সূরা আল-মুলক (الملك) — Surah Al-Mulk (মোট আয়াত ৩০)
বিষয়ভিত্তিক মেটা ডাটা: মহাজাগতিক একচ্ছত্র সার্বভৌমত্ব (আল-মুলক): সকল ক্ষমতার একক মালিকানা ও পরম শক্তি
Theme / Metadata: The Cosmic Dominion (Al-Mulk): Absolute Sovereign Power Across All Systemic Scales
تَبَـٰرَكَ ٱلَّذِى بِيَدِهِ ٱلْمُلْكُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌ
tabāraka alladhī biyadihi l-mul'ku wahuwa ʿalā kulli shayin qadīrun
অতি মহান ও শ্রেষ্ঠ তিনি, সর্বময় কর্তৃত্ব ও রাজত্ব যাঁর হাতে; তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।
Blessed is He in whose hand is dominion, and He is over all things competent -
বিষয়ভিত্তিক মেটা ডাটা: জীবন ও মৃত্যুর উদ্দেশ্যপূর্ণ সৃষ্টি: সর্বোত্তম কর্ম মূল্যায়নে মহাজাগতিক পরীক্ষা
Theme / Metadata: The Crucible of Duality: Creation of Biological Entropy and Life as an Optimization Audit
ٱلَّذِى خَلَقَ ٱلْمَوْتَ وَٱلْحَيَوٰةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًۭا ۚ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْغَفُورُ
alladhī khalaqa l-mawta wal-ḥayata liyabluwakum ayyukum aḥsanu ʿamalan wahuwa l-ʿazīzu l-ghafūru
যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন- ‘আমালের দিক দিয়ে তোমাদের মধ্যে কোন্ ব্যক্তি সর্বোত্তম? তিনি (একদিকে যেমন) মহা শক্তিধর, (আবার অন্যদিকে) অতি ক্ষমাশীল।
[He] who created death and life to test you [as to] which of you is best in deed - and He is the Exalted in Might, the Forgiving -
বিষয়ভিত্তিক মেটা ডাটা: সপ্ত আসমানের মহাজাগতিক ভারসাম্য: পরম করুণাময়ের সৃষ্টিতে কোনো ত্রুটি ও অসামঞ্জস্যের অনুপস্থিতি
Theme / Metadata: Seven-Tiered Cosmic Equilibrium: Zero Structural Fractures in the Architecture of the All-Merciful
ٱلَّذِى خَلَقَ سَبْعَ سَمَـٰوَٰتٍۢ طِبَاقًۭا ۖ مَّا تَرَىٰ فِى خَلْقِ ٱلرَّحْمَـٰنِ مِن تَفَـٰوُتٍۢ ۖ فَٱرْجِعِ ٱلْبَصَرَ هَلْ تَرَىٰ مِن فُطُورٍۢ
alladhī khalaqa sabʿa samāwātin ṭibāqan mā tarā fī khalqi l-raḥmāni min tafāwutin fa-ir'jiʿi l-baṣara hal tarā min fuṭūrin
যিনি সৃষ্টি করেছেন সাত আসমান- একটির উপর আরেকটি। তোমরা মহা দয়াময়ের সৃষ্টিকার্যে কোনরূপ অসামঞ্জস্য দেখতে পাবে না। তোমরা আবার দৃষ্টি ফিরিয়ে দেখ, কোন দোষ-ত্রুটি দেখতে পাও কি?
[And] who created seven heavens in layers. You do not see in the creation of the Most Merciful any inconsistency. So return [your] vision [to the sky]; do you see any breaks?
