সূরা আল-ফাতহ (الفتح) — Surah Al-Fath (মোট আয়াত ২৯)
বিষয়ভিত্তিক মেটা ডাটা: হুদায়বিয়ার সন্ধি বাহ্যত সমঝোতা মনে হলেও তা ছিল ইসলামের চিন্তা ও শান্তির আদর্শ ছড়িয়ে দেওয়ার সবচেয়ে বড় কৌশলগত বিজয়।
Theme / Metadata: Non-linear strategic inflection: the Treaty of Hudaybiyyah opened systemic channels for exponential sociopolitical growth without kinetic warfare.
إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًۭا مُّبِينًۭا
innā fataḥnā laka fatḥan mubīnan
আমি তোমাকে দিয়েছি স্পষ্ট বিজয়।
Indeed, We have given you, [O Muhammad], a clear conquest
বিষয়ভিত্তিক মেটা ডাটা: সামগ্রিক পরিশুদ্ধি ও পূর্ণতা: পূর্বাপর ত্রুটি মার্জনা, নিয়ামতের পূর্ণতা ও সরল পথে পরিচালনা
Theme / Metadata: Total Systemic Cleansing: Forgiveness of Prior and Future Errors, and Straight Guidance
لِّيَغْفِرَ لَكَ ٱللَّهُ مَا تَقَدَّمَ مِن ذَنۢبِكَ وَمَا تَأَخَّرَ وَيُتِمَّ نِعْمَتَهُۥ عَلَيْكَ وَيَهْدِيَكَ صِرَٰطًۭا مُّسْتَقِيمًۭا
liyaghfira laka l-lahu mā taqaddama min dhanbika wamā ta-akhara wayutimma niʿ'matahu ʿalayka wayahdiyaka ṣirāṭan mus'taqīman
যাতে আল্লাহ তোমার আগের ও পিছের যাবতীয় ভুলভ্রান্তি ক্ষমা করেন, তোমার উপর তাঁর নি‘মাত পূর্ণ করেন এবং তোমাকে সরল সঠিক পথে পরিচালিত করেন।
That Allah may forgive for you what preceded of your sin and what will follow and complete His favor upon you and guide you to a straight path
বিষয়ভিত্তিক মেটা ডাটা: অপরাজেয় ঐশী সহায়তা: অপ্রতিরোধ্য সার্বভৌম শক্তির মাধ্যমে পরম বিজয় দান
Theme / Metadata: The Invincible Aid: Divine Fortification with Unmatched Sovereign Might
وَيَنصُرَكَ ٱللَّهُ نَصْرًا عَزِيزًا
wayanṣuraka l-lahu naṣran ʿazīzan
আর আল্লাহ তোমাকে প্রবল পরাক্রান্ত সাহায্য দান করেন।
And [that] Allah may aid you with a mighty victory.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: হৃদয়ে প্রশান্তি (সাকীনা) অবতরণ: মুমিনদের ঈমান ও দৃঢ় প্রত্যয়ের বহুগুণ বৃদ্ধি
Theme / Metadata: The Injection of Tranquillity (Sakinah): Exponential Strengthening of Believer Conviction
هُوَ ٱلَّذِىٓ أَنزَلَ ٱلسَّكِينَةَ فِى قُلُوبِ ٱلْمُؤْمِنِينَ لِيَزْدَادُوٓا۟ إِيمَـٰنًۭا مَّعَ إِيمَـٰنِهِمْ ۗ وَلِلَّهِ جُنُودُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًۭا
huwa alladhī anzala l-sakīnata fī qulūbi l-mu'minīna liyazdādū īmānan maʿa īmānihim walillahi junūdu l-samāwāti wal-arḍi wakāna l-lahu ʿalīman ḥakīman
তিনিই মু’মিনদের দিলে প্রশান্তি নাযিল করেন যাতে তারা তাদের ঈমানের সাথে আরো ঈমান বাড়িয়ে নেয়। আসমান ও যমীনের যাবতীয় বাহিনী আল্লাহর কর্তৃত্বের অধীন। আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়।
It is He who sent down tranquillity into the hearts of the believers that they would increase in faith along with their [present] faith. And to Allah belong the soldiers of the heavens and the earth, and ever is Allah Knowing and Wise.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: পরম সাফল্য ও মুক্তি: স্রোতস্বিনী জান্নাতে অনন্ত বাস এবং পাপরাশি মোচন
Theme / Metadata: The Ultimate Optimization: Entry into Multi-Flowing Dimensions and Erasure of Imperfections
لِّيُدْخِلَ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَـٰتِ جَنَّـٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَا وَيُكَفِّرَ عَنْهُمْ سَيِّـَٔاتِهِمْ ۚ وَكَانَ ذَٰلِكَ عِندَ ٱللَّهِ فَوْزًا عَظِيمًۭا
liyud'khila l-mu'minīna wal-mu'mināti jannātin tajrī min taḥtihā l-anhāru khālidīna fīhā wayukaffira ʿanhum sayyiātihim wakāna dhālika ʿinda l-lahi fawzan ʿaẓīman
(তিনি এ কাজ করেন এজন্য) যাতে তিনি মু’মিন পুরুষ ও মু’মিনা নারীকে জান্নাতে প্রবিষ্ট করেন যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত। তাতে তারা চিরকাল থাকবে। তিনি তাদের পাপ মোচন করে দিবেন। আল্লাহর দৃষ্টিতে এটাই বিরাট সাফল্য।
[And] that He may admit the believing men and the believing women to gardens beneath which rivers flow to abide therein eternally and remove from them their misdeeds - and ever is that, in the sight of Allah, a great attainment -
বিষয়ভিত্তিক মেটা ডাটা: কুধারণাপোষণকারীদের শাস্তি: আল্লাহ সম্পর্কে মন্দ ধারণাকারী মুনাফিক ও মুশরিকদের ওপর লানত
Theme / Metadata: Punitive Alignment: Cursing and Isolating Hypocrites and Polytheists Harboring Malicious Assumptions
وَيُعَذِّبَ ٱلْمُنَـٰفِقِينَ وَٱلْمُنَـٰفِقَـٰتِ وَٱلْمُشْرِكِينَ وَٱلْمُشْرِكَـٰتِ ٱلظَّآنِّينَ بِٱللَّهِ ظَنَّ ٱلسَّوْءِ ۚ عَلَيْهِمْ دَآئِرَةُ ٱلسَّوْءِ ۖ وَغَضِبَ ٱللَّهُ عَلَيْهِمْ وَلَعَنَهُمْ وَأَعَدَّ لَهُمْ جَهَنَّمَ ۖ وَسَآءَتْ مَصِيرًۭا
wayuʿadhiba l-munāfiqīna wal-munāfiqāti wal-mush'rikīna wal-mush'rikāti l-ẓānīna bil-lahi ẓanna l-sawi ʿalayhim dāiratu l-sawi waghaḍiba l-lahu ʿalayhim walaʿanahum wa-aʿadda lahum jahannama wasāat maṣīran
আর তিনি মুনাফিক পুরুষ ও মুনাফিকা নারী, মুশরিক পুরুষ ও মুশরিকা নারীকে শাস্তি দিবেন যারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে। তাদের জন্য আছে অশুভ চক্র। আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়েছেন আর তাদেরকে লা‘নাত করেছেন। তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জাহান্নাম। তা কতই না নিকৃষ্ট আবাসস্থল!
