সূরা আল-জুমুআহ (الجمعة) — Surah Al-Jumu'ah (মোট আয়াত ১১)
বিষয়ভিত্তিক মেটা ডাটা: মহাজাগতিক ঐকতান ও সার্বিক বন্দনা: আসমান ও জমিনের সকল সৃষ্টির ঐশী পবিত্রতা ঘোষণা
Theme / Metadata: Cosmic Resonance & Universal Exaltation of the Sovereign System
يُسَبِّحُ لِلَّهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ٱلْمَلِكِ ٱلْقُدُّوسِ ٱلْعَزِيزِ ٱلْحَكِيمِ
yusabbiḥu lillahi mā fī l-samāwāti wamā fī l-arḍi l-maliki l-qudūsi l-ʿazīzi l-ḥakīmi
যা কিছু আসমানে আছে আর যা কিছু যমীনে আছে সব কিছুই প্রশংসা ও মহিমা ঘোষণা করে আল্লাহর যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, অতি পবিত্র, মহাপরাক্রান্ত, মহাবিজ্ঞানী।
Whatever is in the heavens and whatever is on the earth is exalting Allah, the Sovereign, the Pure, the Exalted in Might, the Wise.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: The Pedagogical Protocol: Elevating the Unlettered via Revelatory Transmission
Theme / Metadata: The Pedagogical Protocol: Elevating the Unlettered via Revelatory Transmission
هُوَ ٱلَّذِى بَعَثَ فِى ٱلْأُمِّيِّـۧنَ رَسُولًۭا مِّنْهُمْ يَتْلُوا۟ عَلَيْهِمْ ءَايَـٰتِهِۦ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ ٱلْكِتَـٰبَ وَٱلْحِكْمَةَ وَإِن كَانُوا۟ مِن قَبْلُ لَفِى ضَلَـٰلٍۢ مُّبِينٍۢ
huwa alladhī baʿatha fī l-umiyīna rasūlan min'hum yatlū ʿalayhim āyātihi wayuzakkīhim wayuʿallimuhumu l-kitāba wal-ḥik'mata wa-in kānū min qablu lafī ḍalālin mubīnin
তিনিই নিরক্ষরদের মাঝে পাঠিয়েছেন তাঁর রসূলকে তাদেরই মধ্য হতে, যে তাদের কাছে আল্লাহর আয়াত পাঠ করে, তাদেরকে পবিত্র করে, আর তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয় অথচ ইতোপূর্বে তারা ছিল স্পষ্ট গুমরাহীতে নিমজ্জিত।
It is He who has sent among the unlettered a Messenger from themselves reciting to them His verses and purifying them and teaching them the Book and wisdom - although they were before in clear error -
বিষয়ভিত্তিক মেটা ডাটা: কালজয়ী ঐশী পথনির্দেশনা: স্থান-কালের সীমানা পেরিয়ে অনাগত প্রজন্মের সার্বজনীন হেদায়েত
Theme / Metadata: Scalable Guidance Protocol Across Generational and Spatial Horizons
وَءَاخَرِينَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوا۟ بِهِمْ ۚ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
waākharīna min'hum lammā yalḥaqū bihim wahuwa l-ʿazīzu l-ḥakīmu
আর (এই রসূলকে পাঠানো হয়েছে) তাদের অন্যান্যদের জন্যও যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি (কিন্তু তারা ভবিষ্যতে আসবে)। আল্লাহ মহাপরাক্রান্ত, মহাবিজ্ঞানী।
And [to] others of them who have not yet joined them. And He is the Exalted in Might, the Wise.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: পরম ঐশী অনুগ্রহ: প্রজ্ঞা ও নবুওয়াতের বিশেষ উপহার যাকে ইচ্ছা তাঁর দান
Theme / Metadata: The Supreme Cosmic Grace: Asymmetric Distribution of Divine Wisdom
ذَٰلِكَ فَضْلُ ٱللَّهِ يُؤْتِيهِ مَن يَشَآءُ ۚ وَٱللَّهُ ذُو ٱلْفَضْلِ ٱلْعَظِيمِ
dhālika faḍlu l-lahi yu'tīhi man yashāu wal-lahu dhū l-faḍli l-ʿaẓīmi
ওটা আল্লাহর অনুগ্রহ যা তিনি যাকে ইচ্ছে দান করেন; আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী।
That is the bounty of Allah, which He gives to whom He wills, and Allah is the possessor of great bounty.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: গ্রন্থভারবাহী জীবের রূপক: আমলহীন জ্ঞানধারণের অসারতা ও করুণ উপমা
Theme / Metadata: The Inert Data-Carrier Paradox: The Allegory of Encumbered Ignorance
مَثَلُ ٱلَّذِينَ حُمِّلُوا۟ ٱلتَّوْرَىٰةَ ثُمَّ لَمْ يَحْمِلُوهَا كَمَثَلِ ٱلْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًۢا ۚ بِئْسَ مَثَلُ ٱلْقَوْمِ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِ ٱللَّهِ ۚ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّـٰلِمِينَ
