"আমার (আল্লাহর) জন্য ইবাদত” বোঝাচ্ছে?

আলম এম.আলম এম.২৮ আগস্ট, ২০২৬


আমরা “لِ (li)” প্রিপোজিশনটাকে বুঝতে চাই, কারণ Surah Adh-Dhariyat ৫৬ নম্বর আয়াতে “لِيَعْبُدُونِ (li-ya‘budūn-i)” নিয়ে প্রশ্ন তৈরি হয় - এটা কি সত্যিই “আমার (আল্লাহর) জন্য ইবাদত” বোঝাচ্ছে?

এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের কুরআনের ভেতরে “لِ (li)” কীভাবে ব্যবহার হয়েছে, তা তুলনা করে দেখতে হবে। কারণ Qur'an 4:82 অনুযায়ী কুরআনের মধ্যে কোনো অসংগতি থাকার কথা না।
প্রথমে আমরা ৫১:৫৬ আয়াতটি দেখি:
وَمَا خَلَقْتُ ٱلْجِنَّ وَٱلْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ
(wa mā khalaqtu al-jinna wal-insa illā li-ya‘budūn-i)
এখানে “لِ (li)” যুক্ত হয়েছে “يَعْبُدُونِ (ya‘budūn-i)” এর সাথে।
এখানে “لِ (li)” বোঝাচ্ছে - উদ্দেশ্য বা why they were created অর্থাৎ “যাতে তারা ইবাদত করে / নিজেদের align করে।” এটা কোনো benefit দেওয়া না, বরং একটি উদ্দেশ্য নির্দেশ করছে।
এবার আমরা আরেকটি আয়াত দেখি:
هُدًى لِّلنَّاسِ
(hudan li-n-nās)
এখানে “لِ (li)” ব্যবহার হয়েছে “النَّاس (an-nās)” এর সাথে।
এটার অর্থ: “মানুষের জন্য হিদায়াত”
এখানে “for people” শোনালেও, আসলে এটা একটি target বা উদ্দেশ্য বোঝাচ্ছে - এই কিতাব মানুষের জন্য পথনির্দেশনা হিসেবে কাজ করে।
এখন direction বা “দিকে” অর্থে “لِ (li)” দেখি:
فَوَلِّ وَجْهَكَ لِلْمَسْجِدِ ٱلْحَرَامِ
(fa-walli wajhaka li-l-masjid al-ḥarām)
অর্থ: “তোমার মুখ ফিরাও মসজিদুল হারামের দিকে”
এখানে “لِ (li)” স্পষ্টভাবে direction বোঝাচ্ছে - কোনো benefit না, শুধু orientation
একই ধরণের আরেকটি আয়াত:
فَأَقِمْ وَجْهَكَ لِلدِّينِ
(fa-aqim wajhaka li-d-dīn)
অর্থ: “তোমার মুখ স্থির করো দীন-এর দিকে”
এখানে “لِ (li)” আবারও direction এবং alignment বোঝাচ্ছে - নিজেকে একটি সিস্টেম বা সত্যের দিকে স্থাপন করা।
এবার ownership বা attribution দেখি:
ٱلْحَمْدُ لِلَّهِ
(al-ḥamdu li-llāh)
অর্থ: “সব প্রশংসা আল্লাহর”
এখানে “لِ (li)” বোঝাচ্ছে - belongs to বা attribution
কেউ আল্লাহকে benefit দিচ্ছে না, বরং বলা হচ্ছে - প্রশংসা প্রকৃতপক্ষে তাঁরই প্রাপ্য।
এখন consequence বা ফলাফল বোঝাতে “لِ (li)” দেখি:
فَٱلْتَقَطَهُۥٓ ءَالُ فِرْعَوْنَ لِيَكُونَ لَهُمْ عَدُوًّا
(fa-altaqaṭahu ālu fir‘awn li-yakūna lahum ‘aduwwā)
অর্থ: “ফিরআউনের লোকেরা তাকে তুলে নিল, যাতে সে তাদের শত্রু হয়ে যায়”
কিন্তু তারা কি এই উদ্দেশ্যে তুলেছিল? উত্তর - না। এখানে “لِ (li)” বোঝাচ্ছে - শেষ পর্যন্ত কী হয়ে দাঁড়ালো (final outcome) অর্থাৎ consequence
সবশেষে entitlement বা প্রাপ্যতা দেখি:
لِّلرِّجَالِ نَصِيبٌ وَلِلنِّسَاءِ نَصِيبٌ
(li-r-rijāli naṣībun wa li-n-nisā’i naṣīb)
অর্থ: “পুরুষদের জন্য অংশ আছে, নারীদের জন্যও অংশ আছে”
এখানে “لِ (li)” বোঝাচ্ছে—rightful share বা প্রাপ্যতা।
এখন সবগুলো একসাথে দেখলে “لِ (li)” একটাই অর্থ দেয় না। প্রসঙ্গ অনুযায়ী এটি বোঝাতে পারে:
  • উদ্দেশ্য (purpose)
  • দিক বা অভিমুখ (direction)
  • সম্পর্ক বা মালিকানা (belongs to)
  • ফলাফল (consequence)
  • প্রাপ্যতা (entitlement)
এখন আবার ৫১:৫৬ আয়াতে ফিরে আসি:
لِيَعْبُدُونِ (li-ya‘budūn-i)
এখানে যদি আমরা “لِ (li)” কে “আমার জন্য (benefit)” হিসেবে বুঝি,
তাহলে সমস্যা তৈরি হয় - কারণ আল্লাহ তো অমুখাপেক্ষী।
কিন্তু যদি আমরা এটাকে
  • purpose (উদ্দেশ্য)
  • direction (আমার দিকে অভিমুখী হওয়া)
এইভাবে বুঝি, তাহলে আয়াতটি perfectly consistent হয়ে যায়।
শেষ পর্যন্ত অর্থ দাঁড়ায়:
“আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি, যাতে তারা নিজেদেরকে আমার দিকে অভিমুখী করে, আমার সত্যের সাথে নিজেদের সামঞ্জস্যপূর্ণ করে।”
এভাবে দেখলে “আমার” শব্দটা আর কোনো প্রয়োজন বা লাভ বোঝায় না, বরং বোঝায় - চূড়ান্ত রেফারেন্স পয়েন্ট, যার দিকে মানুষ নিজেকে স্থাপন করে।
পাঠক প্রতিক্রিয়া