And [that] He may punish the hypocrite men and hypocrite women, and the polytheist men and polytheist women - those who assume about Allah an assumption of evil nature. Upon them is a misfortune of evil nature; and Allah has become angry with them and has cursed them and prepared for them Hell, and evil it is as a destination.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: আসমান ও জমিনের বাহিনীসমূহ: আল্লাহর মহাশক্তি ও অনন্ত প্রজ্ঞার সার্বভৌম প্রকাশ
Theme / Metadata: Planetary and Celestial Legions: Absolute Divine Execution and Infinite Wisdom
وَلِلَّهِ جُنُودُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَكَانَ ٱللَّهُ عَزِيزًا حَكِيمًا
walillahi junūdu l-samāwāti wal-arḍi wakāna l-lahu ʿazīzan ḥakīman
আসমান ও যমীনের যাবতীয় বাহিনী আল্লাহর কর্তৃত্বের অধীন। আল্লাহ মহা পরাক্রমশালী, মহা প্রজ্ঞাময়।
And to Allah belong the soldiers of the heavens and the earth. And ever is Allah Exalted in Might and Wise.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: রাসুলের দায়িত্ব হলো মানুষের মাঝে সত্যের জীবন্ত আদর্শ হিসেবে সাক্ষ্য দেওয়া, সৎকাজের সুন্দর পরিণতি জানানো এবং অবাধ্যতার বিপদ সম্পর্কে সতর্ক করা।
Theme / Metadata: Information dispatch protocols: authentic prophetic agency embodies observational verification (Shahid), optimistic projection (Mubashshir), and entropic alert (Nadhir).
إِنَّآ أَرْسَلْنَـٰكَ شَـٰهِدًۭا وَمُبَشِّرًۭا وَنَذِيرًۭا
innā arsalnāka shāhidan wamubashiran wanadhīran
(হে রাসূল) আমি তোমাকে (সত্যের) সাক্ষ্যদাতা. (বিশ্বাসীদের জন্য) সুসংবাদদাতা ও (অবিশ্বাসীদের জন্য) সতর্ককারী হিসেবে পাঠিয়েছি।
Indeed, We have sent you as a witness and a bringer of good tidings and a warner
বিষয়ভিত্তিক মেটা ডাটা: ঐশী আনুগত্যের রূপরেখা: রাসূলের প্রতি সম্মান ও সহযোগিতা এবং সকাল-সন্ধ্যায় আল্লাহর তাসবীহ পাঠ
Theme / Metadata: Systemic Loyalty: Honoring the Prophet and Calibrating Daybreak and Evening Exaltations
لِّتُؤْمِنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَتُعَزِّرُوهُ وَتُوَقِّرُوهُ وَتُسَبِّحُوهُ بُكْرَةًۭ وَأَصِيلًا
litu'minū bil-lahi warasūlihi watuʿazzirūhu watuwaqqirūhu watusabbiḥūhu buk'ratan wa-aṣīlan
যেন (ওহে মানুষেরা) তোমরা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ঈমান আন, রসূলকে শক্তি যোগাও আর তাকে সম্মান কর, আর সকাল-সন্ধ্যায় আল্লাহর মহিমা ঘোষণা কর।
That you [people] may believe in Allah and His Messenger and honor him and respect the Prophet and exalt Allah morning and afternoon.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: ঐশী বায়আত ও মহাসনদ: আনুগত্যের শপথ গ্রহণকারীদের হাতের ওপর আল্লাহর প্রত্যক্ষ হাত
Theme / Metadata: The Cosmic Covenant: The Direct Hand of Allah Over the Hands of Allegiance
إِنَّ ٱلَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ ٱللَّهَ يَدُ ٱللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ ۚ فَمَن نَّكَثَ فَإِنَّمَا يَنكُثُ عَلَىٰ نَفْسِهِۦ ۖ وَمَنْ أَوْفَىٰ بِمَا عَـٰهَدَ عَلَيْهُ ٱللَّهَ فَسَيُؤْتِيهِ أَجْرًا عَظِيمًۭا
inna alladhīna yubāyiʿūnaka innamā yubāyiʿūna l-laha yadu l-lahi fawqa aydīhim faman nakatha fa-innamā yankuthu ʿalā nafsihi waman awfā bimā ʿāhada ʿalayhu l-laha fasayu'tīhi ajran ʿaẓīman