mathalu alladhīna ḥummilū l-tawrāta thumma lam yaḥmilūhā kamathali l-ḥimāri yaḥmilu asfāran bi'sa mathalu l-qawmi alladhīna kadhabū biāyāti l-lahi wal-lahu lā yahdī l-qawma l-ẓālimīna
যাদের উপর তাওরাতের দায়িত্বভার দেয়া হয়েছিল, অতঃপর তা তারা বহন করেনি (অর্থাৎ তারা তাদের উপর ন্যস্ত দায়িত্ব পালন করেনি) তাদের দৃষ্টান্ত হল গাধার মত, যে বহু কিতাবের বোঝা বহন করে (কিন্তু তা বুঝে না)। যে সম্প্রদায় আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, তাদের দৃষ্টান্ত কতইনা নিকৃষ্ট! যালিম সম্প্রদায়কে আল্লাহ সঠিক পথে পরিচালিত করেন না।
The example of those who were entrusted with the Torah and then did not take it on is like that of a donkey who carries volumes [of books]. Wretched is the example of the people who deny the signs of Allah. And Allah does not guide the wrongdoing people.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: মৃত্যুর সত্যতা যাচাই পরীক্ষা: আধ্যাত্মিক একচেটিয়াত্বের দাবি খণ্ডন ও মৃত্যু কামনা
Theme / Metadata: The Mortality Truth-Test: Exposing Exclusive Spiritual Monopolies
قُلْ يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ هَادُوٓا۟ إِن زَعَمْتُمْ أَنَّكُمْ أَوْلِيَآءُ لِلَّهِ مِن دُونِ ٱلنَّاسِ فَتَمَنَّوُا۟ ٱلْمَوْتَ إِن كُنتُمْ صَـٰدِقِينَ
qul yāayyuhā alladhīna hādū in zaʿamtum annakum awliyāu lillahi min dūni l-nāsi fatamannawū l-mawta in kuntum ṣādiqīna
বল- ‘হে ইয়াহূদী হয়ে যাওয়া লোকেরা! তোমরা যদি মনে কর যে, অন্য সব লোককে বাদ দিয়ে কেবল তোমরাই আল্লাহর বন্ধু, তাহলে তোমরা মৃত্যু কামনা কর, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো।
Say, "O you who are Jews, if you claim that you are allies of Allah, excluding the [other] people, then wish for death, if you should be truthful."
বিষয়ভিত্তিক মেটা ডাটা: কৃতকর্মের ভয় ও মৃত্যুভীতি: অন্যায়ের কারণে অনিবার্য জবাবদিহিতাকে এড়ানোর মনস্তত্ত্ব
Theme / Metadata: Existential Dread & Cognitive Fear of the Unavoidable Forensic Audit
وَلَا يَتَمَنَّوْنَهُۥٓ أَبَدًۢا بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ ۚ وَٱللَّهُ عَلِيمٌۢ بِٱلظَّـٰلِمِينَ
walā yatamannawnahu abadan bimā qaddamat aydīhim wal-lahu ʿalīmun bil-ẓālimīna
কিন্তু তাদের হাত যে সব (কৃতকর্ম) আগে পাঠিয়েছে, সে কারণে তারা কক্ষনো মৃত্যুর কামনা করবে না। আর আল্লাহ যালিমদেরকে খুব ভাল করেই জানেন।
But they will not wish for it, ever, because of what their hands have put forth. And Allah is Knowing of the wrongdoers.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: মৃত্যুর অনিবার্য মুখোমুখি হওয়া: পলায়নপর মানুষের সাথে মৃত্যুর অনিবার্য মিলন ও পুনরুত্থান
Theme / Metadata: The Inescapable Convergence: Thermodynamic Certainty of Death and Return
قُلْ إِنَّ ٱلْمَوْتَ ٱلَّذِى تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُۥ مُلَـٰقِيكُمْ ۖ ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَـٰلِمِ ٱلْغَيْبِ وَٱلشَّهَـٰدَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
qul inna l-mawta alladhī tafirrūna min'hu fa-innahu mulāqīkum thumma turaddūna ilā ʿālimi l-ghaybi wal-shahādati fayunabbi-ukum bimā kuntum taʿmalūna
বল- ‘তোমরা যে মৃত্যু থেকে পালাচ্ছ তা অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। অতঃপর তোমাদেরকে দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানের অধিকারী (আল্লাহ)’র নিকট ফিরিয়ে নেয়া হবে; অতঃপর তোমাদেরকে জানিয়ে দেয়া হবে যা তোমরা করতে।
Say, "Indeed, the death from which you flee - indeed, it will meet you. Then you will be returned to the Knower of the unseen and the witnessed, and He will inform you about what you used to do."
