সূরা আশ-শুরা আয়াত ১৪ (৪২:১৪) — Surah Ash-Shura Verse 42:14
وَمَا تَفَرَّقُوٓا۟ إِلَّا مِنۢ بَعْدِ مَا جَآءَهُمُ ٱلْعِلْمُ بَغْيًۢا بَيْنَهُمْ ۚ وَلَوْلَا كَلِمَةٌۭ سَبَقَتْ مِن رَّبِّكَ إِلَىٰٓ أَجَلٍۢ مُّسَمًّۭى لَّقُضِىَ بَيْنَهُمْ ۚ وَإِنَّ ٱلَّذِينَ أُورِثُوا۟ ٱلْكِتَـٰبَ مِنۢ بَعْدِهِمْ لَفِى شَكٍّۢ مِّنْهُ مُرِيبٍۢ
উচ্চারণ: wamā tafarraqū illā min baʿdi mā jāahumu l-ʿil'mu baghyan baynahum walawlā kalimatun sabaqat min rabbika ilā ajalin musamman laquḍiya baynahum wa-inna alladhīna ūrithū l-kitāba min baʿdihim lafī shakkin min'hu murībin
প্রচলিত বাংলা অনুবাদ: মানুষের কাছে ইলম আসার পর (বিভিন্ন অংশে) বিভক্ত হয়ে গেল নিজেদের মধ্যে বাড়াবাড়ি করার কারণে। পূর্বেই যদি তোমার প্রতিপালকের পক্ষ হতে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ফয়সালা মূলতবী রাখার কথা ঘোষিত না হত, তাহলে তাদের মধ্যে (পূর্বেই) ফয়সালা করে দেয়া হত। আগেকার লোকেদের পরে যারা (তাওরাত ও ইঞ্জিল এ দু’) কিতাব উত্তরাধিকার সূত্রে পাপ্ত হয়েছে, তারা অস্বস্তিকর সন্দেহে পতিত হয়েছে।
Conventional English Translation: And they did not become divided until after knowledge had come to them - out of jealous animosity between themselves. And if not for a word that preceded from your Lord [postponing the penalty] until a specified time, it would have been concluded between them. And indeed, those who were granted inheritance of the Scripture after them are, concerning it, in disquieting doubt.
শব্দ ও রূট বিশ্লেষণ: تَفَرَّقُوا (tafarraqū): became divided/fragmented; بَغْيًا (baghyan): insolence, rivalry, transgression; شَكٍّ مُرِيبٍ (shakkin murīb): disquieting, unsettling doubt.
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 42:14)
- وَمَا (wamā) — এবং না / And not
- تَفَرَّقُوٓا۟ (tafarraqū) — তারা মতবিরোধ করেছে / did they become divided [রূট: فرق]
- إِلَّا (illā) — এ ব্যতীত / except
- مِنۢ (min) — মধ্য হতে / from
- بَعْدِ (baʿdi) — পরে / after [রূট: بعد]
- مَا (mā) — যা / what
- جَآءَهُمُ (jāahumu) — (কাছে) এসেছিলো তাদের / came to them [রূট: جيا]
- ٱلْعِلْمُ (l-ʿil'mu) — (অর্থাৎ) জ্ঞান / of knowledge, [রূট: علم]
- بَغْيًۢا (baghyan) — (এমন করেছে) বিদ্বেষ বশতঃ / out of rivalry / animosity [রূট: بغي]
- بَيْنَهُمْ ۚ (baynahum) — তাদের মাঝে / between them. [রূট: بين]
- وَلَوْلَا (walawlā) — এবং যদি না / And were it not for
- كَلِمَةٌۭ (kalimatun) — একটি বাণী (ফায়সালার) / a word [রূট: كلم]
- سَبَقَتْ (sabaqat) — অতীতে সিদ্ধান্ত করা হতো / that preceded [রূট: سبق]
- مِن (min) — পক্ষ হতে / from
- رَّبِّكَ (rabbika) — তোমার রবের / your Lord [রূট: ربب]
- إِلَىٰٓ (ilā) — পর্যন্ত / until
- أَجَلٍۢ (ajalin) — সময় (অবকাশের) / a term [রূট: اجل]
- مُّسَمًّۭى (musamman) — নির্ধারিত / specified, [রূট: سمو]
- لَّقُضِىَ (laquḍiya) — মীমাংসা অবশ্যই করে দেওয়া হতো / it would have been judged [রূট: قضي]
- بَيْنَهُمْ ۚ (baynahum) — তাদের মাঝে / between them. [রূট: بين]
- وَإِنَّ (wa-inna) — এবং নিশ্চয়ই / And indeed,
- ٱلَّذِينَ (alladhīna) — যাদের / those who
- أُورِثُوا۟ (ūrithū) — উত্তরাধিকারী করা হয়েছিলো / were made to inherit [রূট: ورث]
- ٱلْكِتَـٰبَ (l-kitāba) — কিতাবের / the Scripture [রূট: كتب]
- مِنۢ (min) — মধ্য হতে / from
- بَعْدِهِمْ (baʿdihim) — তাদের পরে / after them [রূট: بعد]
- لَفِى (lafī) — অবশ্যই মধ্যে আছে / are surely in
- شَكٍّۢ (shakkin) — সন্দেহের / doubt [রূট: شكك]
- مِّنْهُ (min'hu) — তা সম্পর্কে / concerning it,
- مُرِيبٍۢ (murībin) — বিভ্রান্তিকর / disquieting. [রূট: ريب]