যারা তোমার কাছে বাই‘আত (অর্থাৎ আনুগত্য করার শপথ) করে আসলে তারা আল্লাহর কাছে বাই‘আত করে। তাদের হাতের উপর আছে আল্লাহর হাত। এক্ষণে যে এ ও‘য়াদা ভঙ্গ করে, এ ও‘য়াদা ভঙ্গের কুফল তার নিজেরই উপর পড়বে। আর যে ও‘য়াদা পূর্ণ করবে- যা সে আল্লাহর সঙ্গে করেছে- তিনি অচিরেই তাকে মহা পুরস্কার দান করবেন।
Indeed, those who pledge allegiance to you, [O Muhammad] - they are actually pledging allegiance to Allah. The hand of Allah is over their hands. So he who breaks his word only breaks it to the detriment of himself. And he who fulfills that which he has promised Allah - He will give him a great reward.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: দায়িত্ব এড়ানোর ছলচাতুরি: সম্পদ ও পরিবারের অজুহাতে পিছিয়ে থাকা বেদুইনদের ভণ্ডামি উন্মোচন
Theme / Metadata: The Parable of Evasion: Bedouin Excuses of Domestic Occupation Exposed
سَيَقُولُ لَكَ ٱلْمُخَلَّفُونَ مِنَ ٱلْأَعْرَابِ شَغَلَتْنَآ أَمْوَٰلُنَا وَأَهْلُونَا فَٱسْتَغْفِرْ لَنَا ۚ يَقُولُونَ بِأَلْسِنَتِهِم مَّا لَيْسَ فِى قُلُوبِهِمْ ۚ قُلْ فَمَن يَمْلِكُ لَكُم مِّنَ ٱللَّهِ شَيْـًٔا إِنْ أَرَادَ بِكُمْ ضَرًّا أَوْ أَرَادَ بِكُمْ نَفْعًۢا ۚ بَلْ كَانَ ٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرًۢا
sayaqūlu laka l-mukhalafūna mina l-aʿrābi shaghalatnā amwālunā wa-ahlūnā fa-is'taghfir lanā yaqūlūna bi-alsinatihim mā laysa fī qulūbihim qul faman yamliku lakum mina l-lahi shayan in arāda bikum ḍarran aw arāda bikum nafʿan bal kāna l-lahu bimā taʿmalūna khabīran
(যুদ্ধ থেকে) পিছ-পড়া বেদুঈনরা তোমাকে বলবে- আমাদের মালধন আর আমাদের পরিবার-পরিজন আমাদেরকে ব্যস্ত রেখেছিল, কাজেই (হে নবী) আপনি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তারা মুখে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই। (তাদেরকে) বল, আল্লাহ তোমাদের কোন ক্ষতি বা কোন কল্যাণ করার ইচ্ছে করলে তাঁর বিপক্ষে তোমাদের জন্য কিছু করার ক্ষমতা কার আছে? (কারো কোন ওকালতির দরকার নেই) বরং তোমরা যা কর সে বিষয়ে আল্লাহই খবর রাখেন।
Those who remained behind of the bedouins will say to you, "Our properties and our families occupied us, so ask forgiveness for us." They say with their tongues what is not within their hearts. Say, "Then who could prevent Allah at all if He intended for you harm or intended for you benefit? Rather, ever is Allah, with what you do, Acquainted.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: মুনাফিকদের মনস্তত্ত্ব সবসময় নেতিবাচক পরিণতি ও পরাজয় কামনা করে; তাদের এই বিকৃত ধারণাই অবশেষে তাদের ধ্বংসের কারণ হয়।
Theme / Metadata: Pathological projection: bad-faith agents project their own cowardice as inevitable objective outcomes (Zann as-Saw'), sealing their internal degradation (Bura).
بَلْ ظَنَنتُمْ أَن لَّن يَنقَلِبَ ٱلرَّسُولُ وَٱلْمُؤْمِنُونَ إِلَىٰٓ أَهْلِيهِمْ أَبَدًۭا وَزُيِّنَ ذَٰلِكَ فِى قُلُوبِكُمْ وَظَنَنتُمْ ظَنَّ ٱلسَّوْءِ وَكُنتُمْ قَوْمًۢا بُورًۭا
bal ẓanantum an lan yanqaliba l-rasūlu wal-mu'minūna ilā ahlīhim abadan wazuyyina dhālika fī qulūbikum waẓanantum ẓanna l-sawi wakuntum qawman būran
বরং তোমরা ধারণা করেছিলে যে, রসূল ও মু’মিনগণ কক্ষনো তাদের পরিবার পরিজনের কাছে ফিরে আসতে পারবে না, আর এ খেয়ালটা তোমাদের মনে খুবই চমৎকার ক’রে দেয়া হয়েছিল। তোমরা ধারণা করেছিলে বড়ই কু-ধারণা, আসলে তোমরা হলে ধ্বংসের যোগ্য একটা সম্প্রদায়।
But you thought that the Messenger and the believers would never return to their families, ever, and that was made pleasing in your hearts. And you assumed an assumption of evil and became a people ruined."
