একটি খেলনা কবুতর হাতে নিয়ে উপস্থিত জনসমুদ্রের উদ্দেশ্যে প্রফেসর ড. নাজমুদ্দিন আরবাকান বললেন, আপনারা কি আমার হাতে এই মৃত কবুতর দেখতে পাচ্ছেন?
সবাই মুখ চাওয়া-চাওয়ি করল একে অপরের দিকে। বলল, এর তো প্রাণ নেই। উড়বে কীভাবে?
প্রফেসর নাজিমুদ্দিন এরবাকান বললেন, পশ্চিমারা এরকম ইসলাম পালনকারী মুসলিম চায়। তারা চায় খেলনা কবুতরের মত আপনারা নামাজ পড়বেন, তিলাওয়াত করবেন, বিশাল ওয়াজ মাহফিল করবেন কিন্তু প্রাণহীন কবুতরের মত ভেতরে কুরআনের শিক্ষা থাকবেনা, দ্বীনের পথে লড়াইয়ের প্রেরণা থাকবেনা৷
কিছুক্ষণ থেমে আবার বললেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাটা হচ্ছে ঈমানের প্রাণ। এই প্রাণ না থাকলে মানবতার মুক্তির জন্য কোনো কাজই করা সম্ভব না৷
ড. নাজমুদ্দিন আরবাকানকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।

কুরআনের শব্দ ও সংখ্যা গভীর চিন্তার আহ্বান জানায়। আমি সেই চিহ্নগুলো অনুসরণ করি। আমি আলম, পাঠ্যের কাছে নম্র, বিশ্লেষণে কঠোর। লিখি নিজের বোধ থেকে; চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহর কাছে।