বিষয়ভিত্তিক মেটা ডাটা: বারংবার পর্যবেক্ষণ ও দৃষ্টির পরাভব: সৃষ্টির নিখুঁত নির্মাণে অনুসন্ধিৎসু দৃষ্টির ক্লান্ত প্রত্যাবর্তন
Theme / Metadata: The Iterative Audit: Visual Probes Returning Exhausted Without Detecting Any Flaw
ثُمَّ ٱرْجِعِ ٱلْبَصَرَ كَرَّتَيْنِ يَنقَلِبْ إِلَيْكَ ٱلْبَصَرُ خَاسِئًۭا وَهُوَ حَسِيرٌۭ
thumma ir'jiʿi l-baṣara karratayni yanqalib ilayka l-baṣaru khāsi-an wahuwa ḥasīrun
অতঃপর তোমরা বারবার দৃষ্টি ফিরিয়ে দেখ; ক্লান্ত, শ্রান্ত ও ব্যর্থ হয়ে দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে।
Then return [your] vision twice again. [Your] vision will return to you humbled while it is fatigued.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: নভোমণ্ডলের শোভা ও মহাজাগতিক সুরক্ষা: প্রদীপমালা দিয়ে আসমানের সৌন্দর্য ও শয়তান বিতাড়ন
Theme / Metadata: Celestial Astro-Defense: Beautification with Radiant Lamps and Projectiles Against Hostile Subversion
وَلَقَدْ زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنْيَا بِمَصَـٰبِيحَ وَجَعَلْنَـٰهَا رُجُومًۭا لِّلشَّيَـٰطِينِ ۖ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ ٱلسَّعِيرِ
walaqad zayyannā l-samāa l-dun'yā bimaṣābīḥa wajaʿalnāhā rujūman lilshayāṭīni wa-aʿtadnā lahum ʿadhāba l-saʿīri
আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দিয়ে সুসজ্জিত করেছি আর শয়ত্বানকে তাড়িয়ে দেয়ার জন্য, এবং প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি।
And We have certainly beautified the nearest heaven with stars and have made [from] them what is thrown at the devils and have prepared for them the punishment of the Blaze.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: প্রত্যাখ্যানকারীদের ভয়াবহ পরিণতি: জাহান্নামের কঠিন আজাব ও নিকৃষ্টতম ঠিকানা
Theme / Metadata: Terminal Feedback Architecture: The Agony of Rejection and the Wretched Destination
وَلِلَّذِينَ كَفَرُوا۟ بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ ۖ وَبِئْسَ ٱلْمَصِيرُ
walilladhīna kafarū birabbihim ʿadhābu jahannama wabi'sa l-maṣīru
যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি; কতই না নিকৃষ্ট সে প্রত্যাবর্তনস্থল!
And for those who disbelieved in their Lord is the punishment of Hell, and wretched is the destination.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: জাহান্নামের ভয়াল গর্জন ও উত্তাল দহন: ফুটন্ত অগ্নিকুণ্ডের ভীতিপ্রদ নিঃশ্বাস
Theme / Metadata: Acoustic and Thermal Turbulence: Inhaling Roars of the Boiling Abyss
إِذَآ أُلْقُوا۟ فِيهَا سَمِعُوا۟ لَهَا شَهِيقًۭا وَهِىَ تَفُورُ
idhā ul'qū fīhā samiʿū lahā shahīqan wahiya tafūru
তাদেরকে যখন তাতে নিক্ষেপ করা হবে তখন তারা জাহান্নামের শ্বাস গ্রহণের (ভয়াবহ) গর্জন শুনতে পাবে আর তা হবে উদ্বেলিত।
When they are thrown into it, they hear from it a [dreadful] inhaling while it boils up.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: জাহান্নামের রুদ্ররোষ ও প্রহরীদের জিজ্ঞাসাবাদ: সতর্ককারী নবী প্রেরণের বিষয়ে জবাবদিহিতা
Theme / Metadata: Structural Containment Stress: The Roaring Gates and Interrogation of Entering Cohorts
تَكَادُ تَمَيَّزُ مِنَ ٱلْغَيْظِ ۖ كُلَّمَآ أُلْقِىَ فِيهَا فَوْجٌۭ سَأَلَهُمْ خَزَنَتُهَآ أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌۭ
takādu tamayyazu mina l-ghayẓi kullamā ul'qiya fīhā fawjun sa-alahum khazanatuhā alam yatikum nadhīrun
ক্রোধে আক্রোশে জাহান্নাম ফেটে পড়ার উপক্রম হবে। যখনই কোন দলকে তাতে ফেলা হবে তখন তার রক্ষীরা তাদেরকে জিজ্ঞেস করবে, ‘তোমাদের কাছে কি কোন সতর্ককারী আসেনি?’
