِيهَا لَيَالِىَ وَأَيَّامًا ءَامِنِينَ
উচ্চারণ: wajaʿalnā baynahum wabayna l-qurā allatī bāraknā fīhā quran ẓāhiratan waqaddarnā fīhā l-sayra sīrū fīhā layāliya wa-ayyāman āminīna
প্রচলিত বাংলা অনুবাদ: তাদের এবং যে সব জনপদের প্রতি আমি অনুগ্রহ বর্ষণ করেছিলাম সেগুলোর মাঝে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করে দিয়েছিলাম এবং ওগুলোর মাঝে সমান সমান দূরত্বে সফর মনযিল করে দিয়েছিলাম। (আর তাদেরকে বলেছিলাম) তোমরা এ সব জনপদে রাতে আর দিনে নিরাপদে ভ্রমণ কর।
Conventional English Translation: And We placed between them and the cities which We had blessed [many] visible cities. And We determined between them the [distances of] journey, [saying], "Travel between them by night or day in safety."
শব্দ ও রূট বিশ্লেষণ: قُرًى ظَاهِرَةً (quran ẓāhiratan): visible/conspicuous towns; قَدَّرْنَا فِيهَا السَّيْرَ: We calibrated the travel between them; آمِنِينَ: safe/secure.
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 34:18)
- وَجَعَلْنَا (wajaʿalnā) — এবং স্থাপন করেছিলাম আমরা / And We placed [রূট: جعل]
- بَيْنَهُمْ (baynahum) — মাঝে তাদের / between them [রূট: بين]
- وَبَيْنَ (wabayna) — ও মাঝে / and between [রূট: بين]
- ٱلْقُرَى (l-qurā) — জনবসতিগুলোর / the towns [রূট: قري]
- ٱلَّتِى (allatī) — যাতে / which
- بَـٰرَكْنَا (bāraknā) — কল্যাণ দিয়েছিলাম আমরা / We had blessed [রূট: برك]
- فِيهَا (fīhā) — মধ্যে তার, / therein,
- قُرًۭى (quran) — বহু জনপদ / towns [রূট: قري]
- ظَـٰهِرَةًۭ (ẓāhiratan) — দৃশ্যমান, / visible / easily seen, [রূট: ظهر]
- وَقَدَّرْنَا (waqaddarnā) — এবং পরিমাণ মতো রেখেছিলাম আমরা / and We measured [রূট: قدر]
- فِيهَا (fīhā) — মধ্যে তার / therein
- ٱلسَّيْرَ ۖ (l-sayra) — সফরের দূরত্ব: / the journey: [রূট: سير]
- سِيرُوا۟ (sīrū) — "(বলেছিলাম) তোমরা ভ্রমণ করো / "Travel [রূট: سير]
- فِيهَا (fīhā) — মধ্যে তার / therein
- لَيَالِىَ (layāliya) — রাতগুলোতে / by night [রূট: ليل]
- وَأَيَّامًا (wa-ayyāman) — ও দিনগুলোতে, / and by day, [রূট: يوم]
- ءَامِنِينَ (āminīna) — নিরাপদে।" / safely." [রূট: امن]