বিষয়ভিত্তিক মেটা ডাটা: অবিশ্বাসের অনিবার্য পরিণতি: আল্লাহ ও তাঁর রাসূলকে অস্বীকারকারীদের জন্য প্রস্তুত প্রজ্বলিত অগ্নি
Theme / Metadata: The Consequence of Rejection: The High-Entropy Blaze Prepared for Chronic Deniers
وَمَن لَّمْ يُؤْمِنۢ بِٱللَّهِ وَرَسُولِهِۦ فَإِنَّآ أَعْتَدْنَا لِلْكَـٰفِرِينَ سَعِيرًۭا
waman lam yu'min bil-lahi warasūlihi fa-innā aʿtadnā lil'kāfirīna saʿīran
যারা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে না, আমি (সে সব) কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুন।
And whoever has not believed in Allah and His Messenger - then indeed, We have prepared for the disbelievers a Blaze.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: মহাজাগতিক সার্বভৌম কর্তৃত্ব: আসমান ও জমিনের ওপর নিরঙ্কুশ ক্ষমা ও শাস্তির ঐশী এখতিয়ার
Theme / Metadata: Cosmic Dominion Matrix: Absolute Prerogative Over Pardon and Retribution
وَلِلَّهِ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ يَغْفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُ ۚ وَكَانَ ٱللَّهُ غَفُورًۭا رَّحِيمًۭا
walillahi mul'ku l-samāwāti wal-arḍi yaghfiru liman yashāu wayuʿadhibu man yashāu wakāna l-lahu ghafūran raḥīman
আসমান যমীনের রাজত্ব আল্লাহর; যাকে চান তিনি ক্ষমা করেন, যাকে ইচ্ছে ‘আযাব দেন। আল্লাহ বড়ই ক্ষমাশীল, অতি দয়ালু।
And to Allah belongs the dominion of the heavens and the earth. He forgives whom He wills and punishes whom He wills. And ever is Allah Forgiving and Merciful.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: সুবিধাবাদী আচরণ প্রতিরোধ: গণিমত লাভের লোভে ঐশী বিধান পরিবর্তনের অপচেষ্টা নস্যাৎ
Theme / Metadata: Opportunistic Exploitation: Preventing Compromised Entities from Altering Divine Decrees
سَيَقُولُ ٱلْمُخَلَّفُونَ إِذَا ٱنطَلَقْتُمْ إِلَىٰ مَغَانِمَ لِتَأْخُذُوهَا ذَرُونَا نَتَّبِعْكُمْ ۖ يُرِيدُونَ أَن يُبَدِّلُوا۟ كَلَـٰمَ ٱللَّهِ ۚ قُل لَّن تَتَّبِعُونَا كَذَٰلِكُمْ قَالَ ٱللَّهُ مِن قَبْلُ ۖ فَسَيَقُولُونَ بَلْ تَحْسُدُونَنَا ۚ بَلْ كَانُوا۟ لَا يَفْقَهُونَ إِلَّا قَلِيلًۭا
sayaqūlu l-mukhalafūna idhā inṭalaqtum ilā maghānima litakhudhūhā dharūnā nattabiʿ'kum yurīdūna an yubaddilū kalāma l-lahi qul lan tattabiʿūnā kadhālikum qāla l-lahu min qablu fasayaqūlūna bal taḥsudūnanā bal kānū lā yafqahūna illā qalīlan
তোমরা যখন গানীমাতের মাল সংগ্রহ করার জন্য যেতে থাকবে তখন পিছনে থেকে যাওয়া লোকগুলো বলবে- ‘আমাদেরকেও তোমাদের সঙ্গে যেতে দাও। তারা আল্লাহর ফরমানকে বদলে দিতে চায়। বল ‘তোমরা কিছুতেই আমাদের সঙ্গে যেতে পারবে না, (খাইবার অভিযানে অংশগ্রহণ এবং সেখানে পাওয়া গানীমাত কেবল তাদের জন্য যারা ইতোপূর্বে হুদাইবিয়ার সফর ও বাই‘আতে রিয্ওয়ানে অংশ নিয়েছে) এমন কথা আল্লাহ পূর্বেই বলে দিয়েছেন। তখন তারা বলবে- ‘তোমরা বরং আমাদের প্রতি হিংসা পোষণ করছ।’ (এটা যে আল্লাহর হুকুম তা তারা বুঝছে না) বরং তারা খুব কমই বুঝে।
Those who remained behind will say when you set out toward the war booty to take it, "Let us follow you." They wish to change the words of Allah. Say, "Never will you follow us. Thus did Allah say before." So they will say, "Rather, you envy us." But [in fact] they were not understanding except a little.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: কঠোর আনুগত্যের পরীক্ষা: পরাক্রমশালী শত্রু মোকাবিলার আহ্বানে ঈমানের অগ্নিপরীক্ষা
Theme / Metadata: The Advanced Crucible: Summons to Confront Formidable Foes as a Test of Obedience
قُل لِّلْمُخَلَّفِينَ مِنَ ٱلْأَعْرَابِ سَتُدْعَوْنَ إِلَىٰ قَوْمٍ أُو۟لِى بَأْسٍۢ شَدِيدٍۢ تُقَـٰتِلُونَهُمْ أَوْ يُسْلِمُونَ ۖ فَإِن تُطِيعُوا۟ يُؤْتِكُمُ ٱللَّهُ أَجْرًا حَسَنًۭا ۖ وَإِن تَتَوَلَّوْا۟ كَمَا تَوَلَّيْتُم مِّن قَبْلُ يُعَذِّبْكُمْ عَذَابًا أَلِيمًۭا
qul lil'mukhallafīna mina l-aʿrābi satud'ʿawna ilā qawmin ulī basin shadīdin tuqātilūnahum aw yus'limūna fa-in tuṭīʿū yu'tikumu l-lahu ajran ḥasanan wa-in tatawallaw kamā tawallaytum min qablu yuʿadhib'kum ʿadhāban alīman
বেদুঈনদের যারা পেছনে রয়ে গিয়েছিল তাদেরকে বল- ‘তোমাদেরকে যুদ্ধ করতে ডাকা হবে খুবই শক্তিশালী এক জাতির বিরুদ্ধে, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে অথবা তারা আত্মসমর্পণ করবে। তোমরা যদি তখন তা মান্য কর, আল্লাহ তোমাদেরকে উত্তম পুরস্কার দিবেন। আর যদি পিঠ ফিরিয়ে নাও যেমন তোমরা আগে পিঠ ফিরিয়ে নিয়েছিলে, তাহলে আল্লাহ তোমাদেরকে কষ্টদায়ক শাস্তি দিবেন।
Say to those who remained behind of the bedouins, "You will be called to [face] a people of great military might; you may fight them, or they will submit. So if you obey, Allah will give you a good reward; but if you turn away as you turned away before, He will punish you with a painful punishment."