It almost bursts with rage. Every time a company is thrown into it, its keepers ask them, "Did there not come to you a warner?"
বিষয়ভিত্তিক মেটা ডাটা: স্বীকারোক্তি ও আত্মধিক্কার: নবীদের সতর্কবার্তা প্রত্যাখ্যান ও বিভ্রান্তির স্পষ্ট স্বীকৃতি
Theme / Metadata: Forensic Confession: Documenting the Willful Denial of Past Prophetic Warnings
قَالُوا۟ بَلَىٰ قَدْ جَآءَنَا نَذِيرٌۭ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ ٱللَّهُ مِن شَىْءٍ إِنْ أَنتُمْ إِلَّا فِى ضَلَـٰلٍۢ كَبِيرٍۢ
qālū balā qad jāanā nadhīrun fakadhabnā waqul'nā mā nazzala l-lahu min shayin in antum illā fī ḍalālin kabīrin
তারা জবাব দিবে, ‘হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা তাদেরকে অস্বীকার করেছিলাম আর আমরা বলেছিলাম, ‘আল্লাহ কোন কিছুই অবতীর্ণ করেননি, তোমরা তো ঘোর বিভ্রান্তিতে পড়ে আছ।’
They will say," Yes, a warner had come to us, but we denied and said, 'Allah has not sent down anything. You are not but in great error.'"
বিষয়ভিত্তিক মেটা ডাটা: বোধশক্তি ও শ্রবণের অপচয়ের অনুশোচনা: বিবেক ও জ্ঞান ব্যবহারে ব্যর্থতার মর্মান্তিক স্বীকারোক্তি
Theme / Metadata: Cognitive Dereliction: The Tragic Admission of Bypassing Sensory Input and Rational Thought
وَقَالُوا۟ لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِىٓ أَصْحَـٰبِ ٱلسَّعِيرِ
waqālū law kunnā nasmaʿu aw naʿqilu mā kunnā fī aṣḥābi l-saʿīri
তারা আরো বলবে, ‘আমরা যদি শুনতাম অথবা বুঝতাম তাহলে আমরা জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে শামিল হতাম না।
And they will say, "If only we had been listening or reasoning, we would not be among the companions of the Blaze."
বিষয়ভিত্তিক মেটা ডাটা: অপরাধের অকপট স্বীকারোক্তি: প্রজ্বলিত জাহান্নামীদের জন্য ঐশী রহমত থেকে চিরদূরত্ব
Theme / Metadata: Institutional Guilt: Total Alienation of the Inhabitants of the Blazing Fire
فَٱعْتَرَفُوا۟ بِذَنۢبِهِمْ فَسُحْقًۭا لِّأَصْحَـٰبِ ٱلسَّعِيرِ
fa-iʿ'tarafū bidhanbihim fasuḥ'qan li-aṣḥābi l-saʿīri
তারা তাদের অপরাধ স্বীকার করবে, অতএব দূর হোক জাহান্নামের অধিবাসীরা!
