সূরা আল-আহকাফ আয়াত ১৫ (৪৬:১৫) — Surah Al-Ahqaf Verse 46:15
وَوَصَّيْنَا ٱلْإِنسَـٰنَ بِوَٰلِدَيْهِ إِحْسَـٰنًا ۖ حَمَلَتْهُ أُمُّهُۥ كُرْهًۭا وَوَضَعَتْهُ كُرْهًۭا ۖ وَحَمْلُهُۥ وَفِصَـٰلُهُۥ ثَلَـٰثُونَ شَهْرًا ۚ حَتَّىٰٓ إِذَا بَلَغَ أَشُدَّهُۥ وَبَلَغَ أَرْبَعِينَ سَنَةًۭ قَالَ رَبِّ أَوْزِعْنِىٓ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ ٱلَّتِىٓ أَنْعَمْتَ عَلَىَّ وَعَلَىٰ وَٰلِدَىَّ وَأَنْ أَعْمَلَ صَـٰلِحًۭا تَرْضَىٰهُ وَأَصْلِحْ لِى فِى ذُرِّيَّتِىٓ ۖ إِنِّى تُبْتُ إِلَيْكَ وَإِنِّى مِنَ ٱلْمُسْلِمِينَ
উচ্চারণ: wawaṣṣaynā l-insāna biwālidayhi iḥ'sānan ḥamalathu ummuhu kur'han wawaḍaʿathu kur'han waḥamluhu wafiṣāluhu thalāthūna shahran ḥattā idhā balagha ashuddahu wabalagha arbaʿīna sanatan qāla rabbi awziʿ'nī an ashkura niʿ'mataka allatī anʿamta ʿalayya waʿalā wālidayya wa-an aʿmala ṣāliḥan tarḍāhu wa-aṣliḥ lī fī dhurriyyatī innī tub'tu ilayka wa-innī mina l-mus'limīna
প্রচলিত বাংলা অনুবাদ: আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার প্রতি সদয় আচরণের। তার মা তাকে বহন করেছে কষ্টের সাথে, আর তাকে প্রসব করেছে কষ্টের সাথে। তাকে গর্ভে ধারণ ও দুধপান ছাড়ানোয় সময় লাগে ত্রিশ মাস। অবশেষে সে যখন পূর্ণ শক্তি লাভ করে এবং চল্লিশ বছরে পৌঁছে যায়, তখন সে বলে, ‘হে আমার প্রতিপালক! তুমি আমাকে আর আমার পিতা-মাতাকে যে নি‘মাত দান করেছ তজ্জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার শক্তি আমাকে দান কর, আর আমাকে এমন সৎকর্ম করার সামর্থ দাও যাতে তুমি সন্তুষ্ট হও, আমার সন্তানদেরকে সৎকর্মপরায়ণ ক’রে আমার প্রতি অনুগ্রহ কর, আমি অনুশোচনাভরে তোমার দিকে ফিরে আসছি, আর আমি অনুগত বান্দাহদের অন্তর্ভুক্ত।
Conventional English Translation: And We have enjoined upon man, to his parents, good treatment. His mother carried him with hardship and gave birth to him with hardship, and his gestation and weaning [period] is thirty months. [He grows] until, when he reaches maturity and reaches [the age of] forty years, he says, "My Lord, enable me to be grateful for Your favor which You have bestowed upon me and upon my parents and to work righteousness of which You will approve and make righteous for me my offspring. Indeed, I have repented to You, and indeed, I am of the Muslims."
শব্দ ও রূট বিশ্লেষণ: حَمَلَتْهُ كُرْهًا (ḥamalathu kurhā): bore him with strenuous hardship; حَمْلُهُ وَفِصَالُهُ ثَلَاثُونَ شَهْرًا: his gestation and weaning is 30 months; أَرْبَعِينَ سَنَةً: forty years; أَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي: optimize my progeny in righteousness.