বিষয়ভিত্তিক মেটা ডাটা: শারীরিক অক্ষমতার ছাড় ও সুবিচার: অন্ধ, খঞ্জ ও অসুস্থদের দায়মুক্তি এবং আনুগত্যের পুরস্কার
Theme / Metadata: Equitable Liability Exceptions: Exemptions for Physical Vulnerabilities and the Obedience Reward
لَّيْسَ عَلَى ٱلْأَعْمَىٰ حَرَجٌۭ وَلَا عَلَى ٱلْأَعْرَجِ حَرَجٌۭ وَلَا عَلَى ٱلْمَرِيضِ حَرَجٌۭ ۗ وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ يُدْخِلْهُ جَنَّـٰتٍۢ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ ۖ وَمَن يَتَوَلَّ يُعَذِّبْهُ عَذَابًا أَلِيمًۭا
laysa ʿalā l-aʿmā ḥarajun walā ʿalā l-aʿraji ḥarajun walā ʿalā l-marīḍi ḥarajun waman yuṭiʿi l-laha warasūlahu yud'khil'hu jannātin tajrī min taḥtihā l-anhāru waman yatawalla yuʿadhib'hu ʿadhāban alīman
অন্ধের উপর কোন দোষ নেই, খোঁড়ার উপর কোন দোষ নেই, রোগীর উপর কোন দোষ নেই। আর যে কেউই আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবিষ্ট করবেন, যার নীচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। আর যে ব্যক্তি পিঠ ফিরিয়ে নিবে, তিনি তাকে কষ্টদায়ক শাস্তি দিবেন।
There is not upon the blind any guilt or upon the lame any guilt or upon the ill any guilt [for remaining behind]. And whoever obeys Allah and His Messenger - He will admit him to gardens beneath which rivers flow; but whoever turns away - He will punish him with a painful punishment.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: বায়আতে রিদওয়ান: বৃক্ষতলে আনুগত্যের শপথ, হৃদয়ের ঐশী মূল্যায়ন ও আসন্ন বিজয়ের সুসংবাদ
Theme / Metadata: The Tree of Allegiance (Bay'ah al-Ridwan): Heart Telemetry, Divine Sakinah, and Near Victory
۞ لَّقَدْ رَضِىَ ٱللَّهُ عَنِ ٱلْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ ٱلشَّجَرَةِ فَعَلِمَ مَا فِى قُلُوبِهِمْ فَأَنزَلَ ٱلسَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَـٰبَهُمْ فَتْحًۭا قَرِيبًۭا
laqad raḍiya l-lahu ʿani l-mu'minīna idh yubāyiʿūnaka taḥta l-shajarati faʿalima mā fī qulūbihim fa-anzala l-sakīnata ʿalayhim wa-athābahum fatḥan qarīban
মু’মিনদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হলেন যখন তারা (হুদাইবিয়ায়) গাছের তলে তোমার কাছে বায়‘আত নিল। আল্লাহ জানতেন তাদের অন্তরে কী আছে, এজন্য তিনি তাদের উপর প্রশান্তি অবতীর্ণ করলেন আর পুরস্কার হিসেবে তাদেরকে দিলেন নিকট আসন্ন বিজয়।
Certainly was Allah pleased with the believers when they pledged allegiance to you, [O Muhammad], under the tree, and He knew what was in their hearts, so He sent down tranquillity upon them and rewarded them with an imminent conquest
বিষয়ভিত্তিক মেটা ডাটা: বিপুল যুদ্ধলব্ধ সম্পদ বণ্টন: ঐশী নিয়ন্ত্রণে কৌশলগত গণিমত অর্জন ও পরাক্রমশালী প্রজ্ঞা
Theme / Metadata: Material Abundance Allocation: Securing Strategic Booty Under Divine Governance
وَمَغَانِمَ كَثِيرَةًۭ يَأْخُذُونَهَا ۗ وَكَانَ ٱللَّهُ عَزِيزًا حَكِيمًۭا
wamaghānima kathīratan yakhudhūnahā wakāna l-lahu ʿazīzan ḥakīman
আর বিপুল পরিমাণ গানীমাত যা তারা লাভ করবে। আল্লাহ মহা পরাক্রান্ত প্রজ্ঞাময়।
And much war booty which they will take. And ever is Allah Exalted in Might and Wise.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: প্রতিরক্ষামূলক সুরক্ষা বলয়: শত্রুদের হাত অবরুদ্ধকরণ এবং বিশ্বাসীদের জন্য নিদর্শনের স্ফুরণ
Theme / Metadata: Preemptive Security Protocols: Restraining Hostile Hands as a Sign for the Faithful
وَعَدَكُمُ ٱللَّهُ مَغَانِمَ كَثِيرَةًۭ تَأْخُذُونَهَا فَعَجَّلَ لَكُمْ هَـٰذِهِۦ وَكَفَّ أَيْدِىَ ٱلنَّاسِ عَنكُمْ وَلِتَكُونَ ءَايَةًۭ لِّلْمُؤْمِنِينَ وَيَهْدِيَكُمْ صِرَٰطًۭا مُّسْتَقِيمًۭا
waʿadakumu l-lahu maghānima kathīratan takhudhūnahā faʿajjala lakum hādhihi wakaffa aydiya l-nāsi ʿankum walitakūna āyatan lil'mu'minīna wayahdiyakum ṣirāṭan mus'taqīman
আল্লাহ তোমাদেরকে বিপুল পরিমাণ গানীমাতের ও‘য়াদা দিয়েছেন যা তোমরা লাভ করবে। এটা তিনি তোমাদেরকে আগেই দিলেন আর মানুষদের (অর্থাৎ মাক্কার কুরায়শদের) হাতকে তোমাদের (উপর পতিত হওয়া) থেকে সংযত করে রাখলেন যাতে তা মু’মিনদের জন্য একটা নিদর্শন হয় (যে প্রকৃত মু’মিনদেরকে আল্লাহ অতি সংকটময় মুহূর্তেও রক্ষা করতে পারেন), আর তিনি তোমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করেন।