And they will admit their sin, so [it is] alienation for the companions of the Blaze.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: অদৃশ্যে তাকওয়া ও ঐশী ভীতি: আন্তরিক খোদাভীতির বিনিময়ে ক্ষমা ও মহাপুরস্কার
Theme / Metadata: Conscious Reverence in Absentia: Unseen Taqwa Yielding Transcendent Forgiveness and Grand Reward
إِنَّ ٱلَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِٱلْغَيْبِ لَهُم مَّغْفِرَةٌۭ وَأَجْرٌۭ كَبِيرٌۭ
inna alladhīna yakhshawna rabbahum bil-ghaybi lahum maghfiratun wa-ajrun kabīrun
যারা তাদের প্রতিপালকে না দেখেই ভয় করে তাদের জন্য আছে ক্ষমা আর মহা পুরস্কার।
Indeed, those who fear their Lord unseen will have forgiveness and great reward.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: গোপন ও প্রকাশ্য তথ্যের ঐশী স্বচ্ছতা: অন্তরের নিভৃত চিন্তার পুঙ্খানুপুঙ্খ অবগতি
Theme / Metadata: Information Transparency: Equivalence of Concealed and Broadcast Thought in Divine Telemetry
وَأَسِرُّوا۟ قَوْلَكُمْ أَوِ ٱجْهَرُوا۟ بِهِۦٓ ۖ إِنَّهُۥ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ
wa-asirrū qawlakum awi ij'harū bihi innahu ʿalīmun bidhāti l-ṣudūri
তোমরা তোমাদের কথা চুপেচাপেই বল আর উচ্চৈঃস্বরেই বল, তিনি (মানুষের) অন্তরের গোপন কথা সম্পর্কে পুরোপুরি অবগত।
And conceal your speech or publicize it; indeed, He is Knowing of that within the breasts.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: স্রষ্টার শাশ্বত সর্বজ্ঞতা: সূক্ষ্মদর্শী ও সর্বজ্ঞ স্রষ্টার সৃষ্টির বিষয়ে সর্বকালীন জ্ঞান
Theme / Metadata: The Creator's Epistemic Invariance: Inevitable Omniscience of the Subtle and Well-Acquainted Architect
أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ ٱللَّطِيفُ ٱلْخَبِيرُ
alā yaʿlamu man khalaqa wahuwa l-laṭīfu l-khabīru
যিনি সৃষ্টি করেছেন তিনিই কি জানেন না? তিনি অতি সূক্ষ্মদর্শী, ওয়াকিফহাল।
Does He who created not know, while He is the Subtle, the Acquainted?
বিষয়ভিত্তিক মেটা ডাটা: পৃথিবীকে বসবাসের উপযোগী করা: ভূপৃষ্ঠের বশ্যতা, জীবিকা আহরণ এবং পুনরুত্থানের স্মরণ
Theme / Metadata: Terrestrial Habitability Matrix: Subjugation of the Crust for Planetary Nourishment and Resurrection
هُوَ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ ذَلُولًۭا فَٱمْشُوا۟ فِى مَنَاكِبِهَا وَكُلُوا۟ مِن رِّزْقِهِۦ ۖ وَإِلَيْهِ ٱلنُّشُورُ
huwa alladhī jaʿala lakumu l-arḍa dhalūlan fa-im'shū fī manākibihā wakulū min riz'qihi wa-ilayhi l-nushūru
তিনি তোমাদের জন্য যমীনকে (তোমাদের ইচ্ছার) অধীন করে দিয়েছেন, কাজেই তোমরা তার বুকের উপর দিয়ে চলাচল কর, আর আল্লাহর দেয়া রিযক হতে আহার কর, পুনরায় জীবিত হয়ে তাঁর কাছেই যেতে হবে।
It is He who made the earth tame for you - so walk among its slopes and eat of His provision - and to Him is the resurrection.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: ভূগর্ভে বিলীন হওয়ার মানবিক দুর্বলতা: ভূমির আকস্মিক ধস ও ভূকম্পনের ঝুঁকি
Theme / Metadata: Geological Instability Vulnerability: Fragility of Terrestrial Crust to Tectonic Seismic Swallowing
ءَأَمِنتُم مَّن فِى ٱلسَّمَآءِ أَن يَخْسِفَ بِكُمُ ٱلْأَرْضَ فَإِذَا هِىَ تَمُورُ
a-amintum man fī l-samāi an yakhsifa bikumu l-arḍa fa-idhā hiya tamūru
তোমরা কি তোমাদেরকে নিরাপদ মনে করে নিয়েছ যে, যিনি আকাশে আছেন তিনি তোমাদেরকে যমীনে বিধ্বস্ত করে দিবেন না যখন তা হঠাৎ থর থর করে কাঁপতে থাকবে?
