রাসূলের বিদায় হজ্জের ভাষন

আলম এম.আলম এম.২৮ আগস্ট, ২০২৬

আমরা সবাই জানি অর্থাৎ আমাদেরকে জানানো ও শেখানো হয়েছে যে নবী সালামুন আলা মুহাম্মাদ বিদায় হজ্জ্বের ভাষণে ২টি জিনিস রেখে গেছেন, কোরআন ও নবীর সুন্নাত।

"আমি তোমাদের ভেতর এমন বস্তু রেখে গেলাম, যদি সেটি আঁকড়ে ধর তাহলে তোমরা কখনো গোমরাহ হবে না: আল্লাহর কিতাব ও আমার সুন্নত"
[মুয়াত্তা মালেক ৪৬/১.৩, মুরসাল হাদীস]
অথচ এই হাদীসটি সিহাহ সিত্তাহভুক্ত ৬টি হাদীস গ্রন্থের একটিতেও নাই !
তাইলে এই কথার সোর্স কি ??
এই বহুল প্রচলিত কথাটা আসছে মুয়াত্তা মালিকের ৪৬/১.৩ থেকে যা প্রচলিত হাদীস যাচাইবাছাই পদ্ধতির ক্রাইটেরিয়া অনুসারে একটি মুরসাল হাদীস। মুরসাল মানে হাদীসের বর্ণনায় কোন রাবীর নাম বাদ পড়া, অর্থাৎ এর বর্ণনাকারী পূর্ববর্তী কোন বর্ণনাকারীর নাম বলতে না পারলে সেটা মুরসাল হাদীস !
এছাড়া আরো লক্ষ্যণীয় বিষয় হলো বিদায় হজ্জের ভাষণ এতো বড় আর গুরুত্বপূর্ণ জিনিস হলেও টোটাল বিদায় হজ্জ্বের ভাষণের থেকে মাত্র এই এক লাইনই বর্ণনা করতে পেরেছেন রাবী ! বাকি জিনিস তার মনে নাই ! লক্ষাধিক মানুষের সামনে দেওয়া এই ভাষণের মাত্র এই ১টা লাইনই মনে আছে রাবীর।
এবারে আসা যাক সিহাহ সিত্তাহয় তাহলে বিদায় হজ্জ্বের ভাষণের বর্ণনায় আছেটা কি !
বিদায় হজ্জ্বের বর্ণনা নিয়ে ৩টা হাদীস পাওয়া যায় যা হাদীসবিদদের কর্তৃক সহীহ সার্টিফিকেট প্রাপ্ত সিহাহ সিত্তাহ ভুক্ত গ্রন্থসমূহে (মুসলিম, আবু দাউদ ও ইবনে মাজায়)। আসুন, সেই তিনটা হাদীস দেখে নেওয়া যাক, সেখানে কয়টা জিনিস নবী রেখে গেছেন মর্মে উল্লেখ আছে।
(১)
আমি তোমাদের মধ্যে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি। আমার পরে যদি তোমরা তা মজবুত ভাবে ধারণ কর, তবে তোমরা কখনও গোমরাহ্ হবে না। আর তা হলো আল্লাহর কিতাব।
রেফারেন্স
সুনানে আবু দাউদ (ইসলামিক ফাউন্ডেশন)
হাদীস নং ১৯০৩
(২)
আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি, যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব।”
রেফারেন্স
সহীহ মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন)
হজ্জ অধ্যায়
হাদীস নং ২৮২১
(৩)
আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোরা পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব।
রেফারেন্স
সুনানু ইবনে মাজাহ
হজ্জ অধ্যায় (পরিচ্ছেদ ১৯/৮৪)
হাদীস নং ৩০৭৪
পাঠক প্রতিক্রিয়া

এই লেখাটি আপনার কেমন লাগলো? অনুভূতি প্রকাশ করুন

একটি ক্লিকেই লাইক, লাভ বা আপনার মতামত প্রদান করতে পারেন

মোট প্রতিক্রিয়া: 0
আপনার যেকোনো প্রতিক্রিয়া সম্পূর্ণ বেনামী ও সুরক্ষিত
শেয়ার করুন:
FacebookWhatsAppXTelegram
পোস্ট ভিজিটর পরিসংখ্যানপাঠক এনগেজমেন্ট ও পরিসংখ্যান
মোট পাঠক
০ জন
০ টি ভিজিট সেশন
মোট পঠন সময়
০ সেকেন্ড
পাঠকদের ব্যয়কৃত মোট সময়
গড় পঠন সময়
০ সেকেন্ড
প্রতি পাঠক গড়ে অবস্থান
পেজ ভিউ
০ বার
আর্টিকেল পড়ার সংখ্যা
আলম এম.

কুরআনের শব্দ ও সংখ্যা গভীর চিন্তার আহ্বান জানায়। আমি সেই চিহ্নগুলো অনুসরণ করি। আমি আলম, পাঠ্যের কাছে নম্র, বিশ্লেষণে কঠোর। লিখি নিজের বোধ থেকে; চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহর কাছে।