Allah has promised you much booty that you will take [in the future] and has hastened for you this [victory] and withheld the hands of people from you - that it may be a sign for the believers and [that] He may guide you to a straight path.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: অনাগত বিজয় দিগন্ত: মানবীয় সাধ্যাতীত সম্ভাবনাসমূহ আল্লাহর অসীম শক্তিতে পরিবেষ্টিত
Theme / Metadata: Unattained Horizons: Promised Strategic Domains Already Encompassed by Omnipotence
وَأُخْرَىٰ لَمْ تَقْدِرُوا۟ عَلَيْهَا قَدْ أَحَاطَ ٱللَّهُ بِهَا ۚ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرًۭا
wa-ukh'rā lam taqdirū ʿalayhā qad aḥāṭa l-lahu bihā wakāna l-lahu ʿalā kulli shayin qadīran
এবং আরো অন্য (সাহায্য, সম্পদ ও বিজয়) যা এখনও তোমাদের অধিকারে আসেনি, আল্লাহ তা স্বীয় আয়ত্তে রেখেছেন, আল্লাহ সকল বিষয়ে ক্ষমতাবান।
And [He promises] other [victories] that you were [so far] unable to [realize] which Allah has already encompassed. And ever is Allah, over all things, competent.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: অবিশ্বাসীদের অনিবার্য পরাজয়: ঐশী শক্তির সম্মুখে পৃষ্ঠপোষক ও সাহায্যকারীহীন পশ্চাদপসরণ
Theme / Metadata: Inevitable Rout: The Inability of Disbelievers to Find Protectors When Engaging Divine Vectors
وَلَوْ قَـٰتَلَكُمُ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوَلَّوُا۟ ٱلْأَدْبَـٰرَ ثُمَّ لَا يَجِدُونَ وَلِيًّۭا وَلَا نَصِيرًۭا
walaw qātalakumu alladhīna kafarū lawallawū l-adbāra thumma lā yajidūna waliyyan walā naṣīran
কাফিরগণ যদি তোমাদের সাথে যুদ্ধ বাঁধাত, তাহলে তারা অবশ্যই পিঠ ফিরিয়ে নিত, সে অবস্থায় তারা কোন পৃষ্ঠপোষক ও সাহায্যকারী পেত না।
And if those [Makkans] who disbelieve had fought you, they would have turned their backs [in flight]. Then they would not find a protector or a helper.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: ঐশী সুন্নাহর অপরিবর্তনীয় ধারা: ইতিহাস ও মানবজাতি পরিচালনায় অপরিবর্তনীয় অমোঘ নীতি
Theme / Metadata: The Invariant Sunnah: The Immutable Operating Principles Governing Historical Civilizations
سُنَّةَ ٱللَّهِ ٱلَّتِى قَدْ خَلَتْ مِن قَبْلُ ۖ وَلَن تَجِدَ لِسُنَّةِ ٱللَّهِ تَبْدِيلًۭا
sunnata l-lahi allatī qad khalat min qablu walan tajida lisunnati l-lahi tabdīlan
(এটাই) আল্লাহর বিধান, অতীতেও তাই হয়েছে, তুমি আল্লাহর বিধানে কক্ষনো কোন পরিবর্তন পাবে না।
[This is] the established way of Allah which has occurred before. And never will you find in the way of Allah any change.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: সংঘাত প্রশমন ও নিয়ন্ত্রণ: মক্কা উপত্যকায় বিজয়ের পর রক্তপাত থেকে উভয় পক্ষকে বিরত রাখা
Theme / Metadata: Active Conflict De-escalation: Restraining Aggression Within the Valley of Makkah
وَهُوَ ٱلَّذِى كَفَّ أَيْدِيَهُمْ عَنكُمْ وَأَيْدِيَكُمْ عَنْهُم بِبَطْنِ مَكَّةَ مِنۢ بَعْدِ أَنْ أَظْفَرَكُمْ عَلَيْهِمْ ۚ وَكَانَ ٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرًا
wahuwa alladhī kaffa aydiyahum ʿankum wa-aydiyakum ʿanhum bibaṭni makkata min baʿdi an aẓfarakum ʿalayhim wakāna l-lahu bimā taʿmalūna baṣīran
মক্কা উপত্যকায় তিনিই তাদের হাত তোমাদের থেকে আর তোমাদের হাত তাদের থেকে বিরত রেখেছিলেন তোমাদেরকে তাদের উপর বিজয়ী করার পর। তোমরা যা কিছু কর আল্লাহ তা দেখেন।
And it is He who withheld their hands from you and your hands from them within [the area of] Makkah after He caused you to overcome them. And ever is Allah of what you do, Seeing.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: কৌশলগত সংযম নীতি: অজ্ঞতাবশত অপ্রকাশ্য মুমিন নর-নারীর অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি রোধ
Theme / Metadata: Strategic Restraint Protocol: Protecting Latent Believers from Unintentional Collateral Annihilation
هُمُ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَصَدُّوكُمْ عَنِ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ وَٱلْهَدْىَ مَعْكُوفًا أَن يَبْلُغَ مَحِلَّهُۥ ۚ وَلَوْلَا رِجَالٌۭ مُّؤْمِنُونَ وَنِسَآءٌۭ مُّؤْمِنَـٰتٌۭ لَّمْ تَعْلَمُوهُمْ أَن تَطَـُٔوهُمْ فَتُصِيبَكُم مِّنْهُم مَّعَرَّةٌۢ بِغَيْرِ عِلْمٍۢ ۖ لِّيُدْخِلَ ٱللَّهُ فِى رَحْمَتِهِۦ مَن يَشَآءُ ۚ لَوْ تَزَيَّلُوا۟ لَعَذَّبْنَا ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا
humu alladhīna kafarū waṣaddūkum ʿani l-masjidi l-ḥarāmi wal-hadya maʿkūfan an yablugha maḥillahu walawlā rijālun mu'minūna wanisāon mu'minātun lam taʿlamūhum an taṭaūhum fatuṣībakum min'hum maʿarratun bighayri ʿil'min liyud'khila l-lahu fī raḥmatihi man yashāu law tazayyalū laʿadhabnā alladhīna kafarū min'hum ʿadhāban alīman