Do you feel secure that He who [holds authority] in the heaven would not cause the earth to swallow you and suddenly it would sway?
বিষয়ভিত্তিক মেটা ডাটা: আকাশ থেকে প্রস্তরবর্ষণের ভয়াবহতা: মহাজাগতিক দুর্যোগ ও ঐশী সতর্কবার্তা উপলব্ধি
Theme / Metadata: Atmospheric Bombardment Hazards: Cosmic Vulnerability to Descending Stone Storms
أَمْ أَمِنتُم مَّن فِى ٱلسَّمَآءِ أَن يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًۭا ۖ فَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرِ
am amintum man fī l-samāi an yur'sila ʿalaykum ḥāṣiban fasataʿlamūna kayfa nadhīri
কিংবা তোমরা কি নিরাপদ হয়ে গেছ যে, যিনি আকাশে আছেন তিনি তোমাদের উপর পাথর বর্ষণকারী ঝড়ো হাওয়া পাঠাবেন না? যাতে তোমরা জানতে পারবে যে, কেমন (ভয়ানক) ছিল আমার সতর্কবাণী।
Or do you feel secure that He who [holds authority] in the heaven would not send against you a storm of stones? Then you would know how [severe] was My warning.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: পূর্ববর্তী জাতিদের অস্বীকৃতির ঐতিহাসিক পরিণতি: ঐশী আজাবের দৃষ্টান্তমূলক পুনরাবৃত্তি
Theme / Metadata: Historical Forensic Precedents: The Ruinous Consequence of Systemic Rejection
وَلَقَدْ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيرِ
walaqad kadhaba alladhīna min qablihim fakayfa kāna nakīri
তাদের আগের লোকেরাও (আমার সতর্কবাণী) প্রত্যাখ্যান করেছিল, ফলে কেমন (কঠোর) হয়েছিল আমার শাস্তি!
And already had those before them denied, and how [terrible] was My reproach.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: পাখিদের ওড়ার বায়ুগতিবিজ্ঞান: শূন্যে ডানা বিস্তার ও গতির ওপর পরম করুণাময়ের একক নিয়ন্ত্রণ
Theme / Metadata: Aerodynamic Mechanics: Biomechanical Flapping and Glide Sustained Exclusively by the All-Merciful
أَوَلَمْ يَرَوْا۟ إِلَى ٱلطَّيْرِ فَوْقَهُمْ صَـٰٓفَّـٰتٍۢ وَيَقْبِضْنَ ۚ مَا يُمْسِكُهُنَّ إِلَّا ٱلرَّحْمَـٰنُ ۚ إِنَّهُۥ بِكُلِّ شَىْءٍۭ بَصِيرٌ
awalam yaraw ilā l-ṭayri fawqahum ṣāffātin wayaqbiḍ'na mā yum'sikuhunna illā l-raḥmānu innahu bikulli shayin baṣīrun
তারা কি তাদের উপর দিকে পাখীগুলোর প্রতি লক্ষ্য করে না যারা ডানা মেলে দেয় আবার গুটিয়ে নেয়? দয়াময় ছাড়া অন্য কেউই তাদেরকে (উপরে) ধরে রাখে না। তিনি সবকিছুর সম্যক দ্রষ্টা।
Do they not see the birds above them with wings outspread and [sometimes] folded in? None holds them [aloft] except the Most Merciful. Indeed He is, of all things, Seeing.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: কল্পিত শক্তির অন্তঃসারশূন্যতা: পরম করুণাময়ের বিপরীতে সামরিক শক্তির সম্পূর্ণ অক্ষমতা
Theme / Metadata: Delusional Shields: The Futility of Mortal Armed Coalitions Against Supreme Decrees