এই লেখাটি আপনার কেমন লাগলো? অনুভূতি প্রকাশ করুন

একটি ক্লিকেই লাইক, লাভ বা আপনার মতামত প্রদান করতে পারেন

মোট প্রতিক্রিয়া: 0
আপনার যেকোনো প্রতিক্রিয়া সম্পূর্ণ বেনামী ও সুরক্ষিত
শেয়ার করুন:
FacebookWhatsAppXTelegram
পোস্ট ভিজিটর পরিসংখ্যানপাঠক এনগেজমেন্ট ও পরিসংখ্যান
মোট পাঠক
০ জন
০ টি ভিজিট সেশন
মোট পঠন সময়
০ সেকেন্ড
পাঠকদের ব্যয়কৃত মোট সময়
গড় পঠন সময়
০ সেকেন্ড
প্রতি পাঠক গড়ে অবস্থান
পেজ ভিউ
০ বার
আর্টিকেল পড়ার সংখ্যা
আলম এম.

কুরআনের শব্দ ও সংখ্যা গভীর চিন্তার আহ্বান জানায়। আমি সেই চিহ্নগুলো অনুসরণ করি। আমি আলম, পাঠ্যের কাছে নম্র, বিশ্লেষণে কঠোর। লিখি নিজের বোধ থেকে; চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহর কাছে।