সূরা আত-তাগাবুন আয়াত ১২ (৬৪:১২) — Surah At-Taghabun Verse 64:12
وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ ۚ فَإِن تَوَلَّيْتُمْ فَإِنَّمَا عَلَىٰ رَسُولِنَا ٱلْبَلَـٰغُ ٱلْمُبِينُ
উচ্চারণ: wa-aṭīʿū l-laha wa-aṭīʿū l-rasūla fa-in tawallaytum fa-innamā ʿalā rasūlinā l-balāghu l-mubīnu
প্রচলিত বাংলা অনুবাদ: তোমরা আল্লাহর আনুগত্য কর ও রসূলের আনুগত্য কর। অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে লও (তাহলে তোমাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য জোর জবরদস্তি করা হবে না) কেননা, আমার রসূলের দায়িত্ব কেবল (আমার বাণী) স্পষ্টভাবে পৌঁছে দেয়া।
Conventional English Translation: And obey Allah and obey the Messenger; but if you turn away - then upon Our Messenger is only [the duty of] clear notification.
শব্দ ও রূট বিশ্লেষণ: الْبَلَاغُ الْمُبِينُ: clear, definitive conveyance of truth without coercion.
শব্দে শব্দে অর্থ (Word by Word Meaning 64:12)
- وَأَطِيعُوا۟ (wa-aṭīʿū) — এবং তোমরা আনুগত্য কর / And obey [রূট: طوع]
- ٱللَّهَ (l-laha) — আল্লাহ্র / Allah [রূট: اله]
- وَأَطِيعُوا۟ (wa-aṭīʿū) — ও আনুগত্য কর / and obey [রূট: طوع]
- ٱلرَّسُولَ ۚ (l-rasūla) — রাসূলের / the Messenger; [রূট: رسل]
- فَإِن (fa-in) — অতঃপর যদি / but if
- تَوَلَّيْتُمْ (tawallaytum) — তোমরা ফিরে যাও / you turn away, [রূট: ولي]
- فَإِنَّمَا (fa-innamā) — তবে মূলতঃ / then only
- عَلَىٰ (ʿalā) — উপর / upon
- رَسُولِنَا (rasūlinā) — আমাদের রাসূলের / Our Messenger [রূট: رسل]
- ٱلْبَلَـٰغُ (l-balāghu) — পৌঁছান (দায়িত্ব) / [is] the notification [clear conveyance] [রূট: بلغ]
- ٱلْمُبِينُ (l-mubīnu) — সুস্পষ্টভাবে / clear. [রূট: بين]