أَمَّنْ هَـٰذَا ٱلَّذِى هُوَ جُندٌۭ لَّكُمْ يَنصُرُكُم مِّن دُونِ ٱلرَّحْمَـٰنِ ۚ إِنِ ٱلْكَـٰفِرُونَ إِلَّا فِى غُرُورٍ
amman hādhā alladhī huwa jundun lakum yanṣurukum min dūni l-raḥmāni ini l-kāfirūna illā fī ghurūrin
দয়াময় ছাড়া কে তোমাদেরকে সাহায্য করবে তোমাদের সেনাবাহিনী হয়ে? কাফিররা তো কেবল ধোঁকার মধ্যে পড়ে আছে।
Or who is it that could be an army for you to aid you other than the Most Merciful? The disbelievers are not but in delusion.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: রিযিকের নিয়ন্ত্রণ ও মানবিক অসহায়ত্ব: আল্লাহর অনুগ্রহ রুদ্ধ হলে খাদ্য সংস্থানের ব্যর্থতা
Theme / Metadata: Resource Chokeholds: The Impotence of Seeking Sustenance When the Sovereign Withholds Provision
أَمَّنْ هَـٰذَا ٱلَّذِى يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُۥ ۚ بَل لَّجُّوا۟ فِى عُتُوٍّۢ وَنُفُورٍ
amman hādhā alladhī yarzuqukum in amsaka riz'qahu bal lajjū fī ʿutuwwin wanufūrin
অথবা এমন কে আছে যে তোমাদেরকে রিযক দিবে যদি তিনি তাঁর রিযক বন্ধ করে দেন? আসলে তারা অহমিকা ও অনীহায় ডুবে আছে।
Or who is it that could provide for you if He withheld His provision? But they have persisted in insolence and aversion.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: উপুড় হয়ে চলা বনাম সরল পথের দিশা: বিভ্রান্তির অন্ধ স্খলন বনাম সরল পথের অবিচল পথচলা
Theme / Metadata: Kinematic Parable: Stumbling Face-Down in Blind Entropy vs Upright Alignment on the Straight Vector
أَفَمَن يَمْشِى مُكِبًّا عَلَىٰ وَجْهِهِۦٓ أَهْدَىٰٓ أَمَّن يَمْشِى سَوِيًّا عَلَىٰ صِرَٰطٍۢ مُّسْتَقِيمٍۢ
afaman yamshī mukibban ʿalā wajhihi ahdā amman yamshī sawiyyan ʿalā ṣirāṭin mus'taqīmin
যে লোক উপুড় হয়ে মুখের ভরে চলে সেই কি অধিক সৎপথপ্রাপ্ত, না সেই লোক যে সোজা হয়ে সরল সঠিক পথে চলে?
Then is one who walks fallen on his face better guided or one who walks erect on a straight path?
বিষয়ভিত্তিক মেটা ডাটা: শ্রবণ, দর্শন ও বোধশক্তির বিকাশ: ইন্দ্রিয় উপহারের অপরিসীম নিয়ামত ও মানুষের অকৃতজ্ঞতা
Theme / Metadata: Sensory Morphogenesis: Bestowing Auditory, Optical, and Cognitive Processors to Human Beings
قُلْ هُوَ ٱلَّذِىٓ أَنشَأَكُمْ وَجَعَلَ لَكُمُ ٱلسَّمْعَ وَٱلْأَبْصَـٰرَ وَٱلْأَفْـِٔدَةَ ۖ قَلِيلًۭا مَّا تَشْكُرُونَ
qul huwa alladhī ansha-akum wajaʿala lakumu l-samʿa wal-abṣāra wal-afidata qalīlan mā tashkurūna
বলে দাও, ‘তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদেরকে দিয়েছেন শোনার ও দেখার শক্তি আর অন্তঃকরণ; তোমরা শোকর আদায় খুব অল্পই করে থাক।’
Say, "It is He who has produced you and made for you hearing and vision and hearts; little are you grateful."
