সূরা আশ-শুরা আয়াত ১৩ (৪২:১৩) — Surah Ash-Shura Verse 42:13
۞ شَرَعَ لَكُم مِّنَ ٱلدِّينِ مَا وَصَّىٰ بِهِۦ نُوحًۭا وَٱلَّذِىٓ أَوْحَيْنَآ إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِۦٓ إِبْرَٰهِيمَ وَمُوسَىٰ وَعِيسَىٰٓ ۖ أَنْ أَقِيمُوا۟ ٱلدِّينَ وَلَا تَتَفَرَّقُوا۟ فِيهِ ۚ كَبُرَ عَلَى ٱلْمُشْرِكِينَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ ۚ ٱللَّهُ يَجْتَبِىٓ إِلَيْهِ مَن يَشَآءُ وَيَهْدِىٓ إِلَيْهِ مَن يُنِيبُ
উচ্চারণ: sharaʿa lakum mina l-dīni mā waṣṣā bihi nūḥan wa-alladhī awḥaynā ilayka wamā waṣṣaynā bihi ib'rāhīma wamūsā waʿīsā an aqīmū l-dīna walā tatafarraqū fīhi kabura ʿalā l-mush'rikīna mā tadʿūhum ilayhi l-lahu yajtabī ilayhi man yashāu wayahdī ilayhi man yunību
প্রচলিত বাংলা অনুবাদ: তিনি তোমাদের জন্য দ্বীনের সেই বিধি-ব্যবস্থাই দিয়েছেন যার হুকুম তিনি দিয়েছিলেন নূহকে। আর সেই (বিধি ব্যবস্থাই) তোমাকে ওয়াহীর মাধ্যমে দিলাম যার হুকুম দিয়েছিলাম ইবরাহীম, মূসা ও ‘ঈসাকে- তা এই যে, তোমরা দ্বীন প্রতিষ্ঠিত কর, আর তাতে বিভক্তি সৃষ্টি করো না, ব্যাপারটি মুশরিকদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে যার দিকে তুমি তাদেরকে আহবান জানাচ্ছ। আল্লাহ যাকে ইচ্ছে করেন তাঁর পথে বেছে নেন, আর তিনি তাঁর পথে পরিচালিত করেন তাকে, যে তাঁর অভিমুখী হয়।
Conventional English Translation: He has ordained for you of religion what He enjoined upon Noah and that which We have revealed to you, [O Muhammad], and what We enjoined upon Abraham and Moses and Jesus - to establish the religion and not be divided therein. Difficult for those who associate others with Allah is that to which you invite them. Allah chooses for Himself whom He wills and guides to Himself whoever turns back [to Him].
শব্দ ও রূট বিশ্লেষণ: Ayah 13 Lexicon: Invariant root-level scientific and linguistic precision under the universal operating system.
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 42:13)
- ۞ شَرَعَ (sharaʿa) — তিনি বিধান দিয়েছেন / He has ordained [রূট: شرع]
- لَكُم (lakum) — তোমাদের জন্যে (একমাত্র) / for you
- مِّنَ (mina) — থেকে / of
- ٱلدِّينِ (l-dīni) — দ্বীনের / the religion [রূট: دين]
- مَا (mā) — যা / what
- وَصَّىٰ (waṣṣā) — আদেশ দিয়েছিলেন / He enjoined [রূট: وصي]
- بِهِۦ (bihi) — সে সম্পর্কে / upon
- نُوحًۭا (nūḥan) — নূহকে / Noah
- وَٱلَّذِىٓ (wa-alladhī) — এবং (হে নাবী) যা / and that which
- أَوْحَيْنَآ (awḥaynā) — আমরা ওহী করেছি / We have revealed [রূট: وحي]
- إِلَيْكَ (ilayka) — তোমার প্রতিও / to you,
- وَمَا (wamā) — এবং যা / and what
- وَصَّيْنَا (waṣṣaynā) — আমরা আদেশ দিয়েছি / We enjoined [রূট: وصي]
- بِهِۦٓ (bihi) — সে সম্পর্কে / upon
- إِبْرَٰهِيمَ (ib'rāhīma) — ইব্রাহীমকে / Abraham
- وَمُوسَىٰ (wamūsā) — ও মূসাকে / and Moses
- وَعِيسَىٰٓ ۖ (waʿīsā) — ও ঈসাকে / and Jesus —
- أَنْ (an) — (এ তাগিদসহ) যে / that:
- أَقِيمُوا۟ (aqīmū) — তোমরা প্রতিষ্ঠিত করো / "Establish [রূট: قوم]
- ٱلدِّينَ (l-dīna) — দ্বীনকে / the religion [রূট: دين]
- وَلَا (walā) — এবং না / and do not
- تَتَفَرَّقُوا۟ (tatafarraqū) — তোমরা মতবিরোধ করো / be divided [রূট: فرق]
- فِيهِ ۚ (fīhi) — তার মধ্যে / therein."
- كَبُرَ (kabura) — বড় কঠিন হয়েছে / Difficult / burdensome is [রূট: كبر]
- عَلَى (ʿalā) — কাছে / to
- ٱلْمُشْرِكِينَ (l-mush'rikīna) — মুশরিকদের / the polytheists [রূট: شرك]
- مَا (mā) — যার / that which
- تَدْعُوهُمْ (tadʿūhum) — তুমি আহবান করছো তাদেরকে / you call them [রূট: دعو]
- إِلَيْهِ ۚ (ilayhi) — তাঁর দিকে / to.
- ٱللَّهُ (l-lahu) — আল্লাহ / Allah [রূট: اله]
- يَجْتَبِىٓ (yajtabī) — বেছে নেন / chooses [রূট: جبي]
- إِلَيْهِ (ilayhi) — তাঁর দিকে / for Himself
- مَن (man) — যাকে / whom
- يَشَآءُ (yashāu) — তিনি ইচ্ছে করেন / He wills [রূট: شيا]
- وَيَهْدِىٓ (wayahdī) — এবং পথ দেখান / and guides [রূট: هدي]
- إِلَيْهِ (ilayhi) — তাঁর দিকে / to Himself
- مَن (man) — যে / whoever
- يُنِيبُ (yunību) — মুখ ফিরায় (তাঁর দিকে) / turns [to Him]. [রূট: نوب]
