সূরা আস-সাজদাহ আয়াত ২৬ (৩২:২৬) — Surah As-Sajdah Verse 32:26
أَوَلَمْ يَهْدِ لَهُمْ كَمْ أَهْلَكْنَا مِن قَبْلِهِم مِّنَ ٱلْقُرُونِ يَمْشُونَ فِى مَسَـٰكِنِهِمْ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ ۖ أَفَلَا يَسْمَعُونَ
উচ্চারণ: awalam yahdi lahum kam ahlaknā min qablihim mina l-qurūni yamshūna fī masākinihim inna fī dhālika laāyātin afalā yasmaʿūna
প্রচলিত বাংলা অনুবাদ: এটাও কি তাদেরকে সত্য পথ দেখায় না যে, আমি তাদের পূর্বে কত মানব বংশ ধ্বংস করেছি যাদের বাসভূমির উপর দিয়ে তারা (এখন) চলাফেরা করে? এতে অবশ্যই (আল্লাহর) নিদর্শন আছে, তবুও কি তারা শুনবে না?
Conventional English Translation: Has it not become clear to them how many generations We destroyed before them, [as] they walk among their dwellings? Indeed in that are signs; then do they not hear?
শব্দ ও রূট বিশ্লেষণ: Ayah 26 Lexicon: Invariant root-level scientific and linguistic precision under the universal operating system.
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 32:26)
- أَوَلَمْ (awalam) — এটাও কি না / Has it not
- يَهْدِ (yahdi) — পথপ্রদর্শন করে / guided [রূট: هدي]
- لَهُمْ (lahum) — তাদের জন্য / them
- كَمْ (kam) — কতই না / how many
- أَهْلَكْنَا (ahlaknā) — আমরা ধ্বংস করেছি / We destroyed [রূট: هلك]
- مِن (min) — হতে / from
- قَبْلِهِم (qablihim) — তাদের পূর্বে / before them [রূট: قبل]
- مِّنَ (mina) — মধ্য হতে / of
- ٱلْقُرُونِ (l-qurūni) — মানবগোষ্ঠী / the generations [রূট: قرن]
- يَمْشُونَ (yamshūna) — তারা বিচরণ করে / they walk [রূট: مشي]
- فِى (fī) — মধ্য দিয়ে / in
- مَسَـٰكِنِهِمْ ۚ (masākinihim) — তাদের বাসভূমির? / their dwellings? [রূট: سكن]
- إِنَّ (inna) — নিশ্চয়ই / Indeed
- فِى (fī) — মধ্যে / in
- ذَٰلِكَ (dhālika) — এর / that
- لَـَٔايَـٰتٍ ۖ (laāyātin) — অবশ্যই নিদর্শনাবলী রয়েছে / are surely signs [রূট: ايي]
- أَفَلَا (afalā) — তবুও কি তারা না / will they not then
- يَسْمَعُونَ (yasmaʿūna) — শুনবে? / listen? [রূট: سمع]