বিষয়ভিত্তিক মেটা ডাটা: ভূপৃষ্ঠে মানবজাতির বিস্তার ও সমাবেশ: প্রজনন বিস্তার শেষে মহাবিচারের দিনে পুনরেকত্রীকরণ
Theme / Metadata: Planetary Demographics & Aggregation: Terrestrial Proliferation Followed by Universal Reclamation
قُلْ هُوَ ٱلَّذِى ذَرَأَكُمْ فِى ٱلْأَرْضِ وَإِلَيْهِ تُحْشَرُونَ
qul huwa alladhī dhara-akum fī l-arḍi wa-ilayhi tuḥ'sharūna
বলে দাও, ‘তিনিই তোমাদেরকে যমীনে ছড়িয়ে দিয়েছেন আর তাঁর কাছেই তোমাদেরকে সমবেত করা হবে।
Say, "It is He who has multiplied you throughout the earth, and to Him you will be gathered."
বিষয়ভিত্তিক মেটা ডাটা: কিয়ামতের দিনক্ষণ নিয়ে সংশয়ীদের প্রশ্ন: আসন্ন শাস্তির নির্দিষ্ট তারিখের অমূলক দাবি
Theme / Metadata: Skeptical Inquiries: Demands for Exact Calendrical Dates of the Approaching Threat
وَيَقُولُونَ مَتَىٰ هَـٰذَا ٱلْوَعْدُ إِن كُنتُمْ صَـٰدِقِينَ
wayaqūlūna matā hādhā l-waʿdu in kuntum ṣādiqīna
তারা বলে, ‘তোমরা যদি সত্যবাদী হয়েই থাক তাহলে বল (ক্বিয়ামত সংঘটিত হওয়ার) ও‘য়াদা কখন (বাস্তবায়িত হবে)?
And they say, "When is this promise, if you should be truthful?"
বিষয়ভিত্তিক মেটা ডাটা: জ্ঞানের একক এখতিয়ার: মহাজাগতিক সময়ের জ্ঞান কেবল আল্লাহর এবং নবীর স্পষ্ট সতর্কবার্তা
Theme / Metadata: Epistemic Division of Labor: Universal Knowledge Reserved Exclusively for the Creator
قُلْ إِنَّمَا ٱلْعِلْمُ عِندَ ٱللَّهِ وَإِنَّمَآ أَنَا۠ نَذِيرٌۭ مُّبِينٌۭ
qul innamā l-ʿil'mu ʿinda l-lahi wa-innamā anā nadhīrun mubīnun
বল, ‘সে জ্ঞান তো কেবল আল্লাহর কাছেই আছে, আমি শুধু একজন স্পষ্ট সতর্ককারী।
Say, "The knowledge is only with Allah, and I am only a clear warner."
বিষয়ভিত্তিক মেটা ডাটা: আসন্ন শাস্তির মুখোমুখি আতঙ্ক: কিয়ামতের চাক্ষুষ দর্শনে কাফেরদের মুখমণ্ডলের মলিনতা ও বিষাদ
Theme / Metadata: Imminent Dread: Dismay and Facial Agony When Confronting the Approaching Reality
فَلَمَّا رَأَوْهُ زُلْفَةًۭ سِيٓـَٔتْ وُجُوهُ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَقِيلَ هَـٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تَدَّعُونَ
falammā ra-awhu zul'fatan sīat wujūhu alladhīna kafarū waqīla hādhā alladhī kuntum bihi taddaʿūna
অতঃপর যখন তারা তাকে (অর্থাৎ ক্বিয়ামতকে) নিকটে উপস্থিত দেখতে পাবে, তখন কাফিরদের মুখ মলিন হয়ে যাবে, আর (তাদেরকে) বলা হবে, ‘এই তো (ও‘য়াদা বাস্তবায়িত হয়েছে) যা তোমরা চাচ্ছিলে।’
But when they see it approaching, the faces of those who disbelieve will be distressed, and it will be said, "This is that for which you used to call."