কুফুরী তো তারাই করেছিল আর তোমাদেরকে মাসজিদুল হারাম থেকে বাধা দিয়েছিল। বাধা দিয়েছিল কুরবানীর পশুগুলোকে কুরবানীর স্থানে পৌঁছতে। মু’মিন পুরুষ আর মু’মিন নারীরা যদি (মাক্কায় কাফিরদের মাঝে) না থাকত যাদের সম্পর্কে তোমরা জান না আর অজ্ঞতাবশতই তোমরা তাদেরকে পর্যুদস্ত করে দিবে যার ফলে তোমাদের উপর কলঙ্ক লেপন হবে-এমন সম্ভাবনা না থাকত, তাহলে তোমাদেরকে যুদ্ধের আদেশ দেয়া হত। যুদ্ধের আদেশ দেয়া হয়নি যাতে আল্লাহ যাকে ইচ্ছে তাঁর রহমাতের মধ্যে শামিল করে নিতে পারেন। (মাক্কায় অনেক মু’মিন আর কাফিররা একত্রিত না থেকে) যদি তারা পৃথক হয়ে থাকত, তাহলে আমি তাদের মধ্যে কাফিরদেরকে ভয়াবহ শাস্তি দিতাম।
They are the ones who disbelieved and obstructed you from al-Masjid al-Haram while the offering was prevented from reaching its place of sacrifice. And if not for believing men and believing women whom you did not know - that you might trample them and there would befall you because of them dishonor without [your] knowledge - [you would have been permitted to enter Makkah]. [This was so] that Allah might admit to His mercy whom He willed. If they had been apart [from them], We would have punished those who disbelieved among them with painful punishment
বিষয়ভিত্তিক মেটা ডাটা: জাহিলি গোঁড়ামি বনাম আত্মিক প্রশান্তি: গোত্রীয় অহংকার দমন এবং তাকওয়ার অবিচ্ছেদ্য বাণীতে আবদ্ধকরণ
Theme / Metadata: Chauvinism vs Tranquillity: Overcoming Tribal Hubris with the Inviolable Word of Taqwa
إِذْ جَعَلَ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى قُلُوبِهِمُ ٱلْحَمِيَّةَ حَمِيَّةَ ٱلْجَـٰهِلِيَّةِ فَأَنزَلَ ٱللَّهُ سَكِينَتَهُۥ عَلَىٰ رَسُولِهِۦ وَعَلَى ٱلْمُؤْمِنِينَ وَأَلْزَمَهُمْ كَلِمَةَ ٱلتَّقْوَىٰ وَكَانُوٓا۟ أَحَقَّ بِهَا وَأَهْلَهَا ۚ وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمًۭا
idh jaʿala alladhīna kafarū fī qulūbihimu l-ḥamiyata ḥamiyyata l-jāhiliyati fa-anzala l-lahu sakīnatahu ʿalā rasūlihi waʿalā l-mu'minīna wa-alzamahum kalimata l-taqwā wakānū aḥaqqa bihā wa-ahlahā wakāna l-lahu bikulli shayin ʿalīman
কাফিররা যখন তাদের অন্তরে জিদ ও হঠকারিতা জাগিয়ে তুলল- অজ্ঞতার যুগের জিদ ও হঠকারিতা- তখন আল্লাহ তাঁর রসূল ও মু’মিনদের উপর স্বীয় প্রশান্তি অবতীর্ণ করলেন আর তাদের জন্য তাকওয়া অবলম্বনের নির্দেশ-বাণী অপরিহার্য (রূপে পালনীয়) ক’রে দিলেন; আর তারাই ছিল এর সবচেয়ে বেশি হকদার ও যোগ্য অধিকারী। আল্লাহ সকল বিষয়ে সর্বাধিক জ্ঞানের অধিকারী।
When those who disbelieved had put into their hearts chauvinism - the chauvinism of the time of ignorance. But Allah sent down His tranquillity upon His Messenger and upon the believers and imposed upon them the word of righteousness, and they were more deserving of it and worthy of it. And ever is Allah, of all things, Knowing.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: স্বপ্নের সত্য রূপায়ণ: পূর্ণ নিরাপত্তাসহ মসজিদুল হারামে প্রবেশের ঐশী প্রতিশ্রুতি পূরণ
Theme / Metadata: Vindicated Prophetic Vision: Guaranteed Secure Access to the Sacred Sanctuary
لَّقَدْ صَدَقَ ٱللَّهُ رَسُولَهُ ٱلرُّءْيَا بِٱلْحَقِّ ۖ لَتَدْخُلُنَّ ٱلْمَسْجِدَ ٱلْحَرَامَ إِن شَآءَ ٱللَّهُ ءَامِنِينَ مُحَلِّقِينَ رُءُوسَكُمْ وَمُقَصِّرِينَ لَا تَخَافُونَ ۖ فَعَلِمَ مَا لَمْ تَعْلَمُوا۟ فَجَعَلَ مِن دُونِ ذَٰلِكَ فَتْحًۭا قَرِيبًا
laqad ṣadaqa l-lahu rasūlahu l-ru'yā bil-ḥaqi latadkhulunna l-masjida l-ḥarāma in shāa l-lahu āminīna muḥalliqīna ruūsakum wamuqaṣṣirīna lā takhāfūna faʿalima mā lam taʿlamū fajaʿala min dūni dhālika fatḥan qarīban
আল্লাহ তাঁর রসূলকে প্রকৃত সত্য স্বপ্নই দেখিয়েছিলেন। আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্য অবশ্যই মাসজিদে হারামে প্রবেশ করবে নিরাপদে, মস্তক মুন্ডিত অবস্থায় ও চুল কেটে, ভয়ভীতিহীন হয়ে। আল্লাহ জানেন, যা তোমরা জান না। (সেই স্বপ্ন তো পূর্ণ হবেই) তদুপরি তিনি দিলেন (হুদাইবিয়ার চুক্তি সম্পাদনের মাধ্যমে) নিকটাসন্ন বিজয়।
Certainly has Allah showed to His Messenger the vision in truth. You will surely enter al-Masjid al-Haram, if Allah wills, in safety, with your heads shaved and [hair] shortened, not fearing [anyone]. He knew what you did not know and has arranged before that a conquest near [at hand].
