কুরআন বিশ্বাস বা অবিশ্বাস করার পূর্ণ স্বাধীনতা মানুষকে প্রদান করে।
কুরআন বিশ্বাস বা অবিশ্বাস
আলম এম.২৮ আগস্ট, ২০২৬“কুরআন কী” এ ব্যাপারে কুরআনে বহুমাত্রিক পরিচয় দেয়া হয়েছে।
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ
كَلَّا إِنَّهُ تَذْكِرَةٌ * فَمَنْ شَاءَ ذَكَرَهُ
কখনও না, এটা (কুরআন) তো উপদেশ মাত্র। অতএব, যার ইচ্ছা সে একে স্মরণ করুক। -৭৪:৫৪-৫৫, ৮০:১১-১২
وَقُلِ الْحَقُّ مِنْ رَبِّكُمْ فَمَنْ شَاءَ فَلْيُؤْمِنْ وَمَنْ شَاءَ فَلْيَكْفُرْ إِنَّا أَعْتَدْنَا لِلظَّالِمِينَ نَارًا
তুমি বলো- সত্য তোমাদের রব্বের পক্ষ থেকে আগত। অতএব, যার ইচ্ছা বিশ্বাস স্থাপন করুক এবং যার ইচ্ছা অমান্য করুক। আমি জালিমদের জন্যে অগ্নি প্রস্তুত করে রেখেছি, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে। -১৮:২৯
إِنَّ هَذِهِ تَذْكِرَةٌ فَمَنْ شَاءَ اتَّخَذَ إِلَى رَبِّهِ سَبِيلًا
এটা উপদেশ। অতএব, যার ইচ্ছা সে তার রব্বের দিকে পথ অবলম্বন করুক। -৭৩:১৯, ৭৬:২৯, ২৫:৫৭
ذَلِكَ الْيَوْمُ الْحَقُّ فَمَنْ شَاءَ اتَّخَذَ إِلَى رَبِّهِ مَآَبًا
এই দিবস সত্য। অতঃপর যার ইচ্ছা সে তার রব্বের কাছে ঠিকানা তৈরী করুক। -৭৮:৩৯
إِنَّا هَدَيْنَاهُ السَّبِيلَ إِمَّا شَاكِرًا وَإِمَّا كَفُورًا
আমরা তাকে পথ দেখিয়ে দিয়েছি। এখন সে হয় কৃতজ্ঞ হয়, না হয় অকৃতজ্ঞ হয়। -৭৬:৩
لَا إِكْرَاهَ فِي الدِّينِ قَدْ تَبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ
দীনের ব্যাপারে কোন জবরদস্তি বা বাধ্যবাধকতা নেই। নিঃসন্দেহে হেদায়েত গোমরাহী থেকে পৃথক হয়ে গেছে। -২:২৫৬
রাসূলের কাজ বাণী পৌঁছে দেয়া মাত্র
مَا عَلَى الرَّسُولِ إِلَّا الْبَلَاغُ وَاللَّهُ يَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا تَكْتُمُونَ
রাসূলের দায়িত্ব শুধু পৌছিয়ে দেওয়া। আল্লাহ জানেন, যা কিছু তোমরা প্রকাশ্যে কর এবং যা কিছু গোপন কর। -৫:৯৯
وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْكَ الْبَلَاغُ وَاللَّهُ بَصِيرٌ بِالْعِبَادِ
আর যদি তারা মুখ ঘুরিয়ে নেয়, তাহলে তোমার দায়িত্ব শুধু পৌছে দেয়া। আর আল্লাহর দৃষ্টিতে রয়েছে সকল বান্দা। -৩:২০
فَإِنَّمَا عَلَيْكَ الْبَلَاغُ وَعَلَيْنَا الْحِسَابُ
সর্বাবস্থায়ই তোমার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া, আর আমাদের দায়িত্ব হচ্ছে হিসাব গ্রহণ। -১৩:৪০
فَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْكَ الْبَلَاغُ الْمُبِينُ
অতঃপর যদি তারা পৃষ্ঠ প্রদর্শন করে, তবে তোমার কাজ হল সুস্পষ্ট ভাবে পৌছে দেয়া মাত্র। -১৬:৮২
وَمَا أَنْتَ عَلَيْهِمْ بِجَبَّارٍ فَذَكِّرْ بِالْقُرْآَنِ مَنْ يَخَافُ وَعِيدِ
আর তুমি তাদের উপর জবরদস্তিকারী নও। তাই তুমি কুরআন দিয়ে স্মরণ করিয়ে চলো তার প্রতি যে আমার ওয়াদাকে ভয় করে। -৫০:৪৫
মুমিনগণও এই সাধারণ নীতির ব্যতিক্রম নয়
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا عَلَيْكُمْ أَنْفُسَكُمْ لَا يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ
হে মুমিনগণ, তোমাদের উপর তোমাদের নিজেদের দায় বর্তায় (তোমরা নিজেদের চিন্তা কর)। তোমরা যখন সৎপথে রয়েছ, তখন কেউ পথভ্রান্ত হলে তাতে তোমাদের কোন ক্ষতি নাই। -৫:১০৫
পাঠক প্রতিক্রিয়া
এই লেখাটি আপনার কেমন লাগলো? অনুভূতি প্রকাশ করুন
একটি ক্লিকেই লাইক, লাভ বা আপনার মতামত প্রদান করতে পারেন
মোট প্রতিক্রিয়া: 0
আপনার যেকোনো প্রতিক্রিয়া সম্পূর্ণ বেনামী ও সুরক্ষিতকুরআন অন্বেষা কমিউনিটি
পোস্ট ভিজিটর পরিসংখ্যানপাঠক এনগেজমেন্ট ও পরিসংখ্যান
মোট পাঠক
০ জন
০ টি ভিজিট সেশনমোট পঠন সময়
০ সেকেন্ড
পাঠকদের ব্যয়কৃত মোট সময়গড় পঠন সময়
০ সেকেন্ড
প্রতি পাঠক গড়ে অবস্থানপেজ ভিউ
০ বার
আর্টিকেল পড়ার সংখ্যা
আলম এম.
লেখকের সকল লেখা →কুরআনের শব্দ ও সংখ্যা গভীর চিন্তার আহ্বান জানায়। আমি সেই চিহ্নগুলো অনুসরণ করি। আমি আলম, পাঠ্যের কাছে নম্র, বিশ্লেষণে কঠোর। লিখি নিজের বোধ থেকে; চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহর কাছে।
