অবিভাজ্য দ্বীন ইসলাম

আলম এম.আলম এম.২৮ আগস্ট, ২০২৬

“আহলে হাদিস” নামক খন্ডিত পরিচয় পরিহার করুন!

কুরআন ভিত্তিক অবিভাজ্য দ্বীন ইসলামে “মুসলিম” হিসেবে প্রত্যাবর্তন করুন!
“আহলে হাদিস” কোন পরিচয় হতে পারে না। এটা কখনও আল্লাহ তায়ালার কাছে গৃহীত হবে না। একই কথা আহলে সুন্নাহদের ক্ষেত্রেও প্রযোজ্য।
মুসলিম জাতির পিতা ইবরাহীমকে (তাঁর প্রতি সালাম) নিয়ে দীন বিভাজনকারীরা টানাটানি করত – আল্লাহ তায়ালা আসমান থেকে চিরস্থায়ী সমাধান দিয়ে রেখেছেন।
مَا كَانَ إِبْرَاهِيمُ يَهُودِيًّا وَلَا نَصْرَانِيًّا وَلَكِنْ كَانَ حَنِيفًا مُسْلِمًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ
ইবরাহীম ইহুদি ছিলেন না এবং নাসারাও ছিলেন না, কিন্তু তিনি ছিলেন ‘হানিফ’ অর্থাৎ, সব মিথ্যা ধর্মের প্রতি বিমুখ এবং মুসলিম এবং তিনি মুশরিক ছিলেন না। -৩:৬৭
একই ধারাবাহিকতায় নবী মুহাম্মদও (তাঁর প্রতি সালাম) শিয়া-সুন্নি-সালাফি ইত্যাদি কোন কিছুই ছিলেন না; বরং নবী ইবরাহীমের মিল্লাতের একনিষ্ঠ অনুসারী মুসলিম ছিলেন।
পরিচয়ের ক্ষেত্রে প্রথমেই যারা দীনকে খন্ডন করে নতুন নাম ধারণ করে, তারা সবচেয়ে ঘৃণিত কাজটি করে যার নিষ্পত্তি মহাপরাক্রমশালী আল্লাহ নিজে করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
مِنَ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ
যারা তাদের ধর্মে বিভেদ সৃষ্টি করেছে এবং অনেক দলে বিভক্ত হয়ে পড়েছে। প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে উল্লসিত। -৩০:৩২
إِنَّ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا لَسْتَ مِنْهُمْ فِي شَيْءٍ إِنَّمَا أَمْرُهُمْ إِلَى اللَّهِ ثُمَّ يُنَبِّئُهُمْ بِمَا كَانُوا يَفْعَلُونَ
নিশ্চয়ই যারা স্বীয় ধর্মকে খন্ড-বিখন্ড করেছে এবং অনেক দল হয়ে গেছে, তাদের সাথে তোমার কোন সম্পর্ক নেই। তাদের ব্যাপার আল্লাহ তা’য়ালার নিকট সমর্পিত। অতঃপর তিনি বলে দেবেন যা কিছু তারা করে থাকে। -৬:১৫৯
وَلَا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتُ وَأُولَئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ
আর তাদের মতো হয়ো না যারা বিচ্ছিন্ন হয়েছিল আর মতভেদ করেছিল তাদের কাছে সুস্পষ্ট নির্দেশাবলী আসার পরেও। আর এদের জন্যই আছে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি। - ৩:১০৫
পাঠক প্রতিক্রিয়া

এই লেখাটি আপনার কেমন লাগলো? অনুভূতি প্রকাশ করুন

একটি ক্লিকেই লাইক, লাভ বা আপনার মতামত প্রদান করতে পারেন

মোট প্রতিক্রিয়া: 0
আপনার যেকোনো প্রতিক্রিয়া সম্পূর্ণ বেনামী ও সুরক্ষিত
শেয়ার করুন:
FacebookWhatsAppXTelegram
পোস্ট ভিজিটর পরিসংখ্যানপাঠক এনগেজমেন্ট ও পরিসংখ্যান
মোট পাঠক
০ জন
০ টি ভিজিট সেশন
মোট পঠন সময়
০ সেকেন্ড
পাঠকদের ব্যয়কৃত মোট সময়
গড় পঠন সময়
০ সেকেন্ড
প্রতি পাঠক গড়ে অবস্থান
পেজ ভিউ
০ বার
আর্টিকেল পড়ার সংখ্যা
আলম এম.

কুরআনের শব্দ ও সংখ্যা গভীর চিন্তার আহ্বান জানায়। আমি সেই চিহ্নগুলো অনুসরণ করি। আমি আলম, পাঠ্যের কাছে নম্র, বিশ্লেষণে কঠোর। লিখি নিজের বোধ থেকে; চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহর কাছে।