বিষয়ভিত্তিক মেটা ডাটা: জুমার ঐশী সম্মেলন: পার্থিব ব্যবসা-বাণিজ্য স্থগিত রেখে জিকিরের উদ্দেশ্যে সমবেত হওয়া
Theme / Metadata: The Assembly Protocol (Jumu'ah): Suspending Commercial Entropy for Coordinated Conscious Alignment
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا نُودِىَ لِلصَّلَوٰةِ مِن يَوْمِ ٱلْجُمُعَةِ فَٱسْعَوْا۟ إِلَىٰ ذِكْرِ ٱللَّهِ وَذَرُوا۟ ٱلْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌۭ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
yāayyuhā alladhīna āmanū idhā nūdiya lilṣṣalati min yawmi l-jumuʿati fa-is'ʿaw ilā dhik'ri l-lahi wadharū l-bayʿa dhālikum khayrun lakum in kuntum taʿlamūna
হে মু’মিনগণ! জুমু‘আহর দিনে যখন নামাযের জন্য ডাকা হয়, তখন আল্লাহর স্মরণের দিকে শীঘ্র ধাবিত হও, ক্রয়-বিক্রয় পরিত্যাগ কর, এটাই তোমাদের জন্য অতি উত্তম, যদি তোমরা জানতে!
O you who have believed, when [the adhan] is called for the prayer on the day of Jumu'ah [Friday], then proceed to the remembrance of Allah and leave trade. That is better for you, if you only knew.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: জমিনে জীবিকা অন্বেষণ ও জিকির: ইবাদত শেষে কর্মক্ষেত্রে আল্লাহর অনুগ্রহ সন্ধান
Theme / Metadata: Dynamic Dispersion Protocol: Integrating Planetary Enterprise with Continuous Divine Awareness
فَإِذَا قُضِيَتِ ٱلصَّلَوٰةُ فَٱنتَشِرُوا۟ فِى ٱلْأَرْضِ وَٱبْتَغُوا۟ مِن فَضْلِ ٱللَّهِ وَٱذْكُرُوا۟ ٱللَّهَ كَثِيرًۭا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ
fa-idhā quḍiyati l-ṣalatu fa-intashirū fī l-arḍi wa-ib'taghū min faḍli l-lahi wa-udh'kurū l-laha kathīran laʿallakum tuf'liḥūna
অতঃপর যখন নামায সমাপ্ত হয়, তখন যমীনে ছড়িয়ে পড়, আর আল্লাহর অনুগ্রহ সন্ধান কর এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে থাক- যাতে তোমরা সাফল্য লাভ করতে পার।
And when the prayer has been concluded, disperse within the land and seek from the bounty of Allah, and remember Allah often that you may succeed.
বিষয়ভিত্তিক মেটা ডাটা: ক্ষণস্থায়ী প্রলোভন বনাম চিরস্থায়ী কল্যাণ: পার্থিব বাণিজ্যের বিপরীতে ঐশী প্রতিদানের শ্রেষ্ঠত্ব
Theme / Metadata: The Distraction Filter: Superiority of Eternal Coherence over Fleeting Transactions
وَإِذَا رَأَوْا۟ تِجَـٰرَةً أَوْ لَهْوًا ٱنفَضُّوٓا۟ إِلَيْهَا وَتَرَكُوكَ قَآئِمًۭا ۚ قُلْ مَا عِندَ ٱللَّهِ خَيْرٌۭ مِّنَ ٱللَّهْوِ وَمِنَ ٱلتِّجَـٰرَةِ ۚ وَٱللَّهُ خَيْرُ ٱلرَّٰزِقِينَ
wa-idhā ra-aw tijāratan aw lahwan infaḍḍū ilayhā watarakūka qāiman qul mā ʿinda l-lahi khayrun mina l-lahwi wamina l-tijārati wal-lahu khayru l-rāziqīna
তারা যখন ব্যবসায় অথবা ক্রীড়া কৌতুক দেখে তখন তারা সেদিকে ছুটে যায় আর তোমাকে রেখে যায় দাঁড়ানো অবস্থায়। বল- ‘আল্লাহর কাছে যা আছে তা ক্রীড়া-কৌতুক ও ব্যবসার চেয়ে উত্তম।’ আর আল্লাহ সর্বাপেক্ষা উত্তম রিযকদাতা।
But when they saw a transaction or a diversion, [O Muhammad], they rushed to it and left you standing. Say, "What is with Allah is better than diversion and than a transaction, and Allah is the best of providers."