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 46:15)
- وَوَصَّيْنَا (wawaṣṣaynā) — এবং আমরা নির্দেশ দিয়েছি / And We have enjoined upon [রূট: وصي]
- ٱلْإِنسَـٰنَ (l-insāna) — মানুষকে / man, [রূট: انس]
- بِوَٰلِدَيْهِ (biwālidayhi) — তার পিতামাতার সাথে / to his parents, [রূট: ولد]
- إِحْسَـٰنًا ۖ (iḥ'sānan) — ভালো ব্যবহারের / good treatment. [রূট: حسن]
- حَمَلَتْهُ (ḥamalathu) — তাকে গর্ভেধারণ করেছে / Carried him [রূট: حمل]
- أُمُّهُۥ (ummuhu) — তার মা / his mother [রূট: امم]
- كُرْهًۭا (kur'han) — কষ্ট করে / with hardship [রূট: كره]
- وَوَضَعَتْهُ (wawaḍaʿathu) — ও তাকে প্রসব করেছে / and gave birth to him [রূট: وضع]
- كُرْهًۭا ۖ (kur'han) — কষ্টে / with hardship, [রূট: كره]
- وَحَمْلُهُۥ (waḥamluhu) — এবং তার গর্ভধারণ / and his bearing [রূট: حمل]
- وَفِصَـٰلُهُۥ (wafiṣāluhu) — ও তার দুধ ছাড়ানোর মেয়াদ / and his weaning [রূট: فصل]
- ثَلَـٰثُونَ (thalāthūna) — ত্রিশ / is thirty [রূট: ثلث]
- شَهْرًا ۚ (shahran) — মাস / months, [রূট: شهر]
- حَتَّىٰٓ (ḥattā) — এমনকি / until,
- إِذَا (idhā) — যখন / when
- بَلَغَ (balagha) — সে পৌঁছে / he reaches [রূট: بلغ]
- أَشُدَّهُۥ (ashuddahu) — তার পূর্ণশক্তিতে/ তার যৌবন বয়সে / his maturity [রূট: شدد]
- وَبَلَغَ (wabalagha) — ও পৌঁছে (বয়স) / and reaches [রূট: بلغ]
- أَرْبَعِينَ (arbaʿīna) — চল্লিশ / forty [রূট: ربع]
- سَنَةًۭ (sanatan) — বছরে / years, [রূট: سنو]
- قَالَ (qāla) — সে বলে / he says, [রূট: قول]
- رَبِّ (rabbi) — "হে আমার রব / "My Lord, [রূট: ربب]
- أَوْزِعْنِىٓ (awziʿ'nī) — আমাকে সামর্থ্য দাও / grant me the ability [রূট: وزع]
- أَنْ (an) — যেন / that
- أَشْكُرَ (ashkura) — আমি কৃতজ্ঞতা প্রকাশ করি / I may be grateful for [রূট: شكر]
- نِعْمَتَكَ (niʿ'mataka) — তোমার অনুগ্রহের / Your favor [রূট: نعم]
- ٱلَّتِىٓ (allatī) — যা / which
- أَنْعَمْتَ (anʿamta) — তুমি অনুগ্রহ দান করেছ / You have bestowed [রূট: نعم]
- عَلَىَّ (ʿalayya) — আমার উপর / upon me
- وَعَلَىٰ (waʿalā) — ও উপর / and upon
- وَٰلِدَىَّ (wālidayya) — আমার পিতা-মাতার / my parents, [রূট: ولد]
- وَأَنْ (wa-an) — এবং যেন / and that
- أَعْمَلَ (aʿmala) — আমি কাজ করি / I may do [রূট: عمل]
- صَـٰلِحًۭا (ṣāliḥan) — সৎকর্ম / righteousness [রূট: صلح]
- تَرْضَىٰهُ (tarḍāhu) — যা পছন্দ কর তুমি / that You approve, [রূট: رضو]
- وَأَصْلِحْ (wa-aṣliḥ) — এবং যোগ্যতা সৃষ্টি করে দাও / and make righteous [রূট: صلح]
- لِى (lī) — আমার জন্যে / for me
- فِى (fī) — মধ্যে / [in]
- ذُرِّيَّتِىٓ ۖ (dhurriyyatī) — আমার সন্তানদের / my offspring. [রূট: ذرر]
- إِنِّى (innī) — আমি নিশ্চয়ই / Indeed, I
- تُبْتُ (tub'tu) — তওবা করছি / have repented [রূট: توب]
- إِلَيْكَ (ilayka) — তোমার কাছে / to You,
- وَإِنِّى (wa-innī) — এবং আমি নিশ্চয়ই / and indeed, I am
- مِنَ (mina) — অন্তর্ভুক্ত / of
- ٱلْمُسْلِمِينَ (l-mus'limīna) — আত্মসমর্পণকারীদের" / the Muslims." [রূট: سلم]