বিষয়ভিত্তিক মেটা ডাটা: সত্য দ্বীনের সার্বিক শ্রেষ্ঠত্ব: সমস্ত মানবসৃষ্ট মতবাদের ওপর ঐশী হেদায়েতের বিজয়
Theme / Metadata: The Dominant Operating System: Ascendancy of the True Guidance Above All Synthetic Systems
هُوَ ٱلَّذِىٓ أَرْسَلَ رَسُولَهُۥ بِٱلْهُدَىٰ وَدِينِ ٱلْحَقِّ لِيُظْهِرَهُۥ عَلَى ٱلدِّينِ كُلِّهِۦ ۚ وَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدًۭا
huwa alladhī arsala rasūlahu bil-hudā wadīni l-ḥaqi liyuẓ'hirahu ʿalā l-dīni kullihi wakafā bil-lahi shahīdan
তিনিই তাঁর রসূলকে পাঠিয়েছেন হিদায়াত ও সত্য দ্বীন সহকারে সকল দ্বীনের উপর সেটিকে বিজয়ী করার জন্য। (এ ব্যাপারে) সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।
It is He who sent His Messenger with guidance and the religion of truth to manifest it over all religion. And sufficient is Allah as Witness.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: বিশ্বাসী সমাজের সামগ্রিক বৈশিষ্ট্য: সিজদার উজ্জ্বল চিহ্ন এবং পরিপুষ্ট শস্যক্ষেতের অতুলনীয় দৃষ্টান্ত
Theme / Metadata: The Organic Stature of the Believing Core: Mark of Prostration and the Thriving Biome Parable
مُّحَمَّدٌۭ رَّسُولُ ٱللَّهِ ۚ وَٱلَّذِينَ مَعَهُۥٓ أَشِدَّآءُ عَلَى ٱلْكُفَّارِ رُحَمَآءُ بَيْنَهُمْ ۖ تَرَىٰهُمْ رُكَّعًۭا سُجَّدًۭا يَبْتَغُونَ فَضْلًۭا مِّنَ ٱللَّهِ وَرِضْوَٰنًۭا ۖ سِيمَاهُمْ فِى وُجُوهِهِم مِّنْ أَثَرِ ٱلسُّجُودِ ۚ ذَٰلِكَ مَثَلُهُمْ فِى ٱلتَّوْرَىٰةِ ۚ وَمَثَلُهُمْ فِى ٱلْإِنجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْـَٔهُۥ فَـَٔازَرَهُۥ فَٱسْتَغْلَظَ فَٱسْتَوَىٰ عَلَىٰ سُوقِهِۦ يُعْجِبُ ٱلزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ ٱلْكُفَّارَ ۗ وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ مِنْهُم مَّغْفِرَةًۭ وَأَجْرًا عَظِيمًۢا
muḥammadun rasūlu l-lahi wa-alladhīna maʿahu ashiddāu ʿalā l-kufāri ruḥamāu baynahum tarāhum rukkaʿan sujjadan yabtaghūna faḍlan mina l-lahi wariḍ'wānan sīmāhum fī wujūhihim min athari l-sujūdi dhālika mathaluhum fī l-tawrāti wamathaluhum fī l-injīli kazarʿin akhraja shaṭahu faāzarahu fa-is'taghlaẓa fa-is'tawā ʿalā sūqihi yuʿ'jibu l-zurāʿa liyaghīẓa bihimu l-kufāra waʿada l-lahu alladhīna āmanū waʿamilū l-ṣāliḥāti min'hum maghfiratan wa-ajran ʿaẓīman
মুহাম্মাদ আল্লাহর রসুল। আর যে সব লোক তাঁর সঙ্গে আছে তারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর, নিজেদের পরস্পরের প্রতি দয়াশীল। তাদেরকে তুমি দেখবে রুকূ‘ ও সাজদায় অবনত অবস্থায়, তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি অনুসন্ধানে নিয়োজিত। তাদের চিহ্ন হল, তাদের মুখমন্ডলে সেজদা্র প্রভাব পরিস্ফুট হয়ে আছে। তাদের এমন দৃষ্টান্তের কথা তাওরাতে আছে, তাদের দৃষ্টান্ত ইঞ্জিলেও আছে। (তারা) যেন একটা চারাগাছ তার কচিপাতা বের করে, তারপর তা শক্ত হয়, অতঃপর তা কান্ডের উপর মজবুত হয়ে দাঁড়িয়ে যায়- যা চাষীকে আনন্দ দেয়। (এভাবে আল্লাহ মু’মিনদেরকে দুর্বল অবস্থা থেকে দৃঢ় ভিত্তির উপর দাঁড় ক’রে দেন) যাতে কাফিরদের অন্তর গোস্বায় জ্বলে যায়। তাদের মধ্য থেকে যারা ঈমান আনে আর সৎকর্ম করে, আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন।
Muhammad is the Messenger of Allah; and those with him are forceful against the disbelievers, merciful among themselves. You see them bowing and prostrating [in prayer], seeking bounty from Allah and [His] pleasure. Their mark is on their faces from the trace of prostration. That is their description in the Torah. And their description in the Gospel is as a plant which produces its offshoots and strengthens them so they grow firm and stand upon their stalks, delighting the sowers - so that Allah may enrage by them the disbelievers. Allah has promised those who believe and do righteous deeds among them forgiveness and a great reward.