বিষয়ভিত্তিক মেটা ডাটা: আশ্রয়ের মিথ্যা মোহ: নবীর ভাগ্য যা-ই হোক, অস্বীকারকারীদের রক্ষা করার কেউ নেই
Theme / Metadata: The Protective Fallacy: Recognition That Deniers Have Zero Sanctuary Regardless of Prophetic Destiny
قُلْ أَرَءَيْتُمْ إِنْ أَهْلَكَنِىَ ٱللَّهُ وَمَن مَّعِىَ أَوْ رَحِمَنَا فَمَن يُجِيرُ ٱلْكَـٰفِرِينَ مِنْ عَذَابٍ أَلِيمٍۢ
qul ara-aytum in ahlakaniya l-lahu waman maʿiya aw raḥimanā faman yujīru l-kāfirīna min ʿadhābin alīmin
বল, ‘‘তোমরা ভেবে দেখেছ কি আল্লাহ যদি আমাকে আর আমার সঙ্গী সাথীদেরকে ধ্বংস করে দেন অথবা আমাদের উপর দয়া করেন (তাতে তোমাদের লাভটা কী?) মর্মান্তিক শাস্তি থেকে কাফিদেরকে বাঁচাবে কে?
Say, [O Muhammad], "Have you considered: whether Allah should cause my death and those with me or have mercy upon us, who can protect the disbelievers from a painful punishment?"
বিষয়ভিত্তিক মেটা ডাটা: দয়াময়ের প্রতি ঈমান ও তাওয়াক্কুল: পরম নির্ভরতা এবং সুস্পষ্ট পথভ্রষ্টতার অদূরদর্শী উন্মোচন
Theme / Metadata: Unwavering Trust (Tawakkul): Alignment with the All-Merciful and Clarity of Errant Vectors
قُلْ هُوَ ٱلرَّحْمَـٰنُ ءَامَنَّا بِهِۦ وَعَلَيْهِ تَوَكَّلْنَا ۖ فَسَتَعْلَمُونَ مَنْ هُوَ فِى ضَلَـٰلٍۢ مُّبِينٍۢ
qul huwa l-raḥmānu āmannā bihi waʿalayhi tawakkalnā fasataʿlamūna man huwa fī ḍalālin mubīnin
বল, ‘তিনিই দয়াময়, আমরা তাঁর উপরেই ঈমান রাখি, আর তাঁর উপরেই নির্ভর করি। তোমরা শীঘ্রই জানতে পারবে কে সুস্পষ্ট গুমরাহীতে আছে (আমরা না তোমরা)।’
Say, "He is the Most Merciful; we have believed in Him, and upon Him we have relied. And you will [come to] know who it is that is in clear error."
বিষয়ভিত্তিক মেটা ডাটা: ভূগর্ভস্থ পানির সঞ্চয় ও অসহায়ত্ব: সুপেয় পানির স্তর নেমে গেলে একমাত্র ঐশী সমাধান
Theme / Metadata: The Hydrological Lifeline: Complete Vulnerability if Subsurface Aquifers Recede Beyond Reach
قُلْ أَرَءَيْتُمْ إِنْ أَصْبَحَ مَآؤُكُمْ غَوْرًۭا فَمَن يَأْتِيكُم بِمَآءٍۢ مَّعِينٍۭ
qul ara-aytum in aṣbaḥa māukum ghawran faman yatīkum bimāin maʿīnin
বল, ‘‘তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের পানি ভূগর্ভের তলদেশে চলে যায়, তাহলে তোমাদেরকে কে এনে দেবে প্রবহমান পানি?’’
Say, "Have you considered: if your water was to become sunken [into the earth], then who could bring you flowing water?"